Tag: পরীমনি

  • ‘সোনা’ বলে কাকে ইঙ্গিত করলেন পরীমনি

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন, যা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয় এবং বিভিন্ন বিষয়ে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন। পোস্টে পরীমনি লিখেছেন, আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো। দেখ, সে যেন তোমার দুঃখের কারণ না হয়, সোনা।

    অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তারা বলছেন, পরী তার সাবেক স্বামী শরিফুল রাজকে নিয়ে পোস্ট দিয়েছেন। নেটিজেনরা মনে করছেন, ‘সোনা’ বলে পরী মূলত রাজকে উল্লেখ করেন। পরীর পোস্ট শেয়ার দিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘পরী রাজকে ভুলতে না পেরে তাকে নিয়ে এমন পোস্ট করেছে।’ 

    আবার অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফারহান নামে আরেক নেটিজেনের বলেছেন— কষ্ট পেয়ে এভাবে কেউ রাজকে মিস করার কী আছে। নিজেকে নিজে ভালোবাসেন।

    উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে পরীমনির। 

    বিনোদন ডেস্ক

  • সর্বোচ্চ পারিশ্রমিক পরীমনির, সিনেমাপ্রতি কত টাকা নেন?

    সেলিব্রেটিদের আয়-উপার্জন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-অনুরাগীদের। ঢালিউডের ডাকসাইটে নায়ক নায়িকারা কে কত উপার্জন করেন সেটি জানার আগ্রহ অনেকের।

    ঢালিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের পারিশ্রমিক কারও তিন থেকে ১৫ লাখ, আবার কারও ২৮ লাখ টাকা। নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাত নেই। নতুনদের মধ্যে কারও পারিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর পাঁচ থেকে ছয় বা সাত লাখ টাকা সম্মানী। আবার কেউ তিন লাখ দিয়ে শুরু করে ১০ বছরে তা নিয়ে গেছেন ২৮ লাখে। আবার একসময় কারও সম্মানীর অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের সিনেমাপ্রতি পারিশ্রমিকের এ তথ্য জানা গেছে।

    প্রযোজনা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট পরিচালক এবং তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নায়িকাদের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। ১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনির অভিনয়জীবনের শুরু নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিকে ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস। এই নাটকে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পাসহ অনেকেই। জীবনের প্রথম এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২৬ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন।

    নাটকে অভিনয়ের একপর্যায়ে পরীমনি সিনেমায় কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্র শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’। এ সিনেমায় অভিনয়ের জন্য পরীমনি সম্মানী হিসেবে পেয়েছিলেন তিন লাখ টাকা। আর কস্টিউম বাবদ এই সিনেমায় পেয়েছিলেন ২০ হাজার টাকা।

    সময়ের সঙ্গে অভিনেত্রীর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। বেড়েছে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও। গত বছর পরীমনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও। জনপ্রিয়তার নিরিখে সিনেমাপ্রতি পরীমনির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এর বাইরে দেশের আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন। তবে ক্ষেত্রবিশেষে এর কমেও অনেক প্রযোজক–পরিচালকের সিনেমায় কাজ করে দিয়েছেন। 

    দেশে ২২ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে কাজ করতে গিয়ে তা আরও বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একটি সিনেমায় গত বছরে তিনি অভিনয় করেন।

    ছেলে পদ্মের জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন পরীমনি। মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে এ সিনেমায় দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। ‘ফেলুবক্সী’ নামের সেই ছবির পরিচালক দেবরাজ সিনহা। এই সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন সোহম। এ বছরে কলকাতায় ছবিটি মুক্তি পায়। ‘ফেলুবক্সী’তে অভিনয়ের জন্য পরীমনি সম্মানী নিয়েছেন ২৮ লাখ টাকা। ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন ‘গোলাপ’ চলচ্চিত্রে, যে ছবিতে তার নায়ক নিরব।

    বিনোদন ডেস্ক

  • ছেলের সঙ্গে পরীমনির ‘প্রজাপতি খেলা’

    একই সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভেনেত্রী পরীমনি ও নায়ক শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।  এরপর তাদের ঘর আলোকিত করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। 

    সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি।  এরপর থেকে ছেলে রাজ্যকে নিয়ে তার বেঁচে থাকার লড়াই।  বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে।

    কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। জীবনের ছোটখাট মুহূর্ত থেকে বড় কোনো ঘটনা কোনোকিছুই ভক্তদের জানাতে বাদ রাখেন না তিনি। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। যেখানে দেখা যায় মা-ছেলে বিছানায় শুয়ে খুনসুটি করছে আর ছেলে পরীমনির চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে।

    শেয়ার করা ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে আরও দেখা যায়, পরীমনি তার ছেলেকে আব্বা বলছে আর রাজ্য বিছানায় শুয়ে থেকে পরীমনির কপালে, গালে, চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে। 

    ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমাদের প্রজাপতি খেলা। 

    এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরী আর রাজ্যর খুনসুটি দেখে বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, পরীর ডানা গুলোকে আল্লাহ নেক হায়াত দান করুক আমিন। আরেকজনের ভাষ্য, মা-ছেলের ভালোবাসা দেখতে খুব সুন্দর লাগছে।

    বিনোদন ডেস্ক

  • নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে: পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে আবারও নতুন প্রেমে মজেছেন এ নায়িকা। তবে এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। তুলে ধরেছেন নিজের একাকিত্বের কথা। 

    পরীমনি লিখেছেন, ‘আহারে জীবন। কত পলিশভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তাই হয় সবসময়! হয় না তো। এই যে আমি, কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে’। 

    তবে অভিনেত্রীর নানা বেঁচে থাকতে একাকিত্ব ছুঁতে পারেনি তাকে।  নানার সেই স্মৃতিচারণ করে পরীমনি লিখেছেন, ‘নানা ভাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমনভাবে একা! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়ে যখনই খেতে বসতাম, নানা ভাই সামনে বসে থাকতো।’

    নায়িকা আরও লেখেন, ‘বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না।’

    শেষে লিখেছেন, ‘রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর।’

    এদিকে পরীমনির এমন পোস্ট দাগ কেঁটেছে তার ভক্তদেরও। অনেকে অনেকভাবে তাকে কমন্টে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এক ভক্ত লিখেছেন, ‘ছায়াকে সঙ্গী করে নিন, ভালোবাসার মানুষের অনুভূতি উপলব্ধি করুন। এই পৃথিবীতে সবাই একা।’ আরেকজন লিখেছেন, ‘আপু তুমি আমার খুব পছন্দের একজন তুমি কখনোই একা না আমরা তোমার পাশে আছি।’

    যুগান্তর প্রতিবেদন

  • পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

    বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জানা গেছে, গ্রেফতারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

    ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমনির সঙ্গে বিয়ে হয় সৌরভের। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

    বিনোদন ডেস্ক

  • আবার প্রেমে পড়েছেন পরীমনি

    ঘটনা ২০২১ সালের ১৭ অক্টোবর। ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। 

    বর্তমানে পরীমনি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মিলল অভিনেত্রীর। 

    পরীমনি নিজেই সেই ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যার ক্যাপশনে ০৫-০৩-২৫ তারিখ উল্লেখ করে পায়রার ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন— প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে….. ?️। পরীমনি আরও বলেছেন, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…….?।

    সামাজিক মাধ্যমে আবার বসন্তের বাতাস বইছে অভিনেত্রীর মনে। যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। 

    যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। অনেকেই পরীমনির পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করেছেন। কেউ কেউ আবার নিজেকেই পরীমনির ভালোবাসার মানুষ বলে দাবি করেছেন। 

    অভিনেত্রী নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • সব মাফ করলেও আমার ঘেন্না নিয়ে তোমাকে বাঁচতে হবে সোনা: পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন। বছর না গড়তেই তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। সন্তান জন্মলাভের পরপরই বিয়েবিচ্ছেদের পথে হাঁটেন এ দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন অভিনেত্রী। ছেলের সব দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। 

    বিচ্ছেদের পরেই পরীমনি জানিয়েছিলেন, সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল। সবটা তাকেই সামলাতে হয়েছে।  বিশেষ দিনেও পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের। এসবের মাঝেই সম্প্রতি এক ভিডিওতে বাবা শরিফুল রাজের সঙ্গে দেখা যায় পুণ্যকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠেন বাবা-ছেলে। সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেতা। 

    সেই ভিডিও প্রকাশের মাসখানেক পর আবার পরীমনির নিশানায় শরিফুল রাজ। এবার সাবেককে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালেই এ অভিনেতাকে উদ্দেশ্য করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। 

    সামাজিকমাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামীকে উদ্দেশ্য করে পরীমনি লিখেছেন—রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখ শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো।

    অভিনেত্রী বলেন, তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না, জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধু, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না? 

    তিনি বলেন, কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সঙ্গে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না।

    পরীমনি বলেন, একবার ভাব তো— দিনের শুরু থেকে শেষ অবধি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে…। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নেই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। 

    তিনি বলেন, ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।

    পরীমনি বলেন, আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতে। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না খোলাই হয়।

    বিনোদন ডেস্ক

  • সাদী আমার জীবনে আশীর্বাদ: পরীমনি

    অভিনেত্রী পরীমনি এমনিতেই ঢাকাই সিনেমার একজন তুমুল আলোচিত মুখ। এবার তার নামের সঙ্গে যুক্ত হয়েছে শেখ সাদী নামের এক তরুণ গায়কের নাম!শুধু তা-ই নয়, এ দুজনকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে প্রেমের গুঞ্জন! 

    যদিও বিষয়টি নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও কমেন্ট দেখে নেটিজেনদের ধারণা, প্রেমেই মজেছেন তারা। 

    পরীমনি শেখ সাদীর গান তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। আবার একজন আরেকজনকে নিয়ে দিচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্টও। 

    কয়েকদিন আগে শেখ সাদীর একটি পোস্ট পরীমনি-সাদী সম্পর্কের গুঞ্জনে ঘি ঢালে। নিজের ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে সাদী লেখেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার। 

    এদিকে সেই পোস্টে পরীমনি এসে মন্তব্য করেন, ‘ওহ!’। সঙ্গে জুড়ে দেন একটি পুতুলের ইমোজি। 

    নেটিজেনরা তখন বলাবলি শুরু করে যে, তাহলে কি ভালোবাসা দিবসের আগেই পরীমনির প্রতি নিজের প্রেম প্রকাশ করলেন সাদী?

    সাদী অবশ্য পরে গণমাধ্যমকে সেই পোস্ট সম্পর্কে বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে তিনি পোস্ট দেননি। কিন্তু সবাই যে এতো সিরিয়াসলি নেবে, তা তিনি ভাবতেও পারেননি। 

    যদিও প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি পরীমনি কিংবা শেখ সাদীর কেউ-ই। তবে সাদী যে পরীমনির জীবনে বিশেষ কেউ, সেটি স্বীকার করে নিলেন অভিনেত্রী। 

    সাদীর সঙ্গে পরীমনির কী সম্পর্ক রয়েছে, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।

    পরীমনি আরও বলেন, একটা চড়াই–উতরাইয়ের মধ্যদিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।

    এদিকে গায়ক শেখ সাদী জানান, বিনোদন অঙ্গনে কাজ করার সুবাদে পরীমনির সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচয় রয়েছে তার। 

    সাদী বলেন, আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।

    প্রায় দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় নায়ক শরীফুল রাজ ও পরীমনি দম্পতির। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। বর্তমানে পরীমনিই তার সন্তানকে লালন-পালন করছেন। 

    যুগান্তর প্রতিবেদন

  • ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: পরীমনি

    তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনের আলোচনায় নতুন করে ‘ঘি ঢাললেন’ ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। 

    গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেই সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনও দিয়েছেন। 

    অভিনেত্রীর সেই ফেসবুক পোস্টে এক নেটিজেন লিখেছেন—এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমনি লিখেছেন— কেবল তো শুরু, সারাজীবনই দেব। 

    পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন— ‘লাল লাগবে আমার।’

    সম্প্রতি পরীমনির মামলায় গায়ক শেখ সাদী জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এর আগে ‘ললনা’ শিরোনামের একটি গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। তারপর থেকেই নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই আলোচনা-সমালোচনা আর শিরোনামের এক অংশীদার। অভিনেত্রী সামাজিক মাধ্যমে সবসময়ই আছে। এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পর দিন গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিলেন তিনি। 

    গতকাল ঠিক এমনই লাভ ইমোজি দিয়ে একটি ঘোষণা দিলেন পরীমনি— ‘আজ রাত ১০টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ❤️আসছি❤️’। 

    এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমনি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ। যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।

    সে ঘোষণা হোক ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প। সে কারণেই তিনি পরীমনি। যাকে নিয়েই অনুরাগীদের এত ভালোলাগা আর মাতামাতি। 

    পরীমনি আরও একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক— শাহরুখ খান কিংবা স্বয়ং বিল গেটস। সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে। 

    তিনি বলেন, পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়ে তে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসো নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়…।

    অভিনেত্রী ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন। বিয়েও করেছেন একের অধিক। তবে সংসারে থিতু হতে পারেননি তিনি। বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এ নায়িকার সময়। 

    অভিনেত্রীর এই স্ট্যাটাস দেখে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন— নতুন করে প্রেমে পড়েছেন পরী। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। আরেক নেটিজেন লিখেছেন— এটা হয়তো অভিনেত্রীর নতুন কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচার কৌশল। 

    উল্লেখ্য, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এ দুই তারকা। গত মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। 

    বিনোদন ডেস্ক