Tag: পরীমনি

  • পরীমনি-রাজের সংসারে বিচ্ছেদের ঘণ্টা!

    শুরুতেই বিজ্ঞরা ভবিষ্যদ্বানী করে রেখেছিলেন ‘এই সংসার টিকবে না’। অবশেষে সেটাই সত্যি হলো। বিয়ের মাত্র এক বছরের মাথায় ভেঙে গেল ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি ও উঠতি অভিনেতা শরীফুল ইসলাম রাজের সংসার। শুক্রবার মধ্যরাতে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে পরী জানান, রাজকে তার জীবন থেকে আজীবনের জন্য ছুটি দিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

    rnrn

    জানা গেছে, এ পোস্ট দেওয়ার আগে তিনি সন্তান নিয়ে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার বাসা থেকে বেরিয়ে এসেছেন। যদিও এ বাসাটি পরীই ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠরা। সে হিসাবে বলা যায়, নিজের বাসা থেকে নিজেই বেরিয়ে এসেছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, এই বেরিয়ে আসার মতো অবস্থা একদিনে তৈরি হয়নি। গত কুরবানির ঈদের পর থেকেই রাজ-পরীর সংসারে অশান্তির আগুন জ্বলছিল। রায়হান রাফি পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরান’ নামে একটি সিনেমা নিয়েই এ দ্বন্দ্ব। এ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনয় করেছেন। তখন থেকেই নাকি এ দুজনের মধ্যে গোপন কোনো সম্পর্ক তৈরি হয়েছে। এমনটাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন পরীমনি। 

    rnrn

    একই পরিচালকের ‘দামাল’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। একই সিনেমায় সঙ্গে রয়েছেন সিয়াম। এ সিনেমার প্রচারণায় ‘রাজ মিমের হাত ধরে আছেন’ এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। মূলত তখন থেকেই ধারণা পাওয়া গেছে রাজের সঙ্গে মিমকে নিয়ে সন্দেহ করছেন পরী। এর কিছুদিন পর রায়হান রাফিকে উদ্দেশ করে পরীমনি এক পোস্টে লিখেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি!’ একই পোস্টে বিদ্যা সিনহা মিমকে ট্যাগ করে পরী লিখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ রাজকে উদ্দেশ করে লিখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার!’ ‘এটা’ বলতে মূলত পরীমনি মিম ও রাজের মধ্যে সম্পর্ক নিয়ে বলেছেন।

    rnrn

    জানা গেছে, পরী রাজের এ সংসার ভাঙার জন্য মূলত দুজনের প্রতি দুজনার সন্দেহই দায়ী। পরী চান না রায়হান রাফি কিংবা মিমের সঙ্গে রাজ আর কোনো কাজ করুক। এদিকে রায়হান রাফির ঘনিষ্ঠ বন্ধু চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে অঘোষিত বিবাদ ছিল পরীমনির। সেটাও রাফিকে কেন্দ্র করেই। এসব নিয়ে রাজ খুবই বিরক্ত ছিল পরীর ওপর। দিনে দিনে রাজের বিরক্তি ও পরীর সন্দেহপ্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে, সেটা শেষ পর্যন্ত সংসার ভাঙাতেই রূপ নিয়েছে।

    rnrn

    এদিকে সংসার ভাঙার বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘এখনো ডিভোর্স দেইনি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ (গতকাল) থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগ্গির ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেব।’ ডিভোর্স দেওয়ার কারণ হিসাবে তিনি বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। তার (রাজ) আচার-আচরণ একসঙ্গে থাকার মতো নয়। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।’

    rnrn

    এদিকে পরীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার বিষয়ে শরীফুল রাজ এখনো মুখ খোলেননি। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আর্থিক অবস্থাটা যদি আরও ভালো থাকত, তাহলে স্ত্রী ও সন্তানকে আরও বেশি সময় দিতে পারতাম।’

    rnrn

    উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরীমনি জানান, রাজকে তিনি গোপনে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন। এরপর চলতি বছর ২১ জানুয়ারি হয় গায়ে হলুদের অনুষ্ঠান এবং ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের আবার বিয়ে হয়। ১০ আগস্ট তাদের সংসারে আসে এক পুত্রসন্তান। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। পরীর এটা তৃতীয় বিয়ে।

    rnrn

    এর আগে ২০২১ সালের ৮ জুন রাতে রাজধানীর উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ এনে সাভার থানায় ১৪ জুন নাসিরউদ্দিন নামে এক ব্যবসায়ীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এরপর ২০২১ সালের ৪ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী পরীমনির বাসায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ পরীমনিকে গ্রেফতার করে। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। সেখান থেকে একই বছরের ১ সেপ্টেম্বর তিনি জামিনে বের হয়ে আসেন। দুটি মামলাই এখনো বিচারাধীন।
    rn 

    আনন্দনগর প্রতিবেদক 

  • ‘মাথা ঠান্ডা রাখো’, পরীমনিকে পরামর্শ অভিনেত্রীর

    বিয়ের এক বছর না যেতেই বিচ্ছেদের সুর পরীমনির কণ্ঠে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন এই ঢালিউড নায়িকা। 

    rnrn

    দুজনের মধ্যে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন পরীমনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন নায়িকা

    rnrn

    শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

    rnrn

    আরেক অংশে এই নায়িকা লিখেছেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

    rnrn

    তার এই দুঃসময় পাশে দাঁড়িয়ে সমবেদনা এবং পারমর্শ দিয়েছেন তরুণ অভিনেত্রী এলিনা শাম্মী।

    rnrn

    তিনি লিখেছেন, ‘মাথা ঠান্ডা রাখো, বোন। আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে একটু ভাবো, তোমার ছেলে রাজ্যর জন্য হলেও।’ 

    rnrn

    চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাস আগে তাদের ঘর আলো করে আসে ছেলেসন্তান রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • বিছানায় রক্তের দাগ, সংবাদ সম্মেলনে আসছেন পরীমনি

    বিছানায় রক্তের দাগওয়ালা দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানান ফেসবুক স্ট্যাটাসে।

    রোববার ভোর ৫টা ১৩ মিনিটে ফেসবুকে ওই ছবি পোস্ট করলেও বিস্তারিত লেখেননি পরীমনি। তবে একদিন আগেই দিয়েছিলেন স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসারে ভাঙনের খবর।

    শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন— ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

    আরেক অংশে এ নায়িকা লিখেছেন— ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

    পরীমনি এ স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তোলেন।

    স্ট্যাটাসের বিষয়ে পরীর সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। 

    পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

    আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরীমনির ভাষ্য— ‘বেশ কিছু দিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নেই; এর বেশি আর কিছু বলতে পারছি না।’

    চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাসে তাদের ঘর আলো করে আসে ছেলেসন্তান রাজ্য।

    ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি এমন ইঙ্গিত দিয়ে কিছু দিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সঙ্গে বিচ্ছেদ নিয়ে কি ভাবছে রাজের পরিবার

    বিয়ের এক বছর না যেতেই বিচ্ছেদের সুর পরীমনির কণ্ঠে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন এই ঢালিউড নায়িকা। 

    rnrn

    দুজনের মধ্যে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন পরীমনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন নায়িকা

    rnrn

    শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
    rnআরেক অংশে এই নায়িকা লিখেছেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

    rnrn

    পরীমনি এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তুলেন।

    rnrn

    স্ট্যাটাসের বিষয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। তবে এ ব্যাপারে এই মুহূর্তে মিডিয়ায় বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। 

    rnrn

    পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

    rnrn

    আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরীমনির ভাষ্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’

    rnrn

    পরীমনির বক্তব্যের বিষয়ে রাজের ফোন নম্বরও বারবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।

    rnrn

    তবে পরীমনির ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, রাজের পরিবার থেকেও বিয়েবিচ্ছেদের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। 

    rnrn

    চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাসে তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান রাজ্য।

    rnrn

    ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি— এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

    rnrn

    পরীমনি ও রাজের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন।

    rnrn

    তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন।

    rnrn

    পরীমনি সেসময় রাজ-মিমের বিয়েবহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এসব বন্ধ করো’। 

    rnrn

    তখন থেকে রাজ-মিমের প্রেম ও পরীর সংসারে ভাঙনের গুজব ছড়াতে থাকে।

    rnrn

    পরাণ ও দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন মিম। দামাল সিনেমা মুক্তির সময় রাজ ও মিমকে মেনশন করে পোস্ট দেন পরী। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়।

    rnrn

    তবে মিম বরাবরই রাজের সঙ্গে তার বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। 

    rnrn

    রাজের সঙ্গে পরীমনির এবারের অভিমান মিমকে ঘিরে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
    rn 

    বিনোদন ডেস্ক