Tag: পরীমনি

  • অনিরাপদ বোধ করছি: পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এমনকি এসব কর্মকাণ্ডে জড়িয়ে মামলার পর জেলও খেটেছেন তিনি।

    পরীমনি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত শেয়ার করতেও পিছিয়ে থাকেন না। এসব পোস্টও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় তোলে। 

    সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় ‘অনিরাপদ বোধ’ করছেন দাবি করে পরীমণি বলেন, অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা- যে কোনো অনুষ্ঠানই হোক সেটা তো আমার কাজ।

    এ অভিনেত্রী বলেন, আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই। সেখানে বাধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাবো, পিছপা হবো। আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে। আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।

    পরীমনি আরও বলেন, যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্মবিরোধী? ধর্মের ওপরে কী আঘাত হচ্ছে- আমি স্পষ্টভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে, এরা আসলে কারা।

    নতুন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করতে পারছেন না জানিয়ে পরীমনি বলেন, এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু হলেও ভূমিকা রাখি তাহলে কেন স্বাধীনতা উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে?

    যুগান্তর প্রতিবেদন

  • ‘পরীকে’ চান শেখ সাদী, যা বললেন পরীমনি

    ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর ফের আলোচনায় অভিনেত্রী পরীমনি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহকে বলা হয় ভ্যালেন্টাইন উইক। ভালোবাসার সপ্তাহে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদী। আর মনের ইচ্ছা প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

    রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এবং নিজের অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেখ সাদী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন- ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

    এ ক্যাপশন দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। এমনকি চিত্রনায়িকা পরীমনিরও নজরে পড়েছে। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘ওহ’। এরপরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ কেউ বলছেন, ভালোবাসার সপ্তাহে ভালোবাসা দিবসের আগ মুহূর্তে ফেসবুকে মনের কথা জানালেন শেখ সাদী।

    এ ব্যাপারে সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।

    ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদী বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। পরির মতো, তাই লিখেছি। তাহলে আমি এখন পরি পেতে পারি।

    এদিকে শেখ সাদীর এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা আলোচনা হচ্ছে, তখন ‘শেখ সাদী’র নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরীমনি। এদিন রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না।’

    বিনোদন ডেস্ক

  • এবার শেখ সাদীর প্রেমে পড়লেন পরীমনি?

    ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পরীমনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তখন তার জামিনদার হয়েছিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। 

    সেই ঘটনার পর থেকে পরীমনির সঙ্গে নিয়মিতই দেখা যেত তাকে। যার ফলে প্রশ্ন উঠতে থাকে, পরীমনির সঙ্গে তার কী সম্পর্ক! একসময় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জনও।

    যদিও বিষয়টি নিয়ে পরীমনির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদী মুখ খুললেন। তিনি জানিয়েছেন, পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে।

    তবে সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর! 

    রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

    সাদীর এমন ফেসবুক পোস্টে পরীমনিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

    এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

    বিনোদন ডেস্ক

  • মানুষ কি করে এত সহজে ছেড়ে চলে যায়: পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে সাফল্যের উচ্চস্তরে নিয়ে গেছেন। এ জন্য সিনেমাপ্রেমী দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। নানা সময় নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরতেও পছন্দ করেন পরীমনি। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে পরীমনি লিখেছেন— মানুষ কি করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায়। দুই-চার দিনের জন্য কোথাও ঘুরতে গেলে ফেরার সময় জায়গাটার কেমন একটা মন খারাপ লাগে। 

    পরীমনি বলেন, আমি শুধু ভাবি— এত মায়া কি শুধু তাদেরই, যারা শুধু পড়েই রয়। কে জানে, যাই হোক— হ্যাপি রোজ ডে এভরিওয়ান।

    পরীমনির এ ভিডিওর কমেন্ট বক্সে সোহাগ নামে এক নেটিজেন লিখেছেন— ওয়াও অসাধারণ, অনেক সুন্দর ভিডিও। আরেক নেটিজেন লিখেছেন—আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, ভিডিওটি ও জায়গাটা অনেক সুন্দর।

    বিনোদন ডেস্ক

  • নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উপস্থাপন করলেন পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সবসময় সরব থাকেন। আবার মাঝে মধ্যেই দেখা যায়, অভিনেত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। আবার থেমেও যায়। তাই এ মুহূর্তে কোনো ঝড় না থাকলেও নিজের ভালো লাগার বিষয়গুলো পরীমনি ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেন। 

    সম্প্রতি পরীমনি মধ্যরাতে আলো আঁধারের তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। 

    শেয়ার করা ছবিতে দেখা যায়, মধ্যরাতে দোলনায় খোশমেজাজে বসে আছে পরীমনি। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করলেও অনেকে কটাক্ষ করেছেন।  এক নেটিজেন লিখেছেন— ‘পেঁচা তো পেঁচাই, পেঁচা আবার লক্ষ্মী হয় কীভাবে?’ আরেক নেটিজেন লিখেছেন—‘অসাধারণ সুন্দর হয়েছে ছবিটি। নামের সাথে তার অনেক মিল সত্যি সে পরীর মতো সুন্দর যথার্থ তার নাম।’

    উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনির ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়। এরপরই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে কর্মজীবনে নিজেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘থু আপনাদের মুখে’, কোন ক্ষোভে কাকে বললেন পরীমনি?

    শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫।  প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বিভিন্ন প্রকাশনীর স্টল সাজানো হয়েছে। তবে এবার ব্যতিক্রম হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন বসানো হয়েছে। এ ডাস্টবিন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন তারা।

    বিষয়টি নিয়ে এবার কথা বললেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। সরাসরি ডাস্টবিন বিতর্ক প্রসঙ্গ না টানলেও ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে বইমেলা নিয়ে কথা বলেছেন। 

    অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘বই মেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন, আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর ও ময়লা-আবর্জনা। থু আপনাদের মুখে।’

    এদিকে পরীমনির এই স্ট্যাটাস শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। 

    আলোচনা-সমালোচনা, পক্ষ-বিপক্ষের মন্তব্যে ভরে গেছে অভিনেত্রীর মন্তব্যের ঘর। 

    অনলাইন ডেস্ক

  • নিরবের ‘গোলাপ’ পরীমনি

    ঢালিউড অভিনেতা নিরব কয়েক দিন আগেই ‘গোলাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন । সেদিন ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছিল। এমনকি গোলাপে নাম ভূমিকায় অভিনয়ও করবেন নিরব। তবে নায়িক কে, তা অবশ্য জানা যায়নি। সেদিন ‘গোলাপ’ ছবির নায়িকার নাম নিশ্চিত হওয়া যায়নি। এমনকি নিরবের সঙ্গে কাকে নায়িকা হিসেবে দেখা যাবে, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি। তবে এবার জানা গেল নিরবের ‘গোলাপ’ সিনেমায় কে সেই সুন্দরী? 

    একটি সূত্র জানায়, পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। এ ছবিটি পরিচালনা করবেন শামসুল হুদা। চলতি ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নিরব। অন্যদিকে নায়িকা হিসেবে থাকছেন পরীমনি।  প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধতে চলেছেন এ দুই তারকা। 

    ‘গোলাপ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর তিনি জানিয়েছেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছরাবে…!

    এ বিষয়ে পরীমনি বলেন, অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে— এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্প জুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।

    ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? বিষয়ে পরিচালক শামসুল হুদা বলেন, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।

    বিনোদন ডেস্ক

  • সেদিন কী ঘটেছিল কামরাঙ্গীরচরে, জানালেন অপু বিশ্বাস

    টাঙ্গাইলে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির পর এবার জনতার বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। 

    বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু স্থানীয় কিছু মুসুল্লিদের আপত্তিতে অপুকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ।

    এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। এর আগে বিষয়টি নিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিও দুঃখ প্রকাশ করেছেন।

    বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচার শুরুর পর স্থানীয় মুসুল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসুল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

    মেহজাবীন, পরীমণির পর রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাস বাধার মুখে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই শোবিজাঙ্গনের জন্য এটিকে অশনি সংকেত বলেও দাবি করেন। 

    তবে পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব ভূমিকায় ছিলেন অপু বিশ্বাস। অবশেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। 

    যেখানে কামরাঙ্গীরচরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বললো, আপু টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ 

    কিন্তু কেন? অপু বললেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’

    বলে রাখা ভালো, সেদিন কেরানীগঞ্জে একটি শোরুম উদ্বোধন করেন অপু বিশ্বাস। তবে কামরাঙ্গীরচরে কেমন বাধার মুখে পড়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • তোমরা আমার ওপর একটু রহম কর: পরীমনি

    ঢাকাই সিনেমায় আলোচিত অভিনেত্রী পরীমনি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি আদালতে গায়ক শেখ সাদী জামিনদার হওয়ার পর থেকে তার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে এবার সামাজিকমাধ্যমে মুখ খুললেন পরীমনি। 

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সঙ্গে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।’ 

    এরপর প্রশ্ন লিখেছেন, ‘১। পরী,আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি? বা পাশাপাশি গণমাধ্যমে আপনাকে নিয়ে এতো সম্প্রচার কেন হয় বলে মনে করেন? ২। আপনার কাজের থেকে লোকে আপনার ব‍্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে? ৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও একটু আগে চলে যাই, যেমন- শাবানা, ববিতা, কবরী, রজিনাদের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন? ৪। নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে।’

    পরীমণির কথায়, কারণ, ‘জীবনে কখনও কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরি হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে।’

    হাতজোড়ের ইমোজি জুড়ে পরী লিখেন, ‘আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লার ওয়াস্তে। বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরি আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/ একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!’ 

    অভীনেত্রী লেখেন, ‘গত তিন/ চারটা মাস আমার জীবনের সবথেকে কঠিন সময় পার করেছি আমি। কেন / কি জন্যে সেটার ডেসক্রিপশনটা দেওয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি। আমি নায়িকা, আমি মেয়ে, সব কিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি- হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার ওপর এবার একটু রহম কর। আগে আমি সুন্দর করে একটু বাঁচি তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব।’

    সম্প্রতি হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তার জামিনদার হন সাদী। এরপর থেকেই চলছে সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে চর্চা। তারই পরিপ্রেক্ষিতে ভোররাতে হাতজোড় পরীমনির।

    বিনোদন ডেস্ক

  • জনতার বাধার মুখে অপু, যা বললেন পরীমনি ও মাহিয়া মাহি

    সম্প্রতি টাঙ্গাইলে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির পর এবার জনতার বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। 

    এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরীমনি এবং ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। 

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের সংবাদের লিংক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মজা না? মজা মজা।’

    এদিকে অপু বিশ্বাসের সঙ্গে ঘটা ঘটনায় ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন নায়িকা মাহিয়া মাহি।

    তিনি লিখেছেন, দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমনির পর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।

    জানা গেছে, বুধবার ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়। 

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান। 

    তিনি গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেন।

    থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় কয়েকজন ভিডিও প্রকাশ করেন।

    সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছেন। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি- এই কামরাঙ্গীরচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।

    তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি নায়িকা অপু বিশ্বাস। 

    প্রসঙ্গত, এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। এরপর চাপের মুখে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন।

    অনলাইন ডেস্ক