Tag: পরীমনি

  • ফেসবুকে পরীমনির কড়া বার্তা

    ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। অভিনয়ের বাইরে নিজের ব্যক্তিগত জীবন ও সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব থাকতেও দেখা যায় তাকে।

    সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। অল্প কথায় দেওয়া ওই স্ট্যাটাসে নীতিবাক্য প্রচারকারীদের একহাত নেন পরীমনি।

    সমালোচনা ও নীতিবোধ নিয়ে কড়া বার্তা দিয়ে এই চিত্রনায়িকা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’

    তবে তার এই পোস্ট কার বা কাদের উদ্দেশ্যে সেটা স্পষ্ট করেননি তিনি। অবশ্য নেটিজেনদের ধারণা, পরীমণিকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই অভিনেত্রীর এই কড়া জবাব।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

    ইমদাদুল ইসলাম নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘যে শোনার যোগ্য তাকে বলাই উচিত। করলে দোষ নাই বললে দোষ।’ মো. একরামুল হক নামের আরেকজনের মন্তব্য, ‘নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার।’ পরীমনির উদ্দেশ্যে আজিজুল্লাহ মিফতাহর মন্তব্য, ‘আপু! এত হক কথা কেমনে বলেন?’

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ ফেসবুকে রহস্যময় সতর্কবার্তা পরীমনির

    ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনয়ের শুরু থেকেই আলোচনার পাশপাশি সমালোচনাও যেন তার নিত্যসঙ্গী। একই সঙ্গে

    সামাজিক যোগাযোগমাধ্যম সবর থাকতে দেখা যায় তাকে। ফেসবুকে রহস্যময় এক বার্তা দিয়েছেন পরীমনি। 

    মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা আসক্ত এক নারীকে নিয়ে পোস্ট দেন পরীমনি। ওই নারীর পরিচয় উল্লেখ না করলেও তাকে ভালো হওয়ার জন্য সতর্ক করেছেন এই নায়িকা।

    পোস্টে পরীমনি লিখেছেন, ‘বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটতেছে। বাচ্চার মাকে রিহাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে। 

    এরপরই পরীমণি সতর্ক করে বলেন, ‘আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে।’

    যাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন, তিনি এই পোস্টটি দেখবেন বলেও আশা করেছেন পরীমনি, ‘আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।’

    পরীমনির এই পোস্টে প্রথম ১ ঘণ্টাতেই রিয়্যাক্ট পড়েছে সাড়ে ছয় হাজারের মতো, কমেন্ট চার শতাধিক। রাজু ওয়াসিফ জিতু নামে একজন মন্তব্য করেছেন, ‘বাচ্চাটিকে নিরাপদ করো আপু।’ পরীমনির জবাব, চেষ্টা করছি, দোয়া করবেন।’

    বিনোদন ডেস্ক

  • যে প্রশ্নে ক্ষেপে যান পরীমনি

    ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রয়েছে তার সরব উপস্থিতি। তবে দীর্ঘ বিরতি শেষে এবার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে। আসছে ঈদের সিনেমার তালিকায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এ সিনেমার মাধ্যমে আবারও রুপালি পর্দায় নতুনরূপে দেখা যাবে পরীর রূপে পরীমনিকে। তার ভক্ত-অনুরাগীরা এমনটাই মনে করছেন। 

    কারণ আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছেন পরীমনি। তাকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। আগের তুলনায় আরও কিউট হয়েছেন তিনি। তাই অনেকের মনে প্রশ্ন— কী করে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনলেন পরীমনি? 

    সাধারণত তারকাদের স্লিম হওয়াটা স্বাভাবিক বিষয়। এর নেপথ্যে পরীমনির কঠোর পরিশ্রম রয়েছে বলেও মনে করেন অনেকেই। তবে তার ভক্ত-অনুরাগীদের কৌতূহল তো থেকেই যাচ্ছে। মনে প্রশ্ন রয়েছে— তার এই পরিবর্তনের রহস্য নিয়ে।

    সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন পরীমনি। ‘রামাদান ফেস্ট’ নামের সেই ইভেন্টে তাকে দেখা যায় নতুনরূপে। তিনি অ্যারাবিয়ান বোরকা পরেছিলেন। সেই বোরকাতেও নজরকাড়েন পরীমনি।  আর তাতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।  পরীমনি স্লিম হয়েছেন— এর রহস্য কী? সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি জবাব দিলেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    খানিক চুপ থেকে পরে পরীমনি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি—  আমার মনে হয় এ বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত।

    তিনি বলেন, মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক— যে কোনো গায়ের রঙ, যে কোনো শারীরিক গঠন— আমরা আর এ বিষয়গুলো না তুলি। 

    বিনোদন ডেস্ক

  • দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর দেখা যাবে ‘ডোডোর গল্প’ সিনেমায়। এ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে প্রায়ই সক্রিয় থাকেন পরীমনি। বিশেষ করে, দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়েই যেন তার পৃথিবী।

    কাজের পাশাপাশি সন্তানদের নিয়েই সময় কাটে তার। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন পরীমনি। মাতৃত্ব যে এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না। মাঝে মাঝেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায় সামাজিক মাধ্যমের কল্যাণের। এবারও তার ব্যতিক্রম হলো না।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে সন্তানদের সঙ্গে একটি চমৎকার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন পরীমনি। পোস্ট করা ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে আগলে রেখে হাসিমুখে বসে আছেন তিনি। কালো রঙের হিজাব ও চশমায় পরীমনিকেও দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ। আর দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।

    সামাজিক মাধ্যমে পরীমনির সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মন কাড়ে। তারা এই মা-সন্তানদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। পরীমনির ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ একটি সুখী পরিবার। আরেক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ, মা পরীর দুই ডানা।

    বিনোদন ডেস্ক

  • উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন ফিকে ফিকে লাগছে: পরীমনি

    এবারের রমজান অনেকটা আলাদা। জীবনের প্রতিটা বাঁকে ছায়ার মতো পাশে থাকা প্রিয় নানুভাই আজ নেই বলে জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। সেই সঙ্গে সেহরি কিংবা ইফতারের সময়গুলো নানুভাইয়ের স্মৃতিতে বড্ড বেশি ভারাক্রান্ত হয়ে উঠছে বলেও জানান তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন পরীমনি।

    অভিনেত্রী বলেন, বাসায় মুরব্বিরা নেই। তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের মেমোরিগুলোই আসলে বেশি মনে পড়ে। কারণ উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা— সব কিছুই উনাকে ঘিরেই ছিল আমার। উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন একটা ফিকে ফিকে লাগছে বলে জানান তিনি।

    পরীমনি বলেন, ইফতারিতে ভাজাপোড়া খাওয়া হয় না। আমি দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি। শরবত আর খেজুর দিয়েই সেরে ফেলি।’ তিনি বলেন, ঈদ কেন্দ্র করে আলাদা করে কেনাকাটা করার অভ্যাস নেই তার।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে নিজের চেয়েও ইন্ডাস্ট্রির ভালো থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের সিনেমা আমি চাই প্রত্যেকটা সিনেমাই ভালো করুক এবং ব্যবসায় সফল হোক। এখন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই দরকার বলে জানান পরীমনি।

    বর্তমান সিনেমার নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপাতত যে কাজের জন্য আসছি, সেটিকেই ফোকাস করতে চাই। এখনই ঘটা করে সব কিছু বলে দেওয়ার তাড়া নেই। ইনশাআল্লাহ সামনে আপনাদের সব জানাব।

    বিনোদন ডেস্ক

  • চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

    ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। কেউ একজন বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে এই অভিনেত্রীকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। হুমকি সহ অভিনেত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। 

    সেই কথোপকথনের ভিডিও পরীমনি তার পেজে পোস্ট করেছেন। ফোন আসা নম্বরটির কান্ট্রি কোড মিলিয়ে দেয়া যায়, কলটি এসেছে কিউবা থেকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ সঙ্গে ক্যাপশনে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন। 

    এ বিষয়ে পরীমনি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়। 

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে বিচ্ছেদে কি তৃতীয় পক্ষের হাত? মুখ খুললেন পরীমনি

    ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের বিচ্ছেদের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এ নিয়ে আলোচনা থামেনি। দীর্ঘদিনের নানা গুঞ্জনের মধ্যে এবার তৃতীয় পক্ষের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পরীমনি।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ, সংসার ভাঙন ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে পরীমনি জানান, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা নেই।

    পরীমনির ভাষ্য, তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে জানেই না। কিংবা কারও চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও জানে না।

    বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি প্রচলিত ধারণাকেও ভুল বলে উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে—আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল কথা। রাজের প্রতি নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি চান রাজ নিজ দায়িত্ববোধ থেকে সন্তানের বিষয়ে সচেতন হোক।

    ২০২২ সালের জানুয়ারিতে পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন শরীফুল রাজ। একই সঙ্গে তাদের বিয়ের বিষয়টিও সামনে আসে। পরে দুজনই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তাদের তথ্যমতে, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

    সন্তান জন্মের পরও দাম্পত্য জীবনে টানাপোড়েন চলতে থাকে। বিভিন্ন সময় মান-অভিমান ও মনোমালিন্যের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও তা স্থায়ী হয়নি। বিশেষ করে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর থেকেই সম্পর্কে নতুন করে অশান্তি দেখা দেয়। শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয়।

    বিচ্ছেদের পর দুজনই অভিনয়ে ব্যস্ত। পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। তিনি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’। নিরবের সঙ্গে ‘গোলাপ’ সিনেমার কাজ শুরুর কথাও রয়েছে।

    অন্যদিকে শরীফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। সামনে তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’, ‘জীবন অপেরা’ এবং নাম নির্ধারিত হয়নি—এমন আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন তমা মির্জা, সাবিলা নূর ও বিদ্যা সিনহা মিম।

    বিনোদন ডেস্ক

  • সাবেক স্বামীকে নিয়ে যা বললেন পরীমনি

    প্রায় তিন বছর আগে শরীফুল রাজের সঙ্গে সংসারের বিচ্ছেদ টানেন চিত্রনায়িকা পরীমনি। এর পর থেকেই তাদের সম্পর্ক ভাঙনের কারণ নিয়ে সামাজিক মাধ্যম থেকে নানা মহলে গুঞ্জন শুরু হয়। বিভিন্ন সময়ে প্রশ্ন আসতে থাকে, বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কিনা- তা নিয়ে। এবার এ প্রসঙ্গে পরীমনি নিজেই মুখ খুললেন। 

    সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেন এই ঢালিউড কুইন। 

    ডিভোর্স নিয়ে পরীমনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে-আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী আরও বলেন, ‘আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।’ 

    এর আগে রাজ-পরীমনি দুজনেই তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন। ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয় দুজনের। ২০২২ সালের ১০ আগস্ট তাদের পুত্রসন্তান জন্ম নেয়। পরে বিভিন্ন সময়ে দুজনের মনোমালিন্য হলেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তারা আলাদা হয়ে যান। 

    উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে পাশ কাটিয়ে বর্তমানে দুজনেই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

    বিনোদন ডেস্ক

  • অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের সৌন্দর্য খুঁজুন: পরীমনি

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। ভক্ত-অনুরাগী থেকে নেটিজেনদের মাঝে সব সময়ই নজর কাড়ে তিনি। তবে মাঝেমধ্যেই দেখা যায়, নেটিজেনদের একাংশের মাঝে সমালোচিত হন এ অভিনেত্রী। সম্প্রতি সেই সমালোচনারই জবাব দিলেন পরীমনি।

    সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে নেন অভিনেত্রী। সেই পোস্টে পরীমনি লিখেছেন—বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন অনিশ্চিত বলেও জানান অভিনেত্রী।

    নেটিজেনদের নেতিবাচক মানসিকতা প্রসঙ্গে পরীমনি আরও বলেন, মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, আমি একটা পরী। আমার ভক্ত-অনুরাগীরা আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন। অনেকে বলেছেন— যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য একটি জুতসই জবাব।  

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সৌন্দর্যের প্রশংসায় চঞ্চল চৌধুরী

    দেশের ছোট ও বড় পর্দার শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে, রুপালি পর্দার গ্ল্যামারাস ও দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। অভিনয় জগতের এই দুই জনপ্রিয় অভিনয় শিল্পী প্রথমবারের মতো ‘শাস্তি’ শিরোনামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। 

    তার আগে সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমনিকে প্রশংসায় ভাসালেন ‘আয়নাবাজি’খ্যাত এ অভিনেতা। ঢাকাই সিনেমার এ নায়িকাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে চঞ্চল বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তো তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরে ক্যামেরার বাইরে এ দুই তারকার কিছু মজার মুহূর্তও শেয়ার করেন পরী। 

    অভিনেত্রী বলেন, ‘ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কি বলবো বুঝে পাই না। আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম- ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।’ যদিও পরীর এমন খুনসুটিতে মজার ছলে নিজেকেই ‘বুড়ো’ হিসেবে দাবি করেন চঞ্চল। 

    সঙ্গে তাদের আসন্ন সিনেমার কাজটা অনেক ভালো হবে বলেও আশা ব্যক্ত করেন পরীমনি। 

    বিনোদন ডেস্ক