Tag: পরীমনি

  • মাকে নিয়ে পরীমনির আবেগঘন পোস্ট

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় হোক বা অন্য কোনো বিষয়, বরাবরই নানা ইস্যুতে সংবাদের শিরোনামে জায়গা করে নেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট ঘিরে ফের আলোচনায় এই অভিনেত্রী। 

    শুক্রবার (২২ মে) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে মাতৃত্বের অনুভূতি এবং নিজের মা না থাকার শূণ্যতার বিষয়টি প্রকাশ করেছেন তিনি।  

    পরী লিখেছেন, ‘আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গায়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ অভিনেত্রীর জন্য সহমর্মিতা জানিয়েছেন, সান্ত্বনা প্রকাশ করেছেন। 

    সাথী আরজু নামের এক নেটিজেন পোস্টে মন্তব্য করেছেন, ‘মা তো মা-ই, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না’। নিশি ইসলাম নামে আরেকজনের মন্তব্য, ‘যার মা নাই সেই বোঝে মা না থাকার কী যন্ত্রণা’। ফারহানা জলি লিখেছেন, ‘অসুস্থ হলে মাকে অনেক প্রয়োজন পড়ে’। 

    বিনোদন ডেস্ক

  • এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কুরবানির আয়োজন করে আসছিলেন তিনি। তবে গত কয়েক বছর ধরে সেই আয়োজনে শামিল হতে দেখা যায়নি এ অভিনেত্রীকে। 

    এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরীমনি। এবারের ঈদ নিজ বাড়িতে উদযাপন করবেন বলে জানান পরীমনি। এরপরও অভিনেত্রীর প্রত্যাশা, তার অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ যেন আনন্দমুখর হয়। 

    পরীমনি বলেন, আমি চাই এফডিসিতেও কুরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কুরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কুরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দীর্ঘদিন পর নিজ গ্রামে গিয়ে কুরবানি দেবেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কুরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি।

    ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি না কতটুকু কিভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’ 

    বিনোদন ডেস্ক

  • ‘আমি আজীবনের আর্জেন্টিনা’—মেসিকে নিয়ে আবেগঘন পরীমনি

    ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক বা ব্যক্তিজীবনের কারণে নয়, বরং ফুটবল ও নিজের প্রিয় তারকা লিওনেল মেসিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
    রূপালী পর্দার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়েছেন পরীমনি।
    প্রিয় দল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুধু দল নয়, ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতিও নিজের আবেগের কথা অকপটে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পরীমনি বলেন, ‘আমি মেসির ডাইহার্ড ফ্যান। তার নাম শুনলেই আমার হার্টবিট বেড়ে যায়।’
    তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আলোচনা ও উচ্ছ্বাস।

    বিনোদন ডেস্ক

  • মা দিবসে পরীমনির আবেগময় পোস্ট

    অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে ঢালিউড অভিনেত্রী পরীমনির। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করে চলেছেন।

    বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশেষ মর্যাদায় পালিত হচ্ছে মা দিবস। আজ বিশ্ব মা দিবসে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থান হলো মায়ের কোল। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে থাকেন। 

    পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমনি একজন মা। নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ও কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এখন তার রঙিন সংসার। পরীমনিও এই বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত শেয়ার করে নিলেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন পরীমনি।

    শেয়ার করা সেই ছবিতে দেখা গেছে, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন—‘শুভ সকাল প্রিয় মা দিবস’।

    অভিনেত্রীর এই পোস্টটির মন্তব্য ঘিরে দেখা গেছে সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের প্রশংসার জোয়ার। বিশেষ করে নেটিজেনদের অনেকেই অভিনেত্রীকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়।

    বিনোদন ডেস্ক

  • পরীমণির কোলে হাস্যোজ্জ্বল ‘পুণ্য’

    সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় চিত্রনায়িকা পরীমনি প্রায়ই তার সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ফেসবুকে ছেলে পুণ্যের সঙ্গে কিছু ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।

    ছবিগুলোতে মা-ছেলেকে রঙিন পোশাকে দেখা যায়। পরীমনি পরেছিলেন বেগুনি রঙের শাড়ি, চুলে ছিল সাদা ও বেগুনি ফুলের সাজ। তার ছেলে পুণ্য পরেছিলেন খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি।

    প্রতিটি ছবিতেই তাদের হাসিমুখ ও ঘনিষ্ঠ মমত্ববোধ ফুটে উঠেছে। কোথাও সিঁড়িতে বসে, আবার কোথাও ছেলেকে ভালোবাসায় জড়িয়ে ধরে ছবি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমার।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার এই মা-ছেলের সুন্দর মুহূর্তগুলো দেখে ভক্তরা বেশ মুগ্ধ হয়েছেন এবং মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। কেউ লিখেছেন, মাতৃত্বই নারীর আসল সৌন্দর্য, আবার কেউ তাকে ‘মা পরী’ বলে প্রশংসা করেছেন।

    বর্তমানে অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দিচ্ছেন এই অভিনেত্রী। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে তিনি একক মা হিসেবে দায়িত্ব পালন করছেন।

    বিনোদন ডেস্ক

  • বৈশাখে বৃষ্টির ছোঁয়ায় সিক্ত পরীমনি

    ঢালিউডের অপরূপ সুন্দরী অভিনেত্রী পরীমনি এখন আর সিনেমায় নিয়মিত দেখা যায় না। তবে অভিনয়ে ধারাবাহিকতা না থাকলেও সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে তাকে খুঁজে পাওয়া যায়। মাঝে মধ্যেই নেটদুনিয়ায় নিজেকে জানান দেন অভিনেত্রী। 

    এ মুহূর্তে গ্রীষ্মের দাবদাহ। তপ্ত রোদে যখন পুড়ছিল প্রকৃতি, তখনই প্রশান্তির পরশ নিয়ে এলো ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ধারায় নিজেকে সিক্ত করতে ভুললেন না পরীমনি। তবে এবার কোনো সিনেমার সেট কিংবা শুটিং জোন নয়, বরং একান্ত নিজের ভালো লাগা থেকেই বৃষ্টির ছোঁয়ায় মাতলেন এ অপরূপা।

    সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যা মুহূর্তেই নজর কেড়েছেন নেটিজেনরা।  সেই ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট আর খোলা চুলে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন পরম মমতায় গায়ে মাখছেন পরীমনি। কখনো গাড়ির ওপর শুয়ে আকাশের পানে চেয়ে থাকা, আবার কখনো বৃষ্টির শব্দের সঙ্গে নিজের মিতালী— সব মিলিয়ে এক অন্যরূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

     ভিডিওর সংগীত আর পরীমনির স্নিগ্ধতা ভিন্ন এক আবহ তৈরি করেছে। বিশেষ করে সিক্ত চুলে তার সাবলীল উপস্থিতি মুগ্ধ করেছে সামাজিক মাধ্যমের ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই ভিডিওর নিচে জমা পড়ছে হাজারো মন্তব্য।

    পরীমনির এ দৃশ্য দেখে সামাজিক মাধ্যমের এক নেটিজেন বলেছেন— ‘বৃষ্টি মাখা পরী’। আরেক নেটিজেন বলেছেন—প্রকৃতির এই রূপের মাঝে অভিনেত্রী যেন নতুন করে খুঁজে পাচ্ছেন নিজেকে। কোনো ক্লিশে বিতর্ক নয়, বরং সাধারণ এক বৃষ্টিভেজা বিকেলকে রাঙিয়ে তুলে পরীমনি আবারও প্রমাণ করলেন— সাদামাটা মুহূর্তগুলোও কখনো কখনো হতে পারে রাজকীয়। 

    বিনোদন ডেস্ক

  • টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম

    সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 

    এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। 

    এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ঢালিউড নায়িকা পরীমনি। ভিডিও শেয়ার করে অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘কেউ ন্যায্য হয়ে শুধু আঙুল তুললেই হলো ব্যাস! সে খারাপ, সেই খারাপ। দুনিয়ার সব দোষ তার।’

    এরপর তিনি লেখেন, ‘অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এসব ক্যামেরাম্যানদের সামনে পড়ি, তারা সবাই জানি আমরা কী ফেস করি। এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি। সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু। না না জুতোর বারি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরীমনির এমন প্রতিক্রিয়ার পর এবার এ প্রসঙ্গে মুখ খুললেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

    অবন্তীর পাশে দাঁড়িয়ে মিম বলেন, ‘প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এ ধরনের আচরণ করেন না। যারা এমন কাজ করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনাকারী, যাদের মূল লক্ষ্য থাকে ভিউ পাওয়া। সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’

    এই নায়িকা আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়। 

    তার কথায়, ‘আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।’

    বিনোদন ডেস্ক

  • ‘একজন চিংড়ি প্রিয় পরী’

    ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন। জনপ্রিয় এ অভিনেত্রী আবারও আলোচনার কেন্দ্রে। তিনি প্রায়ই গণমাধ্যমের খবরের শিরোনামে থাকেন। নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমনিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন সিনেমা এবং ওটিটি কাজ রয়েছে।

    শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ভিডিওতে দেখা গেছে তাকে ফুরফুরে মেজাজে। খুশিভরা আনন্দে রান্না করছেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    অভিনেত্রী ১৬ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনরা সানন্দে গ্রহণ করেছেন। এক নেটিজেন লিখেছেন— এভাবে রান্নার সময় পরীমনির মতো তারাও নাচেন।

    পোস্ট করা ভিডিওতে আরও দেখা যায়, এদিন পরীমনির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর ও আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমনি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— একজন চিংড়ি প্রিয় পরী হি হি…।

    বিনোদন ডেস্ক

  • মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতেন পরীমনি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবনসহ নিজের বিভিন্ন অনুভূতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। এবার পহেলা বৈশাখ নিয়ে যেন ছোটবেলার স্মৃতিতে ডুবে দিলেন পরী। 

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেত্রী জানান, ছোটবেলায় তার মায়ের ও নানি শাড়ি দিয়ে তিনি নিজের বৈশাখী জামা বানাতেন। এবার নিজের সন্তানদেরও একইভাবে নিজের শাড়ি দিয়ে বৈশাখী জামা বানিয়ে দিয়েছেন। 

    সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর এই নায়িকা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে। তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখব।’

    সাদামাটা শৈশব আর মায়ের শাড়ির প্রতি গভীর আবেগের কথা স্মরণ করে পরীমনি আরও লেখেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানির শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’

    বিনোদন ডেস্ক

  • নাকফুল হারালেন পরীমনি!

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। গেল কয়েক বছরে অভিনয় নিয়ে খুব একটা ব্যস্ত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতে বরাবরই সরব থাকেন, আসেন সংবাদ শিরোনামে। 

    হরহামেশাই নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি তাকে শেয়ার করতে দেখা যায়। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা, যেখানে তাকে ল্যাভেন্ডার রংয়ের শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। 

    পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে চুড়ি ও কানে দুল পড়েছেন। কপালে ছিল টিপ। এভাবে স্নিগ্ধ ও পরিপাটি সাজে এই চিত্রনায়িকা তার সৌন্দর্য্য ফুটিয়ে তুললেও একটা জিনিসের অভাব ছিল। সেদিকেই ইঙ্গিত করে ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘আমার নাকফুলটা হারিয়ে গেছে!’

    অভিনেত্রীর এমন লুক দেখে পোস্টের মন্তব্যের ঘরে তাকে প্রশংসায় ভাসাতে দেখা যায় অনুসারীদের। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একই দিন বিকালে আরেকটি ফেসবুক পোস্টে পরীমনি তিনটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, একটি লাল-কালো ফ্লোরাল প্রিন্টের পোশাকে জানালার পাশে বসে আছেন তিনি। ছবিতে তাকে নানান ভঙ্গিমায় দেখা যায়। 

    তিনটি ছবির একটিতে আবার মুখ ফিরিয়ে ছিলেন, শুধু দেখা যায় তার পেছনে লম্বা খোলা চুল। কখনো গালে, আবার কখনো কাঁধে হাত দিয়ে ভিন্ন ভঙ্গিতে নিজেকে মেলে ধরেন। পোস্টের ক্যাপশনে দিয়েছেন শুধু একটি লাল গোলাপের ইমোজি। 

    পোস্টটি শেয়ার করার এক ঘণ্টার মাথায় ১৬ হাজারের বেশি রিয়েকশন ও দেড় হাজারের বেশি মন্তব্য পড়েছে। সেখানে নেটিজেনদের একাংশ তার রূপের প্রশংসা করলেও বড় একটি অংশ তার বর্তমান সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন। বিশেষ করে তার জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটেছে কিনা বা তিনি আবারও বিয়ের কথা ভাবছেন কিনা- এ ধরনের প্রশ্ন করা হয় সেখানে। 

    শোনা যাচ্ছে, বর্তমানে এই অভিনেত্রীর হাতে বেশ কিছু নতুন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ রয়েছে। ব্যক্তিগত জীবনে সিংগেল মাদার হিসেবে জীবন কাটাচ্ছেন তিনি। 

    বিনোদন ডেস্ক