Tag: দেব

  • সৌদামিনীর প্রেমে দেব, প্রকাশ্যে এলো ইধিকার গানের টিজার

    টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ‘ধূমকেতু’ সিনেমার সাফল্যের পর এবার ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’ প্রচার নিয়ে। ইতোমধ্যে সিনেমার টিজার মুক্তি পেয়েছে। যেখানে কলাকুশলীদের প্রথম ঝলক দেখতে পেয়েছেন দর্শকরা। এবার সিনেমার রোমান্টিক গানের টিজার এলো সামনে।

    ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনায় ‘রঘু ডাকাত’ সিনেমার রোমান্টিক গান ‘ঝিলমিল লাগে রে’ গানের টিজার প্রকাশ্যে আসার পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একেবারে রূপকথার দেশের মতো সাজানো হয়েছে প্রেক্ষাপট। একদিকে ‘রঘু ডাকাত’ ওরফে দেব, অন্যদিকে ‘সৌদামিনী’ ওরফে ইধিকা পাল। যদিও এর আগে দেব ও ইধিকার কেমিস্ট্রি দর্শকরা দেখেছেন খাদান সিনেমায়। তবে এখানে যেন সেই প্রেম আরও কিছুটা মাখো মাখো হয়ে উঠল।

    কয়েক সেকেন্ডের টিজারের ঝলকে ইধিকা পালকে দেখে মনে হয় যেন কোনো রাজকন্যা। নীলায়ন চট্টোপাধ্যায়ের সংগীত পরিচালনায় এ গানটি গেয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী। যদিও আপাতত এই কয়েক সেকেন্ডের টিজার দেখেই সন্তুষ্ট থাকতে হবে দর্শকদের। 

    কারণ পুরো গানটি মুক্তি পাবে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর)। তবে শুধু এই গানটি নয়, কিছু দিন আগে ‘রঘু ডাকাত’ সিনেমার ‘জয় কালী’ গানটি মুক্তি পেয়েছে। গানে দেব ছাড়াও ধরা দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। জয় কালী গানটি গেয়েছেন ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথীজিৎ ভট্টাচার্য।

    তবে শুধু গান নয়, সিনেমার টিজার দেখেও মুগ্ধ হয়েছেন দর্শকরা। সিনেমায় ওমকে দেখা যাবে ‘দুর্লভ রায়’ চরিত্রে। অন্যদিকে রুপা গঙ্গোপাধ্যায় অভিনয় করবেন ‘ডাকাত মা’ চরিত্রে। সোহিনী সরকার ‘গুঞ্জা’ চরিত্রে এবং ইধিকা পাল অভিনয় করবেন ‘সৌদামিনী’ চরিত্রে। সব থেকে বড় কথা— অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে খলনায়ক ‘অহিন্দ্র বর্মন’ চরিত্রে। তার লুক চমকে দিয়েছে সবাইকে।

    বিনোদন ডেস্ক

  • বিতর্কের মাঝেই শুভশ্রীকে নিয়ে মুখ খুললেন দেব

    ‘ধূমকেতু’ রিলিজের পরেই ফের মনোমালিন্য টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর। সম্প্রতি দেবের একটি মন্তব্যকে ঘিরে টলিউডে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছিল, আজ যদি তার প্রযোজনা সংস্থা আবার ‘ধূমকেতু’ বানাত, তবে কি তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন? এর জবাবে অভিনেতা জানান, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই আগের মতো মুখের সারল্য আর নেই। ফলে হয়তো তাকে অন্য কোনো চরিত্রে ভাবা যেত। বিষয়টি ভালোভাবে নেননি শুভশ্রী ও তার ভক্তরা, শুরু হয় দেবকে নিয়ে সমালোচনা। 

    হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পালটা প্রতিক্রিয়ায় শুভশ্রীও বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে এভাবে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক। আমি চরিত্র করতে কখনও আপত্তি করি না। তবে সহশিল্পীর সঙ্গে প্রচার করতে গিয়ে এমন মন্তব্য মানা যায় না।

    তীব্র সমালোচনার পর এবার নিজেই মুখ খুললেন দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় শুভশ্রী যেটা বলেছে সেটা ভালোবাসা থেকেই এসেছে। কারণ এক ঘণ্টা জুড়ে যদি কাউকে নিয়েই কথা বলা হয়, সেটা অভিমান নয়, ভালোবাসারই প্রকাশ। পুরো প্রমোশন জুড়ে আমি ওকে সুপারস্টারের মতোই সম্মান দিয়েছি। বিষয়টি নিয়ে তিনি আরও স্পষ্ট করে বলেন, আমি কোথাও বলিনি যে ওর মা হওয়ার কারণে সারল্য নেই। আমি বলেছিলাম আমাকেও কাস্টিং করা হত না, কারণ আমাকেও আগের মতো দেখায় না। বিষয়টা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি বরাবর চেয়েছি শুভশ্রী যেন সম্মানিত হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দেব জানান, বিতর্কিত সাক্ষাৎকারের পর তিনি নিজে শুভশ্রীকে ফোন করেছিলেন। জানতে চেয়েছিলেন, তার খারাপ লেগেছে কিনা। শুভশ্রী তখন জানিয়েছিলেন, কিছু হয়নি। তবুও দেব নায়িকার সঙ্গে সম্পর্কের বন্ধন অটুট রাখতে চেয়েছেন। শেষে দেব বলেন, আমাদের যাত্রাটা দীর্ঘ। বাইরে অনেক কিছু বলা হয়, কিন্তু ঘরের মানুষ যদি কষ্ট দেয়, তখনই আসল ব্যথা লাগে। তবুও আমি চাই শুভশ্রীর জন্য সবসময় ভালো হোক।

    প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটি দীর্ঘদিন পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন। সিনেমাটি এখনো দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটির শুটিং ১০ বছর আগে করা হয়েছিল। 

    বিনোদন ডেস্ক

  • দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে হইচইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী

    টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অনেক দিন ধরেই ‘হাঁটি হাঁটি পা পা’ করে সিনেমার কাজ শেষ করেছেন । এরপর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি তিনি। তার সিনেমা ধূমকেতু মুক্তি পেয়েছে। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। চোখেমুখে ক্লান্তির ছাপ। শরীর ভালো নেই অভিনেত্রীর। কখনো পায়ে চোট, আবার কখনো কাজের ব্যস্ততায় অনিয়ম হওয়ায় খুবই ভুগতে হয়েছে তাকে। এর আগেও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। আবারও অসুস্থ হয়ে পড়েছেন রুক্মিণী। বর্তমানে ১০২ ডিগ্রি জ্বর।

    সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে রুক্মিণী লিখেছেনভাই’রাল’ জ্বরে আক্রান্ত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা নায়িকা পাকাপাকি মুম্বাইয়ে থাকছেন এখন। সেখানে নাকি ওয়ার্কশপ করছেন। এমনিতেও মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে বহু দিন তাকে কাটাতে হয় মায়ানগরীতে। সেখানেই এবার জ্বরে কাবু অভিনেত্রী।

    এদিকে দেব ও শুভশ্রী গাঙ্গুলির পুরোনো সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির সময় থেকে রুক্মিণীকে নিয়ে আলোচনা বেড়েছে। দর্শকদের একাংশের দাবি দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বান্ধবী। যদিও এসব আলোচনাকে থামিয়ে দিয়েছেন তারা।

    ধূমকেতু’র প্রচার ঝলকের অনুষ্ঠানের পর শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণীকে নানাভাবে আক্রমণ করেছিলেন নেটিজেনরা। সেই পরিস্থিতিকে সামাল দিতে প্রকাশ্যে রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রযোজক দেব।

    যদিও সম্প্রতি একটি গহনার দোকানের উদ্বোধনে এসে রুক্মিণী জানিয়েছেন, তার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই দেবের। তিনি স্পষ্ট করেছিলেন বাইরে যাই আলোচনা হোক না কেন, নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

    উল্লেখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্র ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে এ মুহূর্তে তিনি বিভিন্ন চিত্রনাট্য পড়ছেন বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • দেবের সঙ্গে প্রেম করছেন ইধিকা?

    টলিউডে এখন আলোচনার কেন্দ্রে দেবইধিকা পালের জুটি। একের পর এক সিনেমায় একসঙ্গে কাজ করায় তাদের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

    শুরুটা হয়েছিল ‘খাদান’ সিনেমা দিয়ে। সেখানে দেব-ইধিকার জুটি দর্শকের মন জয় করে। এরপর আরও দুটি সিনেমা—‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি ২’-এ একসঙ্গে দেখা যাবে তাদের। এর মধ্যে রঘু ডাকাত এর শুটিং শেষ, আর প্রজাপতি ২ এর কাজ চলছে।

    তবে টলিউডে গুঞ্জন, শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও নাকি কাছাকাছি আসছেন দেব ও ইধিকা। এমনকি দেব-রুক্মিণীর সম্পর্ক ভাঙার খবরও একাধিকবার উঠে এসেছে মিডিয়ায়। মাঝখানে রুক্মিণী দেবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছিলেন বলেও আলোচনা ছড়ায়, যদিও পরে তা ‘টেকনিক্যাল গ্লিচ’ বলে দাবি করা হয়।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে সরাসরি প্রশ্ন করা হয় দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। জবাবে তিনি বলেন, ‘আমি এসব নিয়ে কখনো ভাবিইনি। এর আগে এমন কথা উঠলেও তা আমাকে বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদেরও এসব নিয়ে ভাবায় না, তাহলে আমাকে কেন ভাবাবে?’

    ইধিকার অভিনয়যাত্রা শুরু ছোট পর্দায়। তবে বড় পর্দায় প্রথম কাজ ছিল বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’, যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে। এরপরই টলিউডে খাদান দিয়ে বড় সুযোগ পান। আর সেখান থেকেই দেব-ইধিকার জুটিকে ঘিরে গুঞ্জন তুঙ্গে উঠতে থাকে।

    বিনোদন ডেস্ক

  • ‘বহুরূপ’-এ আসছেন ইধিকা পাল, যা বললেন দেব

    টালিউডের ‘রঞ্জা’ আর ঢালিউডের ‘প্রিয়তমা’র ইধিকা পাল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী। সবখানেই দাপটের সঙ্গে ছুটছেন ইধিকা। তার সাফল্যই প্রমাণ করেছে তিনি সত্যিই ‘বাংলার ক্রাশ’। আর দেবের মন্তব্য সে দাবিকেই যেন পাকাপোক্ত করে দিয়েছে। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব কিংবা বোঝাপড়া যতই আলোচনায় আসুক না কেন, দর্শকের চোখ এখন একটিই প্রশ্ন— পর্দায় দেব-ইধিকার প্রেমকাহিনি সত্যিই কি হৃদয় কাঁপাবে?

    অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পালের নতুন সিনেমা ‘বহুরূপ’-এর ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেব। এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন— আমার আদরের ভাই সোহম ও বেঙ্গল ক্রাশ ইধিকাকে শুভেচ্ছা। 

    দেবের এ প্রশংসা ঘিরেই এখন ঝড় তুলেছেন নেটিজেনরা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক নেটিজেন লিখেছেন— রুক্মিণীর চোখ রাঙানি বাড়বে। আরেক নেটিজেন মজা করে লিখেছেন— টালিউডে নতুন প্রেমের সুবাস।

    উল্লেখ্য, আগামী পূজায় মুক্তি পাচ্ছে দেব-ইধিকার সিনেমা ‘রঘু ডাকাত’। যেখানে পর্দায় জ্বলবে রঘু ডাকাত আর সৌদামিনীর রোমান্স। এর আগেই ‘খাদান’-এ তাদের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছিল। এবার প্রত্যাশা আকাশছোঁয়া।

    কলকাতা প্রতিনিধি

  • মায়ানগরীতে একাকী শুভশ্রীকে সঙ্গ দিলেন কোন ‘বন্ধু’

    এ মুহূর্তে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সিনেমা ‘ধূমকেতু’
    মুক্তি পেয়েছে।
    সাবেক প্রেমিক দেবের সঙ্গে জুটি হয়ে শেষ সিনেমা অভিনেত্রীর।
    কিন্তু
    ধূমকেতুসাফল্যের মধ্যেই কলকাতা ছাড়লেন
    শুভশ্রী। এ
    মুহূর্তে তিনি রয়েছেন মুম্বাইয়ে।
    কিন্তু কেন?

    একটি সূত্র জানায়, মায়ানগরীতে অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত স্তব্ধ জনজীবন। বন্ধ সিনেপাড়া। তাই কার্যত বাধ্য হয়ে একাই সময় কাটাতে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলিকে।
    স্বামী
    বা দুই সন্তান কেউ নেই সঙ্গে। তবে সময়টা ব্যস্ততার মধ্যে কেটে যাবে ভাবলেও আপাতত ঘরে বসেই 
    কাটাতে হচ্ছে শুভশ্রীকে। যদিও একা থাকলেও বৃষ্টি ভেজা দিনে তিনি নিজের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন।
    কিন্তু
    অভিনেত্রীকে এভাবে একা সময় কাটাতে দেখে তার বাড়ি পৌঁছে গেলেন তার পরম প্রিয় বন্ধু।

    শুভশ্রীর সেই বন্ধুটি
    হচ্ছেন অভিনেত্রী
    মৌনি রায়। কলকাতার মেয়ে হলেও অভিনয় সূত্রে থাকেন মুম্বাইয়ে। আর শুভশ্রীকে
    একা
    সময় কাটাতে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি মৌনি, সোজা পৌঁছে যান বন্ধুর বাড়িতে। দুজনে মিলে কাটালেন বেশ খানিকটা সময়। চলল আড্ডা আর খুনসুটি।

    সামাজিক মাধ্যমে বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন— ‘আমার বন্ধু ওয়ান অ্যান্ড অনলি মৌনি রায়।’ ছবিটি ভীষণ সুন্দর কারণ ছবির নেপথ্যে দেখতে পাওয়া যাচ্ছে গোধূলির মেঘলা আকাশ, সঙ্গে দিগন্ত বিস্তৃত সমুদ্র। ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় দুই অভিনেত্রীকে।

    কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত সিনেমাগৃহপ্রবেশ’, যেখানে অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছেন সিনেমাপ্রেমী
    দর্শকরা।
    এরপরই বছরের অপেক্ষা শেষে মুক্তি পায়ধূমকেতু মুহূর্তে গোটা ভারতবর্ষজুড়ে রমরমিয়ে চলছে দেবশুভশ্রীর
    সিনেমাটি।
    সাফল্যের মাঝেই একটি কাজের বিষয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী, তবে আপাতত সেই কাজ স্থগিত রয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে।

    অন্যদিকে বাঙালি অভিনেত্রী হলেও মুম্বাইয়ের মাটিতে নিজের মাটি শক্ত করেছেন মৌনি
    রায়।
    নাগিন
    ধারাবাহিকে অসাধারণ সাফল্যের পর তিনিদেব কে দেব মহাদেবধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। ২০২২ সালেব্রহ্মাস্তসিনেমায় মৌনির অভিনয় ছিল প্রশংসার যোগ্য।

    বিনোদন ডেস্ক

  • দেবের সঙ্গে সানি লিওন, ভিডিও ভাইরাল

    ধূমকেতু নিয়ে বাংলা সিনেমা প্রেমিদের কাছে এখন বেশ আলোচনায় দেব-শুভশ্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রেম ভাঙার দশ বছর পর সিনেমায় এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকরা। সময়টা ভালো উপভোগ করছেন দেব-শুভশ্রী ভক্তরা।

    ঠিক এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে বলিউডের বেবিডল খ্যাত সানি লিওনের সঙ্গে রোমান্টিক ডান্স করছেন দেব।

    এদিকে দেবের জনপ্রিয়তা এখন বেশ তুঙ্গে। তার ওপর বি-টাউনের নায়িকা সানি লিওনের ক্রেজও কিছু কম নয়। তাই দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে।

    দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

    তবে এটা সাম্প্রতিক কোনো ভিডিও নয়। চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। সেটাই নতুন করে আবারও আলোচনার সৃষ্টি করেছে।

    ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি লিওন। ওই সময় দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। অনুষ্ঠানটিতে বিচারকের আসনে ছিলেন দেব। এ সময় সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

    এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতুইতোমধ্যে বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছেসিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরাছবি মুক্তির প্রথম দিন থেকে দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল

    ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাতের টিজারযেখানে দেবের রঘু ডাকাতের লুকস সবাইকে মুগ্ধ করেছেপূজার সময় মুক্তি পাবে রঘু ডাকাত

    বিনোদন ডেস্ক

  • বিয়ে পর্যন্ত এগিয়েও দেব-শুভশ্রীর প্রেমে ভাঙন যে কারণে

    দশ বছর পর ধূমকেতু সিনেমা নিয়ে বেশ আলোচনায় টলিপাড়ার তারকা জুটি দেবশুভশ্রী গাঙ্গুলীএক সময় তাদের সম্পর্ক ছিলওপেন সিক্রেট’। প্রকাশ্যে কখনো স্বীকার না করলেও দেব-শুভশ্রীর প্রেমের খবর সবার জানা।

    ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবি থেকে দুজনের প্রেম শুরু। ওই সময় থেকে তাদের সম্পর্কের সূত্রপাত। পর্দায় দেব-শুভশ্রী জুটি দারুণ হিট হয়। যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ‘ভালো বন্ধু’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন।

    এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু, রোমিও’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় দারুণ সাড়া ফেলেন এই জুটি।

    পর্দায় দেব ও শুভশ্রীর রসায়ন দর্শকের বেশ মন কাড়ে। সেই সম্পর্ক পর্দার বাইরে বিয়ে পর্যন্ত যায়। তা দুই তারকার পরিবারেরও জানা ছিল; কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন।

    তাদের ব্রেকআপের পর বিষয়টি সবাই জানতে পারে। জানা যায়, এ জুটির মাঝে চলে এসেছিলেন রুক্মিণী মৈত্র। যদিও সেই সময় রুক্মিণী অভিনয় করতেন না, মডেলিং করতেনদেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে। যার খবর পৌঁছায় শুভশ্রীর কানে। এরপর থেকে দেব-শুভশ্রীর সম্পর্কে ভাঙন শুরু হয়।

    অন্য একটি সূত্র বলছে, প্রেম চলাকালীন শুভশ্রী সম্পর্ককে আরও একধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন। তবে ক্যারিয়ার ‍নিয়ে ব্যস্ত ছিলেন দেব। তাই শুভশ্রীকে বিয়ে করা সম্ভব ছিল না দেবের। এ বিষয় নিয়েই ঝগড়া-অশান্তি শুরু হয়, যার থেকে ভাঙন

    তবে ব্রেকআপের পর দেবের জীবনে রুক্মিণী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড়পর্দা থেকে একেবারে সরিয়ে নেনপরাণ যায় জ্বলিয়া রে-সিনেমার পর শুভশ্রীকে আর দেখা যায়নি। এর চার বছর পর কামব্যাক করেন শুভশ্রী।

    বর্তমানে রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন ভালো কাটাচ্ছেন শুভশ্রী। তাদের সংসারে আছে দুই সন্তান। অতীত জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ নেই।

    অন্যদিকে রুক্মিণীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দেব। তবে তারা কবে বিয়ে করছেন, তা জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তি দিতে ফারুকীকে অনুরোধ প্রযোজকের

    ধূমকেতু’ সিনেমাটি এক দশক আগে নিয়ে গেছে দেব-শুভশ্রী ভক্তদের। এ জুটির স্মৃতি জাগানিয়া প্রেম, খুনসুটি দেখতে পশ্চিমবঙ্গের সিনেমা হলে লাইন পড়েছে। এবার ছবিটি বাংলাদেশেও মুক্তি দিতে ইচ্ছুক প্রযোজক রানা সরকার।

    সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন এ টালিউড প্রযোজক।

    নিজের ফেসবুকে রানা সরকার লিখেছেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী…। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে।’

    এরপর প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার উদ্দেশে লেখেন, ‘মাননীয় বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সবশেষে এ প্রযোজক লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।’

    ১৪ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। প্রথম দিন ২৫০টিরও বেশি হাউসফুল শো করেছে। সিনেমাটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী ২২ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে।

    মুক্তির আগে ‘ধূমকেতু’ অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল। আয়েও সে ধারাবাহিকতা রেখেছে। দেব ও শুভশ্রী অভিনীত এই সিনেমাটি মুক্তির দিন দুই কোটি রুপির বেশি আয় করেছে বলে জানিয়েছেন প্রযোজক।

    ‘ধূমকেতু’ সিনেমায় আরও অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • টালিউডে রেকর্ড গড়লো ‘ধূমকেতু’

    দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব–শুভশ্রী অভিনীত বহুল আলোচিত টালিউড সিনেমা ‘ধূমকেতু’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে যায়। প্রথম দিনেই সিনেমাটি আয় করে নেয় প্রায় ২ কোটি ১০ লাখ রুপি।

    পরের দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি।

    মাত্র দুই দিনে টালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এ সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আবেগে ভাসছেন ভক্তরা।

    রানা সরকার প্রযোজিত ‘ধূমকেতু’ নির্মিত হয়েছে হৃদয়স্পর্শী এক কাহিনিকে কেন্দ্র করে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ হয় ২০১৫ সালে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসলো এই ছবি।

    ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিউডে ওপেন সিক্রেট। তবে সম্পর্ক ভাঙার সময়েই তারা অভিনয় করেছিলেন ‘ধূমকেতু’তে। এখন তাদের দুজনের ব্যক্তিজীবন ভিন্ন পথে—শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, তাদের সংসারে আছে দুই সন্তান। অন্যদিকে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব।

    দীর্ঘ বিরতির পর বড়পর্দায় দেব–শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টালিউডের সবচেয়ে বড় আকর্ষণ।

    বিনোদন ডেস্ক