Tag: দেব

  • ‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষে যে চমক দেখালেন দেব-শুভশ্রী

    টালিউডের জনপ্রিয় পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব এবার চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘দেশু ৭’ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও সামলাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর মান-অভিমান ভুলে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। তাদের নতুন এ রসায়ন দেখতে মুখিয়ে আছেন বাংলা সিনেমার দর্শকরা।

    বর্তমানে এ জনপ্রিয় তারকা জুটি ‘দেশু ৭’ সিনেমার শুটিংয়ের পর্ব শেষ করেছেন। সম্প্রতি দৃশ্যধারণ শেষ হয়েছে লাদাখে। এরপর এক ব্যতিক্রমী ভিডিও তৈরি করেন এ তারকা জুটি। মূলত অনেক দিন আগের ব্যবসাসফল সিনেমা ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নেচেছেন তারা, যা সিনেমাপ্রেমী দর্শকদের নিয়ে গেছে সেই পুরোনো দিনে, করেছে নস্টালজিয়ায়।

    সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তাতে উল্লেখ করেন এক বার্তা। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘কৃতজ্ঞতা, গর্ব ও কিছুটা আবেগে ভরা হৃদয় নিয়ে আমরা ‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষের ঘোষণা দিচ্ছি। যারা এ সিনেমায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শুটিং হয়তো শেষ। তবে সিনেমাটি নিয়ে আমাদের মূল যাত্রা কেবল শুরু হলো— এই পূজায় দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!’

    ভিডিওটিতে দেখা গেছে, একটি খোলা রাস্তায় দাঁড়িয়ে ‘রোমিও’ সিনেমার সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নাচছেন দেব-শুভশ্রীসহ আরও কিছু পার্শ্বশিল্পী। আবহে লাদাখের সৌন্দর্যও দৃশ্যমান। এরপর ড্রোন রাইজ শট দিয়ে শেষ করা হয় ভিডিও, দেওয়া হয় আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর ঘোষণা। তবে ভিডিওটি দেখার পর, বিশেষ করে এই জুটির সেই গান ও নাচের স্টেপ দেখে কমেন্ট বক্সে দর্শকরা তাদের শৈশব ও সোনালি স্মৃতির কথা তুলে ধরে আবেগ প্রকাশ করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— ‘এই নস্টালজিক অতীত পুনরুজ্জীবিত।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘চাইল্ডহুড ইমোশন।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘উফ, সেরা সেরা। পুরোনো দিনে ফিরে গেলাম।’

    উল্লেখ্য, ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে দেব-শুভশ্রীর নাচের এ ভিডিওটি প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪১ হাজারেরও বেশি রি-অ্যাকশন ও বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়েছে।

    বিনোদন ডেস্ক

  • রোমান্টিক আবহে দেব-শুভশ্রী

    একসময়ের টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে আবারও জুটি হয়ে কাজ শুরু করেছেন। সময়ের ব্যবধানে তা অনেক হলেও মাঝখানে মনোমালিন্যে ভাটা পড়েছিল। ইন্ডাস্ট্রিতে থাকলেও দুজন দুদিকে ছিল। তবে দীর্ঘদিন পর মান-অভিমান ভুলে গত বছর তাদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছিল। যদিও সেই সিনেমাটির কাজ হয়েছিল ২০১৫ সালে। 

    তবে এবার ‘দেশু ৭’ দিয়ে নতুন করে জুটি বাঁধলেন দেব-শুভশ্রী। এ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। এ সিনেমাটি দিয়েই প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন দেব। তাই ভক্ত-অনুরাগীদের কাছে ‘দেব-শু ৭’ সিনেমাটি একটু বেশিই বিশেষ। আগামী ১৬ অক্টোবর মুক্তির লক্ষ্যে পুরোদমে শুটিং করে চলেছেন এ তারকা জুটি।

    দেব ও শুভশ্রী হচ্ছে টালিউডের অন্যতম সফল জুটি। তাদের সব সিনেমাই হয়েছে ব্যবসাসফল। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে ‘দেশু’ বিপুল জনপ্রিয়। কিন্তু মাঝের ব্যক্তিগত কারণে অনেক বছর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। এতেই ভক্তরা মর্মাহত ছিলেন। তবে আবারও প্রাণ ফিরেছে ‘দেশু’ ভক্ত-অনুরাগীদের। দীর্ঘ বিরতির পর জুটি হয়ে শুটিংয়ে ফিরেছেন দেব-শুভশ্রী। 

    দেব পরিচালিতি ‘দেশু ৭’ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত হয়েছে তাদের প্রথম পোস্টার। যেখানে পুরনো আমেজের রোমান্টিক আবহে ধরা দিয়েছেন এ তারকা জুটি।

    পোস্টারে দেখা গেছে, পাহাড়ের ওপর বাইক নিয়ে বসে আছেন দেব, অন্যদিকে তাকে জড়িয়ে বসে আছেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করা এই ফার্স্টলুকের ক্যাপশনে লেখা হয়েছে— ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’  

    তাদের দুজনের এই প্রেমময় মুহূর্তে মজেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টের পরপরই প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া আর কয়েক হাজার মন্তব্য জমা পড়েছে।

    শুধু তাই নয়, সিনেমাপ্রেমী দর্শকদের পাশাপাশি দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে উচ্ছ্বসিত তাদের বর্তমান সঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী-নির্মাতা রাজ চক্রবর্তীও শুভেচ্ছা জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • দেবের থেকে পিছিয়ে জিৎ!

    ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে টালিউড মেগাস্টার জিতের বায়োপিক ধর্মী সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। তবে এ সিনেমা মুক্তির ঠিক আগমুহূর্তে টালিউডের চিরপরিচিত দেব-জিৎ রেষারেষি উসকে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করলেন প্রযোজক রানা সরকার।

    অভিনেতা জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিংয়ের গতিকে খোঁচা দিতেই এক বছর আগের দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার হাউসফুল অগ্রিম বুকিংয়ের স্ক্রিনশট শেয়ার করে বিতর্ক তৈরি করলেন এ প্রযোজক।

    সামাজিক মাধ্যমে ‘ধূমকেতু’ সিনেমার টিকিটের চাহিদা তুলে ধরে জিতের ভক্ত-অনুরাগীদের উসকে দিয়ে রানা সরকার লিখেছেন, ‘টজিদ্দার ফ্যানদের একটু উৎসাহ দেওয়ার জন্য এ পোস্ট…। এক বছর আগে ১৪ আগস্ট (সিনেমা) রিলিজের দুদিন আগে ১২ আগস্ট এটি ছিল ধূমকেতুর আগাম বুকিং দুটি সিনেমা প্লেক্সে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আগাম বুকিং খুলে গেছে, তাড়াতাড়ি করুন জিৎ ভক্তরা, প্রমাণ করুণ জিৎ সেরা।’

    এই পোস্টের মাধ্যমে প্রযোজক স্পষ্ট বোঝাতে চান যে, মুক্তির মুখে জিতের নতুন সিনেমার টিকিট বিক্রির গতি দেবের পুরোনো রেকর্ড ভাঙা ‘ধূমকেতু’-র অগ্রিম বুকিংয়ের তুলনায় পিছিয়ে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রানার এ উসকানিমূলক তুলনার কড়া সমালোচনা করেন জিতের ক্ষুব্ধ ভক্তরা। এভাবে এক তারকার সিনেমার সঙ্গে অন্য তারকার তুলনা টেনে খাটো করাকে  ‘পরপীড়ক বিকৃত মানসিকতা’ বলে তোপ দাগেন জিতের এক অনুরাগী। তিনি কমেন্ট বক্সে সরাসরি প্রশ্ন তোলেন— আপনি কি এসব করে খুব মজা পান? এ রকম স্য়াডিস্ট মেন্টালিটি কেন?

    তবে ট্রল বা ভক্তদের ক্ষোভের মুখেও পিছু হটেননি রানা সরকার। সেই কটাক্ষের উত্তর দিতে গিয়ে জিতের ভক্তদের উদ্দেমৈ আরও একটি বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেন তিনি। প্রতিবাদকারী অনুরাগী ও জিতের ফ্যান ক্লাবের উদ্দেশে প্রযোজক পাল্টা লেখেন— কী, চ্যালেঞ্জ একসেপ্ট করবে না?’ দেব বনাম জিৎ— এই দ্বৈরথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাবরের। স্বাধীনতা দিবসেও মুখোমুখি লড়াইয়ে নামবার জল্পনা তৈরি হয়েছিল দুই তারকার। তবে গত মাসেই নিজের আসন্ন সিনেমা ‘বাইক অ্য়াম্বুলেন্স দাদা’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন দেব। 

    যদিও জিৎ জানিয়েছেন— এ ব্যাপারে তার সঙ্গে দেবের কোনো কথা হয়নি। পুরোটাই নাকি দেব ও নন্দী মুভিজের সিদ্ধান্ত। অন্যদিকে দেবের সঙ্গে ব্যক্তিগত স্তরে তার কোনো মনোমালিন্য নেই বলেও জানান জিৎ।

    রানা সরকারের এই উত্তর যেন চলতি বক্স অফিস লড়াইয়ে নতুন আগুনে ঘি ঢেলে দিল। প্রযোজক বুঝিয়ে দিতে চেয়েছেন— একে সস্তা তুলনা না ভেবে সুস্থ প্রতিযোগিতার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুক অনুরাগী মহল। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের বক্স অফিস যুদ্ধের আগে দেব-জিতের এই ভার্চুয়াল রেষারেষি এখন তুঙ্গে!

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরের দেব-শুভশ্রীর উষ্ণ আলিঙ্গনের ভিডিও ভাইরাল

    টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রীর সিনেমা ‘দেশু ৭’ আগামী দুর্গাপূজায় মুক্তির লক্ষ্যে পুরো দমে চলছে শুটিং। দাদাগিরির পাশাপাশি ‘দেশু ৭’ সিনেমার শুটিং নিয়েও বেজায় ব্যস্ত অভিনেতা দেব। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে এ সিনেমার বেশ কিছু শুটিংয়ের ঝলকও প্রকাশ্যে এসেছে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) ‘দেশু ৭’ সিনেমার একটি দৃশ্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা গেছে, ফুল দিয়ে সাজানো গাড়িতে দাঁড়িয়ে আছেন অনির্বাণ ও শুভশ্রী গাঙ্গুলি। অভিনেত্রীর গলায় মালা ও হালকা রঙের শাড়ি। তাকে দেখে বোঝাই যাচ্ছে তিনি কোনো নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। গাড়ি নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে সবাইকে সিন বোঝাচ্ছেন দেব। 

    যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার দেবের সিনেমার বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তবে অফিসিয়ালি দেব-শুভশ্রীর আসন্ন সিনেমার শুধু একটি পোস্টার প্রকাশ্যে এসেছে, আর কিছুই জানা যায়নি।

    ‘দেশু ৭’ সিনেমাটি অনেক কারণে স্পেশাল। প্রথমত দেব-শুভশ্রী প্রায় ১০ বছর পর আবার কামব্যাক করতে চলেছেন এই সিনেমার মাধ্যমে। অন্যদিকে একসময় ব্যান হয়ে থাকা অনির্বাণ ফিরতে চলেছেন বড়পর্দায়। সব থেকে বড় কথা— এই সিনেমার হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসেছেন পাগলুখ্যাত অভিনেতা দেব।

    এর আগে মঙ্গলবার (৪ অগস্ট) ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেবের পোস্ট ঝড়ের গতিতে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। এবার ছোট্ট একটি ক্লিপিং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিওটি পোস্ট করা হয়েছে দেবের ফ্যান পেজ থেকে। ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক এবং রোদ চশমা পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন দেব। বিমানবন্দরে নেমে সবার উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার জানান পাগলু। 

    ততক্ষণে দেবকে ঘিরে ধরেছেন সাংবাদিকরা। কিন্তু সবাইকে উপেক্ষা করে হঠাৎ করেই দেব আবার পেছনে গিয়ে সহ-অভিনেত্রী তথা বন্ধু শুভশ্রী গাঙ্গুলিকে জড়িয়ে ধরেন। শুভশ্রী ও দেবের সেই মিষ্টি আলিঙ্গন করার মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে।

    অভিনেত্রী শুভশ্রীকে আলিঙ্গন করার পরেই গাড়িতে উঠে পড়েন দেব। ফ্যান পেজের তরফ থেকে দাবি করা হয়েছে, লাদাখ থেকে শুটিং সেরে ঘরে ফিরেছেন দেব-শুভশ্রী। বাড়ি ফেরার পথে একে অপরকে আলিঙ্গন করার এ মুহূর্ত দেখে আবারও নস্টালজিয়ায় ভাসলো গোটা একটি প্রজন্ম।

    বিনোদন ডেস্ক

  • লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব

    ‘দেশু সাত’ সিনেমার শুটিং সেরে লাদাখ থেকে দিল্লিতে ফিরেছেন টালিউডের পাগলুখ্যাত অভিনেতা দেব। শুক্রবার (৭ আগস্ট) দুপুরেই ফিরেই রাতে ছুটে গেলেন হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে। এর আগে বৃহস্পতিবার একটি অপারেশন হয় ফাটাকেষ্টখ্যাত অভিনেতার। 

    ‘দেশু সাত’ সিনেমার একটি গানের শুটিং করতে লাদাখে গিয়েছিলেন দেব। সঙ্গে ছিলেন এ সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। আর রাতেই দেবকে দেখা গেল হাসপাতালে। মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিতে এলেন শহরে পা রেখেই।

    মিঠুন আর দেবের সম্পর্কের এই উষ্ণতা নতুন নয়; এমনকি বাংলার সাবেক শাসক দলের কিছু নেতার চোখরাঙানিতেও দমেনি। এদিনও এ বর্ষীয়ান অভিনেতাকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বললেন,  মিঠুনদা যেই দলে থাকুন না কেন, মিঠুনদা আমার বাবার মতো— ছিল, আছে আর থাকবে। এবং আমি ওর ছেলের মতো।

    তিনি বলেন, আমি কামনা করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। আর যেন উনাকে হাসপাতালে থাকতে না হয়। সুস্থভাবে কাজ করুক। আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করছি। সেটা যেন আমরা সুস্থভাবে করতে পারি।

    মিঠুনের সঙ্গে হাসপাতালের সাক্ষাতের ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে দেব লিখলেন— আপনি সবসময়ই আমার কাছে একজন বাবার মতো। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনার প্রাপ্য সবকিছুই যেন আপনি পান—এ কামনাই করি।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন দেব। যদিও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনো কোনো কথা বলেননি পাগলু। এমনকি সাবেক তৃণমূল সংসদ সদস্য, যারা বর্তমানে এনসিপিতে, তারা মোদির সঙ্গে সাক্ষাৎ-বৈঠক করলেও সেখানে ছিলেন না দেব। যদিও এর কারণ হিসেবে তার লাদাখে থাকাকেই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে কোনো দিনই রাজনীতির মাপকাঠিতে আটকে ছিল না দেব ও মিঠুনের সম্পর্ক।

    দেব-মিঠুনের জুটিতে বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছিল প্রজাপতি আর প্রজাপতি ২। সঙ্গে বাংলার রাজনীতিতেও। দেবের বিপক্ষে চলে গিয়েছিলেন সেই সময় বহু তৃণমূল নেতা। এমনকি প্রজাপতিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি। শুধু বিজেপি করা মিঠুনের উপস্থিতির কারণে। তবে শত বিতর্কও টলাতে পারেনি দেবকে। কুণাল ঘোষের সঙ্গে মতানৈক্যও হয়েছিল এ নিয়ে।

    প্রসঙ্গত, ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে কিংবদন্তি  অভিনেতা মিঠুন চক্রবর্তীর। প্রায় দুই বছর আগে মিঠুনের ডান হাতে একটি চোট লেগেছিল, যার কারণে তখন সেখানে একটি প্লেট বসানো হয়। বৃহস্পতিবার রাতে সেই পুরোনো প্লেটটি বের করার জন্যই তার হাতে এই অস্ত্রোপচারটি করা হয়েছে। আপাতত তিনি কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

    এদিকে শুক্রবার সকালেই মিঠুনকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল ও পারিবারিক সূত্র অনুযায়ী, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল ও আশঙ্কামুক্ত।

    বিনোদন ডেস্ক

  • ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

    নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ছিল গোটা ভারত। দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা। তাও প্রায় এক মাস হতে চলল। গত ২০ জুলাই ছিল ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের সংসদ অভিযান। সেখানেই পরিস্থিতি যেন গুরুতর হয়। দিল্লির রাজপথে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমারকাণ্ড বাধে। তারপর সেই আন্দোলনের আঁচ এসে পড়ে ভারতের অন্যান্য শহরেও। ইতোমধ্যে মুম্বাই থেকে অরুণাচলে পথে নেমেছেন শিক্ষার্থীরা। ২৪ জুলাই কলকাতায় প্রতিবাদে নামেন শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রথম দিকে বলিউড তারকারা নীরব থাকলেও ২০ জুলাইয়ের পর একে একে মুখ খোলেন অনেকেই। কিন্তু তখনো নীরব টালিউড। অবশেষে ২৩ জুলাই শিক্ষার্থীদের সেই আন্দোলন নিয়ে মুখ খোলেন টালিউড সুপারস্টার জিৎ। এবার সরব হলেন পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব।

    তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই লক্ষ করছেন নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। এ ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ— যখন দেশের শিক্ষার্থীরা আওয়াজ তোলে, তখন সেই কথা সমবেদনা ও সহানুভূতির সঙ্গে শোনা দরকার।

    শিক্ষার্থীদের এ আন্দোলন দেখে ভারত সরকারের কাছে অনুরোধ করে দেব বলেন, আমি আন্তরিকভাবে ভারত সরকারের প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই— তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন, তাদের অভিযোগ ও উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত একটি গঠনমূলক ও গ্রহণযোগ্য সমাধানের পথে এগিয়ে যান। সেই সঙ্গে আমি সবার কাছে আবেদন জানাই— শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখুন। ভারতের সবচেয়ে বড় শক্তি বরাবরই তার তরুণ প্রজন্ম। 

    তিনি বলেন, আসুন, আমরা আমাদের যুবসমাজের পাশে দাঁড়াই— বিভাজনকে আরও গভীর করে নয়, বরং অর্থবহ সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

    বিনোদন ডেস্ক

  • দেবের ‘দাদাগিরি’তে অহনা দত্তের স্বপ্নপূরণ

    বিনোদন জগতের ছোটপর্দার একাধিক অভিনেত্রী বড়পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন। তবে তার থেকেও বড় কথা— টালিউড অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন অনেক অভিনেত্রী। এবার সেই সুযোগ পেলেন অভিনেত্রী অহনা দত্ত। দেবের সঙ্গে একমঞ্চে নাচ করার সুযোগ পেলেন তিনি। একটা স্বপ্নপূরণ হলো অভিনেত্রীর। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘দাদাগিরি’, সেখানেই মনের মানুষের সঙ্গে নাচ করে স্বপ্নপূরণের কথা জানালেন অহনা দত্ত।

    নতুন বাংলার ‘দাদাগিরি’ নতুন দাদা দীপক অধিকারী দেব। নতুন ‘দাদা’ হিসেবে চ্যালেঞ্জ নিয়েছেন দেব। যদিও নিজেকে ‘দাদা’ বলতে নারাজ তিনি। বরং তার মুখে ঘুরেফিরে আসছে সৌরভেরই নাম। তিনি বারবারই বলছেন, সবার দাদা একজনই— তিনি সৌরভ গাঙ্গুলি। 

    তবে এবার কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলি নন; এবারের দাদা হলেন দেব। প্রথমে অনেকেই মনে করেছিলেন সৌরভের পরিবর্তে দেবকে কতটা দর্শকরা মেনে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল নিজের স্বভাব-সিদ্ধ ভঙ্গিতে সবার মন জয় করতে পেরেছেন এ পাগলুখ্যাত অভিনেতা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নতুন দাদাগিরির শুরুর দিনেই উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এ ছাড়া দেবকে সঙ্গ দিতে আসেন কোয়েল মল্লিকও। তবে এবার মঞ্চে দেবের সঙ্গে নাচ করতে দেখা যায় অহনা দত্তকে। দেবের সঙ্গে এভাবে স্ক্রিন শেয়ার করার বহুদিনের স্বপ্ন ছিল অভিনেত্রীর, অবশেষে সেই স্বপ্ন হয়েছে পূরণ।

    সম্প্রতি জি বাংলা সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে— দাদাগিরির মঞ্চে প্রতিযোগী হয়ে এসেছেন অহনা দত্ত। সেই প্রতিযোগিতা চলাকালে দেব ও শুভশ্রী অভিনীত ‘রোমিও’ সিনেমার জনপ্রিয় গান ‘ঘুম ঘুম এই চোখে’, গানের তালে তালে নাচ করতে দেখা যায় অহনাকে। তবে শুধু অহনা একা নন, এ পর্বে উপস্থিত ছিলেন আরও অনেক অভিনেত্রী। অহনা দত্তের এই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তার স্বামী দীপঙ্কর। 

    উল্লেখ্য, ছোট্ট কন্যাসন্তানকে সামলে ধারাবাহিকে অভিনয় করছেন অহনা দত্ত। এ মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। সেই ধারাবাহিকেও অহনাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • রুক্মিণীর সঙ্গে এক যুগের প্রেম, তবু কেন বিয়ে করছেন না দেব?

    টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্র। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে সম্পর্কে থাকলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি এই তারকা জুটি। তাই প্রতি বছরই তাদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়। এবার সেই প্রসঙ্গই উঠে এলো জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরির আসন্ন পর্বে, যেখানে দেবকে নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছে অনুষ্ঠানের ‘এআই মহাশয়’।

    আসন্ন পর্বে ‘তারে ধরি ধরি মনে করি’ ছবির পুরো টিম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান চলাকালে স্বাভাবিকভাবেই দেবের বিয়ের প্রসঙ্গ ওঠে। তখন ‘এআই মহাশয়’ দেবের বাংলা উচ্চারণ নিয়ে পুরোনো ট্রোলের প্রসঙ্গ টেনে তাকে একটি সংস্কৃত বিয়ের মন্ত্র উচ্চারণ করতে বলেন। 

    মন্ত্রটি ছিল—যদিয়ং হৃদয়ং তব, তদিয়ং হৃদয়ং মম।

    কঠিন সংস্কৃত মন্ত্রটি বলতে কিছুটা ইতস্তত করেন দেব। আর সেই সুযোগেই রসিকতা করে ‘এআই মহাশয়’ বলেন, ওহ, বুঝেছি! এই মন্ত্র উচ্চারণের ভয়েই তুমি এতদিন বিয়ে করছ না! এআইএর এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন দেবসহ অনুষ্ঠানে উপস্থিত সবাই।

    আড্ডার একপর্যায়ে দেব জানান, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার। ব্যস্ত কর্মজীবনের পর পরিবারের কাছেই তিনি সবচেয়ে বেশি স্বস্তি খুঁজে পান।

    একসময় অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে আলোচনা হলেও, গত এক দশকের বেশি সময় ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্য। কাজের ব্যস্ততার মাঝেও সম্প্রতি রুক্মিণীর জন্মদিন উদযাপন করতে মুম্বাইয়ে গিয়েছিলেন দেব।

    ৪৩ বছর বয়স পেরিয়ে গেলেও বিয়ের প্রসঙ্গ এলে দেব বরাবরই কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তবে ‘দাদাগিরি’র মঞ্চে ‘এআই মহাশয়ের এই মজার খোঁচা দর্শকদের বাড়তি বিনোদন দেবে বলেই মনে করা হচ্ছে।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিক দেবকে নিয়ে যা বললেন শুভশ্রী

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ বিরতির পর অতীতের সব অভিমান ভুলে আবারও সাবেক প্রেমিক দেবের সঙ্গে পেশাদার কাজের মাধ্যমে একফ্রেমে ফিরছেন। অন্যদিকে ‘দেবশু ৭’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পাগলু অভিনেতা দেব। এবার তার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি। 

    এর মধ্যেই ‘দেবশু৭’ সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। নতুন এ সমীকরণ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। শুভশ্রীকে নিয়ে দেবের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। 

    একসময় দেব ও শুভশ্রী টালিউডের অন্যতম সফল অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ তারকা জুটি। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তারা। এবার সব অভিমান ভুলে আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত শুভশ্রীর। খুব শিগগির ‘দেবশু৭’ শুটিংয়ে নামছেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই সঙ্গে রোববার (৫ জুলাই) থেকে শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেও অতিথি হিসেবে থাকছেন শুভশ্রী গাঙ্গুলী। এ নিয়েই সংবাদমাধ্যমে নানা কথা বলেছেন অভিনেত্রী।

    দেবের পরিচালনায় কাজ করার অনুভূতি জানতে চাওয়া প্রসঙ্গে শুভশ্রী গাঙ্গুলী বলেন, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। বিষয়টি এমন— দেবের জন্য একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন। কারণ তিনি এটি পাওয়ার যোগ্য। এক লাইনে কথা বললে কম হয়ে যাবে।

    দেবের এ নতুন রূপ ও পরিচালনায় কাজ করাটা তিনি বেশ উপভোগ করছেন এবং একজন সহকর্মী হিসেবে অভিনেতার মেধার প্রশংসাও করেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ওড়না দিয়ে দেবের ঘাম মুছছেন শুভশ্রী, রাজ-রুক্মিণীর খোঁজে ভক্তরা

    টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর আসন্ন সিনেমা ‘দেশু৭’-এর শুটিংয়ের ঝলক ফাঁস হতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাছে হইচই পড়ে গেছে। চোখেমুখে এককথা—পুরোনো চাল ভাতে বাড়ে, আর পুরোনো প্রেম? সত্যি কি মনের দরজায় কড়া নাড়ছে অতীত? 

    একসময় টালিউডের অন্যতম ব্লকবাস্টার অনস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ বা ‘খোকাবাবু’-র মতো একের পর এক সুপারহিট বাণিজ্যিক সিনেমা উপহার দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন এ তারকা জুটি। দীর্ঘ ১০ বছর পর আবারও সেই জুটিকে বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। 

    আর এরই মাঝেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ফাঁস হয়ে গেল তাদের আগামী মেগাপ্রজেক্ট ‘দেশু৭’ সিনেমার শুটিং সেটের এক এক্সক্লুসিভ ও মিষ্টি মুহূর্তের ভিডিও।

    সেখানে দেখা গেছে, রাস্তায় উলটে পড়ে থাকা গাড়ির ওপর দাঁড়িয়ে রয়েছেন দেব-শুভশ্রী। দুজনের পোশাকের রক্তের ছাপ। দেবের হাতে রাইফেল। তীব্র গরমে শুটিংয়ের ফাঁকে দেবের কপাল ও মুখের ঘাম নিজের ওড়না দিয়ে পরম যত্নে মুছিয়ে দিচ্ছেন শুভশ্রী। এই অফস্ক্রিন রসায়নের ঝলক ভাইরাল হতেই তোলপাড় টালিপাড়া।

    সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিওটিতে ‘দেশু৭’ সিনেমার পোস্টার শুটিংয়ের দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেব ও শুভশ্রীকে অ্যাকশনের মাঝেও তাদের চেনা রোমান্টিক অবতারেই দেখা যাচ্ছে। শটের মাঝেই তীব্র গরমে দেব যখন ঘেমে একাকার, ঠিক তখনই কোনো রকম দ্বিধা না করে শুভশ্রী নিজের পরনের সালোয়ার-কামিজের ওড়না দিয়ে দেবের মুখের ঘাম মুছিয়ে দিতে শুরু করেন। অন্তত ভিডিওতে তেমনটাই ধরা পড়েছে।

    একসময়ের এ বাস্তব জীবনের চর্চিত জুটির মধ্যকার এই সহজ ও সুন্দর সমীকরণ দেখে আশ্বস্ত ও আনন্দিত তাদের পুরোনো ভক্ত-অনুরাগীরা।

    সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কমেন্ট বক্সে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। তবে নেটিজেনদের একটি বড় অংশ বেশ মজার ছলে শুভশ্রীর বাস্তব জীবনের স্বামী রাজ চক্রবর্তী ও দেবের দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্রর খোঁজ করতে শুরু করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক নেটিজেন মজা করে লিখেছেন— রাজ চক্রবর্তী আর রুক্মিণী কি এটা জানে? আরেক নেটিজেন লিখেছেন— রুক্মিণী দিদি এ ভিডিও দেখলে কিন্তু কপালে দুঃখ আছে। 

    তবে রসিকতার পাশাপাশি দেব-শুভশ্রীর এই অফস্ক্রিন বন্ডিং যে তাদের অনস্ক্রিন পারফরম্যান্সকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে, সেই বিষয়ে নিশ্চিত দর্শকরা।

    বাণিজ্যিক সিনেমার চেনা ছক ভেঙে দেব ও শুভশ্রী দুজনেই এখন অনেক বেশি পরিণত চরিত্রে অভিনয় করছেন। ব্রেকআপের পর ধূমকেতু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে। সেই ২০১৫ সালের কথা। প্রায় এক দশক বাক্সবন্দি থাকার পর গত বছর মুক্তি পায় ‘ধূমকেতু’ সিনেমা। 

    ধুমকেতু সিনেমা সাফল্য় মিলিয়েছে দেব-শুভশ্রীকে। নিজেদের মনোমালিন্য় ভুলে আবার দেবের নায়িকা শুভশ্রী। ‘দেশু৭’ সিনেমাটিতে এক লার্জার-দ্যান-লাইফ ক্যানভাসে এ জুটিকে কাস্ট করা হয়েছে। ছবির প্রযোজক-পরিচালক দেব।

    বিনোদন ডেস্ক