Tag: দেব

  • দেবের আগামী সিনেমার খবর ফাঁস, এবার কোন রূপে ফিরছেন অভিনেতা

    একের পর এক খবরের শিরোনামে থাকেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব। বড়দিনে জন্মদিন তার। গত কয়েক বছর ধরে এ সময়ে মুক্তি পায় তার সিনেমা। এ বছরও সেই তালিকায় ‘প্রজাপতি ২’ মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে। দিন যতই এগোচ্ছে, সিনেমার প্রচারও জোরদার হচ্ছে। অগ্রিম টিকিট হাউসফুল। এর মধ্যেই গুঞ্জন— ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তির আগেই আগামী ছবির খবর ফাঁস। এবার কোন রূপে ফিরছেন তিনি? নায়িকাই বা কে? 

    জানা গেছে, ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি পদ্মশ্রী পাওয়া ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের মা। যার ফলে তার মৃত্যু হয়। এরপরেই করিমুল নিজের বাইককে ‘অ্যাম্বুলেন্স’-এ পরিণত করেন। এলাকার বাসিন্দাদের সেবাকর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন জলপাইগুড়ির করিমুল। প্রত্যন্ত গ্রামের দুস্থ ও অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। জলপাইগুড়ির চা বাগান এলাকার গরিব শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। নিঃস্বার্থ সেবার জন্য ২০১৭ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। এমন বাস্তবধর্মী কাহিনি নিয়েই নির্মাণ করা হবে ‘অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, আগস্টে দেব সেই পদ্মশ্রী ‘অ্যাম্বুলেন্স দাদা’ হয়ে বড়পর্দায় ফিরবেন। তার আগামী সিনেমার নায়িকাও নাকি প্রাথমিকভাবে নির্বাচিত। এবারেও নায়ক তার বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন। সব ঠিক থাকলে তার পরের সিনেমার সম্ভাব্য নায়িকা নাকি ছোটপর্দার অঙ্কিতা মল্লিক। যদিও এ বিষয়ে মুখে খোলেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী

    টালিউডের ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবারের মতো বড়পর্দায় আসছেন। আগামী ২৫ ডিসেম্বর ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। তার বিপরীতে আছেন সুপারস্টার দেব। 

    এর আগে বর্ধমানেই বেড়ে ওঠা অভিনেত্রী ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বর্ধমান থেকে কলকাতায় আসা যে খুব সহজ ছিল, তা কিন্তু নয়। ছিপছিপে গড়ন আর উচ্চতাও চোখে পড়ার মতো অভিনেত্রীর উজ্জ্বল চোখ মুহূর্তেই নজর কেড়ে নেন সবার। 

    টেলিভিশন ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর পাকাপাকি কলকাতায় থাকা শুরু করেন অভিনেত্রী। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথম তাকে দেখা গিয়েছিল। তারপরেই আসে বড়পর্দায় কাজের সুযোগ।

    নাটকে নজর কাড়েন দেবের। পরবর্তী সময়ে তার নতুন সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে করতে দেখা যাবে তাকে। ইতোমধ্যে তাকে বেশ কিছু ঝলক দেখে ফেলেছেন সিনেমাপ্রেমী দর্শকরা। 

    সেভাবে পরিবারের কেউ ইন্ডাস্ট্রিতে না থাকলেও কিন্তু দেবের নায়িকা হয়ে গেলেন বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনাচিন্তার ঘেরাটোপে কখনো পড়তে হয়নি আমাকে। যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে প্রথম সুযোগ পাওয়ার কথা জানান জ্যোতির্ময়ী। তিনি বলেন, ইনস্টাগ্রামে নিজের একটা ছবি পোস্ট করেছিলাম। তখন কিছুই বুঝতাম না। বয়সও আর একটু কম ছিল। মা-বাবাও জানতেন না সে কথা। তখন আমার ছবি দেখে এক দিদি ফটোশুটের কথা বলেছিলেন। প্রথমে ভেবেছিলাম টাকাপয়সা দিতে হবে। তারপর তিনিই আশ্বস্ত করেন, সেসবের কোনো ব্যাপার নেই। 

    এভাবেই অভিনয় জগতের সঙ্গে পরিচয় জ্যোতির্ময়ীর। তবে এভাবে যে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে, তা কখনো বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী। জ্যোতির্ময়ী বলেন, শুটিংয়ে বুঝতেই পারিনি এত বড় তারকার সঙ্গে কাজ করছি। তাই আমার পক্ষে অভিনয় করা সহজ হয়েছিল।

     তাহলে আগামী দিনে কি ছোটপর্দায় আর দেখা যাবে না জ্যোতির্ময়ীকে? এমন প্রশ্নের উত্তরে কোনো কিছু এখনই চূড়ান্ত বলা তার পক্ষে মুশকিল। তবে আপাতত ২৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন তিনি। সে দিনই মুক্তি পাবে ‘প্রজাপতি ২’।

    বিনোদন ডেস্ক

  • বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

    গত বছর ২০ ডিসেম্বর একই দিনে মুক্তি পেয়েছিল ‘খাদান’ ও ‘সন্তান’—দুটি ভিন্ন ঘরানার ছবি। তখনই দর্শক ও সমালোচকের নজর এড়িয়ে যায়নি দেব ও শুভশ্রীর নীরব প্রতিযোগিতা। চলতি বছর ‘ধুমকেতু’র প্রচারে একসঙ্গে মঞ্চে উঠলেও পরবর্তী ঘটনায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় ওঠে।

    এখন দুই তারকাই ব্যস্ত বড়দিনের নতুন ছবির প্রচারে। দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’—উভয় ছবি বড়দিনেই মুক্তির কথা। স্বাভাবিকভাবেই বক্স অফিসে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

    সোমবার (২৪ নভেম্বর) একই সময়ে মুক্তি পেয়েছে দুটি ছবির দুটি গান। ‘প্রজাপতি ২’-এর ‘ফুটবেই বিয়ের ফুল রে’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ‘দেখো দেখো কানাইয়ে’—দুটি গানই প্রকাশের পরপরই দর্শকের মাঝে সাড়া ফেলেছে। শুভশ্রীর একেবারে নতুন লুক যেমন দর্শককে আকর্ষণ করেছে, তেমনি দেবের গানে ফিরেছে পুরনো দিনের নস্টালজিয়ার আবহ।

    ভিন্ন স্বাদের এই দুই ছবি দর্শকদের কতটা টানতে পারে তা এখনো অনিশ্চিত। তবে নিশ্চিত—দেব ও শুভশ্রীর প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাশাপাশি প্রতিযোগিতায় থাকছেন কোয়েল মল্লিকও, যিনি মিতিন মাসীর চরিত্রে বড় পর্দায় ফিরছেন।

    ‘প্রজাপতি ২’ দিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও মিঠুন চক্রবর্তী। দেবের বিপরীতে থাকছেন জ্যোতির্ময়ী। ছবিতে একজন সিঙ্গেল বাবার জীবনসংগ্রাম ও ছেলেকে ঘিরে তার দুশ্চিন্তার গল্প ফুটে উঠবে।

    অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক ও আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যর চরিত্রে থাকছেন দিব্যজ্যোতি দত্ত।

    বড়দিনের মুক্তি, নতুন গান এবং তারকাদের প্রচার—সব মিলিয়ে আগাম ইঙ্গিত দিচ্ছে, এই উৎসব মৌসুমে দেব–শুভশ্রীর পর্দার প্রতিযোগিতা দর্শকের জন্য বাড়তি রোমাঞ্চ বয়ে আনতে যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • দেব এক মেয়ের বাবা হলেও আপত্তি নেই জ্যোতির্ময়ীর

    টালিউডের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রথমবারের মতো জুটি হয়েছেন সময়ের আলোচিত হিরো দেবের। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রথম যখন দেবের নাম শুনেছিলেন, তখন গায়ে চিমটি কাটতে হয়েছিল। আর প্রথম যেদিন দেবদাকে দেখেছিলেন, সেদিন তিনি ভয় পেয়েছিলেন। 

    সামাজিক মাধ্যমে দ্বিতীয় গান প্রকাশ্যে আসতেই আহ্লাদে আটখানা বড়পর্দার নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু! প্রথম সিনেমাতেই দেবের বিপরীতে নায়িকা। শুরুতে সত্যি সত্যিই ভাবতে পারেননি। অনুভূতি প্রকাশ করার মতো নয় বলে জানান তিনি। 

    জ্যোতির্ময়ী বলেন, লোকে আমার মুখ দেখে বুঝতে পারে না, খুশি হয়েছি না কি দুঃখ পেয়েছি! দেবও বুঝতে পারেননি তার সঙ্গে পর্দায় রোম্যান্সের পর নায়িকার অনুভূতি কেমন? ভাষায় প্রকাশ করতে জ্যোতির্ময়ীর অবশ্য অসুবিধা নেই। তিনি বলেন, এতদিন যাকে পর্দায় দেখেছি, তার বিপরীতে অভিনয়! কিছু বোঝার আগেই দেখি— সব দৃশ্য হয়ে যাচ্ছে! ধন্যবাদ পরিচালক অভিজিৎ সেনকে।

    অভিনেত্রী বলেন, প্রথম যেদিন দেখি, দেবদা তখন ওজন বাড়িয়েছেন। মুখভর্তি দাড়ি-গোঁফ। ‘রঘু ডাকাত’ সিনেমার শুটিং সম্ভবত শেষ হয়নি। দেখে একটু ভয় ভয় করছিল। তার কিছু দিন পর সিনেমার ‘লুক’। দেবকে দেখে সেদিন মনে হাজার প্রজাপতি ডানা ঝাপটে ছিল! 

    জ্যোতির্ময়ী বলেন,  দেখে আশ্বস্ত হলাম, এই তো আমার সেই ‘পাগলু’র দেবদা! প্রযোজক-নায়কের সৌজন্যে লন্ডনে দীর্ঘ শুটিং। কাজের ফাঁকে বেড়ানো, খাওয়াদাওয়া, কেনাকাটাও! দেবের জন্য কী কিনলেন?—এমন প্রশ্নে প্রথমে একটু থতমত খেলেন। এরপর থমকে গিয়ে উত্তরে তিনি বললেন, আরে! দেবদার সঙ্গে সারাক্ষণ থাকি নাকি? ওর কী পছন্দ কী করে জানব?

    হঠাৎ করেই উচ্ছ্বসিত হয়ে অভিনেত্রী বললেন, মিঠুন চক্রবর্তী এ সিনেমায় আছেন। প্রথম সিনেমা আমায় কত কিছু দিল! কোনো দিন ভুলতে পারব না। ‘প্রজাপতি ২’-এর হাত ধরে আমার অনেক কিছু প্রথম। যেমন ভুলতে পারব না ধারাবাহিক ‘বঁধুয়া’র ‘পেখম’ চরিত্রকে। সেই ধারাবাহিকে অভিনয় করেছিলেন বলেই আজ তিনি দেবের নায়িকা।

    এর পরেই হাসতে হাসতে অভিনেত্রী বলেন, পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্সে আপত্তি নেই। তবে বাস্তবে নয় কিন্তু। বাস্তবে দেবদাকে প্রচণ্ড শ্রদ্ধা করি।

    আগামী দিনে যদি উল্টোটা হয়? যদি দেব তার বিপরীতে ছোটপর্দায় নায়ক হন? উত্তরে জ্যোতির্ময়ী বলেন, দেবদা ছোটপর্দায় এলে আমাদের কে ‘পাগলু’ উপহার দেবে? 

    তবে ছোটপর্দার নায়িকাদের বড়পর্দায় সুযোগ দেওয়ার ভাবনাকে তারিফ করে অভিনেত্রী বলেন, দেবদার মতোই সবার ভাবা উচিত। অবশ্যই প্রযোজক অতনু রায়চৌধুরীদাও আছেন। অভিনেতা-অভিনেত্রী বাছার সময় অন্তত মাধ্যম দেখা উচিত নয়। তাই আগামী দিনে জ্যোতির্ময়ী আবার ছোটপর্দায় ফিরতে রাজি।

    তাহলে নায়িকার গায়ে কবে প্রজাপতি বসবে? এবার প্রাণখোলা হাসি জ্যোতির্ময়ীর। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, আরও ১০-১২ বছর যাক। তার পর বসতে দেব।

    বিনোদন ডেস্ক

  • বানভাসিদের পাশে দেব-প্রসেনজিৎ, ত্রাণ তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হাতে

    দুর্গাপূজার কার্নিভ্যালে উপস্থিত থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার দেব ও টালিপাড়ার অন্য তারকাদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্তদের সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা।

    টালিউডের তারকা ও কলাকুশলীরা মিলে এখন পর্যন্ত উত্তরবঙ্গের ত্রাণের জন্য ২০ লাখ রুপি সংগ্রহ করেছেন। এই ত্রাণের অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) ‘দেবী চৌধুরানী’র বিশেষ প্রদর্শনে উপস্থিত ছিলেন দেবও। এ অনুষ্ঠানেই দেব ও প্রসেনজিৎ একসঙ্গে ঘোষণা করেন ত্রাণের কথা। দুজনেই একজোটে জানান, টালিউডে এক হয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও বাংলার মানুষের প্রয়োজনে ও দুর্দিনে বাংলা চলচ্চিত্র জগৎ পাশে থাকবে বলেও আশ্বাস দেন তারা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

     সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করছে দেবের সহযোগী দল। সেই সঙ্গে দেবের পোস্টারে লেখা— ‘উত্তরের বন্যায় দেব’। দেব আরও লিখেছেন— উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক এবং এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে, তারা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।

    অন্যদিকে প্রসেনজিতেও সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে পোস্টের শিরোনাম দিয়েছেন— ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’। সেই সঙ্গে লেখা— আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষ ছা়ড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ বর্ষীয়ান অভিনেতা লিখেছেন—এই লড়াইয়ের দিনে আমরা উত্তরবঙ্গেই আমাদের মন পড়ে আছে। আমরা ভৌগোলিকভাবে অনেক দূরে থাকতে পারি, কিন্তু মনের দিক থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।

    বিনোদন ডেস্ক

  • দেবের সিনেমা থেকে কেন বাদ পড়েছিলেন, জানালেন শ্রাবন্তী

    টালিউডের অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কেবল পর্দায় জনপ্রিয় জুটিই ছিলেন না, একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পরে মতের অমিল থাকায় দুজন আলাদা হয়ে যান। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি। কিন্তু সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি সিনেমাটি। সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সিনেমায় কাজ করার কথা ছিল বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

    দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ সিনেমাটি। অনেক বছরের অভিমান ভুলে তাদের একসঙ্গে হাজির হওয়া নিয়ে ভক্তদের মনেও উচ্ছ্বাসের কমতি ছিল না, যার আঁচ পাওয়া গেছে প্রেক্ষাগৃহেও। মুক্তির পর বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে চলেছে সিনেমাটি।

    কিন্তু এবার জানা গেল, সেই ‘ধূমকেতু’ সিনেমার রুপা চরিত্রে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নয়, কাজ করার কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। শেষ পর্যন্ত তা আর হয়নি। রুপা হয়ে পর্দায় ধরা দেন শুভশ্রী গাঙ্গুলি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একসময় মাস মুভির হাত ধরে উঠে এসেছিলেন দেব। খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন সিনেমাপ্রেমী দর্শকদের মনে বাংলার সুপার হিরো। সেই মাস সিনেমার মাঝেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ‘বুনোহাঁস’ করেছিলেন অভিনেতা। সেই সিনেমায় দেবের কাজ প্রশংসিতও হয়েছিল। এরপরই দেবের সেই সময়ের ছকভাঙা সিনেমা ‘ধূমকেতু’। যে কারণে সেই সিনেমাটিতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু পরে তা আর হয়ে ওঠেনি। 

    এ বিষয়ে শ্রাবন্তী বলেন, ওরা আমাকে নেয়নি। হঠাৎ করেই আমাকে বলা হয়েছিল। নিশ্চয়ই চরিত্রটা সম্পর্কে ওদের কিছু মনে হয়েছিল। তা ছাড়া দেব-শুভশ্রী জুটির একটা বড় ফ্যানবেজ রয়েছে। আর ওদের দুজনকে দেখতেও দারুণ লেগেছে। তিনি বলেন, আমি ওই জুটির বড় ফ্যান। আমি ওই সময় ওদের প্রচুর সিনেমা দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে। 

    শ্রাবন্তী বলেন, তবে আমি বিশ্বাস করি— সৃষ্টিকর্তা যা করেন, মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।

    উল্লেখ্য, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া গত ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • দেব আরও ৩০ বছর রাজত্ব করুক: প্রসেনজিৎ

    এবারের দুর্গাপূজায় টালিউডে চারটি সিনেমা মুক্তি পেতে চলেছে। এর মধ্যে  অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’ একটি। সেই উপলক্ষে গতকাল শনিবার হয়ে গেল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো দর্শকদের টিকিট কেটে ট্রেলার দেখার সিস্টেম তৈরি করেন অভিনেতা। দেবের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই সঙ্গে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’ও পূজায় মুক্তি পেতে চলেছে। 

    শুধু উপস্থিতই ছিলেন না, তিনি দেবকে ‘ছোটভাই’ হিসেবে উল্লেখ করে তার ভূয়সী প্রশংসাও করেন। প্রসেনজিৎ বলেন, আমি আজ এখানে এসেছি দুজন মানুষের জন্য। একজন আমার ছোটভাই দেব। তার সিনেমা আগামী ৩০ বছরও যেন দর্শকদের একইভাবে আনন্দ দিতে পারে। দেব আরও ৩০ বছর রাজত্ব করুক।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘রঘু ডাকাত’ শুধু দেবের সিনেমা নয়, এটা আমাদের সবার সিনেমা। আমরা এখানে বাংলা সিনেমার উৎসব করতে এসেছি। ব্যক্তিগতভাবে আমার পথচলার ৪২ বছর।

    বাংলা সিনেমার প্রতি প্রসেনজিতের ভালোবাসা ও সমর্থন নতুন কোনো ঘটনা নয়। তিনি বলেন, পূজাতে চারটি বাংলা সিনেমা আসছে। আপনারা সবকটি সিনেমাই দেখবেন। বাংলা সিনেমা যেন সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। 

    বিনোদন ডেস্ক

  • ডেবিট ক্রেডিট না ‘মাফিয়া কার্ড’— দেব কোনটি ব্যবহার করেন, প্রশ্ন সৃজিতের

    টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেবের অভিনয় জীবনের ২০ বছর পূর্তি। ৭৫ হাজার টাকা দিয়ে তার পারিশ্রমিক শুরু হয়। বক্স অফিস অনুযায়ী, এখন প্রযোজক-অভিনেতার কোটি কোটি টাকা উপার্জন। টাকা-পয়সা লেনদেনের সময় দেব তাহলে কী ব্যবহার করেন— ডেবিট, ক্রেডিট, না কি ‘মাফিয়া’ কার্ড— কোনটি?— এমন প্রশ্ন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। গতকাল শনিবার পূজার সিনেমা ‘রঘু ডাকাত’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন পরিচালক।

    এমন প্রশ্নের উত্তর জানার আগে, হঠাৎ কেন এমন প্রশ্ন, তা জানা দরকার। গত দুই বছর ধরে পূজা কিংবা বড়দিনে বাংলা সিনেমা মুক্তির আগে কিছু পরিচালক ও প্রযোজকের অভিযোগ রয়েছে— রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেব নাকি নিজের সিনেমার জন্য বেশিসংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় দখল করে থাকেন। নাম না করে তাকে কটাক্ষ করা হয়, তিনি নাকি ‘মাফিয়া কার্ড’ খেলেন। এ অভিযোগ কি সত্যি?— এটাই জানতে চেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে দেব বলেন, মৃত্যুর পর মানুষ স্বীকৃতি পায়। আমার মা-বাবার পুণ্যের ফল আমি ভোগ করছি। বেঁচে থাকতেই আমার পেশা জীবনের উদযাপন হচ্ছে। আমার সিনেমার ট্রেলার অনুরাগীরা টিকিট কেটে দেখছেন।

    যার পাশে জনতা জনার্দন তাকে কেন ‘মাফিয়া’ কার্ড খেলতে হবে? পাল্টা জানতে চান দেব। তিনি বলেন, আমি যা করি হৃদয় দিয়ে করি। ভালোবাসা পেলে ভালোবাসা ফেরত দেওয়ার চেষ্টা করি। আমায় ‘মাফিয়া’ কার্ড খেলতে হয় না বলেও জানান দেব।

    বিনোদন ডেস্ক

  • আমি গর্বিত, আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল: দেব

    টালিউড অভিনেতা দেব এবারের দুর্গাপূজায় ‘রঘু ডাকাত’ সিনেমা মুক্তি দিতে চলেছেন। সে উপলক্ষে গতকাল শনিবার হয়ে গেল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে একদিকে যেমন বিরাট তারকা সমাবেশ দেখা যায়, ঠিক তেমনই প্রয়াত গায়ক জুবিন গার্গকেও স্মরণ করা হয়।

    সকাল থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে দেব অনুরাগীদের ভিড় ছিল। বেলা যত গড়িয়েছে, সেই ভিড় বেড়েছে অনেক। এই প্রথম টিকিট কেটে ট্রেলার মুক্তির অনুষ্ঠানের সিস্টেম করা হয়েছে। তাও আবার বাংলা ছবির। টালিগঞ্জের অনেকেই এরই মধ্যে দাবি করেছেন— দেবের এই ‘রঘু ডাকাত’ নতুন একটা দিশা দেখাতে চলেছে বাংলা সিনেমার।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ অনুষ্ঠানের আয়োজন যে বড়মাপের হতে চলেছে, সেই আন্দাজ পাওয়া গিয়েছিল অনেক আগেই। বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে টালিউড-টেলিভিশনের ছোট-বড় তারকাদের একটি বড় অংশ হাজির হয়েছিলেন এ অনুষ্ঠানে। দেবের অনুষ্ঠান বলে কথা। তার নায়িকারা যে শামিল হবেন, তা বলার অপেক্ষা রাখে না। এসেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান, কোয়েল মল্লিক, পূজা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। 

    এর আগে একই কায়দায় ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠান করেছিলেন অভিনেতা দেব। তারপর বক্স অফিসে নজির গড়েছে সেই সিনেমা। যখন থেকে ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে, তখন থেকেই তিনি শুরু করে দেন ‘রঘু ডাকাত’ মুক্তির প্রস্তুতি। পুরো বাংলাজুড়ে কয়েক সপ্তাহ ধরে এ সিনেমার কলাকুশলীদের নিয়ে পৌঁছে যান দর্শকদের দুয়ারে দুয়ারে। মালদহ থেকে মেদিনীপুর, আমতা— অনেক জায়গাতেই ছুটে বেড়িয়েছেন। যদিও অভিনেতা ‘খাদান’ সিনেমার থেকেই একটা নির্দিষ্ট ধাঁচে সিনেমার প্রচার সারছেন। তাতে সাফল্যও পেয়েছেন বলে দাবি অভিনেতার। তবে সেই তুলনায় ‘রঘু ডাকাত’ যেন আরও কয়েক ধাপ এগিয়ে গেল।

    অনুষ্ঠানের সূচনাপর্বে এসেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘দেব আরও ৩০ বছর রাজত্ব করুক।’ বহু বছর বাংলা সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে ‘রঘু ডাকাত’ সিনেমা দিয়ে প্রত্যাবর্তন ঘটেছে রূপা গঙ্গোপাধ্যায়ের।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনেকেই মুখিয়ে ছিলেন দেব-ইধিকা জুটিকে মঞ্চে দেখার জন্য। এদিকে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে নেটিজেনদের মাঝে ‘ঝিলমিল লাগে রে’ গানটি নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই রসায়নই যেন দেখা গেল এ দিনের মঞ্চে। যদিও নয়া চমক হলেন অনির্বাণ ভট্টাচার্য। একবারে ছকভাঙা ছন্দে তিনি। দেবের ‘রাজার রাজা’ থেকে ‘এগিয়ে দে’ গানে নাচলেন তিনি। পিছিয়ে থাকলেন না ওম ও সোহিনী। দেবের ‘মালা রে’ গানে পা মেলালেন তারা।

    শেষে এলেন দেব। খাঁড়া হাতে ‘জয় কালী’ বলে নাচলেন অভিনেতা। সঙ্গে ছিলেন দেবের নায়িকার নুসরাত জাহান, শ্রাবন্তী ও পূজা। শুধু ছিলেন না শুভশ্রী। দেব বলেন, আমি গর্বিত, আমি বাংলা ছবির নায়ক। আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পূজা বলেন, ‘শিরায় শিরায় রক্ত, আমিও দেবের ভক্ত।’ নুসরাত বলেন, ‘বন্ধুর বন্ধু দেব।’

    এই পূজায় দেবের সঙ্গে তার সিনেমারও মুক্তি। তবে প্রতিযোগিতায় নেই শ্রাবন্তী। তিনি বলেন, ‘১০ বছর পর দেবের সঙ্গে। এই সুযোগ কেউ ছাড়ে?’

    যদিও এখানেই শেষ নয়, ‘ধূমকেতু’র প্রচারপর্ব শেষ হতে না হতেই দেব-শুভশ্রীর মনোমালিন্যের খবর শোনা যায়। অনুরাগীরা ভেবেছিলেন আর দেখা যাবে না ‘দেশু’ জুটিকে; কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দেবের পাশে দাঁড়ান শুভশ্রী।

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রী নয়, প্রথম ক্রাশের নাম প্রকাশ করলেন দেব

    ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চে দীর্ঘ দিন পর একমঞ্চে উঠেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী। সাবেক প্রেমিকার সঙ্গে মঞ্চ শেয়ার করে নেওয়ায় তখন নেটদুনিয়ায় পড়ে যায় ব্যাপক শোরগোল। স্বাভাবিকভাবেই এ তারকা জুটির সেই মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

    এরপর সিনেমাটি মুক্তির পর দেব ও শুভশ্রীর মাঝে কিছু ভুল বোঝাবুঝির খবরও সামনে চলে আসে। কেউ শুভশ্রীর পক্ষ নেন, কেউ দেবকে সমর্থন করেন; আবার কেউ দেবের প্রেমিকা রুক্মিণীর হয়ে কথা বলেন। আর সে কারণে দেবের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনামে উঠে আসে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ধূমকেতু’ মুক্তির পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন দেব। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার প্রথম সেলিব্রিটি ক্রাশ কে ছিলেন? অনেকেই ভেবেছিলেন তার প্রথম ক্রাশ হবেন টালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু দেব ক্রাশে পড়েছিলেন এক বলিউড অভিনেত্রীর। তার প্রথম ক্রাশ ছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। আর সেই অভিনেত্রীকেই মন দিয়েছিলেন দেব।

    যদিও শুধু দেব নন, ‘৯০ শতকে প্রায় বহু পুরুষের ক্রাশ ছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। বিশেষ করে মাধবনের সঙ্গে ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় দিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সেই সময়ের তরুণরা।

    বিনোদন ডেস্ক