Tag: দীপিকা পাড়ুকোন

  • চল্লিশে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, বিশ্রামে বিশ্বাসী নন দীপিকা

    ২০১৮ সালে ইতালির লেক কোমোতে রাজসিক বিয়ের পর বলিউডের অন্যতম সফল ও সুখী দম্পতি হিসেবে পরিচিতি পান অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সে বছর ফেব্রুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মধ্য দিয়ে নিজেদের প্রথম সন্তান আসার সুখবর দেন এ তারকা জুটি। তারপর থেকেই প্রতিবার দীপিকার জনসমক্ষে উপস্থিতিতে চাতক পাখির মতো চেয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। 

    সম্প্রতি বেঙ্গালুরুর নতুন একটি বিজ্ঞাপনের লুক সামনে আসার পর নেটিজেনরা অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

    ‘মাস্তানি’ খ্যাত দীপিকা পাড়ুকোনের মাতৃত্বকালীন গ্লো এখন বলিউড ছাড়িয়ে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড় তুলছে। 

    দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার আগে কাজের ময়দান থেকে পুরোপুরি ছুটি নেননি অভিনেত্রী, বরং হবু মা হিসেবেই চুটিয়ে কাজ করে চলেছেন। 

    অন্তঃসত্ত্বা অবস্থায় ঘরের চার দেয়ালে বন্দি থাকা নয়, বরং এই বিশেষ সময়টাকেও বেশ উপভোগ করছেন তিনি।  সেই সঙ্গে ক্যামেরার সামনে দাপিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। 

    সম্প্রতি নিজের হোমটাউন অর্থাৎ বেঙ্গালুরুতে একটি নামি ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনের শুটিং সেটে ক্যামেরাবন্দি হলেন রণবীরপত্নী। আর তার সেই মাতৃত্বের লুক এ মুহূর্তে নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বেঙ্গালুরুর শুটিং সেটের যে সিনেমা ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে, সেখানে দীপিকাকে একটি অত্যন্ত আরামদায়ক অথচ নজরকাড়া ক্যাজুয়াল লুকে দেখা গেছে। 

    হালকা রঙের একটি ওভারসাইজড শার্ট ও লুজ-ফিট ডেনিম ট্রাউজার্সে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আলগা করে বাঁধা চুল ও চোখে রোদচশমা— প্রেগন্যান্সি পিরিয়ডের এই ‘কুল অ্যান্ড কম্ফোর্টেবল’ স্টাইল স্টেটমেন্ট অনুরাগীদের মন জয় করে নিয়েছে। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় তার স্পষ্ট বেবি বাম্প এবং মুখের সেই চেনা মিষ্টি হাসি ভক্তদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

    সাধারণত গর্ভাবস্থার শেষ কয়েক মাস বলিউড অভিনেত্রীরা লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। কিন্তু দীপিকা এখানেও ব্যতিক্রমী। কিছু দিন আগেই কল্কি ২৮৯৮ এডি সিনেমার প্রমোশনে এসে নিজের মাতৃত্বকালীন ফ্যাশনে তাক লাগিয়ে দিয়েছিলেন এ অভিনেত্রী। আর এবার বেঙ্গালুরুতে বিজ্ঞাপনের শুটিং সেটে প্রমাণ করলেন যে, মা হওয়ার আনন্দ ও পেশাদারত্ব— দুইয়ের ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয়।

    বিনোদন ডেস্ক

  • ‘কিং’ সিনেমার শুটিং শেষে কেপটাউন থেকে মুম্বাইয়ে দীপিকা, যা জানা গেল

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার আনন্দ আর কাজের ব্যস্ততা— দুই মিলিয়ে এখন খবরের শিরোনামে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বলি বাদশাহ শাহরুখ খানের  ‘কিং’সিনেমার শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরেছেন অভিনেত্রী। বিমানবন্দরে পা রাখতেই দীপিকার উপস্থিতি নজরে পড়েছে পাপারাজ্জিদের। অভিনেত্রীর ‘প্রেগন্যান্সি গ্লো’ দেখে উচ্ছ্বসিত সামাজিক মাধ্যমের নেটিজেনরাও।

    বিমান সফরের জন্য দীপিকা পাড়ুকোন বেছে নিয়েছিলেন একটি ঢিলেঢালা ও স্টাইলিশ কোবাল্ট ব্লু কো-অর্ড সেট। উজ্জ্বল হলুদ রঙের স্নিকার্স, বাদামি সানগ্লাস আর একটি হ্যান্ডব্যাগ। ব্যক্তিগত জীবনে দীপিকা ও রণবীর সিং দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। 

    গত মাসে সামাজিক মাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে এ তারকা দম্পতি বাবা-মা হওয়ার সুখবর শেয়ার করে নেন। সেই পোস্টে তাদের মেয়ে দুয়া পাড়ুকোন সিং-কে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে থাকতে দেখা যায়, যেখানে পজিটিভ রেজাল্ট স্পষ্ট ছিল।

    এদিকে কেপটাউনে শুটিং চলাকালে বেশ কিছু বিহাইন্ড-দ্য-সিন ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, সিঁড়ি দিয়ে ওঠার সময় শাহরুখ খান দীপিকাকে সাহায্য করছেন।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ধরনের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ‘কিং’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন, যেন মুটিংয়ের গোপন তথ্য বা ভিডিও যেন এভাবে শেয়ার করা না হয়।

    উল্লেখ্য,‘কিং’ ছাড়াও দীপিকা পাড়ুকোনের ঝুলিতে রয়েছে আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট। ২০২৭ সালে তাকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলি পরিচালিত ‘রাকা’সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ফ্যান্টাসি সিক্যুয়েল ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব’ সিনেমায় কাজ করা প্রসঙ্গেও নাম জড়িয়েছে অভিনেত্রীর।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা দীপিকার দিকে ‘কিং’ শাহরুখের বন্ধুত্বের হাত

    বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে আবারও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করতে দেখা গেছে।

    ঘটনাটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলমান তাদের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটের বলে জানা গেছে।

    ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, সিঁড়ি বেয়ে ওঠার সময় শাহরুখ খান হঠাৎ থেমে পিছনে ফিরে দীপিকাকে হাত বাড়িয়ে সাহায্য করেন। এরপর দু’জনেই একসঙ্গে সিঁড়ি বেয়ে ওঠেন। ভিডিওতে শাহরুখকে কালো পোশাকে এবং দীপিকাকে উজ্জ্বল পোশাকে দেখা গেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই শাহরুখের আচরণকে ভদ্রতা ও সহমর্মিতার উদাহরণ হিসেবে প্রশংসা করেন এবং তাকে ‘জেন্টলম্যান’ হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার শাহরুখ ও দীপিকার অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ধুত্বেরও প্রশংসা করেন।

    তবে শুটিং সেটের এই ধরনের ফাঁস হওয়া ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি ভক্তদের অনুরোধ করেছেন যেন এ ধরনের ফাঁস হওয়া কনটেন্ট শেয়ার না করা হয়, কারণ পুরো টিম পরিশ্রম করে বড় পর্দায় দর্শকদের জন্য চমক তৈরি করছে এবং তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘কিং’ সিনেমার দৃশ্য ফাঁস, ক্ষোভ জানিয়ে যা বললেন পরিচালক

    বলিউডের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিং চলাকালে দৃশ্য ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। দক্ষিণ আফ্রিকায় সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তাদের একটি দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন নির্মাতা।

    ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, রোদচশমা ও স্টাইলিশ পোশাকে শাহরুখের পাশে হাসিমুখে দীপিকা দাঁড়িয়ে আছেন। বহুদিন পর এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।  তবে এমন পরিস্থিতিতে শুটিংয়ের গোপনীয়তা ভেঙে যাওয়ায় বিরক্ত নির্মাতা।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সিদ্ধার্থ আনন্দ বলেন, ছবির পুরো টিম দিন-রাত পরিশ্রম করছে। তিনি অনুরাগীদের উদ্দেশে অনুরোধ জানান, ‘কিং’ সিনেমার শুটিংয়ের কোনো ছবি বা ভিডিও যেন কেউ সামাজিক মাধ্যমে ফাঁস না করেন।

    এদিকে, সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দীপিকা পাড়ুকোনকে স্বামী রণবীর সিং-এর সঙ্গে দেখা যাওয়ার পর তাদের গন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে জানা যায়, কেপ টাউনে শুটিংয়ের উদ্দেশেই তারা সেখানে গেছেন।

    উল্লেখ্য, ‘কিং’ সিনেমায় শাহরুখ-দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত।  প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর একযোগে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ‘কিং’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

    বিনোদন ডেস্ক

  • ছোট্ট দুয়াকে নিয়ে দীপিকা-রণবীবের নতুন অভিজ্ঞতা

    বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দম্পতির ঘরে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আসে নতুন অতিথি। তারা প্রথম সন্তান দুয়ার বাবা-মা হন। তবে সেই সময় অভিনেত্রী বরাবরই একাধিক সন্তানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন— আমি যদি অভিনেত্রী না হতাম, তাহলে কী করতাম জানি না। তবে আশা করি, আমার আশপাশে কিছু বাচ্চা থাকত। তিনটা ছোট ছোট বাচ্চা— এদিক-ওদিক দৌড়োচ্ছে। কেমন হতো সেই জীবন। 

    সম্প্রতি দীপিকা ও রণবীর তাদের দ্বিতীয় সন্তান আসার ঘোষণা দিয়েছেন। তারা দুজনেই দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এর পাশাপাশি দেড় বছরের দুয়াকে নিয়েও কাটছে তাদের সময়। সম্প্রতি তারা দুয়ার জীবনের একটি বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন। নতুন অভিজ্ঞতা হলো— একরত্তি দুয়া পাড়ুকোন সিংয়ের। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন উচ্ছ্বসিত বাবা রণবীর সিং। 

    ছোট্ট দুয়াকে নিয়ে মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে যেতে দেখা যায় ‘ধুরন্ধর’ অভিনেতাকে। এটিই দুয়ার জীবনের প্রথম লাইভ শোর অভিজ্ঞতা। অনুষ্ঠান শেষ হওয়ার পর উচ্ছ্বসিত রণবীর জানান, এ অভিজ্ঞতাটি তার ও দীপিকার জন্য মনে রাখার মতো। কারণ এটি ছিল দুয়ার প্রথম লাইভ শো দেখার অভিজ্ঞতা।

    রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ফ্যানপেজগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অভিনেতা এ অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন। রণবীর বলেন, এটা আমাদের জন্য একটু বেশি বিশেষ। কারণ এটা আমাদের দুয়া বেবির প্রথম শো। আর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা বিশ্বের নানা জায়গার নানা বিষয় আমাদের কাছে তুলে ধরছে, যাতে আমরা জীবনের স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারি।

    বিনোদন ডেস্ক

  • গর্ভধারণের সুখবর জানাতে ভিন্ন কায়দা বেছে নিলেন দুই অভিনেত্রী

    সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর খবর প্রকাশ করেছেন দুই ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পূজা বন্দোপাধ্যায়। দীপিকা মা হওয়ার খবর সামনে আনার পরদিন পূজাও তার গর্ভধারণের বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

    তবে অবাক করার বিষয় হলো, গর্ভধারণের বিষয়টি সামনে আনার ক্ষেত্রে দুজনই একই পন্থা অবলম্বন করেছেন। তারা ‘প্রেগন্যান্সি কিট’ এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সবাইকে জানান দেন।

    কদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে অভিনেত্রীর মেয়ে দুয়ার হাতে ‘প্রেগন্যান্সি কিট’ দেখা যায়। মুহূর্তে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে পোস্টের মন্তব্যের ঘর। অভিনেত্রী পরিনীতি চোপড়া, কিয়ারা আদভানিসহ বলিউডের আরও অনেকে দীপিকা-রাণবীরকে অভিনন্দন জানিয়েছেন।

    অন্যদিকে পূজা বন্দোপাধ্যায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রেগন্যান্সি কিট’ হাতে ছবি দিয়ে এই খবর প্রকাশ করেন। অভিনেত্রী জানান, সংসারে নতুন অতিথি আসার খবরে তার পরিবারের সবাই উচ্ছ্বসিত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে দীপিকার মত পূজাও এখনো কাজ থেকে বিরতি নেননি। নিয়মিত শুটিং করে যাচ্ছেন। এর আগে ২০২০ সালের অক্টোবরে অভিনেত্রী পূজা ও কুণাল ভার্মার ঘরে আসে তাদের প্রথম সন্তান কৃষভ।

    উল্লেখ্য, কলকাতায় একাধিক হিট সিনেমায় কাজ করেছেন পূজা। দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করেছেন। তাকে আরও দেখা গেছে ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায়। ‘পাপ’, ‘ক্যাবারে’ ওয়েব সিরিজেও দেখা গেছে এই অভিনেত্রীকে। পরে একটা সময় পাকাপাকি ভাবে মুম্বাই চলে যান। সেখানে জনপ্রিয় সব হিন্দি সিরিয়ালে কাজ করেছেন পূজা। তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘রাকা’ ও ‘কিং’-এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

    বলিউড পাড়ায় বইছে আনন্দের হাওয়া। প্রথম সন্তান দুয়া-র জন্মের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাতৃত্বকালীন এই সময়েও কাজের প্রতি তার একাগ্রতা বিন্দুমাত্র কমেনি। বর্তমানে তিনি ‘রাকা’ এবং ‘কিং’-এর মতো দুটি বিগ বাজেটের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

    সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ‘রাকা’ সিনেমায় দীপিকার দৃশ্যগুলো কমিয়ে আনা হতে পারে। তবে ছবিটির নির্মাণ সংশ্লিষ্টরা এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

    দ্য টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক বিবৃতিতে তারা নিশ্চিত করেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ‘রাকা’ সিনেমায় দীপিকা পাড়ুকোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এবং সেটে দারুণ উদ্দীপনার সঙ্গে শুটিং চলছে।’

    আল্লু অর্জুন এবং নির্মাতা অ্যাটলির এই বহুল প্রতীক্ষিত সিনেমায় দীপিকাকে বেশ কিছু শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে বলে জানা গেছে। ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল আগ্রহ রয়েছে।

    ‘রাকা’ ছাড়াও দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। ছবিটিতে রানী মুখার্জি, অভিষেক বচ্চন, সুহানা খানসহ একঝাঁক তারকা অভিনয় করছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, এর আগে নিজের প্রথম গর্ভাবস্থায়ও দীপিকা ‘সিংহাম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন।

    গত ১৯ এপ্রিল দীপিকা ও রণবীর সিং সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি প্রকাশ করেন। তাদের বড় মেয়ে দুয়া-র একটি ছবি শেয়ার করে তারা এই ঘোষণা দেন। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন এই তারকা দম্পতি।

    ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির ঘর আলো করে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

    রণবীর সিং বর্তমানে তার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার সাফল্য উপভোগ করছেন। আর তার মধ্যেই পরিবারে নতুন সদস্য আসার এই খবর তারকা যুগলের আনন্দকে যেন দ্বিগুণ করে তুলেছে।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনা থেকে বিপাশা—বলিউডে ৪০-এর পর মা হয়েছেন যারা

    বলিউড সেনসেশন দীপিকা পাডুকোন ও সুপারস্টার রণবীর সিং দম্পতি আবারও বাবা-মা হতে যাচ্ছেন। তাদের ঘরে এখন খুশির বন্যা। এটি তাদের দ্বিতীয় সন্তান।

    ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ে করেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। বিয়ের ছয় বছর পর ২০২৪ সালের ৮ সেপ্টেপম্বর প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা। কন্যাসন্তানের মা হন অভিনেত্রী, নাম রেখেছেন দুয়া।

    এবার সেই কন্যার হাতেই প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন দীপিকা-রণবীর দম্পতি৷ সেখানে টেস্ট পজিটিভ দেখানো হয়৷ ৪০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হওয়ার স্বপ্ন দেখছেন বলি অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন ছাড়াও বেশি বয়সে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ।

    চলুন জেনে নেওয়া যাক, বলিউডে আর কারা ৪০-এর পর মা হয়েছেন—

    বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ২০২১ সালে ৯ ডিসেম্বর বিয়ে করেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়াদায় তাদের বিয়ে হয়। এ বিয়েটি অত্যন্ত রাজকীয় ও ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হয়েছিল। এই জমকালো বিয়েতে কেবল নিকটাত্মীয় ও কিছু বিশেষ বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ৪২ বছর বয়সে এসে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। বেশি বয়সে মা হলে কিছু জটিলতা তৈরি হতে পারে। ফলে কিছুটা সাবধানে চলাফেরা করতে হয় অভিনেত্রীকে৷ ঠিক যেমন দেখা গিয়েছিল আলিবাগে যাওয়ার আগে৷ একেবারে ঢিলেঢালা পোশাকে ছিলেন ক্যাটরিনা। ধীরে ধীরে হাঁটছিলেন এবং স্বামী ভিকি তার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন৷ বিয়ের চার বছর পর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, যতই খ্যাতি আসুক তিনি একজন সংবেদনশীল মানুষ। তিনিও সংসার চান, মা হতে চান।

    অভিনেত্রী শিল্পা শেঠি ৪৫ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তিনি সারোগেসির মাধ্যমে তার মেয়ে সামিশাকে স্বাগত জানিয়েছেন। শিল্পা ইতোমধ্যে একটি ছেলের মা, যার নাম ভিয়ান, যাকে তিনি ৩৭ বছর বয়সে জন্ম দিয়েছিলেন।

    অন্যদিকে করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসুর সুখের দাম্পত্য জীবন চলছে। ২০১৬ সালে করণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এ বলি অভিনেত্রী। তার আগে পর্যন্ত বিপাশার প্রেম-জীবন নিয়ে হাজার বিতর্ক শুরু হয়। অভিনেতা জন আব্রাহামের সঙ্গে তার প্রেম ছিল বহুল চর্চিত বিষয়। সেই বিপাশাও ৪৩ বছর বয়সে মেয়ের জন্ম দেন। ২০১৬ সালে বিয়ের পর দীর্ঘদিন ধরেই বাবা-মা হওয়ার অপেক্ষায় ছিলেন এ দম্পতি।

    আবার কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান ৪৩ বছর বয়সে আইভিএফের মাধ্যমে তিন সন্তানের মা হয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • অনেক সন্তানের মা হতে চান দীপিকা

    বলিউড পাড়ায় এখন উৎসবের আমেজ। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক যৌথ বার্তার মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর নিশ্চিত করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই ঘোষণার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা যুগল। 

    তবে এই খুশির খবরের মাঝেই দীপিকার মাতৃত্ব নিয়ে পুরনো কিছু সাক্ষাৎকার পুনরায় আলোচনায় উঠে এসেছে।

    সম্প্রতি ভাইরাল হওয়া ২০১৭ সালের একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, মৃত্যুর আগে তিনি যে কাজটি অবশ্যই করতে চান তা হলো ‘অনেকগুলো সন্তানের মা হওয়া’। তিনি বলেছিলেন, ‘যদি আমি অভিনেত্রী না হতাম, তবে হয়তো আমি তিন সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাতাম। আমি এমন একটি সুখী পরিবার চাই যেখানে কাজ এবং সন্তানদের সমান গুরুত্ব থাকবে।’

    এমনকি কান চলচ্চিত্র উৎসবে এক আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ কল্পনা করতে গিয়ে দীপিকা বলেছিলেন, ৭০ বছর বয়সে তিনি নিজেকে সমুদ্রের ধারের একটি বাড়িতে অনেক নাতি-নাতনি পরিবেষ্টিত অবস্থায় দেখতে চান।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গত ১৯ এপ্রিল রণবীর ও দীপিকা তাদের বড় মেয়ে ‘দুয়া’র একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় ছোট্ট দুয়া একটি পজিটিভ প্রেগনেন্সি টেস্ট কিট ধরে আছে। ক্যাপশনে তারা কেবল দুটি ‘ইভিল আই’ (নজর না লাগার প্রতীক) ইমোজি ব্যবহার করেছেন।

    তাদের প্রথম সন্তান দুয়া ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিল।

    উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেট থেকে শুরু হয় রণবীর-দীপিকার প্রেম। এই প্রেমের গল্প পরিণতি পায় ২০১৮ সালের ১৪ নভেম্বর। ইতালির লেক কোমোতে কোঙ্কানি এবং সিন্ধি—উভয় রীতিতে তাদের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন

    দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন কি তবে হায়দরাবাদ ছেড়ে মুম্বাইয়ে থিতু হচ্ছেন? সাম্প্রতিক খবর অন্তত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

    পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত থ্রিলার ছবি ‘রাকা’-র শুটিং শিডিউল এবং কাজের প্রতি নিবিড় মনোযোগ ধরে রাখতে দক্ষিণী ইন্ডাস্ট্রির আইকন স্টারখ্যাত এই অভিনেতা আগামী দুই থেকে তিন বছরের জন্য সপরিবারে মুম্বাইয়ে থাকার পরিকল্পনা করছেন।

    ‘রাকা’ সিনেমাটি আল্লু অর্জুনের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘনঘন যাতায়াতের ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি এড়াতে এবং সিনেমার চরিত্রের গভীরে ডুবে থাকতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

    টানা দুই-তিন বছর মুম্বাইয়ে থেকে তিনি সিনেমাটির কাজ শেষ করতে চান, যাতে কোনো প্রকার ব্যাঘাত ছাড়াই শুটিং সম্পন্ন করা যায়।

    অন্যদিকে সিনেমার প্রধান নারী চরিত্রে থাকা দীপিকা পাড়ুকোন সম্প্রতি তার দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি যৌথ পোস্টে তারা এই সুখবরটি শেয়ার করেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান ‘দুয়া’র জন্মের পর আবারও এই তারকা দম্পতি বাবা-মা হতে চলেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে গর্ভাবস্থায়ও দীপিকা তার কাজের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছেন না। প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ সিনেমার জন্য তিনি বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন এবং গর্ভাবস্থা চলাকালীনই শুটিং চালিয়ে যাবেন।

    ৭০০ কোটি রুপিরও বেশি বাজেটের এই বিশাল প্রজেক্টটি প্রযোজনা করছে সান পিকচার্স। ছবিটিতে আল্লু অর্জুন ও দীপিকা ছাড়াও আরও থাকছেন বেশ কয়েকজন বড় তারকা। এর মধ্যে ম্রুণাল ঠাকুর, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুরকেও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

    মুম্বাইয়ের একটি স্টুডিওতে খুব শিগগিরই সিনেমাটির পরবর্তী ধাপের শুটিং শুরু হবে। 

    সূত্র: নিউজ১৮

    বিনোদন ডেস্ক