Tag: দীপিকা পাড়ুকোন

  • দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন। কয়েক দিন ধরেই বলিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনই গুঞ্জন শুরু হয়েছে। তবে অভিনেত্রী নিজে কিছু না বললেও অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল একটি ছবি। ছবির সরলতা আর বার্তার নতুনত্ব—দুটিই মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। ছোট্ট হাতের মুঠোয় ধরা একটি ‘প্রেগন্যান্সি কিট’। আর সেই এক ছবিই এখন বলিপাড়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিটটি দীপিকার প্রথম সন্তানের হাতে। 

    দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন—এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। যদিও সরাসরি এ বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট। এটা কোনো ক্যাপশন নয়, এ ছবির মাধ্যমেই সুখবরটি জানিয়ে দিলেন অভিনেত্রী। 

    সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই অভিনেত্রী পরিনীতি চোপড়া মন্তব্য করেন—‘কনগ্রেটস!’ যা দ্রুতই নজর কাড়ে। একই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করে নিয়েছেন স্বামী অভিনেতা রণবীর সিং। সেখানে অভিনেত্রী কিয়ারা আদভানিসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এ তারকা দম্পতিকে।

    অভিনেত্রীর ব্যক্তিজীবনের এ সুখবর ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। 

    এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, দুয়ার জন্মের সময় মাতৃত্বকালীন নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। এখন তার কাছে সবচেয়ে আনন্দের সময় কাটে মেয়ের সঙ্গে। প্রথম সন্তানের জন্মের পর বড়পর্দায় খুব একটা দেখা না গেলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দীপিকার দ্বিতীয়বারের মতো মা হওয়ার আলোচনার ঝড় ওঠে। দ্বিতীয়বার মা হতে গিয়ে আবার কি অভিনয় থেকে বিরতি নেবেন দীপিকা, নাকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও কিছু দিন কাজ চালিয়ে যাবেন? সে নিয়েও তার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা সরাসরি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি অভিনেত্রী। যদিও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নেই তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাদের এই পোস্ট ঘিরে এখন শুধুই আনন্দ আর শুভেচ্ছাবার্তায় মেতে ওঠা।

    এর আগে কর্মঘণ্টা ৮ ঘণ্টা করার দাবিতে আলোচনায় আসেন দীপিকা।

    উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। ২০২৪ সালে এ তারকা দম্পতির ঘর আলো করে আসে প্রথম সন্তান—মেয়ে দুয়া। দুয়ার পর এবার দ্বিতীয়বারের মতো মা হওয়ার ইঙ্গিত দিলেন এ দম্পতি

    বিনোদন ডেস্ক

  • ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ দুই অভিনেত্রী যে ইস্যুতে ‘এক’

    বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত হলেও বর্তমানের আলোচিত ‘৮ ঘণ্টার কর্মঘণ্টা’ ইস্যুতে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। 

    গত বছর কাজের সময় নিয়ে মতভেদের কারণে ‘স্পিরিট’ এবং ‘কাল্কি ২’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে যখন চলছে নানা বিতর্ক, তখন কঙ্গনার এই সমর্থন ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা ব্যাখ্যা করেন, কিভাবে সময় এবং অভিজ্ঞতার সঙ্গে একজন কর্মীর পেশাগত চাহিদা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের সমীকরণ বদলে যায়। 

    ক্যারিয়ারের শুরুতে নিজেদের হাড়ভাঙা খাটুনির কথা স্মরণ করে কঙ্গনা বলেন, ‘আমি মনে করি না এটি নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত। দীপিকা আজ যেখানে পৌঁছেছেন, তিনি কঠোর পরিশ্রম করেই সেই জায়গাটি অর্জন করেছেন। তিনি এখন একজন মা, তার একটি কন্যাসন্তান আছে। তিনি বর্তমানে শীর্ষস্থানীয় অভিনেত্রী। আজ যদি তিনি দিনে আট ঘণ্টা কাজ করতে চান, তবে সেই অধিকার তার আছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কঙ্গনা জানান, এক সময় তারা দুজনেই সাফল্যের নেশায় ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘একবার দীপিকা আমাকে বলেছিল তারা ইমতিয়াজ আলীর কোনো সিনেমার জন্য ১২ ঘণ্টা শিফটে কাজ করছে। আমি তখন বলেছিলাম, আমি ১০ ঘণ্টা কাজ করি। ও বেশ অবাক হয়েছিল। তখন আমরা সাফল্য পাওয়ার জন্য মরিয়া ছিলাম, তাই দীর্ঘ সময় কাজ করতে আমাদের আপত্তি ছিল না। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন।’

    ‘মণিকর্ণিকা’ খ্যাত এই অভিনেত্রী নারীদের ওপর কাজের পাশাপাশি পরিবার সামলানোর যে সামাজিক চাপ দেওয়া হয়, তারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘যখন আপনি নতুন, তখন আপনি পরিবর্তনযোগ্য। কিন্তু দীপিকা যে অবস্থানে আছেন, সেখানে প্রযোজকরাই তাকে চাইবেন এবং তার সময়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। এটাই স্বাভাবিক। অথচ আমরা নারীদের ওপর দ্বিগুণ কাজের চাপ দিচ্ছি। একদিকে জন্মহার আর সংসার ভেঙে যাওয়া নিয়ে কথা বলি, অন্যদিকে একজন মাকে কাজের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চাই না। এটা বন্ধ হওয়া উচিত।’

    উল্লেখ্য, গত বছর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কাল্কি ২’ সিনেমায় দীপিকা পাড়ুকোন ৮ ঘণ্টার শিফট এবং কাজের উন্নত পরিবেশের দাবি জানিয়েছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তিনি প্রজেক্টগুলো থেকে সরে দাঁড়ান।

    সূত্র: ডিএনএ  

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জন রণবীর-দীপিকার, এই দম্পত্তির সম্পদের পরিমাণ কত?

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংয়ের সত্যিই কি ডিভোর্স হতে চলেছে? নেটিজেনদের মাঝে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই আলোচনায় এসেছে এই সুপারস্টারের সম্পদ।

    কিছু ফিল্ম স্টার সিনেমার পারিশ্রমিকের চেয়ে রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমে বেশি সম্পদ অর্জন করে থাকেন। এ তালিকায় আছেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। সুপারহিট সিনেমার পাশাপাশি তারা রিয়েল এস্টেট খাতে বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমেও জনপ্রিয় হয়ে উঠছেন। মুম্বাই এবং এর আশপাশের এলাকায় এই দম্পতির প্রায় ১৮১ কোটি রুপির বিলাসবহুল সম্পত্তি রয়েছে। তাদের বাড়িগুলো আরাম, শৈলী, গোপনীয়তা এবং মর্যাদার সেরা উদাহরণ।

    বর্তমানে বান্দ্রায় তাদের সমুদ্রমুখী চতুর্ভুজ বাড়িটি নিয়েই বেশিরভাগ আলোচনা হচ্ছে। প্রায় ১১৯ কোটি টাকা মূল্যের এ বাড়িটিকে মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল সেলিব্রিটি বাড়ি হিসেবে বিবেচনা করা হয়। এ বাসস্থানটি সাগর রেশম নামক একটি প্রিমিয়াম বিল্ডিংয়ে অবস্থিত। এটি ১৬তম থেকে ১৯তম তলা পর্যন্ত চারতলাজুড়ে নির্মিত। প্রায় ১১,২৬৬ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এ বাড়িটিতে প্রায় ১৩০০ বর্গফুটের একটি ব্যক্তিগত টেরেস রয়েছে। আরব সাগরের দৃশ্য বাড়িটির মূল্য আরও বাড়িয়ে দিয়েছে। এ সম্পত্তিটি তাদের রিয়েল এস্টেট পোর্টফোলিওতে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বান্দ্রা হাউসে যাওয়ার আগে এই দম্পতি প্রভাদেবীতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতেন। সম্পত্তিটি বিউমন্ট টাওয়ার্সে অবস্থিত, যা তারকাদের বসবাসের একটি অভিজাত আবাসিক ভবন। প্রায় ৪০ কোটি টাকা মূল্যের এ অ্যাপার্টমেন্টটির আধুনিক নকশা ও স্টাইলিশ ইন্টেরিয়র দিয়ে তৈরি। এটি শহুরে জীবনযাত্রার সঙ্গে মানানসইভাবে আরাম ও আভিজাত্য উভয়ই প্রকাশ করে।

    এ তারকা দম্পতি মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে আলিবগে একটি ভিলাও কিনেছেন। প্রায় ২২ কোটি টাকা মূল্যের এ সম্পত্তিটি তাদের জন্য একটি শান্তিপূর্ণ অবকাশযাপনের আবাস হিসেবে কাজ করবে। ভিলাটি প্রশস্ত বিন্যাস এবং শান্ত পরিবেশের মাধ্যমে গোপনীয়তা ও আরাম দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি আদর্শ জায়গা।

    বিনোদন ডেস্ক

  • হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন

    অন্তঃসত্ত্বা হলে মায়ের দায়িত্ব অনেক বেড়ে যায়। কারণ তারই জঠরে আশ্রিত থাকে সন্তান। বাবার সেই ভার সামলানোর বাধ্যবাধ্যকতা থাকে না ঠিকই, কিন্তু কিছু জরুরি ভূমিকা থাকে তাদেরও।

    স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী তার পাশে কতটা থাকছেন, তার ওপর নির্ভর করে হবু মায়ের মানসিক স্বাস্থ্য এবং তার সূত্র ধরে শারীরিক ভালো থাকা ও মন্দ থাকাও। কিন্তু অনেকেই এই পাশে থাকার প্রয়োজন বা গুরুত্ব বুঝতে পারেন না। অনেকে নানা কাজের ব্যস্ততায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে যথেষ্ট সময়ও দিতে পারেন না।

    হয়ত হবু বাবা ভবিষ্যতের দায়িত্বের কথা মাথায় রেখে আরও বেশি করে কাজ গোছাতে থাকেন। সারা দিন কাজে ব্যস্ত থাকার পর যখন স্ত্রীর পাশে এসে দুটো কথা বলার সময় হয় তার, তখন হয়ত স্ত্রী ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। একজনের চেষ্টা আরেকজনের চোখে পড়ে না। এমন পরিস্থিতিতে ভুল বোঝাবুঝির সুযোগ বাড়তে পারে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জীবনসঙ্গীর সঙ্গে মনের কথা শেয়ার করে নিতে না পেরে অভাববোধে ভুগতে পারেন হবু মা-ও। বিশেষ করে অন্তঃসত্ত্বা থাকাকালীন যেহেতু হরমোনের ক্রিয়াকলাপ অনিয়মিত হয়ে পড়ে, তাই নানা রকম আবেগের বহির্প্রকাশ হতেই পারে। এমন পরিস্থিতিতে যদি সঙ্গীর তরফেও পাশে থাকার চেষ্টাটুকু চোখে পড়ে, তবে মানসিকভাবে অনেক আরামে থাকেন হবু মা।

    এ বিষয়ে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন মা হিসাবে জানিয়েছেন, এ ব্যাপারে হবু বাবার আদর্শ হতে পারেন অভিনেতা রণবীর সিং। নিজে অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের স্বামী রণবীরের কাছ থেকে তিনি যে সহযোগিতা পেয়েছেন, সে কথা জানিয়ে দীপিকা বলেন, হয়ত বিদেশে টানা শুটিং চলছে। এর মধ্যেও রণবীর চেষ্টা করে কয়েক দিনের ছুটি নিয়ে নিত সেই সময়ে। হয়ত ৩-৪ দিনের ছুটি পেল। তবু সেটুকু সময়েই ফ্লাইট নিয়ে চলে এলো পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবে বলে। রণবীর যেভাবে পেরেছে, সেই সময় আমার দারুণ খেয়াল রেখেছে। ও ওর পরিবারের প্রত্যেকের জন্যই এতটা যত্নবান বলে জানিয়েছেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শত ব্যস্ততা সত্ত্বেও রণবীরের পাশে থাকার ইচ্ছা আর চেষ্টাটুকু অনুভব করতে পেরেছিলেন দীপিকা। কাজের সূত্রে সবসময় পাশে থাকা সম্ভব না হলেও সঙ্গ দেওয়ার জন্য যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন রণবীর, সেই ভাবনাই ভালো রেখেছে অভিনেত্রীকে। হবু মা দীপিকার নিজেকে অবহেলিত মনে হয়নি। মনে হয়নি রণবীর খেয়াল রাখছেন না তার দিকে। বরং উল্টোটাই মনে হয়েছে। হয়ত অন্য বাবার থেকে কম সময় থেকেছেন তিনি। কিন্তু ওই চেষ্টাটুকুই অভিনেত্রীর মন জয় করেছে, যা হবু বাবার জন্য শিক্ষণীয়।

    যারা প্রথমবার বাবা-মা হচ্ছেন, তাদের অনেকেই ক্যারিয়ারের এমন পর্যায়ে থাকেন, যখন ব্যস্ততা থাকে তুঙ্গে। কাঁধে থাকে হাজার রকমের দায়িত্ব। সেই সময় কাজের দায়িত্ব সামলে পরিবারের জন্য সময় বের করতে একটু বাড়তি চেষ্টা করতেই হয়। কিন্তু সেই চেষ্টাটুকুই অনেক জটিল সমীকরণ সহজ করে দিতে পারে একজন বাবার দায়িত্ববোধকে, এমনটা জানিয়েছেন দীপিকা।

    লাইফস্টাইল ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভেঙে সত্য জানালেন দীপিকা

    আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার অভাবনীয় সাফল্যে বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রণবীর সিং। স্পাই-থ্রিলার ঘরানার এই সিনেমাটি কেবল ভারতের বক্স অফিসেই রাজত্ব করছে না, বরং বিদেশের মাটিতেও কুড়াচ্ছে ব্যাপক প্রশংসা। 

    তবে রণবীরের এই বিশাল অর্জনে স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রাথমিক নীরবতা ভক্তদের মনে জন্ম দিয়েছিল নানা প্রশ্নের। 

    রণবীরের সাফল্যের পর দীপিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাদের সম্পর্কের টানাপোড়ন নিয়ে জল্পনা শুরু করেন। তার ওপর সম্প্রতি রেডিটে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর এই গুঞ্জন আরও ঘনীভূত হয়। অনেক ভক্তই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, এই তারকা জুটি হয়তো বিচ্ছেদের পথে হাঁটছেন। 

    এমনকি ২০২৪ সালে রণবীর তার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবিসহ বেশ কিছু পোস্ট সরিয়ে নেওয়ায় যে গুঞ্জন উঠেছিল, তার সঙ্গেও বর্তমান পরিস্থিতির তুলনা করা হচ্ছিল। 

    তবে দুই দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন। রণবীরের সাফল্য প্রকাশ্যে কেন উদযাপন করছেন না সে বিষয়ে মজার একটি কারণও জানিয়েছেন এই অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার আগেই তিনি এটি দেখে ফেলেছিলেন, তাই নতুন করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এরপর যারা তার অনলাইন উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন, তাদের উদ্দেশ্যে একটি কৌতুকপূর্ণ মন্তব্য করে পুরো বিষয়টি উড়িয়ে দেন দীপিকা। 

    সমালোচকদের এক হাত নিয়ে বলিউডের এই শীর্ষ অভিনেত্রী বলেন, ‘যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার উপস্থিতি বা নীরবতা দেখে আমাদের সম্পর্ক বিচার করেন, তাদের জন্য এটি একটি শিক্ষা হতে পারে। আমি সিনেমাটি অনেক আগেই দেখে রণবীরকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।’

    উল্লেখ্য, বলিউডের এই ‘পাওয়ার কাপল’ এর আগেও একাধিকবার বিচ্ছেদের গুঞ্জনের সম্মুখীন হয়েছেন। প্রতিবারই তারা নিজেদের কাজের মাধ্যমে এবং একে অপরের প্রতি সমর্থন জানিয়ে সেসব গুজবকে ভুল প্রমাণ করেছেন। এবারের ঘটনাটিও যে নিছক অনুমাননির্ভর ছিল, দীপিকার সাম্প্রতিক মন্তব্যে তা আবারও স্পষ্ট হয়ে গেল। 

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সাফল্য নিয়ে সমালোচকদের যা বললেন দীপিকা

    বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির তিন সপ্তাহ পরও বক্স অফিসে দাপট দেখাচ্ছে । একের পর এক নতুন রেকর্ড ভেঙে দিচ্ছে সিনেমাটি। যখন এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করছে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে রণবীরের স্ত্রী অভিনেত্রী দীপিকা পাডুকোনের ‘নীরবতা’। এ সিনেমাটির সাফল্য নিয়ে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে কড়া সমালোচনা ও ট্রল করছেন।

    ভাইরাল হওয়া সেই পোস্টে দাবি করা হয়েছে— অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ইচ্ছা করেই সিনেমার প্রিমিয়ার এড়িয়ে গেছেন এবং পরিচালকের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাচ্ছেন। সেই ট্রলের জবাব দিয়েছেন অভিনেত্রী। পোস্টে দীপিকা পাড়ুকোন লিখেছেন— আমি শুধু ইন্টারনেটের এই নাটকগুলো এড়িয়ে চলছি, বন্ধু। তিনি বলেন, আর আমি এই সিনেমা তোমাদের অনেক আগেই দেখে ফেলেছি। এখন বলো— মজাটা কার সঙ্গে হলো? অভিনেত্রীর এ মন্তব্যে বোঝা যায়, প্রচারের চেয়ে ব্যক্তিগতজীবনেই তিনি এ সাফল্য উপভোগ করছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভারতীয় সিনেমার ইতিহাসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছে। মাত্র ১৮ দিনে ভারতে এক হাজার কোটি রুপি আয় করে এটি ‘পুষ্পা ২’ সিনেমার পর দ্বিতীয় দ্রুততম আয়কারী ছবির তকমা পেয়েছে। এমনকি ‘বাহুবলী ২’ সিনেমার মতো কালজয়ী ছবির রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে রণবীর সিংয়ের এই ব্লকবাস্টার হিট সিনেমা।

    গত বছর ‘ধুরন্ধর’ সিনেমার প্রথম কিস্তি মুক্তির সময় দীপিকা পাড়ুকোন সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে রণবীর ও পুরো টিমের প্রশংসা করেছিলেন। তবে এবার তিনি অনলাইনের চেয়ে অফলাইনেই বেশি সময় কাটাচ্ছেন।

    সম্প্রতি দীপিকাকে রণবীর সিংয়ের বাবার সঙ্গে ডিনার ডেটে এবং মুম্বাইয়ের বিখ্যাত ক্যাফেতে সময় কাটাতে দেখা গেছে। রণবীর সিং ছাড়াও সেই  সিনেমা অভিনয় করেছেন আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর

    বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে চাঁদাবাজির হুমকির খবর প্রকাশ্যে আসার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাকে ও তার স্ত্রী দীপিকা পাডুকোনকে। নিরাপত্তা উদ্বেগের মধ্যেও দু’জনেই উপস্থিত ছিলেন এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে প্রধান বক্তা ছিলেন দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোন। খবর নিউজ ১৮-এর।

    মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠান হয়। হুমকির খবরের মধ্যেও বেশ শান্তই ছিলেন দীপিকা-রণবীর। দর্শকাসনে রণবীরের মা অঞ্জু ভাবনানির সঙ্গে বসে ছিলেন তারা। 

    সম্প্রতি খবর ছড়ায়, রণবীর নাকি একাধিক ভয়েস নোটে অর্থ দাবির হুমকি পেয়েছেন। ঘটনার পর মুম্বাইয়ে তাদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু বলিউড মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।      

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাবার অনুষ্ঠানে দীপিকাকে দেখা যায় সাদা ঐতিহ্যবাহী সাজে, আর রণবীরকে দেখা যায় কালো স্যুটের সঙ্গে সাদা টি-শার্ট ও ব্লেজারে। সামাজিক মাধ্যমে মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়।

    প্রসঙ্গত, আগামীতে দীপিকাকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে।  ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া পরিচালক অ্যাটলির বড় বাজেটের এক ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন তিনি। অন্যদিকে, রণবীর সিংকে শেষ দেখা গেছে ‘ধুরন্ধর’ ছবিতে। এর সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের মার্চে।

    বিনোদন ডেস্ক

  • দীপিকার সিনেমা ‘ছিনতাই’ করলেন সাই পল্লবী!

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার বেশি কাজ করবেন না— এই শর্ত রেখে বেশ কয়েকটি কাজ হারিয়েছেন। আর বেশি পারিশ্রমিকের দাবিও ছিল তার আরেকটি কারণ। প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে। সেই সিনেমায় তার জায়গায় অভিনয় করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এমনই আরও একটি সিনেমায় এবার দীপিকা পাড়ুকোনের জায়গায় অভিনয় করছেন অভিনেত্রী সাই পল্লবী। 

    দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কাজের দাবি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে বলিপাড়াসহ সামাজিক মাধ্যম নেটদুনিয়ায়। এই আট ঘণ্টার দাবির পরিপ্রেক্ষিতে হাতছা়ড়া হয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলও। 

    ‘কল্কি ২৮৯৮ এডির সিনেমায় অতিগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই চরিত্রটি ছাড়া সিক্যুয়েল প্রায় অসম্ভবই ছিল। কিন্তু কাজে ‘দায়বদ্ধতার অভাবের’ দরুণ নাকি বাদ পড়েছেন অভিনেত্রী। এ দাবি নির্মাতাদের। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নাগ অশ্বিন পরিচালিত সেই সিনেমাতেই দীপিকা অভিনীত চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে নির্মাতাদের তরফ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। 

    ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দর্শকদের অবশ্য অনুমান— সিক্যুয়েলে হয়তো দীপিকার চরিত্রটিকে মৃত হিসাবে দেখানো হবে। নতুন একটি চরিত্রে পরিচয় করানো হবে সাইকে। অভিনেত্রীর তরফ থেকেও এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এ সিনেমা থেকে বাদ পড়ার পর প্রথমে শোনা গিয়েছিল, এ চরিত্রে হয়তো আলিয়া ভাটকে দেখা যাবে। এখন দেখার বিষয়— সত্যিই এ চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে কিনা। 

    ঠিক কেন বাদ পড়েছিলেন দীপিকা এ সিনেমা থেকে? প্রভাস অভিনীত সিনেমায় থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন অভিনেত্রী। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা শুরু। কী হয়েছিল? 

    এ বিষয়ে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীপিকা পাড়ুকোন নাকি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দিয়েছিলেন তিনি। তার পরেই নির্মাতারা বিবৃতিতে প্রকাশ করেন— তাদের সিনেমায় আর দীপিকা অভিনয় করবেন না। 

    বিনোদন ডেস্ক

  • ‘শাহরুখ সেরা কিন্তু আমার পছন্দ দীপিকা’

    ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নার ভারতীয় সিনেমা সম্পর্কে তার আগ্রহ এবং পছন্দের অভিনেতাদের নাম প্রকাশ করেছেন।  সম্প্রতি ফার্স্টপোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ হলিউড তারকা বলিউডের শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে তার প্রিয় অভিনয়শিল্পী হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দুজনের ভূয়সী প্রশংসাও করেন তিনি। 

    ভারতীয় সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে সোফি বলেন, ‘এটা সত্যিই কঠিন প্রশ্ন। আমি বলতে চাই, শাহরুখ খান তো ‘গোট’ (সর্বকালের সেরা) তাই না? তবে আমি দীপিকা পাড়ুকোনকে খুব ভালোবাসি। আমার মনে হয় সে অসাধারণ।’ একইসঙ্গে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু মহাকাব্যিক অ্যাকশন ছবি ‘আরআরআর’ তিনি বেশ উপভোগ করেছেন বলে জানান। ছবিটিতে জুনিয়র এনটিআর ও রাম চরণ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। 

    সাক্ষাৎকারে সোফি টার্নার ভবিষ্যতে একটি বলিউড সিনেমায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেন, “আমি সত্যিই বলিউডের সিনেমায় কাজ করতে চাই। আমি সিনেমায় নাচতে চাই। বলিউডের সেট এবং প্রোডাকশন ডিজাইন এতটাই চমৎকার হয় যে এমন দৃশ্য পশ্চিমা সিনেমায় খুব কমই দেখা যায়।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও এখনো পর্যন্ত সোফি কোনো ভারতীয় সিনেমায় অভিনয় করেননি, তবে ২০১৮ সালে যোধপুরে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। 

    এদিকে এই গেম অব থ্রোনস তারকার আগেও বহু হলিউড তারকাই শাহরুখ খানের প্রশংসা করেছেন। সেই তালিকায় আছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, রবার্ট প্যাটিনসন, হিউ জ্যাকম্যান, লিওনার্দো ডিক্যাপ্রিও, জন সিনা, টেরি ক্রুস, টম হিডলস্টন ও লেডি গাগা। অন্যদিকে, ভিন ডিজেলসহ বেশ কয়েকজন পশ্চিমা তারকা দীপিকা পাড়ুকোনের প্রশংসা করেছেন। উল্লেখ্য, দীপিকা ও ভিন ডিজেল একসঙ্গে হলিউডের ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় কাজ করেছিলেন। 

    কাজের ক্ষেত্রে সামনে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। বহুল আলোচিত এই ছবিটিতে আরও অভিনয় করছেন শাহরুখের মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন ও অক্ষয় ওবেরয়। এটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। এছাড়াও অ্যাটলি পরিচালিত আসন্ন AA22xA6 ছবিটিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাধবেন দীপিকা পাড়ুকোন। 

    অন্যদিকে, সোফি টার্নারকে প্রাইম ভিডিওর থ্রিলার সিরিজ ‘স্টিল’-এ দেখা যাবে। জ্যাকব ফরচুন-লয়েড ও আর্চি ম্যাডেকওয়ে অভিনীত এই সিরিজটি ২১ জানুয়ারি প্ল্যাটফর্মটিতে মুক্তি পাবে। অ্যামাজন এমজিএম স্টুডিও ও ড্রামা রিপাবলিক যৌথভাবে এটি প্রযোজনা করছে।

    বিনোদন ডেস্ক

  • ৪০ বছরেও নিজেকে যেভাবে ফিট রাখছেন দীপিকা

    নিজের ৪০তম জন্মদিন উদ্‌যাপন করছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। অভিনয়ের বাইরে সুস্থ জীবনযাপন ও নিয়মিত ফিটনেস চর্চার জন্যও ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম তিনি। জন্মদিনে ফিরে দেখা যাক—কীভাবে নিজেকে ফিট ও গ্ল্যামারাস রাখেন এই অভিনেত্রী।

    দীপিকার ফিটনেস রুটিনের মূল ভিত্তি যোগব্যায়াম, পিলাটেস, স্ট্রেংথ ট্রেনিং ও ফোকাসড ওয়ার্কআউট। পাশাপাশি তিনি মেনে চলেন সুষম খাদ্যাভ্যাস। তবে মাঝেমধ্যে নিজের পছন্দের খাবার উপভোগ করতেও পিছপা নন, যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়ায়।

    দীপিকা পাড়ুকোনের ফিটনেস রুটিন

    ব্যস্ত দিনে সময় না পেলে দীপিকা অনুসরণ করেন তার ‘সিম্পল ৫-মিনিট রুটিন’। গত বছর ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে তিনি জানান, আমি সুন্দর দেখানোর জন্য নয়, সুস্থ থাকার জন্য ব্যায়াম করি। ব্যায়াম আমার জীবনের অংশ।

    ওই পোস্টে তাকে দেখা যায়- লেগস-আপ-দ্য-ওয়াল পোজ করতে। এই আসন মানসিক চাপ কমানো, স্নায়ুতন্ত্র শান্ত রাখা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক বলে জানান দীপিকা। সকালে, ঘুমের আগে কিংবা গর্ভাবস্থাতেও এই আসন করা যায়।

    যোগচর্চার আরেক ঝলকে দীপিকাকে দেখা গেছে উত্তান শিশোসন বা এক্সটেন্ডেড পাপি পোজ করতে, যা কাঁধ, মেরুদণ্ড ও উপরের পিঠ প্রসারিত করার পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয়।

    চলচ্চিত্র গেহরাইয়াঁ-এর জন্য যোগ প্রশিক্ষক অনুষ্কার তত্ত্বাবধানে কঠোর অনুশীলন করেছিলেন দীপিকা। তার ট্রেনার ভোগকে দেওয়া সাক্ষাৎকারে জানান, চক্রাসন, মালাসন এমনকি হেডস্ট্যান্ডেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন অভিনেত্রী।

    স্ট্রেংথ ট্রেনিং ও পার্টনার ওয়ার্কআউট

    যোগব্যায়ামের পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিংয়েও সমান পারদর্শী দীপিকা। ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন কারাচিওয়ালার শেয়ার করা এক ভিডিওতে ভোর ৬টায় তাকে ব্যাটলিং রোপস এক্সারসাইজ করতে দেখা যায়—যা শক্তি, সহনশীলতা ও ক্যালোরি বার্নে অত্যন্ত কার্যকর।

    তার রুটিনে রয়েছে কনসেনট্রেশন ও পার্টনার ওয়ার্কআউটও, যা শরীরের ভারসাম্য, কোর স্ট্রেংথ ও সমন্বয় ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গেহরাইয়াঁ সিনেমার সময় সহশিল্পী আনন্যা পান্ডের সঙ্গে অ্যারোবিক ও অ্যাক্রোযোগা চর্চাতেও অংশ নেন দীপিকা।     

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দীপিকা পাড়ুকোনের ডায়েট

    ফিটনেস নিয়ে সচেতন হলেও দীপিকা বাস্তবতাবাদী। প্যানকেক, ক্রিম কিংবা ব্রাউনি—সবই তার খাদ্যতালিকায় জায়গা পায়। ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে তিনি লেখেন, আমি খাই, ভালো করেই খাই। আসল চাবিকাঠি হলো ভারসাম্য, ধারাবাহিকতা আর নিজের শরীরের কথা শোনা।

    ব্যায়াম না করা দিনগুলোতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামকে গুরুত্ব দেন দীপিকা। তার মতে, শরীরকে বিশ্রাম দেওয়া পরের দিনের জন্য নতুন শক্তি ও উদ্যম এনে দেয়।

    ৪০ বছর বয়সেও দীপিকা পাড়ুকোন প্রমাণ করে চলেছেন—সুস্থ জীবনযাপনই আসল সৌন্দর্যের চাবিকাঠি।

    বিনোদন ডেস্ক