Tag: দীপিকা পাড়ুকোন

  • সেপ্টেম্বরেই দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন দীপিকা, চালিয়ে যাচ্ছেন শুটিং

    সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেই অবশ্য কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বরং অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিং  তিনি। 

    দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেই অবশ্য কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। বরং অষ্টম মাসেও শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সিনেমা ‘রাকা’-র শুটিং শেষ করার লক্ষ্যেই নাকি এখন ব্যস্ত অভিনেত্রী। ‘রাকা’ সিনেমা নিয়ে ইতোমধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। এ সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে তৈরি এ সিনেমায় থাকছেন বড়মাপের লড়াইয়ের দৃশ্যও। আর এ সিনেমায় আল্লু অর্জুন ছাড়াও অভিনয়ে রয়েছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের মতো অভিনেত্রীরাও। 

    এদিকে দীপিকা পাড়ুকোনের হাতে রয়েছে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-সিনেমাও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখ ও দীপিকার পাশাপাশি রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্ল এবং রানি মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    একটি সূত্র জানায়,  আগামী মাসেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা। তার আগেই এ সিনেমায় নিজের অংশের শুটিং শেষ করে ফেলতে চাইছেন তিনি। প্রয়োজন হলে রাত পর্যন্ত সেটে থাকছেন অভিনেত্রী। আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। খুব শিগগির সন্তানের আগমন ঘটবে। 

    দীপিকার এই পেশাদারত্বে নাকি মুগ্ধ সিনেমার গোটা টিম। প্রয়োজন হলে তিনি রাত পর্যন্ত কাজ করছেন। সব কলাকুশলী ও টিম তার নিষ্ঠা দেখে মুগ্ধ।

    বিনোদন ডেস্ক

  • দীপিকার প্রথম প্রেম, দীর্ঘদিন পর মুখ খুললেন সেই মুজাম্মিল ইব্রাহিম

    বলিউডের ‘ড্রিম গার্লখ্যাত’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই মাতৃত্বকে আলিঙ্গন করেছেন। রণবীরের সঙ্গে সুখী সংসার তার। সন্তান দুয়ার পর শিগরিগই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। তবে তার অতীত সম্পর্ক এবং পুরোনো প্রেমিকদের নিয়ে চর্চা থামছে না। আবারও আলোচনায় এলেন তিনি, এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গেছে।

    ‘দীপিকার প্রথম প্রেমিক। নিজেই ব্রেকআপ করেছিলেন মডেল দীপিকা পাড়ুকোনের সঙ্গে, তখনো হিরোইন হয়ে উঠেননি তিনি।’ পুরোনো প্রেমিকের দাবি ঘিরে এমন মন্তব্য ইব্রাহিম মুজাম্মিলের? কে তিনি?

    অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের কিসসা কারও অজানা নয়। এমনকি দীপিকা পাড়ুকোনের নাম জড়িয়েছে বিজয় মালিয়ার পুত্র সিদ্ধার্থ থেকে শুরু করে সাবেক জাতীয় দলের ক্রিকেটার যুবরাজ সিং-মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও । 

    সবকিছু ছাপিয়ে বলিপাড়ার আরও এক নায়কের প্রেমে ডুব দিয়েছিলেন শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ অভিনেত্রী। হালে দীপিকার সেই সাবেক প্রেমিক ইব্রাহিম মুজাম্মিল। এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

    পুরোনো সেই সাক্ষাৎকারের ক্লিপ নতুন করে ভাইরাল হওয়ার পর, যেখানে মুজাম্মিলকে দীপিকার সঙ্গে নিজের ব্রেকআপ নিয়ে বেশ কিছু দাবি করতে শোনা যায়। অবশেষে সে নিয়ে নিজের নীরবতা ভাঙলেন অভিনেতা। 

    ভুলভাবে এ খবর পরিবেশন এবং তার মন্তব্যকে আংশিকভাবে তুলে ধরার বিরুদ্ধে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি জারি করেছেন মুজাম্মিল, ‘সম্পর্ক আমিই ভেঙেছিলাম, কোনো আফসোস নেই।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে ২০২৫ সালে দেওয়া সিদ্ধার্থ কাননের একটি পডকাস্টে ‘স্পেশ্য়াল ওপস’খ্যাত মুজাম্মিল ইব্রাহিম দীপিকার সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। 

    বর্তমানে ভাইরাল হওয়া সেই ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে— ‘ও-ই আমাকে প্রথম প্রোপোজ করেছিল। সম্পর্কটা আমিই ভেঙেছিলাম। কাউকে ছেড়ে আসার জন্য আমার মনে কোনো আফসোস থাকে না। আমি খুব শক্ত মনের ছেলে ভাই। সেই সময় আমি একজন তারকা ছিলাম, ও ছিল না। ও তখন স্রেফ একজন মডেল ছিল। আর আজ ও একজন মস্ত বড় সুপারস্টার, আর আমাকে এখন কেউ চেনেও না! আমি ওর অনেক বড় একজন ফ্যান।’

    মুজাম্মিল আরও বলেন, মুম্বাই শহরে দীপিকার আলাপ হওয়া প্রথম ছেলে তিনিই ছিলেন এবং তার সঙ্গেই প্রথম সিরিয়াস সম্পর্ক তৈরি হয়েছিল। ব্রেকআপের পর কয়েক বছর ফোনে সুসম্পর্ক বজায় থাকলেও রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর থেকে আর কোনো কথা হয়নি বলে জানিয়েছেন ‘স্পেশ্য়াল ওপস’খ্যাত অভিনেতা। দীপিকার এই আকাশছোঁয়া সাফল্যে তার মনে কখনো হীনমন্যতা বা হিংসা হয়নি, বরং তিনি ভীষণ খুশি।

    এ অভিনেতা আরও বলেন, দীপিকা নিজের জীবনে রণবীর সিংয়ের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছেন এবং তাদের একটি কন্যাসন্তানও রয়েছে, যার নাম ‘দুয়া’— যা দীপিকা সবসময়ই চাইতেন।

    সামাজিক মাধ্যমে তার এই পুরোনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই নেটিজেনদের তোপের মুখে পড়েন এ অভিনেতা। পরিস্থিতি সামাল দিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নোট শেয়ার করে মুজাম্মিল লিখেছেন— ‘যে সাক্ষাৎকারটি নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং যাকে ভুলভাবে ‘নতুন দাবি’ হিসেবে হেডলাইন করা হচ্ছে, সেটি আসলে এক বছরেরও বেশি পুরোনো একটি রেকর্ডিং। একটি দীর্ঘ কথোপকথনের মাত্র কয়েকটি মুহূর্ত কেটে এখন সার্কুলেট করা হচ্ছে। সেই কথা বলার পেছনের দ্বিধা, আসল প্রসঙ্গ এবং যে সম্মানের সঙ্গে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, তা প্রায়শই এডিটিং প্রসেসের কাটছাঁটে এবং খণ্ডিতভাবে দেখার কারণে হারিয়ে যায়।’

    এ অভিনেতা বলেন, তিনি সবসময়ই নিজের অতীতের মানুষগুলোকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে এসেছেন এবং ভবিষ্যতেও সেই মানসিকতা বদলাবে না। তিনি বহু বছর ধরে কেবল নিজের কাজ এবং জীবন গুছিয়ে নেওয়ার দিকেই ফোকাস করছেন এবং চান চর্চাটা যেন তার কাজের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে। 

    উল্লেখ্য, বর্তমানে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। ২০২৪ সালের ব্লকবাস্টার ছবি ‘সিংহাম এগেইন’-এর পর দীপিকাকে খুব শিগগির পরিচালক অ্যাটলির আগামী সিনেমা ‘রাকা’-তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে। এ ছাড়া বাদশাহ শাহরুখ খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘কিং’-এরও অংশ দীপিকা।

    বিনোদন ডেস্ক

  • নিজের বায়োপিকে দীপিকাকে চান হেমা মালিনী, জানালেন পছন্দের কারণ

    বিনোদন জগতের তারকা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বহু বায়োপিক। এবং এখনো হচ্ছে। এবার নির্মাণ হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী হেমা মালিনীর বায়োপিক। 

    ভারতীয় সিনেমার ‘ড্রিম গার্ল’খ্যাত অভিনেত্রী হেমা মালিনী দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে বহু সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও হেমা মালিনী দেখেছেন বহু ওঠাপড়া। এবার তার জীবনের সেই অজানা ইতিহাস আসতে চলেছে রুপালি পর্দায়।

    সম্প্রতি চলচ্চিত্র জগতে তার ৬০ বছরের পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে হেমা মালিনী কথা বলেন এ বায়োপিক সম্পর্কে। একটি বায়োপিক তৈরি হওয়া মানেই একজনের চরিত্রে অন্য আরেকজনের অভিনয় করা। খুব স্বাভাবিকভাবেই, তাই প্রশ্ন উঠে আসে হেমা মালিনী নিজের চরিত্র কাকে দেখতে চান?

    এমন প্রশ্ন শুনেই একমুহূর্ত দেরি না করে এ বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘নিজের চরিত্রে অবশ্যই দীপিকা পাড়ুকোনকে দেখতে চাই।’ যদি দীপিকা এ চরিত্রে অভিনয় করতে রাজি থাকেন তাহলে তিনি আপত্তি করবেন না। আবার যদি অন্য কেউ করেন, তাতেও তিনি আপত্তি করবেন না। পরিচালক যাকে যোগ্য মনে করবেন তাকেই নিতে পারেন, এতেও তার কোনো আপত্তি নেই।

    একটি কথা না বললেই নয়, অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ভীষণ ভালো। এর আগে ২০১৫ সালে হেমা মালিনী নিজের জীবনের ওপর লেখা বই প্রকাশের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপিকাকে। এ ছাড়া দীপিকার প্রথম সিনেমায় তাকে ‘ড্রিম গার্ল’ বলে সমাধান করা হয়, যা একমাত্র ডাকা হয় হেমা মালিনীকে।

    হেমা মালিনীর চরিত্রে আগামী দিনে যদি দীপিকা পাড়ুকোনকে দেখা যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক ভীষণ ভালো, তাই এটা আশাই করা যায় হেমা মালিনীর চরিত্রটিকে একেবারে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে পারবেন দীপিকা পাড়ুকোন।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা পাড়ুকোনের গভীর রাতের ভিডিও ভাইরাল

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায় এলেন। এবার মধ্যরাতের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। দ্বিতীয় সন্তানের মা হওয়ার অপেক্ষায় থাকা এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। যা প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

     সেই ভিডিওতে দেখা গেছে, এক অন্তঃসত্ত্বা নারী গভীর রাতে টলমল পায়ে শৌচাগারের দিকে হাঁটছেন। গর্ভাবস্থার শেষ সময়ে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার বাস্তব অভিজ্ঞতাই তুলে ধরা হয়েছে। ভিডিওটি শেয়ার করে নিজের বর্তমান অবস্থারই ইঙ্গিত দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতি দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এ তারকা দম্পতি। যদিও এর আগে ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায়ও রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন দীপিকা পাড়ুকোন। কঠিন শারীরিক অবস্থাতেও কাজের প্রতি তার নিষ্ঠা সেই সময় প্রশংসা কুড়িয়েছিল।

    এবারও অন্তঃসত্ত্বা থাকলেও কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ও পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাড়ুকোন। ‘রাকা’য় তার বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের নীতি মাতৃত্বকালীন ভারসাম্য, কর্মঘণ্টা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে বিনোদন জগতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কারণ ও প্রেক্ষাপট মা হওয়ার পর ব্যক্তিগত জীবন ও সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য দীপিকা দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করার শর্ত দেন। এই শর্ত মেনে না নেওয়ায় তিনি ‘স্পিরিট’ও ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়ান দীপিকা জানান, পুরুষ তারকারা দীর্ঘকাল ধরে ৮ ঘণ্টা শিফট করলেও তাদের নিয়ে কোনো বিতর্ক হয় না, নারী করলেই প্রশ্ন ওঠে।

    বিনোদন ডেস্ক

  • ফের মা হচ্ছেন দীপিকা, নজর কাড়ল বেবিবাম্প

    বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চাউর হয়েছেন অভিনেত্রী— দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। 

    সম্প্রতি আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্পসহ তার ঝলক প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিওটি। নীল প্যান্টস্যুটে দীপিকা  পাড়ুকোনের অনবদ্য উপস্থিতি এবং প্রেগন্যান্সি গ্লো মুগ্ধ করেছে ভক্তঅনুরাগীদের।

    স্বামী অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন অভিনেত্রী। এ সময়েই নতুন বিজ্ঞাপনে দেখা গেল বলিউড তারকাকে, আর সেটিই এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার গুঞ্জন।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত বিজ্ঞাপনে একটি ভিডিওতে দীপিকা পাড়ুকোনকে স্টাইলিশ নীল প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের নানা প্রান্তে অনায়াসে নাচতে ও ঘুরে বেড়াতে দেখা গেছে। সেই ভিডিওটিতে তার বেবিবাম্প স্পষ্টধরা পড়ে, যা ভক্ত-অনুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এ বিজ্ঞাপনের শুটিং তিনি অন্তঃসত্ত্বা থাকাবস্থাতেই করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নেটিজেনদের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। কমেন্টবক্সে তার ভক্ত-অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

    এক নেটিজেন লিখেছেন— ‘দুয়ার স্টাইলিল্ট মাম্মা আর বেবিবাম্প’। আরেক নেটিজেন লিখেছেন— ‘গ্লো করছে’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়েছে, ‘দীপিকাকে বেবিবাম্পে কী অসাধারণ লাগছে, ওকে খুব ভালোবাসি।’

    এর আগে গত এপ্রিল মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ্যে আনেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা গিয়েছিল। সেই ছবির ক্যাপশনে দুটি নজরকাড়া ইমোজি দিয়েছিলেন এ তারকা দম্পতি।

    এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর ৮ ঘণ্টা কাজের দাবি তোলেন, যা নিয়ে বলিউডে বিতর্কের জন্ম দেয়। কাজ আর সন্তানের মধ্যে ব্যালেন্স রাখতেই তার এ সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অভিনেত্রী। আর দীপিকার এ দাবির পর তার হাত থেকে চলে যায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবির কাজও। কারণ নির্মাতারা প্রতিদিনের শিফট ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। তবে অভিনেত্রীর এ সিদ্ধান্তে পাশে পেয়েছেন অনেক বলি তারকাকে। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর, কাজল আগরওয়াল, কঙ্গনা রানাউত, রাশমিকা মান্দানা প্রমুখ।

    উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আগামীতে ‘কিং’ সিনেমায় বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন বাদশাহকন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল প্রমুখ। এ ছাড়া পরিচালক অ্যাটলির রাকা সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন এ অভিনেত্রী।

    ২০১৩ সালে রামলীলা সিনেমার সেটে তাদের প্রেমের শুরু। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় কোঙ্কনি ও সিন্ধি— দুই রীতিতেই বিয়ে করেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও অভিনেতা রণবীর সিং। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো  করে আসে প্রথম সন্তান দুয়া।

    বিনোদন ডেস্ক

  • দীপিকার প্রজেক্টে নিজের জায়গা পাকা করে নিলেন আলিয়া

    ২০২৪ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’।বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন, দক্ষিণী মেগাস্টার কমল হাসান থেকে শুরু করে সুপারস্টার প্রভাস, দীপিকা পাডুকোনের মতো তাবত তারকাখচিত এ সিনেমা হিন্দি ও দক্ষিণী বলয়ের পাশাপাশি আন্তর্জাতিকমহলেও দাপিয়ে ব্যবসা করেছিল। 

    তবে সিক্যুয়েল নিয়ে মহাবিপাকে পড়েন নির্মাতারা। কারণ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া ‘কল্কি ২’তে ‘সুমতি’ চরিত্রের হাল কে ধরবেন? এ নিয়ে সন্দিহান প্রযোজক-পরিচালকরা। যদিও  ২০২৫ সালে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু ‘দেশিগার্ল’খ্যাত অভিনেত্রীর মতো হলিউড ফেরত গ্লোবাল আইকনিককে কাস্ট করা কি এতই সহজ? 

    অতঃপর ‘কল্কি’ সিক্যুয়েলের জন্য অগত্যা নির্মাতারা আলিয়া ভাটের শরণাপন্ন হন। এবার সেই জল্পনাযজ্ঞে প্রভাস-আলিয়া দুজনেই। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

    অতঃপর অভিনেত্রীকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এ মুহূর্তের সব থেকে চর্চিত ‘গ্লোবাল আইকন’ প্রিয়াংকা চোপড়ার। তবে ‘দেশিগার্ল’ নাকি দীপিকাকে ১০ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছিলেন। এবার আলিয়া ভাটেই ভরসা খুঁজে পেলেন ‘কল্কি’ নির্মাতারা!

    সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার ঝলক দেখে মুগ্ধ প্রভাস। যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’র ঝলকে তুখোড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন কাপুরবধূ। মারপিটের মারপ্যাঁচে রীতিমতো এমন কাঁপন ধরিয়েছেন যে, আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ খোদ বলিউডের ‘আলফা মেল’রাও। সেই তালিকায় এবার যোগ দিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সিনেমার ট্রেলার শেয়ার করে নিয়ে আলিয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। 

    প্রভাস বলেন ‘আলফা’ সিনেমার ট্রেলার চমৎকার হয়েছে। ভীষণ আশাব্যঞ্জক। শুক্রবার (৩ জুলাই) রিলিজের প্রাক্কালে জন্য আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা। 

    পালটা দক্ষিণী তারকাকে ধন্যবাদ জানিয়ে ‘সূর্য’ ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর সেই পরিপ্রেক্ষিতে  সিনেমাপ্রেমীদের ধারণা— ‘কল্কি ২’-তে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন আলিয়া ভাট। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ছয় হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতির চরিত্রে বাজিমাত করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

    ‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত ‘সুমতি’র চরিত্র। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার ওপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। সুমতির গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার, যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়ে দেন। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় সেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। পরে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং শুরু করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে আলিয়ার নতুন রেকর্ড

    যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্পাই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। তবে সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় এসেছে এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিক। আর সেই তালিকায় শীর্ষে উঠে নতুন নজির গড়েছেন আলিয়া।

    ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আলফা’ ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।

    একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।

    ‘আলফা’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর নতুন উদ্যমে ক্যারিয়ার এগিয়ে নেওয়া এই অভিনেতা ছবিটির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

    এ ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের মাধ্যমেই বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

    এদিকে অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়া ভাটকে দেখা যাবে—এমন খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, এমন শক্তিশালী অ্যাকশন চরিত্রে আলিয়াকে মানাবে না। তবে নির্মাতারা ছবিটির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী।

    ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর ও হৃতিক রোশনের উপস্থিতিতে নির্মিত ‘আলফা’ আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম বড় আয়োজন হিসেবে সিনেমাটিকে বিবেচনা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা আউট আলিয়া ইন

    ২০২৪ বক্স অফিসে সাফল্য অর্জন করেছিল সিনেমা ‘কল্কি 2898 এডি’। বলিউডের শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন থেকে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও দীপিকা পাডুকোনের মতো তারকাদের দাপুটে অভিনয়ে ঝড় তুলেছিল বড়পর্দায়। গর্ভাবস্থায় বডিকন কালো গাউনে সিনেমা প্রচারে দীপিকার উপস্থিতি আজও ভোলেননি সিনেমাপ্রেমীরা। 

    প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে জল্পনার সূত্রপাত হয়। প্রাথমকিভাবে দীপিকা পাড়ুকোনের নাম শোনা গেলেও আট ঘণ্টা শিফট বিতর্কের পর ‘কল্কি ২’ থেকে ছাঁটাই হয় পর্দার ‘সুমতি’ অভিনেত্রী  দীপিকার নাম। যদিও এ প্রসঙ্গে আজ পর্যন্ত রণবীর-ঘরনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে নতুন খবর হচ্ছে, দীপিকার পরিবর্তে দেখা যতে পারে ‘আলফা’ অভিনেত্রী আলিয়া ভাটকে।

    নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানাননি। তবে জল্পনা সত্যি হলে প্রভাস ও নাগ অশ্বিনের সঙ্গে এটাই হবে আলিয়া ভাটের প্রথম কাজ। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিয়া ইতোমধ্যে শুটিং শুরু করেছেন। হায়দরাবাদে পাঁচ দিনের শুটিংও সেরে ফেলেছেন তিনি। 

    যদিও প্রথমে শোনা গিয়েছিল, দীপিকা পাড়ুকোন অভিনীত সুমতি চরিত্রে অভিনয় করবেন, যিনি কল্কির মা। বলিউডের ‘আলফা মেল’দের টেক্কা দিয়ে ধুরন্ধর গতিতেই ছুটে চলেছেন আলিয়া তা বলাই বাহুল্য।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কল্কি ২’ সিনেমায় সম্পূর্ণ ভিন্ন  এবং  গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন কাপুর-বধূ। দীপিকা ‘কল্কি’ থেকে সরে যাওয়ার পর সুমতির চরিত্রের জন্য সাই পল্লবীর নাম নিয়েও একটা চর্চা চলছে তা বললে অত্যুক্তি হবে না। একাধিক প্রতিবেদন অনুযায়ী, দ্রুত সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেতে পরে কল্কির দ্বিতীয় ভাগ। তবে নির্দিষ্ট তারিখ প্রসঙ্গে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

    এ মুহূর্তে ‘আলফা’র প্রচারে ব্যস্ত আছেন অভিনেত্রী আলিয়া ভাট। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মহেশকন্যার নতুন সিনেমা। প্রসঙ্গত, ২০২৫ সালজুড়ে ‘কল্কি ২’ সিনেমার কাস্টিং নিয়ে কম জলঘোলা হয়নি! কখনো দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অপেশাদারত্বের অভিযোগ তুলেছেন দক্ষিণী সিনে নির্মাতারা, তো কখনো বা আবার প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের প্রস্তাব নাকচের গুঞ্জনে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে ‘কল্কি’র সিক্যুয়েল। এককথায়, ‘কল্কি ২’ নিয়ে বলিউড বনাম দক্ষিণের দড়ি টানাটানি হয়েছে! যাবতীয় বিতর্ক সরিয়ে ফেব্রুয়ারিতে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বীন।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমা দেখে যা বললেন দীপিকার বাবা

    গত বছরের শেষে মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে এখনো চলছে আলোচনা। ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির মাস তিনেকের মাথায় মুক্তি পায় এর সিক্যুয়েল। দুটি সিনেমাই বক্সঅফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে।

    ভারতীয় গুপ্তচর হামজা আলির চরিত্রে অভিনয় অভিনেতা রণবীর সিংয়ের জয়জয়কার। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সিনেমাবোদ্ধা ছাড়াও রাজনৈতিক নেতাদের একাংশও। তবে জামাইয়ের এ সিনেমা নিয়ে ভিন্নমত পোষণ করলেন রণবীরের শ্বশুর প্রকাশ পাড়ুকোন।

    দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের খ্যাতনামা ব্যাডমিন্টন তারকা। জামাই হিসেবে প্রাণশক্তিতে ভরপুর রণবীরের প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ। যদিও জামাইয়ের সিনেমা দেখে উচ্ছ্বসিত দর্শকদের একটি বড় অংশের উদ্দেশে সেই সময়ে প্রকাশ পাড়ুকোন বলেন, তার মনে হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা প্রয়োজনের তুলনায় হিংসা বেশি। তিনি বলেন, এটি একটি দুর্দান্ত সিনেমা। খুব ভালোভাবে তৈরি একটি সিনেমা এবং সবার অভিনয়ও খুব ভালো হয়েছে। 

    প্রকাশ পাড়ুকোন বলেন, আমার মনে হয়েছিল যে, এ সিনেমায় হিংসা বোধহয় একটু বেশিই রয়েছে। যদিও বেশিরভাগ সিনেমাপ্রেমী দর্শক এভাবেই ছবিটিকে পছন্দ করেছেন। আমাদের সবার কাছে সেটাই গুরুত্বপূর্ণ।

    যদিও জামাই রণবীরকে নিয়ে গর্বিত প্রকাশ পাড়ুকোন। এ ব্যাডমিন্টন তারকা বলেন, জামাইয়ের সঙ্গে শুধু সিনেমা নয়, খেলাধুলা নিয়েও প্রচুর গল্প হয়। কারণ রণবীরের খেলায় খুব আগ্রহ আছে। এ ছাড়া তাদের চারজনের পরিবারের সবাই খুব চুপচাপ ধরনের মানুষ। কিন্তু রণবীর এসে তাদের জীবন আলো করেছে।

    এদিকে ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীরের অভিনয় নিয়ে যখন সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, ঠিক তখনই নীরব ছিলেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার বিশেষ প্রদর্শনীতেও স্বামীর পাশে ছিলেন না অভিনেত্রী। সেই সময়ে দীপিকার ওপরে ক্ষোভ উগরে বারবার কটাক্ষ করেন রণবীরের ভক্ত-অনুরাগীরা।

    কেউ কেউ ক্ষোভ সামলে ধরে রাখতে না পেরে দীপিকার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন— আপনি তো একেবারে নীরবে অত্যাচার করছেন! ‘ধুরন্ধর’ সিনেমাটি ৫০০ কোটির ব্যবসা করে ফেলল। অথচ আপনার কোনো হেলদোলই নেই। এ সিনেমার প্রদর্শনীতে পর্যন্ত এলেন না আপনি! শুধু একজনের নয়, একাধিক কটাক্ষের পর অবশেষে মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

    তিনি বলেন, আমি আপনাদের সবার আগে ছবিটা দেখে ফেলেছি। এবার বরং আপনারা হাসাহাসি করুন। কেমন? ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর দ্বিতীয়বার মা হতে চলেছেন বলে ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন। বড় মেয়ে দুয়ার দুই বছরের মাথায় আবার রণবীর-দীপিকার সংসারে নতুন অতিথি আসছে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-দীপিকার বিরুদ্ধে আইনজীবীর মামলা

    একটি হুন্ডাই আলকাজার গাড়িকে কেন্দ্র করে এক অদ্ভুত আইনি লড়াইয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রীতিমতো আলোচনার ঝড় উঠেছে। 

    এক্স (সাবেক টুইটার)-এ খান্না নামের এক ব্যবহারকারী এই ঘটনার বিস্তারিত শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক, যেখানে দুই বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনেরও নাম জড়িয়ে গেছে। 

    জানা গেছে, কীর্তি সিং নামের রাজস্থানের এক আইনজীবী প্রায় ২৪ লাখ টাকা দিয়ে একটি হুন্ডাই আলকাজার এসইউভি কিনেছিলেন। তবে গাড়িটি কেনার পর থেকেই তিনি বেশ কিছু গুরুতর যান্ত্রিক সমস্যার সম্মুখীন হতে থাকেন, যা গাড়ির পারফরম্যান্সের ওপর মারাত্মক প্রভাব ফেলে। 

    অভিযোগ উঠেছে, গাড়িটিতে ইঞ্জিন ভাইব্রেশন (কম্পন), এক্সিলারেট করার সময় পাওয়ার লস (গতি কমে যাওয়া) এবং ওভারটেক করার সময় নানা জটিলতা দেখা দিচ্ছিল। আইনজীবী কীর্তি সিংয়ের মতে, এই ত্রুটিগুলো গাড়ি চালানোর ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল। এই বিষয়ে তিনি কোম্পানির কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও কোনো সন্তোষজনক সমাধান পাননি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত হুন্ডাই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে মামলার অন্য একটি দিক। আইনজীবী কীর্তি সিং এই মামলায় হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকা বলিউডের দুই মেগাস্টার—শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকেও বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।

    ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়, ‘ভাবুন একবার, গাড়ি কিনলেন আর শেষমেশ মামলা ঠুকে দিলেন বিজ্ঞাপনের তারকাদের নামে!’ 

    এই অদ্ভুত মামলার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

    এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বিরুদ্ধে মামলা করার আইডিয়াটা শুনতে ভালোই লাগে, কিন্তু আদালত আদৌ তারকাদের বিরুদ্ধে এই মামলা গ্রহণ করবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।’ 

    অন্য একজন রসিকতা করে লিখেছেন, ‘গাড়ি কেনার পর শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়বেন—এমন কিছু তো আর গাড়ির ইউজার ম্যানুয়ালে লেখা থাকে না!’ 

    তৃতীয় এক ব্যবহারকারী আবার আইনজীবীর এই কৌশলকে সমর্থন করে হিন্দি প্রবাদ টেনে লিখেছেন, ‘হয়তো এর পরেই হুন্ডাই কীর্তি সিংকে সঠিক জবাব দিয়েছে। কখনো কখনো সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করতেই হয়।’ 

    তবে সবাই যে এই অভিযোগগুলো সত্য বলে মেনে নিচ্ছেন তা নয়। সন্দেহ প্রকাশ করে এক ব্যবহারকারী তীব্র ভাষায় লিখেছেন, ‘ইঞ্জিন ভাইব্রেশন আর এক্সিলারেশনের সময় পাওয়ার লস? কী সব ফালতু কথা! এগুলো বানিয়ে বলা সমস্যা। এই আইনজীবীদের হাতে কোনো কাজ না থাকলে নিজেদের প্রচারের জন্য বিনাকারণেই মানুষকে আদালতে টেনে নিয়ে যায়।’ 

    বিপরীতে অনেকেরই মত, যেসব তারকারা বড় বড় ব্র্যান্ডের প্রচারের জন্য কোটি কোটি টাকা নেন, পণ্যের মান খারাপ হলে তাদেরও কিছুটা দায়ভার নেওয়া উচিত। 

    সূত্র: নিউজ১৮

    বিনোদন ডেস্ক