Tag: দীপিকা পাড়ুকোন

  • হৃতিক-দীপিকার ‘ফাইটার’ সিনেমার প্রথম গান প্রকাশ্যে

    হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘ফাইটার’ সিনেমার প্রথম গান, ‘শের খুল গায়ে’ প্রকাশ পেয়েছে।  পার্টি মেজাজে গানের তালে নেচেছেন হৃতিক-দীপিকা। গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। কুমারের লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন বিশাল শেখর।

    rnrn

    কদিন আগেই মুক্তি পেয়েছে ফাইটার সিনেমার টিজার। অ্যাকশনে ভরপুর টিজারে মুগ্ধ দর্শকেরা। এর পরই প্রকাশ্যে এল সিনেমাটির প্রথম গান। টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি গত তিন ঘণ্টায় দেখা হয়েছে ১৫ লাখ বারেরও বেশি।

    rnrn

    গানটির ভিডিওতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা গেছে করণ সিং গ্রোভারকে। নাইট ক্লাবের আবহ তৈরি করা গানে এক ঝলক দেখ গেছে অভিনেতা অনিল কাপুরকেও।

    rnrn

    ‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে কয়েক দিন আগে মুক্তি পাওয়া টিজারের বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট ডোবাতে দেখা গেছে।

    rnrn

    সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।

    rnrn

    প্রসঙ্গত, ‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

    rnrn

    উল্লেখ্য, ‘ফাইটার’ই হতে চলেছে হৃতিক আর দীপিকা জুটির প্রথম সিনেমা। তাই এর ঘোষণার পর থেকেই কাজ করছে উন্মাদনা। নিশ্চিতভাবে বলা যায়, এর টিজার যা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • তিন বছর আগেই গোপনে বাগদান সেরেছিলেন রণবীর ও দীপিকা

    ভারতের আলোচিত টিভি শো ‘কফি উইথ করণ’-এ প্রথমবারের মতো আসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামীকাল থেকে ডিজনি প্লাস হটস্টারে প্রচারে আসবে কফি উইথ করণ-এর অষ্টম মৌসুম।

    এই শোয়ের অষ্টম মৌসুমের প্রথম পর্বে করণ জোহরের মুখোমুখি হচ্ছেন তারা। পুরো পর্ব প্রচারের আগেই অনু্ষ্ঠানের অংশবিশেষ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে।

    এতে দেখা গেছে- ‘তোমরা গোপনে বাগ্দান সেরেছ?’ উপস্থাপক করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর সিং স্বীকার করেন, তিন বছর আগে ২০১৫ সালে গোপনে বাগ্দান সেরেছেন তারা। 

    রণবীর বলেন, অন্য কেউ তার সঙ্গে বাগ্দান করার আগেই আমি বাগ্দান করে ফেলেছি। 

    পাশ থেকে দীপিকা রসিকতার সুরে বলেন, ‘অগ্রিম বুকিং’।

    ২০১৮ সালে ইতালিতে জমকালো আয়োজনে বিয়ে করেন রণবীর ও দীপিকা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইতালি থেকে ভারতে ফিরে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

    ২০১৩ সালে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ কয়েকটি সিনেমায় একসঙ্গে পাওয়া গেছে তাদের। পর্দা ও পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

    রণবীরের পাশাপাশি আর কার সঙ্গে দীপিকার চমৎকার রসায়ন রয়েছে- এমন প্রশ্নে দীপিকা জানান, অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার চমৎকার রসায়ন রয়েছে।
     

    বিনোদন ডেস্ক

  • আমি দীপিকাকে ভুল প্রমাণ করে দেখাব: রণবীর

    সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে আলাপ। এ সিনেমায় জুটি রণবীর-দীপিকা। ক্যামেরার নেপথ্যেও দুজনের প্রেম জমে ওঠে।

    ‘রাম-লীলার’ পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘৮৩’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দায় তাদের জমজমাট রসায়ন নজর কেড়েছে দর্শকেরও। এখন রণবীর আর দীপিকা বিবাহিত। পাঁচ বছরের সংসার তাদের। 

    ২০১২ সাল থেকে প্রেম, ১৮ সালে বিয়ে। সম্পর্কের এক দশক পার করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। করণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এর প্রথম পর্বেই কফি কাউচে দেখা যাবে রণবীর ও দীপিকাকে। সেখানে এসেই নিজের মনের দুঃখ জানান রণবীর।

    রণবীরের দাবি, তাদের দুজনের রসায়ন নাকি একেবারেই মনে ধরে না দীপিকার। দীপিকার মনে হয় তাকে রণবীর কাপুরের সঙ্গে খুব ভালো মানায়, আর আমাকে আনুশকা শর্মার সঙ্গে। আমি দীপিকাকে ভুল প্রমাণ করে দেখাব!

    তবে এখন দীপিকার পছন্দের নায়কের তালিকায় জুড়েছে আরও এক তারকার নাম। দীপিকা বলেন, আমার মনে হয়, হৃতিক রোশনের সঙ্গে আমার রসায়ন বেশ নজরকাড়া। সেটা ‘ফাইটার’-এ সবাই দেখতেই পাবেন।

    ২০১৫ সালেই নাকি দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তখন থেকেই একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজনে সেই গোপন তথ্যও ফাঁস করেন পর্দায় বাজিরাও। 

    রণবীরের কথায়- কেউ সুযোগ নেয়, তার আগেই আমি চটি রেখে জায়গা দখল করে নিয়েছিলাম! রণবীরের কথার রেশ ধরেই হাসিমুখে দীপিকা বলেন, একেবারে অ্যাডভান্স বুকিং!

    বিনোদন ডেস্ক

  • আলিয়া থেকে দীপিকা: কেন স্টার্ট আপে ঝুঁকছেন শীর্ষ তারকারা?

    নিজেদের জনপ্রিয়তা ব্যবহার করে স্টার্ট আপে বিনিয়োগ শুরু করেছেন বড়পর্দার তারকারা। শুধু ২০২২ সালেই বিনিয়োগ করেছেন ভারতের ১৪ জন সেলিব্রেটি। বর্তমানে ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে।

    ভারতে আগামী দশকের মধ্যে তারকাদের প্রতিষ্ঠিত কিংবা বিনিয়োগ করা কোম্পানিগুলো বিলিয়ন ডলার কোম্পানিতে রূপান্তরিত হবে। ইতোমধ্যে আলিয়া ও ক্যাটরিনার বিনিয়োগ করা কোম্পানি 'নাইকা' ইউনিকর্ন কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

    বলিউডের তরুণ অভিনেত্রী আলিয়া ভাট `এড-এ-মাম্মা' নামে পোশাকের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার মাত্র তিন বছর সময়ের মধ্যেই বেশ ভালো আয় করছে ব্র্যান্ডটি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলিয়ার ব্র্যান্ডটিকে ৩৬ মিলিয়ন ডলারে কিনে নিতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় কংগ্লোমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। খবর বিবিসির।

    আলিয়ার ব্র্যান্ডটি যদি রিলায়েন্স কিনেই নেয়, তবে সেটি বলিউডের অন্য তারকাদেরও এ ব্যবসায় অনুপ্রাণিত করবে। এমন অভিমত ব্যক্ত করেন ভাস্কর মজুমদার নামে একজন প্রাথমিক পর্যায়ের বিনিয়োগকারী। 

    আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন '৮২ ডিগ্রি ই' নামে একটি স্ক্রিন কেয়ার ব্র্যান্ড চালু করেছেন। অন্যদিকে গত বছর দীপিকার সঙ্গী বলিউডের তারকা অভিনেতা রানভীর সিং 'সুগার কসমেটিক' নামের একটি বিউটি ব্র্যান্ড কোম্পানির শেয়ার কিনেছেন।

    তবে বলিউড বিশ্লেষকরা মনে করেন, তারকাদের স্টার্ট আপে বিনিয়োগের প্রবণতা নতুন নয়। ২০১০ এর দশকের শুরুর দিকেই এমনটা দেখা গিয়েছিল; যাদের মধ্যে সালমান খান ছিলেন অগ্রগামী। ২০১২ সালে ট্র্যাভেল পোর্টাল 'ইয়াতরা' এর ছোট একটা অংশের শেয়ার কিনে নিয়েছিলেন 'বলিউডের ভাইজান' খ্যাত এই তারকা।

    তারকাদের বিনিয়োগ করা ব্র্যান্ডগুলোর মধ্যে বেশিরভাগই 'ডিরেক্ট টু কাস্টমার'ভিত্তিক ব্যবসা পরিচালনা করে। আর বাকি ব্র্যান্ডগুলোর মধ্যে এড টেক, ই-কমার্স, ফুড টেক উল্লেখযোগ্য।

    রিস্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি সার্ভিস কোম্পানি ক্রলের আভিরাল জেইন বলেন, তারকারা এখন শুধু মুভি স্টার হিসেবে নিজেদের দেখতে চান না। বরং নিজেদের বিচক্ষণ বিনিয়োগকারী হিসেবেও প্রতিষ্ঠা করতে চান। যেমন- আলিয়া ইতোমধ্যেই করে দেখিয়েছেন, একজন তারকা কিভাবে নিজের স্টারডম ও ফ্যানদের ব্যবহার করে একটি সম্ভাবনাময়ী ব্র্যান্ডকে সফল ব্যবসায় রূপান্তরিত করতে পারে।

    শাহরুখ খান মূলত খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট ভেঞ্চার কিংবা রেস্টুরেন্টের মতো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে সফল হয়েছেন। অন্যদিকে আমিতাভ বচ্চন কিংবা জ্যাকি শ্রফের মতো তারকারা প্রথাগত ভঙ্গিতে ব্যবসা করার চেষ্টা করেছেন। ঝুঁকি নিয়ে শুধু ফিল্ম প্রোডাকশনে বিনিয়োগ করে তারা ব্যবসায় লস করেছেন।

    ব্রেথ ক্যাপিটালের পার্টনার শুয়ারায়া ভুটানি বলেন, সাধারণত স্টার্ট আপগুলোর রিসোর্স খুবই সীমিত থাকে। তাই তারকাদের ইক্যুইটি প্রদান করে অর্থ সংগ্রহ করাটা বেশ স্মার্ট পদক্ষেপ।

    রায় গ্লোবাল ইনভেস্টমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার বেনাইফার মালান্দকার বলেন, তারকাদের বিনিয়োগের ফলে স্টার্ট আপ ব্র্যান্ডগুলো নিজেদের প্রচারণার ক্ষেত্রে জন্য একজন তারকার মিডিয়া উপস্থিতি ব্যবহার করতে পারে।

    শুধু বলিউডেই নয়, বরং পশ্চিমা বিশ্বের তারকাদের মাঝেও স্টার্ট আপে বিনিয়োগের প্রবণতা রয়েছে। আমেরিকান সংগীতশিল্পী জে-জেড উবারে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। আবার মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচার স্কাইপের মতো বেশ কয়েকটি কোম্পানিতে বিনিয়োগ করেছিল। এসব বিনিয়োগ থেকে মোটা অঙ্কের মুনাফা করেছেন এ তারকারা।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা নয়, মঞ্চে উঠে কাকে চুমু দিলেন রণবীর সিং

    বলিউডে চর্চার কেন্দ্রে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের দাম্পত্য জীবনের নানা রসায়ন। দিনকয়েক আগে এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন তারকা দম্পতি। তবে আর পাঁচটা উপস্থিতির থেকে বেশ কিছুটা আলাদা ছিল এ উপস্থিতি। 
    rnসাধারণত একে অপরের হাত ধরেই লাল গালিচায় হাজির হন তারকা দম্পতিরা। রণবীর ও দীপিকার ক্ষেত্রেও তার অন্যথা হয় না। নিজেদের প্রিয় জুটিকে সেভাবে দেখেই অভ্যস্ত অনুরাগীরাও।  

    rnrn

    তবে সেদিন রণবীর হাত বাড়িয়ে দিলেও তার হাত ধরেননি দীপিকা। ওই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কি দাম্পত্যে চিড় ধরল রাম ও লীলার? শুরু হয়েছিল গুঞ্জন। 

    rnrn

    কিন্তু সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সেই জল্পনায় জল ঢেলে দিলেন দীপিকা ও রণবীর। একে অপরের হাত ধরে, হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তারকা দম্পতি। প্রিয় তারকা জুটিকে একসঙ্গে দেখে স্বস্তি পেয়েছিলেন অনুরাগীরাও। 

    rnrn

    তবে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আবার ফিরল পুরনো চিত্র। রণবীরকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন দীপিকা। মঞ্চে উঠে নাচ করতে গিয়ে শেষমেষ অন্য নারীকে চুম্বন করে বসলেন পর্দার বাজিরাও।

    rnrn

    কালো পোশাকে মঞ্চে পারফরম করতে উঠেছিলেন রণবীর। একের পর এক গানে মঞ্চ কাঁপাচ্ছেন তারকা অভিনেতা। হঠাৎ করেই দর্শকসারি থেকে রণবীর তুলে নিয়ে এলেন প্রিয়াংকা চোপড়া জোনাসকে। একসঙ্গে নাচ করলেন ‘দিল ধড়কনে দো’ ছবির ‘গল্লা গুঁড়িয়া’ গানে। জ়োয়া আখতার পরিচালিত ওই ছবিতে ভাইবোনের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর ও প্রিয়াংকা। 

    rnrn

    শনিবার সেই গানেই পা মেলালেন পর্দার বাজিরাও ও কাশিবাঈ। দীর্ঘদিন পর বলিউডের কোনো অনুষ্ঠানে নাচ করলেন দেশি গার্ল। স্বাভাবিকভাবেই উৎসাহ পেয়েছিলেন দর্শক ও অনুরাগীরাও। নাচ শেষে প্রিয়াংকার গালে চুমু এঁকে দিলেন রণবীর। 

    rnrn

    দর্শকাসনে বসে সবটা দেখলেন প্রিয়াংকার স্বামী ও হলিউডের পপ তারকা নিক জোনাস। তবে রণবীরের এই কীর্তি কি চোখ এড়িয়ে গেল স্ত্রী দীপিকার?

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের ত্বক বিশেষজ্ঞ দীপিকা!

    বলিউড জগতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি অন্যতম।  ‘ওম শান্তি ওম’ থেকে ‘পাঠান’ পর্যন্ত তাদের দুজনের রসায়ন দর্শকদের মন জয় করেছে। 
    rnএদিকে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচার করতে তারা দুজনে একসঙ্গে নেমেছেন।  শুধু শাহরুখকে নিয়ে ত্বক বিষয়ক একটি টিপস ইনস্টাগ্রামে বৃহস্পতিবার পোস্ট করেছেন দীপিকা।  খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের।

    rnrn

    ভিডিওতে দেখা যায়, শাহরুখকে কিছু স্কিন কেয়ার টিপস দিচ্ছেন দীপিকা।  এদিকে তাদের স্কিন কেয়ার নিয়ে মজাদার মন্তব্য করেছেন তাদের ভক্তরা।  দুজনে প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করেন তারপর, শাহরুখকে ‘হাইড্রেট’ দেওয়ার পরামর্শ দেন দীপিকা। 

    rnrn

    এমনকি শাহরুখকে প্রচুর পানি পান করতে বলেন দীপিকা।  এ নিয়ে শাহরুখ যথারীতি হাস্যরসাত্মক কৌতুক শুরু করে দেন।  শাহরুখ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রচুর পানি আছে আপনি তাতে যা খুশি মেশাতে পারেন।’

    rnrn

    শাহরুখ দীপিকাকে বলেন, ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার কারণে তিনি ‘সতেজ সতেজ’ অনুভব করছেন।  দীপিকা তখন শাহরুখকে বলেন, অবশেষে একটি স্কিন কেয়ার রুটিন অনুসরণ করায় তার মেয়ে সুহানা খান খুশি হবেন। 

    rnrn

    ভিডিওর ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এটা কোনো গোপন বিষয় নয়, যে আমি এই সু-পুরুষের সঙ্গে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম।  আমরা একসঙ্গে চারটি সিনেমা করেছি! একসঙ্গে ত্বকের যত্নের রুটিনটি সম্পূর্ণ মজা করার জন্য ছিল। 

    rnrn

    দীপিকা এবং শাহরুখের ভিডিও ভক্তদের বিস্মিত করেছে। একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কত সুন্দর।’ অন্য একজন লিখেছেন, ‘কেবল ক্যামেরাতেই শাহরুখের ত্বকের যত্ন করতে পারেন দীপিকা।’

    rnrn

    ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকার বলিউডে আত্মপ্রকাশ হয়।  এ সিনেমার পর তারা দুজনে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং  ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন।  সর্বশেষ ‘পাঠান’ ছবিতে পুনরায় একসঙ্গে কাজ করেছেন তারা; যা বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে।

    বিনোদন ডেস্ক