Home / Entertainment / ‘কিং’ সিনেমার শুটিং শেষে কেপটাউন থেকে মুম্বাইয়ে দীপিকা, যা জানা গেল

‘কিং’ সিনেমার শুটিং শেষে কেপটাউন থেকে মুম্বাইয়ে দীপিকা, যা জানা গেল

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার আনন্দ আর কাজের ব্যস্ততা— দুই মিলিয়ে এখন খবরের শিরোনামে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বলি বাদশাহ শাহরুখ খানের  ‘কিং’সিনেমার শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরেছেন অভিনেত্রী। বিমানবন্দরে পা রাখতেই দীপিকার উপস্থিতি নজরে পড়েছে পাপারাজ্জিদের। অভিনেত্রীর ‘প্রেগন্যান্সি গ্লো’ দেখে উচ্ছ্বসিত সামাজিক মাধ্যমের নেটিজেনরাও।

বিমান সফরের জন্য দীপিকা পাড়ুকোন বেছে নিয়েছিলেন একটি ঢিলেঢালা ও স্টাইলিশ কোবাল্ট ব্লু কো-অর্ড সেট। উজ্জ্বল হলুদ রঙের স্নিকার্স, বাদামি সানগ্লাস আর একটি হ্যান্ডব্যাগ। ব্যক্তিগত জীবনে দীপিকা ও রণবীর সিং দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। 

গত মাসে সামাজিক মাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে এ তারকা দম্পতি বাবা-মা হওয়ার সুখবর শেয়ার করে নেন। সেই পোস্টে তাদের মেয়ে দুয়া পাড়ুকোন সিং-কে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে থাকতে দেখা যায়, যেখানে পজিটিভ রেজাল্ট স্পষ্ট ছিল।

এদিকে কেপটাউনে শুটিং চলাকালে বেশ কিছু বিহাইন্ড-দ্য-সিন ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, সিঁড়ি দিয়ে ওঠার সময় শাহরুখ খান দীপিকাকে সাহায্য করছেন।  

আরও পড়ুন
আরও পড়ুন

এ ধরনের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ‘কিং’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন, যেন মুটিংয়ের গোপন তথ্য বা ভিডিও যেন এভাবে শেয়ার করা না হয়।

উল্লেখ্য,‘কিং’ ছাড়াও দীপিকা পাড়ুকোনের ঝুলিতে রয়েছে আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট। ২০২৭ সালে তাকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলি পরিচালিত ‘রাকা’সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ফ্যান্টাসি সিক্যুয়েল ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব’ সিনেমায় কাজ করা প্রসঙ্গেও নাম জড়িয়েছে অভিনেত্রীর।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *