Home / Entertainment / ছোট্ট দুয়াকে নিয়ে দীপিকা-রণবীবের নতুন অভিজ্ঞতা

ছোট্ট দুয়াকে নিয়ে দীপিকা-রণবীবের নতুন অভিজ্ঞতা

বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দম্পতির ঘরে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আসে নতুন অতিথি। তারা প্রথম সন্তান দুয়ার বাবা-মা হন। তবে সেই সময় অভিনেত্রী বরাবরই একাধিক সন্তানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন— আমি যদি অভিনেত্রী না হতাম, তাহলে কী করতাম জানি না। তবে আশা করি, আমার আশপাশে কিছু বাচ্চা থাকত। তিনটা ছোট ছোট বাচ্চা— এদিক-ওদিক দৌড়োচ্ছে। কেমন হতো সেই জীবন। 

সম্প্রতি দীপিকা ও রণবীর তাদের দ্বিতীয় সন্তান আসার ঘোষণা দিয়েছেন। তারা দুজনেই দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এর পাশাপাশি দেড় বছরের দুয়াকে নিয়েও কাটছে তাদের সময়। সম্প্রতি তারা দুয়ার জীবনের একটি বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন। নতুন অভিজ্ঞতা হলো— একরত্তি দুয়া পাড়ুকোন সিংয়ের। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন উচ্ছ্বসিত বাবা রণবীর সিং। 

ছোট্ট দুয়াকে নিয়ে মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে যেতে দেখা যায় ‘ধুরন্ধর’ অভিনেতাকে। এটিই দুয়ার জীবনের প্রথম লাইভ শোর অভিজ্ঞতা। অনুষ্ঠান শেষ হওয়ার পর উচ্ছ্বসিত রণবীর জানান, এ অভিজ্ঞতাটি তার ও দীপিকার জন্য মনে রাখার মতো। কারণ এটি ছিল দুয়ার প্রথম লাইভ শো দেখার অভিজ্ঞতা।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ফ্যানপেজগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অভিনেতা এ অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন। রণবীর বলেন, এটা আমাদের জন্য একটু বেশি বিশেষ। কারণ এটা আমাদের দুয়া বেবির প্রথম শো। আর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা বিশ্বের নানা জায়গার নানা বিষয় আমাদের কাছে তুলে ধরছে, যাতে আমরা জীবনের স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *