Tag: ঢালিউড

  • দুই মেয়ের পর ছেলের বাবা হলেন নিরব

    দুই মেয়ের পর এবার পুত্রসন্তানের বাবা হয়েছেন অভিনেতা নিরব হোসাইন। গত সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি পুত্রসন্তানের জন্ম দেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সংবাদমাধ্যমকে নিরব হোসাইন জানিয়েছেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তিনি বলেন, ‘ছেলের আগমনে আমাদের পরিবারে সবাই ভীষণ খুশি। বিশেষ করে আমার দুই মেয়ে তো আনন্দে লাফাচ্ছে ‘

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেতা আরও বলেন, ‘যখন ডাক্তার এসে জানিয়েছে যে, ছেলে হয়েছে তখন যুওয়াইনাহ-যুওয়াইবাহ দুজনেই আমার সঙ্গে ছিল। ওরা তো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার স্ত্রী, এমনকী শ্বশুর- শাশুড়িও অনেক খুশি।’

    ২০১৪ সালে তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব।

    বিনোদন ডেস্ক

  • সব হাত গিটার ধরে না, কোনো কোনো হাত বিপ্লব ঘটায়: শাকিব খান

    এবার ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে  ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশের পর এখন দেশজুড়ে চলছে সিনেমাটির শেষ সময়ের জোরদার প্রচারণা। দেশের বিভিন্ন জেলা শহরের বিলবোর্ডেও চলছে সিনেমার প্রমোশন। 

    এমন আবহে সামাজিক মাধ্যমে সিনেমাটির দুর্দান্ত ও বিধ্বংসী এক পোস্টার শেয়ার করেছেন শাকিব খান। 

    সেই পোস্টারে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও চেনা ছকের বাইরের এক রকস্টার লুকে। জ্বলন্ত এক গাড়ির দরজা খুলে ডান পা বাইরে বাড়িয়ে সিটে বসে আছেন তিনি। মাথায় ড্রেডলক চুল, চোখে কালো চশমা, পরনে কালো স্লিভলেস গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার জিন্স প্যান্ট এবং পায়ে লাল স্নিকার্স।

    এছাড়া তার দুই হাতজুড়ে ট্যাটুর নকশা এবং বাঁ হাতে শক্ত করে ধরে আছেন একটি ইলেকট্রিক গিটার, যা থেকে আবার আগুনের কুণ্ডলীও বের হচ্ছে। বলা যায়, পুরো পোস্টারজুড়েই যেন মেগাস্টারের এই রকস্টার ইমেজকে আরও বেশি আক্রমণাত্মক ও আকর্ষণীয় করে তুলেছে।

    পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘সব হাত গিটার ধরে না। কোনো কোনো হাত বিপ্লব ঘটায়! রকস্টার।’

    এক রকস্টারের রাজকীয় উত্থান এবং তার জীবনের নানা টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। ইতোমধ্যে এখানে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। প্রেক্ষাগৃহে মুক্তির আগে এই মুহূর্তে ঈদের হাফ ডজন সিনেমার মাঝে সবচেয়ে বেশিই আলোচনায় আছে ‘রকস্টার’।

    বিনোদন ডেস্ক

  • সাদার আভিজাত্যে নজর কাড়লেন অপু বিশ্বাস

    সাদা পোশাকে নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে তিনি সবসময়ই ভক্তদের আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবি মানেই অনুরাগীদের বাড়তি আগ্রহ।

    সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সাদা পোশাকে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে পরিচ্ছন্ন, স্নিগ্ধ ও রাজকীয় আবহে। তার অভিব্যক্তি ও স্টাইল ভক্তদের নজর কাড়ে মুহূর্তেই।

    ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’ অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে ছবির আভিজাত্য যেন দারুণভাবে মিলে গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। নতুন এই লুকে অপু বিশ্বাসকে ঘিরে সামাজিকমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

    উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে অন্যতম সফল জুটিতে পরিণত হন তিনি।

    বিনোদন ডেস্ক

  • একফ্রেমে জায়েদ খান ও জোহরান মামদানি, যা বললেন অভিনেতা

    ঢালিউড অভিনেতা জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালিপর্দায় অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বর্তমানে অভিনেতা সাত সমুদ্দর তেরো নদীর ওপারে মার্কিনমুলুকে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর পাড়ি জমান আমেরিকায়। এরপর সেখানেই একটি গণমাধ্যমে অনুষ্ঠান সঞ্চালন করে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। শুক্রবার (২২ মে) নিউইয়র্ক মে জোহরান মামদানির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনায় আসেন এ অভিনেতা। 

    নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানির সঙ্গে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন জায়েদ খান। ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন তিনি। সেই পোস্টে দেখা যায়, জায়েদ খানের  কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি। পোস্টটি শেয়ার করে জায়েদ লিখেছেন— আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!

    পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে যে রহস্য তৈরি হয়েছিল, তার উত্তর এখন স্পষ্ট— এটি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ বা সৌজন্য সাক্ষাৎ ছিল না; বরং জানা গেল কেন নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সঙ্গে একফ্রেমে জায়েদ খান। 

    জায়েদ খানের এ পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর একই পোস্টার ফেসবুকে পোস্ট করে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনও লিখেছেন— সবাই জানেন, কে বড় তারকা…। এবার দেখার পালা— কে বড় অভিনেতা…। 

    সেই পোস্ট ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চেয়েছেন, আদৌ কি কোনো কাজের সূত্রে একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে, নাকি এটি কেবল প্রচারের অংশ?

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছেন জায়েদ খান।  শুক্রবার মধ্যরাতে তিনি বলেন, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন। এ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’।

    জায়েদ খান বলেন, জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এ প্রজেক্টটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। এ সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পায়। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বুধবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব চ্যানেলে।

    নিউইয়র্ক মেয়র প্রসঙ্গে জায়েদ খান বলেন, বিশ্বজুড়ে পরিচিত একজন জনপ্রিয় ও প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক। অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন বলে জানান এ অভিনেতা।

    তিনি বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি—  এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।

    জায়েদ খান বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেন প্রথমে নিউইয়র্ক মেয়র মামদানির কাছে ই-মেইল করেন। সেই সঙ্গে জায়েদ খানের পরিচয় ও প্রজেক্টের বিস্তারিত তথ্যও পাঠানো হয়। কিছু দিন অপেক্ষার পর মেয়রের কার্যালয় থেকে সময় দেওয়া হলে নির্ধারিত দিনেই শুটিং করা হয় ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’।

    বিনোদন ডেস্ক

  • ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির সিনেমা ‘মালিক’

    ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ ও লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে। এর মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

     ‘মালিক’ সিনেমা মুক্তির ঘোষণায় প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন দুটি আমেজ ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম পোস্টারটিতে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে।

    দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোমান্টিক আবহে। সেখানে দেখা গেছে, সুপারস্টারের সঙ্গে জুটিবেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বক্তব্য তুলে ধরা হয়েছে— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্প কেন্দ্র করে, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অসাধারণ হয়ে ওঠে, অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তাই রুপালিপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

    এর পাশাপাশি অভিনেত্রী মিমকেও এ সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করেছেন পরিচালক সাইফ চন্দন। যাকে লেডিসুপারস্টার হিসেবে দেখা যাবে পর্দায়। ‘মালিক’ সিনেমাটি বর্তমানে কলকাতায় পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। 

    সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, বড়পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এ দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তি চান শাকিব খান

    রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সারা দেশ। বাদ যায় নি শোবিজ অঙ্গনও। এবার সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এক পোস্টে তিনি এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

    বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাকিব খান লিখেছেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সঙ্গে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।

    ঢালিউডের এই শীর্ষ নায়ক লেখেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’

    উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে সোচ্চার হয়েছেন। ইতোমধ্যেই এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ; অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি আজীবনের আর্জেন্টিনা’—মেসিকে নিয়ে আবেগঘন পরীমনি

    ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক বা ব্যক্তিজীবনের কারণে নয়, বরং ফুটবল ও নিজের প্রিয় তারকা লিওনেল মেসিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
    রূপালী পর্দার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়েছেন পরীমনি।
    প্রিয় দল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুধু দল নয়, ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতিও নিজের আবেগের কথা অকপটে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পরীমনি বলেন, ‘আমি মেসির ডাইহার্ড ফ্যান। তার নাম শুনলেই আমার হার্টবিট বেড়ে যায়।’
    তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আলোচনা ও উচ্ছ্বাস।

    বিনোদন ডেস্ক

  • ঈদে আসছে ‘বনলতা সেন’

    ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় যোগ হতে যাচ্ছে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত নতুন সিনেমা ‘বনলতা সেন’।  শুক্রবার (১৫ মে) বিকালে ছবিটির একটি পোস্টার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরিচালক।

    পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, না, এ কোনো যন্তরমন্তরের ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।

    জানা গেছে, কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে, এক বিশালাকৃতির ফটক, যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট।  দরজার বড় একটি চাবির ছিদ্রে এক ব্যক্তিকে উঁকি দিচ্ছেন। 

    সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও খাইরুল বাশার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

    ‘উনপঞ্চাশ বাতাস’ এর পর এটি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় চলচ্চিত্র। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ছবিটি গত ১২ এপ্রিল সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিপত্র পেয়েছে।

    বিনোদন ডেস্ক

  • পর্দার আড়ালে ব্যক্তিজীবন নিয়ে যা জানালেন তমা মির্জা

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড অভিনেত্রী তমা মির্জা তার ছোটভাই তূর্য মির্জাকে নিজের সন্তানের মতো বলে মনে করেন। সম্প্রতি একটি টেলিভিশনের সেলিব্রিটি টকশো অনুষ্ঠানে এসে এমন আবেগঘন মন্তব্য করেন তিনি। 

    তমা মির্জা পর্দার গ্ল্যামার ও অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে কতটা পারিবারিক, তার প্রমাণ মিলল সেই অনুষ্ঠানে। সেখানে নিজের ছোটভাই তূর্য মির্জার সঙ্গে তার এক অনন্য ও আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেন অভিনেত্রী। 

    তার ছোটভাইয়ের সঙ্গে বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। দীর্ঘ বিরতির পর পরিবারে আসা এই কনিষ্ঠ সদস্যের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ শুরু থেকেই ছিল অন্যরকম। তিনি বলেন, ২০১২ সালের দিকে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন তার ক্যারিয়ারের শুরুর দিকে থাকলেও পরিবারের হাল শক্ত হাতে ধরেন অভিনেত্রী। ২০১৩ সালে বাবাকে কর্মজীবন থেকে অবসর নিতে বলেন এবং তখন থেকেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তমা মির্জা বলেন, তূর্যর কাছে আমি ঠিক আম্মুর পরের জায়গাটাতেই আছি। আমি ওর যেমন ভালো বন্ধু, ঠিক তেমনি অভিভাবকও। আমি যখন কোনো রিলস বানাই বা ছবি তুলি, আগে ওকে দেখাই যে সব ঠিক আছে কিনা। তিনি আরও বলেন, ও আবার গান গাইতে খুব পছন্দ করে। ও যখন গান করে, তখন আমাকেও শোনায়।

    কখনো কখনো ওকে আমার নিজের সন্তানের মতো মনে হয় বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, ও বড় কোনো ভুল করলেও আমি শাসন করতে পারি না। তখন আম্মুকে বলি তুমি বকা দাও, কিন্তু আম্মু বলে ও তোমাকেই ভয় পায় তুমিই বলো। আর আমি কিছুতেই ওকে বকা দিতে পারি না বলে জানান তমা মির্জা।

    বিনোদন ডেস্ক

  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে পারফর্ম করছেন তিনি। তেমনই এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা। 

    যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে মঞ্চে হঠাৎ আগুন ছিটকে জায়েদ খানের শরীরে লাগে। তবে দ্রুত উদ্ধার পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। 

    জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম করেছি, পরে চিকিৎসা নিতে হয়েছে।’ 

    জানা গেছে, মোটরসাইকেলে মঞ্চে প্রবেশের সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে জায়েদ খানের শরীরে লাগে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জায়েদ খান বলেন, ‘দ্রুত রেসকিউ না করলে আরও বড় ক্ষতি হতে পারত।’ 

    আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও জায়েদের শরীরের কিছু অংশ পুড়ে যায়। তবে আহত অবস্থাতেই পারফরম্যান্স চালিয়ে যান তিনি। পরে অনুষ্ঠান শেষে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। 

    বিনোদন ডেস্ক