পর্দার আড়ালে ব্যক্তিজীবন নিয়ে যা জানালেন তমা মির্জা

Written by

in

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড অভিনেত্রী তমা মির্জা তার ছোটভাই তূর্য মির্জাকে নিজের সন্তানের মতো বলে মনে করেন। সম্প্রতি একটি টেলিভিশনের সেলিব্রিটি টকশো অনুষ্ঠানে এসে এমন আবেগঘন মন্তব্য করেন তিনি। 

তমা মির্জা পর্দার গ্ল্যামার ও অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে কতটা পারিবারিক, তার প্রমাণ মিলল সেই অনুষ্ঠানে। সেখানে নিজের ছোটভাই তূর্য মির্জার সঙ্গে তার এক অনন্য ও আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেন অভিনেত্রী। 

তার ছোটভাইয়ের সঙ্গে বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। দীর্ঘ বিরতির পর পরিবারে আসা এই কনিষ্ঠ সদস্যের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ শুরু থেকেই ছিল অন্যরকম। তিনি বলেন, ২০১২ সালের দিকে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন তার ক্যারিয়ারের শুরুর দিকে থাকলেও পরিবারের হাল শক্ত হাতে ধরেন অভিনেত্রী। ২০১৩ সালে বাবাকে কর্মজীবন থেকে অবসর নিতে বলেন এবং তখন থেকেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। 

আরও পড়ুন
আরও পড়ুন

তমা মির্জা বলেন, তূর্যর কাছে আমি ঠিক আম্মুর পরের জায়গাটাতেই আছি। আমি ওর যেমন ভালো বন্ধু, ঠিক তেমনি অভিভাবকও। আমি যখন কোনো রিলস বানাই বা ছবি তুলি, আগে ওকে দেখাই যে সব ঠিক আছে কিনা। তিনি আরও বলেন, ও আবার গান গাইতে খুব পছন্দ করে। ও যখন গান করে, তখন আমাকেও শোনায়।

কখনো কখনো ওকে আমার নিজের সন্তানের মতো মনে হয় বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, ও বড় কোনো ভুল করলেও আমি শাসন করতে পারি না। তখন আম্মুকে বলি তুমি বকা দাও, কিন্তু আম্মু বলে ও তোমাকেই ভয় পায় তুমিই বলো। আর আমি কিছুতেই ওকে বকা দিতে পারি না বলে জানান তমা মির্জা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *