Tag: টালিউড

  • আর বিয়ে করবেন না শ্রাবন্তী, মুখ খুললেন বর্তমান প্রেম নিয়ে

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বারবার খবরের শিরোনাম হন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব তিনি। সামাজিকমাধ্যমে ব্যক্তিগতজীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন জনপ্রিয় এই নায়িকা। 

    rnrn

    শ্রাবন্তীর সমালোচনা হয় সাজের কারণে, কখনো পোশাকের কারণে, আবার কখনো ক্যাপশনের কারণে। সব মিলিয়ে সোশ্যালে তার পোস্ট মানেই আলোচনা। আর এসবে অভ্যস্ত এ টালি তারকা।

    rnrn

    আজ ১৩ আগস্ট জন্মদিন এ নায়িকার। প্রতি বছর ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করেন জীবনের বিশেষ দিনটি। ছেলে নিয়েও একাধিক সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। 

    rnrn

    জন্মদিন উপলক্ষ্যে আনন্দবাজারের বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন শ্রাবন্তী। এ সময় তার বয়স জানতে চাওয়া হলে শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে আমার কোনো গোপনীয়তা নেই। আমার বয়স সবাই জানে। আসলে বয়স লুকিয়ে রাখায় আমি বিশ্বাসী নই। আমি কবে মা হয়েছি, কবে কাজ শুরু করেছি, সবটাই ভক্তরা জানে। আমি কতটা নিজেকে মেনটেইন করতে পারছি, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ। 

    rnrn

    ফের বিয়ে করে কি নতুন জীবন শুরু করতে চান? এমন প্রশ্নোত্তরে শ্রাবন্তী বলেন, এখনো বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না, কাজই আমার প্রেম।

    rnrn

    জন্মদিনে কার উপহারের আশায় থাকেন প্রতি বছর? শ্রাবন্তী বলেন, বাবা-মায়ের থেকে কিছু না কিছু প্রত্যাশা করি। এটা আমার অধিকার। এ ছাড়া আমার ও ছেলের একদিন আগে-পরে জন্মদিন। তাই দ্বিগুণ উদ্‌যাপন চলে। উপহারও বেশি পেয়ে থাকি। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • খোলা পোশাকে ছবি দিতেই কটাক্ষের মুখে শ্রাবন্তী

    কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বারবার খবরের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব তিনি। 

    সামাজিকমাধ্যমে ব্যক্তিগতজীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নানা ধরনের ছবিতে দেখা যায় এ অভিনেত্রীকে। এতে সমালোচিত হন কখনো সাজের কারণে, কখনো পোশাকের কারণে, আবার কখনো ক্যাপশনের কারণে। সব মিলিয়ে সোশ্যালে তার পোস্ট মানেই আলোচনা। আর এসবে ভীষণ অভ্যস্ত এ টালি তারকা।

    ]আজ ১৩ আগস্ট জন্মদিন এ নায়িকার। প্রতি বছর ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করেন জীবনের বিশেষ দিনটি। ছেলে নিয়েও একাধিক সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি একটি ছবিতে বোতাম খোলা সাদা শার্টে পোজ দিয়েছেন শ্রাবন্তী।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনেত্রীর সেই পোস্টে নেটিজেনদের ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। একজন লিখেছেন, তোমার এসব উন্মুক্ত বক্ষের ছবি তোমার ছেলে দেখে না? কেউ আবার এর থেকেও নেতিবাচকভাবে মন্তব্য করেছেন সেই পোস্টে।

    শুধু এ পোস্টেই নয়, যে কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই মন্তব্যের ঘরে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। এমনকি তাকে নিয়ে ট্রোলিং এমন জায়গায় পৌঁছেছে যে, মহানায়ক সম্মান পাওয়া নিয়েও তিরস্কার করা হয়েছে শ্রাবন্তীকে।

    মহানায়ক সম্মান পাওয়ার পর কেউ কেউ তাকে বলেছেন, আরও কী কী যে দেখতে হবে, তা কে জানে। ছিঃ ছিঃ, এদের নিজেদেরও কি লজ্জা করে না। 

    বিনোদন ডেস্ক

  • ভ্রু নাচিয়ে ভাইরাল সেই নায়িকা ফের ঝড় তুললেন

    চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এক তরুণী ভ্রু নাচাচ্ছেন। এটিকে কেউ কেউ বলে থাকেন চোখ মারা। ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে ‘উইঙ্ক’। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।

    rnrn

    দক্ষিণী একটি সিনেমার গানের দৃশ্যের একটি ‘ক্লিপ’ ছিল ভিডিওটি। গানের দৃশ্যে ভ্রু নাচাতে দেখা যায় তাকে। এর পর নায়কের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন চুমু। এটি সোশ্যালে ‘উইঙ্ক গার্ল’ হিসেবে পরিচিত পেতে থাকেন প্রিয়া।

    rnrn

    এ তরুণী অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার থেকে সোশ্যাল মিডিয়ায়ই বেশি পরিচিতি লাভ করেন। মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার অনুসারীর সংখ্যা ৭৬ লাখেরও বেশি।

    rnrn

    এ তারকাকে নিয়ে অনুরাগীদের মাতামাতি কমে গেলেও সম্প্রতি যেন তা ফের জাগিয়ে তুললেন প্রিয়া। এর পেছনে বিকিনি পরা ছবি পোস্ট করাই দায়ী অভিনেত্রীর। নীল সমুদ্রের মাঝে হলুদ রঙের স্বল্প পোশাকে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তার পর থেকে ঝড় উঠেছে সব মাধ্যমে।

    rnrn

    এ অভিনেত্রী যেখানে ছবিটি তুলেছেন, সেই জায়গাও বেশ পরিচিত। থাইল্যান্ডের ফুকেতের একটি এলাকা। তার স্বল্প পোশাকের ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই অনেকেই প্রশ্ন তুলেছেন—উইঙ্ক গার্ল কি কোনো সিনেমার শুটিংয়ে গেছেন? আর এই ছবি কি তারই কোনো ঝলক?

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রিয়া কোনো সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাননি। বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে গেছেন। আর ভ্রমণের কিছু ছবি ও ভিডিও সোশ্যালে পোস্টের মাধ্যমে ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।

    rnrn

    ১৯৯৯ সালের ২৮ অক্টোবর কেরালায় জন্ম প্রিয়ার। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে অভিনয়ে আসেন। ২০১৮ সালে ‘থানাহা’ নামের একটি মালয়ালম সিনেমা গানের দৃশ্যে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এর এক বছর পর ২০১৯ সালে ‘ওরু আদার লাভ’ নামে একটি মালয়ালম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। আর সেই সিনেমার গানের দৃশ্যেই ছিল চোখ মারা।

    যুগান্তর প্রতিবেদন

  • নুসরাতের ‘প্রতারণা’ নিয়ে অভিযোগে যা বলা হয়েছে 

    পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে এ অভিযোগ করা হয়। 

    rnrn

    অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে তার প্রতিষ্ঠান ৪২৯ জনের কাছ থেকে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেয়ার নামে। কিন্তু প্রায় ৯ বছর কেটে যাওয়ার পরও ফ্ল্যাট দেননি। সেই সময় নুসরাতের প্রতিষ্ঠান বলেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে। তিন বছরের মধ্যে ফ্ল্যাটগুলো হস্তান্তরের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। 

    rnrn

    অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স ৭সেন্স ইনফাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন এই ৪২৯ জন ফ্ল্যাট প্রত্যাশী। সেই বাবদ মোট ২৪ কোটি টাকা তোলা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। 

    rnrn

    নুসরাতের এই প্রতিষ্ঠান ৪২৯ জনকে বলেছিল, ৫০০ কাঠা জমি কিনে সেখানে নির্মাণ করা হবে ফ্ল্যাট। যদিও সময় মতো ফ্ল্যাট না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন গড়িয়াহাট থানায়।

    rnrn

    আলিপুর কোর্টেও এ নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। তবে তারা এখনো ফ্ল্যাট কিংবা টাকা কোনোটিই পাননি। শেষ পর্যন্ত তাই ইডির কাছে নালিশ করেছেন তারা। 
    rnএ দিকে এ মামলায় আলিপুর আদালতের পক্ষ থেকে একাধিকবার তলব করা হয় নুসরাতকে। 

    বিনোদন ডেস্ক

  • ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ, যা বললেন নুসরাত

    টালিউড অভিনেত্রী ও ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে।

    rnrn

    সোমবার সন্ধ্যার দিকে প্রতারণার অভিযোগ নিয়ে বেশ কয়েকজন ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। সেখানেই নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ করা হয়। 

    rnrn

    তৃণমূল সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তার প্রতিষ্ঠান ৪২৯ জনের কাছ থেকে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার নামে। কিন্তু প্রায় ৯ বছর কেটে যাওয়ার পরও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরাতের প্রতিষ্ঠান দাবি করেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে। তিন বছরের মধ্যে ফ্ল্যাটগুলো হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

    rnrn

    অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স ৭সেন্স ইনফাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন এই ৪২৯ জন ফ্ল্যাটপ্রত্যাশী। সেই বাবদ মোট ২৪ কোটি টাকা তোলা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। অভিযোগ, সংস্থাটি নুসরাতের। পাশাপাশি রাকেশ সিং নামে আরও একজন ডিরেক্টর আছেন এই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠান নাকি ৪২৯ জনকে বলেছিল, ৫০০ কাঠা জমি কিনে সেখানে নির্মাণ করা হবে ফ্ল্যাট।

    rnrn

    যদিও সময়মতো ফ্ল্যাট না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এ নিয়ে মামলা করা হয়েছিল। তবে তারা এখনো ফ্ল্যাট কিংবা টাকা কোনোটিই পাননি। শেষ পর্যন্ত তাই ইডির কাছে নালিশ করেছেন তারা। 

    rnrn

    তবে বিষয়টি নিয়ে এখনই খোলাসা করে কিছু বলতে নারাজ নুসরাত জাহান। তিনি ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে শুধু এটুকু বলেছেন, ‘এটা প্রায় ১০ বছর আগের ঘটনা। এ বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন। আর যেহেতু এখনো ইডির পক্ষ থেকে কোনো নোটিশ পাইনি, তাই কিছু বলতেও চাই না।’

    বিনোদন ডেস্ক

  • বয়স কমছে শ্রাবন্তীর!

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর বয়স যেন বাড়ছেই না। বরং মনে হচ্ছে দিন দিন আরও কমছে। অভিনয় ও সৌন্দর্য নিয়ে অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভক্তদের দৃষ্টিতে দিন দিন যেন তার সেই রূপ, সৌন্দর্য বৃদ্ধিই পাচ্ছে এ অভিনেত্রীর।

    rnrn

    এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কাটাছেঁড়া করা। উড়ে আসা নানা তির্যক মন্তব্য। তবে সেসবকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে চলেছেন নায়িকা। সম্প্রতি নতুন লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। যা ভক্তদের রীতিমত নজর কেড়েছে।

    rnrn

    সম্প্রতি সাদা টপ পরে ছবি তোলেন শ্রাবন্তী। ডিপ ভি নেকলাইন সহ কোমরের কাছে একটি বো বাঁধা এই ড্রেসটির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন কালো পলিশড গয়না। একটা নেকলেসের সঙ্গে একটা লম্বা হার, কানে ম্যাচ করে লম্বা একটি দুল পরেছিলেন তিনি। সঙ্গে হাতে ছিল একাধিক সিলভার চুড়ি। 

    rnrn

    অভিনেত্রীকে এদিন একদমই হালকা মেকাপে দেখা যায়। ন্যুড লিপস্টিক শেডের সঙ্গে লাইনার এবং হালকা অথচ ব্রাইট মেকআপ করেছিলেন তিনি। আর তাতেই বাজিমাত করেন তিনি।

    rnrn

    প্রসঙ্গত, শ্রাবন্তীকে আগামীতে জিতু কামালের সঙ্গে একাধিক ছবিতে দেখা যাবে। এর মধ্যে ‘বাবুসোনা’ সহ আরও বেশ কয়েকটি ছবি রয়েছে। জিতুর সম্পর্ক ভাঙার পর অনেকেই দাবি করেন শ্রাবন্তীর জন্যই নাকি জিতু এবং নবনীতার সম্পর্ক ভেঙেছে। 

    rnrn

    তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
    rn 

    বিনোদন ডেস্ক

  • জয়া-সৃজিতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিথিলা

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। পাঁচ বছর পর তারা একসঙ্গে কাজে ফিরছেন।  

    rnrn

    সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে। এই সিনেমার জন্য প্রথমে শুভশ্রীকে বেছে নিলেও নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ায় মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিয়েছেন নির্মাতা।

    rnrn

    সৃজিতের সঙ্গে একসময় জয়ার প্রেমের সম্পর্ক থাকায় এই জুটিকে নিয়ে এখনো নানা গুঞ্জন শোনা যায় টালিপাড়ায়। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া-সৃজিতের সম্পর্কের বিষয়টি কীভাবে দেখছেন, সে বিষয়ে কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

    rnrn

    জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের গুঞ্জন নিয়ে মিথিলা বলেন, ‘সে তো কতজনের সঙ্গেই কতকিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না। অতীতে কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না সেটি তো নয়। কাজটা তো কাজই। এটা নিয়ে আমার আসলে কোনো ভাবনা নেই।’

    rnrn

    সাবেকের সঙ্গে সৃজিতের কাজ করাকে কীভাবে দেখছেন তার জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আসলে এগুলো আমার জন্য খুবই অবান্তর প্রশ্ন। আমি জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। আমি যদি ঝামেলা করি, তা হলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না (হাসি)।’

    rnrn

    মিথিলা বলেন, ‘বিয়ের তিন বছর হয়ে গেছে, এখন এই সম্পর্কটা স্টেবল। এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব! এতে কার কী লাভ! কারোর কোনো লাভ হয় না। কারোর অতীত আমি তো বদলাতে পারব না, সেটি নিয়ে রাগ করে লাভ নেই। তার থেকে বর্তমানে ভালো থাকি।’

    rnrn

    জানা গেছে, জয়া বাদেও ‘দশম অবতার’ সিনেমায় আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • কবে বিয়ে করবেন, জানালেন মিমি

    টালিউডের অবিবাহিত নায়িকাদের মধ্যে প্রথমেই নাম আসবে মিমি চক্রবর্তীর। বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা তার। কিন্তু ব্যক্তিগত জীবনে এখনো কেউ প্রবেশই করতে পারেননি অভিনেত্রীর মনে।

    rnrn

    জনপ্রিয়তার শীর্ষে থেকেও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন মিমি। অন্তত নিজেকে তেমনটাই বলেন তিনি। এদিকে মিমিকে সিঙ্গেল দেখে নেটিজেনদের প্রশ্ন— কবে বিয়ে করবেন মিমি?

    rnrn

    এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মিমি।

    rnrn

    সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন মিমি। সেখানে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

    rnrn

    এক ভক্ত মিমিকে প্রশ্ন করে বসেন— কবে বিয়ে করবেন আপনি? সেই প্রশ্ন এড়িয়ে যাননি নায়িকা। মিমির তরফ থেকে এসেছে স্পষ্ট উত্তর। সঙ্গে সঙ্গে মিমি লেখেন, কী জন্য করব? সঙ্গে হাসির স্টিকার।

    rnrn

    এর আগেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মিমিকে। তখনো ঠিক এমনই উত্তর দিয়েছিলেন। এ মুহূর্তে কাজ ছাড়া যে খুব বেশি কিছু ভাবছেন না নায়িকা, তা তার কথাতেই স্পষ্ট। তবে সিনেমার সঙ্গে রাজনীতি ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেও বেশ তৎপর নায়িকা।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • সাবেকের হাতে পুরস্কার নিয়েই শুভশ্রীর মুখে স্বামীর প্রশংসা! 

    টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনি শুভশ্রী। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের প্রেম এখন সবার জানা। তবে একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে সম্পর্ক ছিল শুভশ্রীর, এটা ওপেন সিক্রেট। এখন দুজন দুই মেরুর বাসিন্দা। তাদের একসঙ্গে অভিনয় করতেও দেখা যায় না।

    rnrn

    বৈশাখী সন্ধ্যায় এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দেখা হলো টালিউডের সাবেক জুটি দেব-শুভশ্রীর। দেবই পুরস্কার তুলে দিলেন শুভশ্রীর হাতে। পেশাদারের মতোই পরস্পরের সঙ্গে হাত মেলালেন দুই সাবেক। এরপরই মাইক্রোফোন নিয়ে স্বামীর প্রশংসা করতে থাকেন শুভশ্রী।

    rnrn

     ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর অভিনয় নজর কেড়েছে সবার। হইচই-এর এই সিরিজের জন্যই টিভি নাইন বাংলা আয়োজিত পুরস্কার মঞ্চে ওটিটির সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শুভশ্রী।

    rnrn

    পুরস্কার হাতে নিয়ে একরাশ হাসি শুভশ্রীর মুখে। শিফন শাড়িতে ঝলমলে নায়িকা, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। খোলা চুল আর মানানসই মেকআপে দ্যুতি ছড়ালেন রাজ ঘরনী। পাশে আসমানি নীল শার্ট আর কালো ব্লেজার আর প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে দেব। কোনোরকম তিক্ততা নেই, ছিল না বাড়তি আবেগও। পুরস্কার হাতে নিয়ে মাইক ধরলেন শুভশ্রী। 

    rnrn

    এর পর শুভশ্রী দৃঢ়কণ্ঠে বললেন, সবচেয়ে বেশি যে মানুষটাকে ধন্যবাদ জানাব, তিনি আমার প্রচণ্ড সাপোর্টিভ স্বামী রাজ চক্রবর্তী আর আমার খুব বুঝদার বাচ্চা ইউভানকে। ওদের সমর্থন ছাড়া এই চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারতাম না। শুভশ্রীর বক্তব্যে ততক্ষণে দর্শকাসনে করতালির ফোয়ারা।

    rnrn

    দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তারা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন। সেই সৌজন্যবোধের ঝলক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে। এটা নিয়ে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। 

    rnrn

    শুভশ্রীর ভিডিওতে একজন লেখেন- কোথাও যেন পড়েছিলাম সাবেকের সামনে সাকসেস নিয়ে দাঁড়াতে হয়, ঠিক এভাবেই। একদিন যার হাত ছেড়ে দিয়েছিল আজ তার হাতেই বেস্ট অ্যাওয়ার্ড দিতে হচ্ছে। 

    rnrn

    অপর একজন লেখেন— দেবকে শুনিয়ে শুনিয়ে বরের নামটা বলল। আরেকজন শুভশ্রীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে লেখেন— যাকে তুমি একদিন ভালোবেসেছিলে তার পাশে দাঁড়িয়ে তুমি যাকে ভালোবাসো তার কথা বলতে সাহস লাগে। 

    বিনোদন ডেস্ক

  • দেবের পর বিপাকে রুক্মিণী, ভক্তদের সতর্ক করে যা বললেন

    কয়েক দিন আগে টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব বিপাকে পড়েছিলেন। এবার একই বিপাকে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী। সঙ্গে সঙ্গে অনুরাগীদের সতর্কবার্তা দিলেন অভিনেত্রী।

    rnrn

    জানা গেছে, সম্প্রতি দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক হয়। এবার অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

    rnrn

    রুক্মিণীর ফেসবুকে প্রায় ২০ লক্ষ ফলোয়ার আছেন। অভিনেত্রী তার ফেসবুক মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করেন। অভিনেত্রী শেষ পোস্ট করেন প্রায় মাস খানেক আগে। অভিনেত্রী তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবিকে বাছাই করেই প্রোফাইল পিকচার করেছিলেন।

    rnrn

    তবে সোমবার হঠাৎ অভিনেত্রীর প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা বিষয় শেয়ার করা হয়। তাতেই অভিনেত্রী বুঝতে পারেন যে তার ফেসবুক পেজটি তার নিয়ন্ত্রণে নেয়।

    rnrn

    অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরি লেখেন, আমার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোন নোটিস দিচ্ছি।

    rnrn

    দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার সময় বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে, একটি ইউটিউব চ্যানেলের হোম পেজ। উপরের দিকে রয়েছে দেব এবং মিঠুনের ‘প্রজাপতি’ ছবির পোস্টার। কিন্তু একটু নীচের দিকে চোখ যেতেই বিপত্তি! যদিও পেজটা বিনোদন মূলক একটি চ্যানেলের।

    rnrn

     

    বিনোদন ডেস্ক