Tag: টালিউড

  • সমালোচনার কড়া জবাব দিলেন রুক্ষ্মিণী

    টালিউডের জনপ্রিয় নায়িকা রুক্ষ্মিণী মৈত্র। সম্প্রতি ‘নটী বিনোদনী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির সত্যবতী চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। তবে দুটি চরিত্রেই সমালোচনার মুখে পড়েছেন রুক্ষ্মিণী। অনুরাগীরা এ ধরনের চরিত্র মেনে নিতে পারেননি। তবে এ সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

    rnrn

    গণমাধ্যমকে তিনি বলেন, আমি সমালোচনা নিয়ে যতটা না ভাবি, তার থেকেও বেশি ভাবি কাজ কতটা ভালোভাবে করা যায়। সত্যবতীর চরিত্রের ক্ষেত্রেও তাই। আর ব্যোমকেশের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া সত্যিই বড় ব্যাপার।

    rnrn

    সত্যবতীর চরিত্রে প্রথম দিন থেকে আমাকেই চেয়েছিলেন পরিচালক। এটা আমার কাছে বিশাল পাওয়া। সব চরিত্রকে বোঝার চেষ্টা করছি। দামিনী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। মানুষের সমালোচনার কথা নিয়ে ভাবলে কাজই করতে পারব না।

    rnrn

    ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে দেবকেও। অনেকেরই বক্তব্য— ‘অ্যামাজন অভিযান’-এর লুক আর ব্যোমকেশের লুকের মধ্যে তো কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না। যদিও এমন কোনো কথায় কান দেওয়ার সময় নেই নায়কের। একের পর এক ছবি নিয়ে তিনি তুমুল ব্যস্ত। ব্যোমকেশের পর পূজায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • সাদা শাড়িতে খোলা পিঠে রাতের ঘুম কাড়লেন মিমি!

    টালিউডের হট নায়িকা মিমি চক্রবর্তী অভিনয়গুণে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সৌন্দর্য, গ্লামার, স্টাইল অনুকরণীয়। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব। তার ভক্তকূল রয়েছেন ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে।

    rnrn

    সোমবার ইনস্টাগ্রামে মিমি চক্রবর্তী একটি ছবি দিয়ে সাড়া ফেলে দিয়েছেন। সাদা শাড়িতে দর্শকদের কাছে ধরা দিয়েছেন নায়িকা। নায়িকার নতুন অবয়ব দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

    rnrn

    ছবিতে দেখা গেছে, মিমির জিরো ফিগারের শরীরে জড়িয়ে রয়েছে দুধ সাদা রঙের চিকনকারী শাড়ি, যা দেখতে অসাধারণ। পোস্ট করা এই ছবি যে কারও রাতের ঘুম কেড়ে নিতে পারে। 

    rnrn

    একই সঙ্গে তার স্লিভলেস চিকনকারী কাজের ওপর তৈরি করা একটি অসাধারণ ব্লাউজ খুব সুন্দর মানিয়েছে। পাশাপাশি চুলটাকে খুব সুন্দর করে বেঁধেছেন এই অভিনেত্রী। পিঠখোলা শাড়ির ভাজে সৌন্দর্য উঁকি দিয়েছে। 

    rnrn

    শাড়ির সঙ্গে তার অসাধারণ মেকআপ, ঠোঁটে সুন্দর লিপস্টিক আর চোখের মেকআপ যেন আরও সুন্দর করে তুলেছে মিমি চক্রবর্তীকে।

    rnrn

    ছবিতে আরও দেখা গেছে, কানে পরেছেন খুব সুন্দর একটি দুল, যা শাড়ির সঙ্গে ভীষণ মানানসই হয়েছে। তবে যেহেতু ঝোলা একটা বড় দুল পরেছেন, তাই বোধহয়, মিমি চক্রবর্তী গলায় আর কিছু পরেননি। কারণ পুরো মনোযোগটাই যাতে দুলের ওপরে যায়। 

    rnrn

    বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সাদা শাড়িতে মিমিকে মোহনীয় লাগছে। তার তাকানোর স্টাইল, ঠোঁটের ভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

    rnrn

    ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। প্রায় ২৫ হাজার রিঅ্যাক্ট দিয়েছেন ভক্তরা। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বয়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • এবার অন্য কারণে  ট্রলড নুসরাত

    টালিউড নায়িকা নুসরাত জাহান ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।খাবারের প্লেট হাতে নিয়ে শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার হয়েছেন।অবশ্য নুসরাতের জন্য ট্রলের শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়।

    rnrn

    ছেলে ঈশানকে নিয়ে আমুদেই কাটছে নুসরাতের।নিজের ইনস্টাগ্রামের পাতায় ইদ উৎযাপনের বেশ কিছু ছবি মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

    rnrn

    ডায়েট ভুলে এদিন জমিয়ে খাওয়া-দাওয়া সেরেছেন নুসরাত। হাতে সাজানো খাবারের থালায় কী নেই! বিরিয়ানি, কাটলেট থেকে শুরু করে ফিরনি, সবই রয়েছে পাতে। 

    rnrn

    জমিয়ে ভুরিভোজটাই নুসরাতের কাছে ইদের সেরা পাওয়া, ছবির বিবরণীতে এমনটাই লিখেছেন অভিনেত্রী।

    rnrn

    এই ছবি পোস্ট করতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রীকে।ধর্ম নিয়ে ট্রলের  শিকার হলেন। এক নেটিজেন লেখেন, 'তোর আবার ইদ কীসের? মুসলিম হয়ে দু-বার হিন্দুকে বিয়ে করেছিস', ইসলামের কলঙ্ক'। 

    rnrn

    অপর একজন লেখেন, ‘মুসলিম হয়ে অ-মুসলিমের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে সে আবার মুসলিম কীসের…. ইসলাম নিয়ে গভীরে পড়াশোনা করুন আগে?’

    rnrn

    নুসরত অবশ্য় কোনো সমালোচনার জবাব দেননি। সব ধর্মই যে সমান সে কথা বারেবারেই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। 

    rnrn

    প্রসঙ্গত, তৃণমূল সংসদ সদস্য নিখিল জৈনকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্ক টেকেনি।এখন নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে লিভ ইন করছেন।

    বিনোদন ডেস্ক

  • দেবকে ফিরিয়ে দিলেন শ্রাবন্তী 

    টালিউড সুপারস্টার দেব ও বিউটি কুইন শ্রাবন্তীকে নিয়ে ‘খেলাঘর’ নামে একটি সিনেমা হওয়ার কথা ছিল। গত বছরের এপ্রিলে দেবই এই ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘খেলাঘর’-এ শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে তাকে। 

    rnrn

    কিন্তু এক বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু! আপতত ‘খেলাঘর’ আর হচ্ছে না। দেব নিজের মুখেই জানালেন ‘আপতত ওটা হচ্ছে না’।

    rnrn

    সোমবার টুইটারে অনুরাগীদের যেমন খুশি প্রশ্ন করার জবাব দিয়েছিলেন দেব। সেখানেই এই খোলাসা করলেন দেব। তবে কেন ভেস্তে গেল এই প্রজেক্ট সেই নিয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেতা-প্রযোজক। 

    rnrn

    শোনা যাচ্ছে, সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার জন্য নাকি হাতে সময় নেই শ্রাবন্তীর। এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, ‘দাদা তুমি আর শ্রাবন্তী সামনে কোনো ছবিতে কি (একসঙ্গে) আসতে পারো?’ 

    rnrn

    জবাবে দেব লেখেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, বললো ডেট নেই (কান্নার ইমোজি) কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’। 

    rnrn

    দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’ থেকে ‘বুনো হাঁস’-এর মতো অন্য ধারার ছবিতে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। এই জুটি বরাবরই খুব প্রিয় বাংলা ছবির ভক্তদের। ২০১৫ সালের দুর্গাপুজো রিলিজ ‘শুধু তোমারই জন্য’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গেছে দেব-শ্রাবন্তীকে। তারপর দীর্ঘ ৭ বছর পার হলেও জুটি বাঁধেননি তারা, স্বভাবতই দুজনকে দেখতে উদগ্রীব ভক্তরা। 

    বিনোদন ডেস্ক

  • টালিউড অভিনেত্রী মধুমিতা হাসপাতালে

    সপ্তাহের শুরুতেই টালিপাড়ায় উৎকণ্ঠার কালো মেঘ। হাসপাতালে ভর্তি অভিনেত্রী মধুমিতা সরকার। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে একটি ছবি পোস্ট করেন মধুমিতা।

    rnrn

    সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। নেই কোনো রূপটান। চোখে বেশি পাওয়ারের চশমা। হাতে ড্রিপ চলছে। বালিশের পাশে বই রাখা। হাসিমুখে ছবিটি পোস্ট করে মধুমিতা লিখেছেন, মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।

    rnrn

    অসুস্থতার বিষয়ে জানতে চাইলে মধুমিতা গণমাধ্যমকে বলেন, অ্যাপেন্ডিক্সে অপারেশন করা হয়েছে। কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। শুটিং চলছিল। তার পর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।

    rnrn

    সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়ে রোববার অপারেশন হয়েছে অভিনেত্রীর। মধুমিতা বললেন, রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি। আরও কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। বাড়ি ফিরেও বিশ্রামে থাকবেন কয়েক দিন। তার পর আবার শুটিং ফ্লোরে ফিরবেন তিনি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে সৃজিত-ঋতাভরীর সম্পর্ক ভেঙেছিল?

    টালিউডে নতুন সম্পর্ক তৈরি এবং বিচ্ছেদ বা ব্রেকআপ যেন হরহামেশায় ঘটে থাকে। সম্প্রতি ব্রেকআপ হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর।
    rnশোনা গিয়েছিল, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে এ বছরই সাত পাকে বাঁধা পড়তেন ঋতাভরী। তার আগেই বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী।

    rnrn

    অন্যদিকে শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার দূরত্ব বেড়েছে।
    rnবর্তমানে সৃজিত-ঋতাভরীর ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন চললেও একসময় তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল পুরো টালিপাড়া।

    rnrn

    ২০১৭ সালে হঠাৎ সৃজিত ও ঋতাভরীর প্রেম শুরু হয়েছিল। সেই সময় পরিচালক ব্যস্ত ছিলেন কাকাবাবুর শুটিং নিয়ে। আর সেই শুটিংয়ের ফাঁকেই চলত ঋতাভরীর সঙ্গে ডিনার বা লাঞ্চ ডেট, দীর্ঘক্ষণ হোয়াসঅ্যাপে চ্যাট। শুধু তাই নয়, সেই সময় ঋতাভরী মুম্বাইতে প্রায়ই যেতেন একাধিক শুটের কাজে। তাকে বিমানবন্দর থেকে আনতে যেতেন পরিচালক নিজেই।

    rnrn

    সেই বছর ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে একসঙ্গে ছবি তোলা সবই ছিল সবার সামনেই। সেই সময় টালিপাড়া একরকম ভেবেই নিয়েছিল যে, এবার সৃজিতের ঘরণী হতে চলেছেন ঋতাভরী।

    rnrn

    সৃজিতের সঙ্গে ঋতাভরীর পরিচয় চতুষ্কোণ সিনেমা থেকেই। তাদের সম্পর্কের বয়স ছিল তিন বছর। এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেছিলেন, গত তিন বছরে ভালোবাসার চেয়ে সৃজিতের সঙ্গে ঝগড়া করেছি অনেক বেশি।

    rnrn

    সব কিছু মিলিয়ে সৃজিত-ঋতাভরী রসায়ন কারোরই চোখ এড়াতে পারেনি। যদিও সৃজিত ঋতাভরীর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো খোলামেলা আলোচনা করেননি। বরং সম্পর্কটা লুকিয়েই রেখেছিলেন তিনি। এর কারণ অবশ্য হতে পারে স্বস্তিকা এবং তার সম্পর্ক সবাই জেনে গিয়েছিল। এর পরই তাদের ব্রেকআপ হয়।

    rnrn

    যদিও সৃজিত-ঋতাভরী সেই সময় যেভাবে শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছিলেন, তা দেখে সবাই এটা নিশ্চিত ছিলেন যে তাদের মধ্যে কিছু তো একটা রয়েছে। ঋতাভরী তো সৃজিতের সঙ্গে তার সুখের সংসারও সাজিয়ে ফেলেছিলেন।

    rnrn

    টালিপাড়ায় শোনা যায়, সৃজিত ও ঋতাভরীর মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। সেই সময় সৃজিতের পরবর্তী ছবিতে অভিনয় করার কথা ছিল ঋতাভরীর। কিন্তু শোনা যায়, সৃজিতের পরবর্তী ছবি ‘উমা’-তে ঋতাভরীর জায়গায় অভিনয় করবেন সায়ন্তিকা। ফলে ঋতাভরী-সৃজিতের সম্পর্ক কোনো নেতিবাচক দিকে মোড় নিল কিনা, তা নিয়ে সেই সময় শোরগোল দেখা দেয়।

    rnrn

    এর পর সৃজিত বিয়ে করেন বাংলাদেশি নায়িকা মিথিলাকে আর ঋতাভরী সম্পর্কে জড়ান চিকিৎসক তথাগতের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কেও আর থাকলেন না ঋতাভরী।

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শুভ্রজিৎ

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর জন্য প্রেম, বিয়ে নতুন কোনো বিষয় নয়। তবে তার সঙ্গে এবার নাম জড়িয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের। আর তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। শ্রাবন্তীকে নিয়ে ‘দেবী চৌধুরানী’ বানাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। আর এ খবর সামনে আসার পর থেকেই টালিপাড়া সরগরম শুভ্রজিৎ-শ্রাবন্তীর সম্পর্কের এই নতুন সমীকরণ নিয়ে। 

    rnrn

    তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনি অবশ্য শ্রাবন্তীর সঙ্গে তার নাম জড়িয়ে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে বেশ বিরক্ত। 
    rnতার কথায়, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। আর এসবই উর্বর মস্তিষ্কের ফল…’। পরিচালকের কথায়, ‘শ্রাবন্তী আমার বন্ধু, সহকর্মী। পরিচালক হিসাবেই বিভিন্ন বিষয় আমি ওর সঙ্গে আলোচনা করি, এখানে অন্য কোনো বিষয় আসে না।’ আরও একটি সংবাদমাধ্যমকে শুভ্রজিৎ বলেন, ‘আমার মতো কাঠখোট্টা লোকের সঙ্গে সকলে কীভাবে শ্রাবন্তীকে জুড়ে দিল?’

    rnrn

    প্রসঙ্গত, বাস্তব যাই হোক, পর্দায় কিন্তু শ্রাবন্তীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। সৌজন্যে পরিচালক রাজর্ষি দে। তার 'সাদা রঙের পৃথিবী'-তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। সেই ছবিতেই নাকি অভিনেত্রীর স্বামীর ভূমিকায় থাকছেন শুভ্রজিৎ। অর্থাৎ পরিচালক শুভ্রজিৎ এখানে অভিনেতার ভূমিকায়। ছবিতে যিনি নাকি আবার বিজ্ঞানী।

    বিনোদন ডেস্ক

  • প্রেমের গুঞ্জনের মাঝেই জানা গেল শ্রাবন্তীর ‘স্বামী’ শুভ্রজিৎ!

    টালিউডের প্রথমসারির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে এ অভিনেত্রীর। তিন তিনটি বিয়ে ভেঙেছে, তবুও প্রেমে ‘না’ নেই এই লাস্যময়ীর। 
    rnরোশানের সঙ্গে বিয়ে ভাঙার পর (যদিও আইনত এখনও তারা স্বামী-স্ত্রী) অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তী সম্পর্কে জড়িয়েছিলেন—এমন গুঞ্জন চাউর হয়। দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়। তখন ধারনা করা হয়েছিল শ্রাবন্তী অভিরূপে মজবেন। 

    rnrn

    এর মধ্যেই গত কয়েক সপ্তাহ ধরে পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা দানা বেঁধেছে টালিপাড়ায়। তাদের সোশ্যাল মিডিয়া পিডিএও বেশ নজর কাড়ছে। পরিচালকের আসন্ন ছবি দেবী চৌধুরানীতে নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। প্রেমের গুঞ্জন নিয়ে দু-দিন আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন শ্রাবন্তী, তবে এবার জানা গেল শ্রাবন্তীর ‘বর’ শুভ্রজিৎ! তবে এটি বাস্তবে নয়, সিনেমায়। 

    rnrn

    পরিচালক রাজর্ষিদের আসন্ন ছবি 'সাদা রঙের পৃথিবী'তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী সে কথা তো আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এলো এই ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবিতে একজন বৈজ্ঞানিকের চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎকে। 

    rnrn

    ছবিতে ডবল রোলে রয়েছেন শ্রাবন্তী, নায়িকার বরের চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে শুভ্রজিতের কাছে। ছবিতে অতিথি শিল্পী হিসাবেই থাকবেন তিনি।

    rnrn

    টালিপাড়ার বহু পরিচালকই অভিনেতা হিসাবে পারদর্শী। কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়রা তো রীতিমতো দুঁদে অভিনেতা। তবে অতিথি শিল্পী হিসাবে রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়রাও অভিনয় করে থাকেন। শুভ্রজিৎ অবশ্য আগেও পর্দায় মুখ দেখিয়েছেন। নিজের পরিচালনায় তৈরি 'চোরাবালি' ছবিতে কাজ করেছিলেন তিনি। এবার রাজর্ষিদের নির্দেশনায় অভিনয়ে ‘অভিযাত্রিক’ পরিচালক। 

    rnrn

    অন্যদিকে শুভ্রজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে সম্প্রতি শ্রাবন্তী জানিয়েছেন, পরিচালককে তিনি ‘দাদা’ বলে ডাকেন। তাই এই ধরনের ভিত্তিহীন কুৎসা তার কাছে খুবই অপ্রিয়।

    rnrn

     

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • ‘কফি ডেটে’র ছবি ভাইরাল! কড়া প্রতিক্রিয়া শ্রাবন্তীর 

    টালিউডের জনপ্র্রিয় নায়িকা শ্রাবন্তীর ফের প্রেমে পড়ার গুঞ্জন উঠেছে। এবার ছবির পরিচালকের সঙ্গে। একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।  
    rnএর আগে তিনবার বিয়েরপিঁড়িতে বসেছেন টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে একটি বিয়েও সুখের হয়নি। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আপাতত চলছে আইনি লড়াই। আর তার মাঝেই গুঞ্জন উঠেছে প্রেমের।  

    rnrn

    কখনো তার আবাসন আরবানারই বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তো, কখনো নিজের জিম ট্রেনারের সঙ্গে। এর মাঝে হঠাৎ শোনা যায়, টালিউডের এক পরিচালকের সঙ্গে তিনি নাকি প্রেম করছেন।

    rnrn

    হঠাৎ তাদের কফি ডেটের ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  
    rnভাইরাল হওয়া ছবিতে শ্রাবন্তীর সঙ্গে যে পুরুষকে দেখা যাচ্ছে তিনি টালিউডের পরিচালক শুভ্রজিৎ মিত্র।

    rnrn

    যিনি এর আগে অভিযাত্রিকের মতো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এবার নিয়ে আসতে চলেছেন দেবী চৌধুরানী সিনেমা। আর তাতেই মুখ্য চরিত্রে কাজ করার কথা রয়েছে শ্রাবন্তীর। আর এই ছবির দিন দেখা করাটাও ছিল নাকি চরিত্র নিয়ে আলোচনার কারণেই!

    rnrn

    নতুন সম্পর্কের গুজবে বেশ চটেছেন এ অভিনেত্রী। শ্রাবন্তী জানিয়েছেন, তারা কফিশপে, ডেটে নয়, আগামী নতুন সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। সঙ্গে জানিয়ে দেন, অভিযাত্রিকের পরিচালককে তিনি ‘দাদা’ বলে ডাকেন। তাই এই ধরনের গুঞ্জন তার কাছে খুবই অপ্রিয়। 

    rnrn

    বেশ বড় বাজেটে তৈরি হতে চলেছে দেবী চৌধুরানী। শুধু বাংলা নয়, ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা আছে। শ্রাবন্তী ছাড়াও সিনেমাতে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে। 

    rnrn

    এদিকে শ্রাবন্তী আর রোশনের ডিভোর্স আর ভরণপোষণের মামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন অদালত। অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন। 

    rnrn

    প্রসঙ্গত, প্রতি মাসে ৭ লাখ টাকা ভরণপোষণ দাবি করেছিলেন শ্রাবন্তী। এটি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা মধ্যে পড়েন এ অভিনেত্রী।
    rn 

    বিনোদন ডেস্ক

  • মালদ্বীপে প্রি-হানিমুনে দেব-রুক্মিণী

    টালিউডে জনপ্রিয়তা ধরে রেখেছেন নায়ক দেব। এ তারকার রিয়েল লাইফে প্রেমিকা কে তা মোটামুটি ওপেন সিক্রেট! জনপ্রিয় নায়িকা রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবের প্রেম অনেক আগে থেকেই। কবে তারা এক ছাদের নিচে বাস করবেন এই প্রশ্ন মুখে মুখে। 

    rnrn

    এদিকে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর শুটিং শেষ করেছেন রুক্মিণী। অন্যদিকে ‘বাঘাযতীন’-এর শুটিং প্রায় শেষ করে ফেলেছেন দেব। 

    rnrn

    দেব এই প্রথম নয়, আগেও বহুবার রুক্মিণীর হাত ধরে বিদেশে ঘুরতে গেছেন। মালদ্বীপও গেছেন বেশ কয়েকবার। আকার-ইঙ্গিতে একসঙ্গে থাকার কথা বুঝিয়ে দিলেও প্রকাশ্যে কোনো দিন একফ্রেমে ধরা দেননি ছুটিতে গিয়ে। তবে এবার সেই প্রথা ভাঙলেন রুক্মিণী। শনিবার মালদ্বীপ থেকে দেবের সঙ্গে ছবি পোস্ট করলেন এ নায়িকা। 

    rnrn

    পড়ন্ত সূর্যের ‘মিঠে আলো’ গায়ে মেখে দেবের হাত ধরে সেতু পার হচ্ছেন রুক্মিণী। প্রিয়তমার বপর থেকে চোখ সরছে না দেবের, রুক্মিণীও একদৃষ্টে তাকিয়ে রয়েছেন দেবের দিকে। সঙ্গে রইল বিশেষ প্রতিশ্রুতি। 

    rnrn

    ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন— ‘আনটিল নেক্সট টাইম…'। অর্থাৎ আবার আসব, ততদিনের জন্য এই স্মৃতিটুকু থাক। তবে শুধুই কি মালদ্বীপে ফিরে আসার প্রতিশ্রুতি, নাকি এভাবেই মনের মানুষের হাতটা শক্ত করে ধরে থাকার প্রতিশ্রুতি! 

    rnrn

    দেব আর রুক্মিণীর ওই হাত ধরে থাকা ছবির কমেন্ট সেকশনে মন্তব্যের ঝড়। একজন লিখেছেন, ‘ফাইনালি তোমরা একসঙ্গে ছবি দিলে। জাস্ট অসাধারণ’! 
    rnআরেকজন লিখলেন, ‘দেবের দেবী’। তৃতীয়জনের মন্তব্য— ‘কালো টিক দিলাম। কারও নজর না লাগে’। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল রুক্মিণীর মা মধুমিতা মৈত্রের মন্তব্য। তিনি লিখেছেন— এইভাবেই আশীর্বাদধন্য হয়ে থেকো।
    rnদেব-রুক্মিণীর সম্পর্কে শুরু থেকেই শিলমোহর রয়েছে দুই পরিবারের। কাজের ব্যস্ততা সামলে নতুন জীবনের পথে কবে পা বাড়াচ্ছেন এ জুটি? 

    rnrn

    বিয়ে প্রসঙ্গে এর আগে দেব জানিয়েছেন, এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এই সময় ভালো থাকা, সুস্থ সম্পর্ক থাকাই আসল। আমি আর রুক্মিণী ভালো আছি। 
    rn 

    বিনোদন ডেস্ক