দেবের পর বিপাকে রুক্মিণী, ভক্তদের সতর্ক করে যা বললেন

Written by

in

কয়েক দিন আগে টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব বিপাকে পড়েছিলেন। এবার একই বিপাকে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী। সঙ্গে সঙ্গে অনুরাগীদের সতর্কবার্তা দিলেন অভিনেত্রী।

rnrn

জানা গেছে, সম্প্রতি দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক হয়। এবার অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

rnrn

রুক্মিণীর ফেসবুকে প্রায় ২০ লক্ষ ফলোয়ার আছেন। অভিনেত্রী তার ফেসবুক মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করেন। অভিনেত্রী শেষ পোস্ট করেন প্রায় মাস খানেক আগে। অভিনেত্রী তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবিকে বাছাই করেই প্রোফাইল পিকচার করেছিলেন।

rnrn

তবে সোমবার হঠাৎ অভিনেত্রীর প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা বিষয় শেয়ার করা হয়। তাতেই অভিনেত্রী বুঝতে পারেন যে তার ফেসবুক পেজটি তার নিয়ন্ত্রণে নেয়।

rnrn

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরি লেখেন, আমার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোন নোটিস দিচ্ছি।

rnrn

দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার সময় বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে, একটি ইউটিউব চ্যানেলের হোম পেজ। উপরের দিকে রয়েছে দেব এবং মিঠুনের ‘প্রজাপতি’ ছবির পোস্টার। কিন্তু একটু নীচের দিকে চোখ যেতেই বিপত্তি! যদিও পেজটা বিনোদন মূলক একটি চ্যানেলের।

rnrn

 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *