Tag: টালিউড

  • হাসপাতালে মিঠুন চক্রবর্তী

    টালিউড ও বলিউডের শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

    শনিবার সকাল ১০টার দিকে অসুস্থ বোধ করেন তিনি। এ সময় কলকাতায় ‘শাস্ত্রী’ সিনেমায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা।  খবর ‘ইন্ডিয়া টুডে’র। 

    জানা গেছে, অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ বোধ করেন মিঠুন। অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান সোহম।

    আরও পড়ুন: 

    প্রাথমিকভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে। কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন এ অভিনেতা। গত বছর পূজায় তার ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

    ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এবার নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন মিঠুন। এর মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত- অনুরাগীরা মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করছেন।

    গত মাসের শেষ দিকে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং শুরু হয়। এ সিনেমার মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড়পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রী সিনেমার মূল আকর্ষণ। পাশাপাশি একঝাঁক তারকাকে এ সিনেমায় দেখা যাবে।

    ‘শাস্ত্রী’ সিনেমায় আরও অভিনয় করছেন সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। 

    বিনোদন ডেস্ক

  • কাকে নিয়ে সমুদ্রসৈকতে মিমি?  

    কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর আন্দামানে ঘুরার নানান মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। তবে বেড়াতে কি মিমি একাই গেছেন? নাকি অন্য কেউ তার সঙ্গে গেছেন। মিমির ইনস্টাস্টোরিতে চোখ রেখেই একঝলক দেখা মিলেছে তার পুরুষ সঙ্গীর। কে তিনি? এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। 

    অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ততা আছে। ওটিটি প্ল্যার্টফরমে সবেমাত্র ডেব্যু করেছেন মিমি চক্রবর্তী। আবার গায়িকা হিসাবেও মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও ‘ভাল্লাগছে না’। 

    আরও পড়ুন: 

    এদিকে আবার সামনেই লোকসভা নির্বাচন। টালিপাড়ার আরও দুই অভিনেতা সাংসদ নুসরাত জাহান, আর দেব ওরফে দীপক অধিকারী যখন সংসদে ছিলেন, মিমি চক্রবর্তী তখন সমুদ্রসৈকতে।
    কোথায় বেড়াতে গেছেন, তা মিমি এক্কেবারেই নিজের মুখে খোলাসা করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় সমুদ্রসৈকত থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। 

    টালিপাড়ায় গুঞ্জন উঠেছে, মিমি আন্দামানে বেড়াতে গেছেন। এদিকে সৈকতে দাঁড়িয়ে হলুদ মনোকিনি পরে, ভেজা চুলে একাধিক ছবি পোস্ট করেছেন মিমি। আবার কখনো তাকে কালোর ওপর সাদা স্ট্রাইপ মনোকিনিতেও দেখা গেছে।

    কখনো হলুদ স্লিভলেস টি-শার্ট আর জিন্সের শর্টস পরে, টুপি মাথায় বিড়াল কোলে ছবি পোস্ট করেছেন। সৈকতে বেশ কিছু কয়েকটা কুকুরের সঙ্গেও ছবি পোস্ট করতে দেখা গেছে পশুপ্রেমী সাংসদ এ অভিনেত্রীকে। 
    এদিকে টালিপাড়ার আরও এক অভিনেতার ইনস্টাস্টোরি থেকে জানা যাচ্ছে, তিনিই আসলে মিমির ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা ওই পুরুষ বন্ধুটি। ইনি আর কেউ নন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। 

    রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর টালিপাড়ার মিমির আর সেভাবে কোনো বিশেষ পুরুষ বন্ধু নেই। বহুদিন ধরেই মিমি চক্রবর্তী ‘সিঙ্গল’। এমনকি টালিপাড়ার কোনো পার্টি বা ইভেন্টেও মিমিকে সেভাবে উপস্থিত থাকতে দেখা যায় না। ববং সময় পেলে বাবা-মা কিংবা পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালোসেন মিমি।

    তবে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যে বন্ধুত্ব রয়েছে, তা বুঝতে এই ছবিগুলোই যথেষ্ট। 
     

    বিনোদন ডেস্ক

  • এতটা ফিট থাকার রহস্য কী, জানালেন দেবলীনা

    ভারতীয় অভিনেত্রী দেবলীনা কুমার ওজন কমিয়ে অনেকেরই আদর্শ হয়ে উঠেছেন। অভিনয়ের কাজের শত ব্যস্ততা সামলে অনিয়মিত রুটিন মেনেও কোনো জাদুবলে এতটা ফিট এই নায়িকা? এক সাক্ষাৎকারে এবার নিজেকে ফিট রাখতে তিনি কী করেন সেগুলো নিজেই জানালেন এই অভিনেত্রী। 

    দেবলীনার একাল-সেকালের ছবি দেখলে কার্যত চেনাই দায়। তার স্বাস্থ্য ইর্ষণীয়ও বটে। মেদ ঝরিয়ে নায়িকা এখনো ধরে রেখেছেন তার ফিটনেস। কিন্তু কোন মন্ত্রে এই পরিবর্তন নায়িকার? জিম নাকি ডায়েট? এটা জানার কৌতূহল অনেকের।

    আরও পড়ুন: 

    নিজের ফিটনেস রহস্য শেয়ার করতে গিয়ে দেবলীনা বলেন, আমরা ছোট থেকে বাড়ির যা যা খাবার খেয়ে বড় হয়েছি, ডায়েটে সেগুলো বাদ দেওয়াই এখন কঠিন। যেমন, ভাত। আমি কিন্তু ভাত ছাড়া থাকতে পারি না। আমি যদি দুদিন ভাত না খাই, দেখেছি শরীরে বিভিন্ন সমস্যা শুরু হয়। আমার দিন শুরু হয় কফি দিয়ে। তবে দুধ-চিনি ছাড়া ব্ল্যাক কফি। তার পরে আমি জিমে ওয়ার্ক আউট করতে যাই। ফিটনেসে ডায়েটের চেয়েও আমার ভরসা জিম। বাদ দিই না কখনো।

    অভিনেত্রী বলেন, রোজ ১ ঘণ্টা ওয়েট ট্রেনিং করি আমি। তার পরে আধ ঘণ্টা কার্ডিও। কখনো আবার জগিং করে বা হেঁটেই জিমে চলে যাই। তাতে কার্ডিও সময়টা বাঁচে। এখন শহরজুড়ে বিভিন্ন জায়গায় ম্যারাথন হচ্ছে। তাতে অংশ নিই আমি। ফলে কার্ডিও আমার সেখানেই হয়ে যায়।

    তিনি বলেন, দুপুরে খাবারে আমার ভরসা বাড়ির খাবার। সে শুটিং থাকুক বা অন্য ব্যস্ততা। খেয়াল করে দেখেছি এতে আমার শরীর ভালো থাকে।

    তিনি আরও বলেন, আমি ভীষণ ভাতখোর। জিমে আমার বলাই রয়েছে, যত খাটতে বলবে খাটব। কিন্তু খাওয়া নিয়ে অত বিধিনিষেধ মানতে পারব না। আমরা তো ছোট থেকে ভাত, ঘি, আলু-সিদ্ধ খেয়েই বড় হয়েছি। এখন সেই খাবারগুলোকে ডায়েট থেকে বাদ দেওয়ায় বিশ্বাসী নই আমি।

    দেবলীনা বলেন, প্রতিদিন দুপুরে ভাতের সঙ্গে পাঁঠার মাংস খাই। জানি এটা কেউ বললে বিশ্বাস করবে না। আসলে আমি মাছ খাই না, মুরগির মাংস খুব একটা পছন্দ করি না। ফলে বেশিরভাগ দিন পাতে থাকে মাটন। সঙ্গে একটু সবজি। তবে খুব অল্প পরিমাণে খাই আমি।

    জিমে ঘাম ঝরানো আর সামান্য খাবার… এর ওপরেই ভরসা করে পছন্দের খাবার খেয়ে ফেলেন দেবলীনা। সেই তালিকায় একদিকে যেমন রয়েছে পাঁঠার মাংস, অন্যদিকে রয়েছে মিষ্টিও। 

    অভিনেত্রী বলেন, শীতকালটা এত বিয়েবাড়ির আমন্ত্রণ থাকে, আমার অধিকাংশ দিনই চিট-ডে হয়ে যায়।'

    দেবলীনা বলেন, রাতের খাবারটা চেষ্টা করি খুব হালকা খেতে। কোনো দিন চিকেন বা কোনো দিন সবজি দিয়ে হেলদি নুডলস। এক খাবার আমি আবার রোজ খেতে পারি না। আর হ্যাঁ, চেষ্টা করি রাতের খাবারটা ৯টার মধ্যে খেয়ে নিতে।

    বিনোদন ডেস্ক

  • রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল, কারণ জানালেন যুবক 

    দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার এক ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। নভেম্বর মাসের সেই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ।  এ কাণ্ডটি ঘটিয়েছেন ২৪ বছর বয়সি এক যুবক। 

    জানা গেছে, অন্ধ্রপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

    অভিযুক্তের নাম ইমানি নবীন। তিনি অন্ধ্রের গুন্টুর জেলার বাসিন্দা। ঠিক কোন উদ্দেশ্য নিয়ে রাশমিকার ছবিতে কারসাজি করেছিলেন, জানা যায়নি। তবে রাশমিকা অভিযুক্ত গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    আরও পড়ুন: 

    গত নভেম্বরে একটি এক ব্রিটিশ-ভারতীয় সমাজমাধ্যম প্রভাবীর ভিডিও প্রযুক্তিগত কারচুপি করে রাশমিকার মুখ জুড়ে দেওয়া হয়। গত ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি এবং ৬৬ই ধারায় দিল্লি পুলিশের তরফে দায়ের করা হয়েছিল এফআইআর। প্রায় ৫০০ প্রোফাইল ঘেঁটে খুঁজে বার করা হয় মূল অপরাধীকে। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি? 

    পুলিশের জেরার মুখে নবীন স্বীকার করেন, তিনি অভিনেত্রীর বিরাট বড় অনুরাগী। জানিয়েছেন, রাশমিকার একটি ফ্যানপেজ চালাতেন তিনি। 

    তা হলে এমন কুরুচিকর কাজ কেন? জবাবে নবীন বলেন, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশাতেই তিনি এই কাজ করেছিলেন। তার ফলও পান তিনি। ফলোয়ার বাড়ে। 

    এদিকে দিল্লি পুলিশের সক্রিয়তা দেখে তাদের ধন্যবাদ জানিয়েছেন রাশমিকা। ইনস্টাগ্রামের পাতায় লেখেন, অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন একটা সময়ে সকলের সমর্থন পেয়ে কৃতজ্ঞ আমি। পাশপাশি সমস্ত যুবক-যুবতীকে মনে করিয়ে দেব যে, কারও অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ব্যবহার করা উচিত নয়।
     

    বিনোদন ডেস্ক

  • সত্য বলে অনেককে হারিয়েছি, কাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন মিমি

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। অভিনয় ও সংসদ সদস্য হিসেবেও বেশ প্রশংসিত তিনি। এর মধ্যে সামাজিকমাধ্যমে প্রায়ই নিজের ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ের কথা শেয়ার করতে দেখা যায় এ অভিনেত্রীকে।

    তিনি খুবই সাদামাটা জীবন কাটান, সেটি তার বক্তব্যে স্পষ্ট। কখনো কোনো মিথ্যার আশ্রয় নেন না। আর সত্য বলে বিভিন্ন সময় অনেক কিছু হারিয়েছেন। একই সঙ্গে অনেকের শত্রু হয়েছেন বলেও জানিয়েছেন মিমি।

    সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি সত্য বলে জীবনে অনেক বন্ধু হারিয়েছি। আর এর কোনো হিসাব নেই। তারা আসলে সবাই তেল মারায় অভ্যস্ত। আবার সত্য বলার জন্য তাদের শত্রুও হয়েছিলাম।

    সত্য বলে শত্রু হওয়ার কারণে বন্ধুর সংখ্যা কমে যাওয়া স্বাভাবিক। তবে এর জন্য কখনো কোনো আফসোস হয় কিনা―এ ব্যাপারে এ অভিনেত্রী বলেন, একদমই না। এটাই বরং বেশ ভালো। যারা সত্য কথা বললে চলে যায়, তারা কখনই বন্ধু ছিল না আমার।

    মিমি বলেন, যারা থেকে গেছে, তারা সারাজীবন আমার সঙ্গে থাকবে। অনেকেই হয়তো মুখে বলবে, আমায় কিন্তু সব সত্য বলবি। কিন্তু যখনই আমি সত্য বললাম, তখন আর নিতে পারে না তারা। আসলে এ রকম কাউকে প্রয়োজন নেই আমার। বন্ধুরা তো সাফল্যে খুশি হবে, বাহবা দেবে। কিন্তু তারা যদি ঈর্ষা করে তা হলে কীসের বন্ধু।

    জীবনে খুব কম মানুষ রয়েছে, যারা আমায় নিয়ে গর্ব করে। আর এই ধরনের কিছু বন্ধু আছে বলে আমিও ভীষণ গর্বিত বলে জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি: নয়নতারা

    নয়নতারা ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন। এর পর গত দুই দশকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

    rnrn

    নয়নতারাকে দেখা গেছে বাণিজ্যিক ও শৈল্পিক ঘরানার সিনেমায়। ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।

    rnrn

    চলতি বছর অন্যতম ব্যবসা সফল সিনেমার অংশ তিনি। তার অভিনীত অ্যাট লি কুমারের সিনেমা ‘জওয়ান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। তবে এটি ছাড়াও চলতি বছর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন অভিনেত্রী।

    rnrn

    ক্যারিয়ারের দুই দর্শক পূর্তি উপলক্ষ্যে এক পোস্টে নয়নতারা লিখেছেন, ‘আপনাদের কারণেই ২০ বছর পর এখনো টিকে আছি। আপনারাই আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন, আমার চালিকাশক্তি; একটু ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি।’

    rnrn

    ভক্তদের ধন্যবাদ জানিয়ে নয়নতারা আরও লিখেছেন, ‘আপনাদের ছাড়া আমার এই ফিল্মি ভ্রমণ সম্পন্ন হতো না। তাই কাছের ও দূরের আমার সব ভক্তই আমার জন্য বিশেষ কিছু। আপনাদের কারণেই সিনেমা কেবল সিনেমা থাকে না, জাদুকরি কিছু একটা হয়ে ওঠে।’

    rnrn

    ‘জওয়ান’ ছাড়াও চলতি বছর আরও দুটি দক্ষিণী সিনেমায় দেখা গেছে নয়নতারাকে। ২০২৪ সালেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • হ্যাঁ আমরা খারাপ, পিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট

    বিচ্ছেদের দুই বছর পর অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে বিয়ে করেছেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী। এই যুগলের বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। 

    কেউ বলছেন, পরমব্রত-পিয়ার পরকীয়ার কারণে সংসার ভেঙেছিল অনুপমের। আবার কারও মন্তব্য— বন্ধু হয়েও অনুপমকে ঠকিয়েছেন এই জুটি। রীতিমতো পরমব্রত ও পিয়ার চরিত্র নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। 

    আরও পড়ুন: 

    যদিও বিয়ে নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন তারা। তবে এবার যেন সমালোচকদের একটু জবাবই দিতে শুরু করলেন টালিউডের নতুন এই দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন পিয়া চক্রবর্তী। যেখানে নিন্দুকদের দিকে দুই আঙুল উঁচিয়ে বলেছেন— ‘হ্যাঁ, আমরা খারাপ নারী।’

    পরমব্রতের স্ত্রীর এমন ক্যাপশনের অর্থ বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। কারণ দ্বিতীয় বিয়ের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তাকে নিয়েই। বিশেষ করে অনুপমের ভক্তরা পিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, কটাক্ষ করেছেন। তাদের কটাক্ষের উত্তরেই যেন এমন কিছু বললেন এই সমাজকর্মী। 

    এর আগে এক সাক্ষাৎকারে পরমব্রত চ্যাটার্জি বলেছেন, ‘বিয়ের পর এমন এক অদ্ভুত সিচুয়েশনের মধ্যে রয়েছি, যা বলে বোঝানো যাবে না। একদিকে যেমন আমাদের বিবাহিত জীবন সুখী হওয়ার শুভেচ্ছা আসছে, অন্যদিকে ট্রলিংয়ের বন্যা বয়ে গেছে। নানা ধরনের নানা রকমের ট্রলিং। কী করব, কী বলব, ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ আমি ট্রলিং ফলো করি না এবং সেই সময়ও আমার নেই।’

    এই অভিনেতা আরও বলেন, ‘কাছের মানুষদের কাছ থেকে, বন্ধুবান্ধবদের কাছ থেকে ট্রলিংয়ের বিষয় শুনতে পাচ্ছি এবং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যা বলে বোঝাতে পারব না। আবার বহু প্রিয় মানুষ, বন্ধুবান্ধব অনুরাগীরা আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম একটা সপ্তাহ এই শুভেচ্ছা ও ট্রলিংয়ের ব্যালেন্সটা সামলাতেই চলে যায়। তার পর বাইরে ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো সময় কাটিয়েছি; মাত্র দেশে ফিরেছি। তবে আমি সব কিছুই খুব স্পোর্টিংলি নিয়ে থাকি।’

    সবশেষ পরমব্রত বলেন, ‘এই পুরো বিষয়ে যে কটা নাম জড়িয়েছে অনুপম, ইকা বা পিয়া তারা সবাই আমার আপনজন। প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাই সেই সম্মান বজায় রাখাটা বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুর জন্যই ভীষণভাবে জরুরি। তবে সম্পর্কে সম্মান থাকা প্রয়োজন। একে অন্যকে ভালোবেসে ঘর বাঁধা নিয়ে কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না।

    প্রসঙ্গত, ২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অনুপম রায়। সেই সময় গুঞ্জন উঠেছিল— পরমব্রতের সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। কিন্তু দুই বছর পর সেই পিয়ার গলায় মালা দিয়েই সমালোচনার মুখে পড়েছেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • উত্তাপ ছড়াচ্ছে নুসরাতের নতুন ভিডিও

    কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন। 

    rnrn

    যশের সঙ্গে ঘুরতে গিয়ে একাধিক ছবি আর ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নুসরাত। 

    rnrn

    ফিরে আসার পরও রয়ে গেছে যার রেশ। সম্প্রতি ইনস্টাগ্রামে আরও এক নতুন রিল শেয়ার করলেন এ অভিনেত্রী।

    rnrn

    ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা রিলে দেখা যায়, আবেদনময়ী লুকে নিজেকে পুনরায় মেলে ধরেছেন নুসরাত। সারা শরীরে বালি মেখে পানির কাপে চুমুক, পরে স্বচ্ছ নীল পানিতে ডুব দিয়ে ভেজা শরীরে পানির মধ্যেই শরীরিক ছন্দ করছেন এ তারকা। রিলটি শেয়ার করার পর নেটপাড়ায় শুরু হয়েছে তোলপাড়! 

    rnrn

    ভিডিও দেখে মন্তব্যের ঘরে কটাক্ষ করেছেন অনেকেই। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে তুলনা টেনে নুসরাতকে খোঁচা দিয়ে একজন লিখেছেন— সবাই কী আর দীপিকা পাড়ুকোন হতে পারে!, অন্যজনের মন্তব্য, ‘ভারতবর্ষের সংসদ সদস্য, ভাবা যায়!

    rnrn

    অনেকে আবার প্রশংসায় ভাসিয়েছেন এ অভিনেত্রীকে। একজন ভালোবাসার ইমোজি দিয়ে ইংরেজিতে লিখেছেন— ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী’। মন্তব্যের ঘরে স্বামী যশের প্রশংসা কুড়িয়েছেন নুসরাত। ভালোবাসা ও আগুনের ইমোজি দিয়ে যশ লিখেছেন, ‘হট’। ওদিকে আবার কেউ কেউ খেয়েছেন ৪৪০ ভোল্টের ঝটকা। 

    rnrn

    সম্প্রতি মুক্তি পেয়েছে যশের নতুন ছবি ‘ইয়ারিয়া ২’। নুসরাতের শেয়ার করা রিলের ব্যাকগ্রাউন্ড মিউজিকে আছে সিনেমাটির একটি গান। ধারণা করা হচ্ছে যশকে ডেডিকেট করতেই রিলটি তৈরি করেছেন নুসরাত।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ‘তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না’, কাকে ইঙ্গিত শ্রাবন্তীর

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বর্তমানে ব্যস্ত নিজেকে দেবী চৌধুরানী হিসাবে গড়ে তুলতে। তলোয়ার চালানো, লাঠিখেলা, ঘোড় সওয়ার— সবই শিখছেন এ অভিনেত্রী।

    rnrn

    তবে তারই ফাঁকে শ্রাবন্তী নাকি এ মুহূর্তে ছেলে ঝিনুক ও হবু বউমা দামিনীকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন শ্রাবন্তী। তবে এসবের মাঝে বিশেষ মানুষের নামও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

    rnrn

    শ্রাবন্তীর জীবনে এই বিশেষ মানুষটি হলেন তার প্রিয় বান্ধবী, সঞ্চারী চক্রবর্তী। তারই জন্মদিনে পোস্ট করেছেন শ্রাবন্তী। যে ছবিতে সঞ্চারীর সামনে রয়েছে তার জন্মদিনের কেক।

    rnrn

    ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন— ‘আমি আমার এই প্রিয় বন্ধুটিকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারি না।’ কিছু দিন আগে সঞ্চারী ও আরও এক বন্ধুর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীর পোস্টে নেটপাড়ার অনেকেই সঞ্চারী চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন।

    rnrn

    ব্যক্তিগতজীবন নিয়ে শ্রাবন্তী বরাবরই খোলামেলা। তার জীবন নিয়ে নানান কথা হলেও শ্রাবন্তীকে কোনো দিনই রূঢ়ভাবে জবাব দিতে দেখা যায়নি।

    rnrn

    অভিনেত্রীর সাফ কথা— ‘নাম থাকলে, বদনামও থাকবে’। অর্থাৎ তার ব্যক্তিগতজীবন নিয়ে কে কী বলল, এসবে কোনো মাথাব্যথা নেই শ্রাবন্তীর।

    rnrn

    এদিকে দেবী চৌধুরানী নিয়ে ব্যস্ততার ফাঁকেই থাইল্যান্ডে উড়ে গেছেন শ্রাবন্তী। এ নিয়ে অভিনেত্রীর হবু বউমা দামিনী নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন।

    rnrn

    জানা যাচ্ছে, থাইল্যান্ড থেকে ফিরে ফের দেবী চৌধুরানী ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শ্রাবন্তী। নভেম্বরেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না মিমি 

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসন্ন পূজায় এই অভিনেত্রীর ‘রক্তবীজ’ শিরোনামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। 

    এটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

    আরও পড়ুন: 

    ‘রক্তবীজ’ সিনেমাতে একেবারে অন্য অবতারে দেখা মিলবে মিমির, তিনি এসপি সংযুক্তা মিত্র। সাদা শার্ট, ব্লু ডেনিম-এ বাইকে সওয়ার মিমি… এহেন ‘লুক’ এর আগে খুব একটা দেখা যায়নি সুন্দরীকে। বলা বাহুল্য, মিমির চরিত্রে রয়েছে মারকাটারি অ্যাকশন-ও।

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিমির সমসাময়িক অনেক নায়িকাই বিবাহিত। একসঙ্গে সামলাচ্ছেন সংসার, সিনেমা! কিন্তু মিমি এখনো ‘সিঙ্গেল’! স্বাভাবিকভাবেই ফ্যানদের মনে তীব্র কৌতূহল— কবে সাতপাকে বাঁধা পড়ছেন ‘গানের ওপারে’-তারকা?

    এবার সে বিষয়ে মিমি নিজেই জানিয়েছেন। অভিনেত্রী বলেন, বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মতো সাধারণ হোক, কী রুপালি দুনিয়ার অভিনেত্রী, আশপাশের সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য। 

    আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি? উত্তর হলো— বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?

    এখানেই শেষ নয়! মিমি মজা করে বলেন, কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সবার এত মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই! যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা আগে ছাদনাতলায় যাক, চার হাত এক হোক। আমার যেহেতু কোনো পাত্র ঠিক করা নেই, তাই এ মুহূর্তে বিয়ের প্রশ্নই উঠছে না। যে মুহূর্তে বিয়ে ঠিক হবে, আমি সবাইকে জানিয়ে দেব। এটা লুকোচুরির বিষয় নয়।

    খানিকটা ক্ষুব্ধ হয়েই মিমি বলেন, বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। আমি যখন কারও ব্যক্তিগত জীবনে নাক গলাই না, তা হলে মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত ভাবনা কেন? 

    ‘যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গেল’ অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’। আপাতত আমার চারপেয়ে সন্তানদের নিয়ে বেজায় খুশি আছি। ’
     

    বিনোদন ডেস্ক