Tag: টালিউড

  • নতুন প্রেমে শ্রাবন্তী!

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে আলোচনা সমালোচনা চলতেই থাকে। সমালোচকদের কথায়- এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন শ্রাবন্তী।

    rnrn

    অবশ্য সমালোচ্যদের কথায়ও যুক্তি আছে। এইতো কিছুদিন আগে জিম ট্রেনারকে অভিনেত্রী মন দিয়েছেন বলে শোনা গিয়েছিল। এখন আবার শোনা যাচ্ছে- নিজের নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই টালিউড অভিনেত্রী।

    rnrn

    সম্প্রতি বিভিন্ন কফি শপ কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রায়ই একসঙ্গে দেখা যায় শ্রাবন্তী ও তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। এ নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে ফিসফাস চলছে।

    rnrn

    অবশ্য পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, তাদের দুজনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই প্রফেশনাল সম্পর্ক তাদের মাঝে। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ। 

    rnrn

    জানা গেছে, টালিউড ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘দেবী চৌধুরানী’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

    rnrn

    এদিকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে শ্রাবন্তীর আনা খোরপোশের মামলায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত।

    বিনোদন ডেস্ক

  • টালিউডের বনি সেনগুপ্তকে হিরো আলমের সঙ্গে তুলনা!

    আমি যে পারশ্রিমিক পাই সেটি মেনে নিতে পারি, আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। অনেক বছর কাজ করে অনেক সঞ্চয় জমা করেছি আমি। সেটা নিয়ে কেউ কথা বলতে পারে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তর থেকে বের হয়েই আত্মবিশ্বাসী স্বরে এসব কথা বলেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওর কিছু অংশ ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন বনি। 

    rnrn

    ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর সূত্র জানায়, গত ১৪ মার্চ ফের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় বনিকে। ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করেন তিনি। গত ১০ বছরে ইন্ডাস্ট্রি থেকে কত অর্থ আয় করেছেন, সেসবের হিসাব-নিকাশের কাগজপত্র জমা দিতে হয় ইডি দপ্তরে।

    rnrn

    এ অভিনেতার সিনেমার সংখ্যা কয়েকটি। সেই উপার্জনেই বিদেশভ্রমণ থেকে বিলাসবহুল গাড়ি ও জীবনযাপন করছেন তিনি, যা নিয়ে চর্চা হচ্ছে নানা মাধ্যমে। কেউ কেউ আবার রাজ্যের আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে টালি তারকার ৪০ লাখ রুপির লেনদেনের কথা শুনে প্রশ্ন তুলতেও ছাড়ছেন না।

    rnrn

    বনিকে দ্বিতীয় দফায় ইডির জেরা এবং তার আত্মবিশ্বাসী বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা মন্তব্য করে বলছেন, ‘এসব বাতেলাবাজি। কেউ আবার ‘হিরো আলম, ঠকবাজ, নোবেলজয়ী অভিনেতা’ বলেও সম্বোধন করছেন তাকে।

    rnrn

    এমনকি অভিনেতা অরিত্র দত্ত বণিকও কটাক্ষ করলেন বনিকে। অরিত্রের ভাষ্যমতে, সাধগুরু কিংবা সন্দীপ মাহেশ্বরীকে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি আর গুরুত্ব দেব না। আত্মবিশ্বাস কাকে বলে তা দেখে নিন। এভাবেই আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে আমাদের। তা হলে আপনার দোরগড়ায় সাফল্য।

    বিনোদন ডেস্ক

  • অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত দেব

    অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন টালিউড হার্টথ্রব নায়ক দেব। উড়িষ্যায় বাঘা যতীন ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। এর আগে গত সোমবার ‘প্রোজেক্ট কে’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান অমিতাভ বচ্চন।

    rnrn

    দেবের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে— ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাম চোখে চোট পান দেব। উড়িষ্যা থেকেই বাঘা যতীন টিমের সঙ্গে রঙিন গ্রুপ ছবি পোস্ট করে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন দেব। 

    rnrn

    ছবিতে দেখা যায়, দেবের বাম চোখে সাদা পট্টি বাঁধা। তা দেখেই উদ্বিগ্ন ভক্তরা। পোস্টের কমেন্ট বক্সে একই প্রশ্ন সবার— দাদা তোমার চোখে কী হয়েছে?

    rnrn

    প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক অরুণ রায়ের ছবির অ্যাকশন দৃশ্যের শুট চলাকালীন দেব চোট পেয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শমতো এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি।  

    বিনোদন ডেস্ক

  • টালিউডে ফের বিয়ের সানাই

    সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের রেশ কাটতে না কাটতে এরই মধ্যে চুপি চুপি সাতপাকে বাঁধা পড়লেন জি সারেগামাপাখ্যাত গায়ক দেবরূপ রাহা। দীর্ঘদিনের প্রেমিকা দেবমিতা দের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। শিলিগুড়ির ছেলে দেবরূপ ইন্ডিয়ান আইডল ১২-র বিচারকদেরও নজর কেড়েছিলেন। যদিও সেরা ১৫-তে জাগয়া হয়নি।

    কাকে বিয়ে করলেন দেবরূপ?
    দেবরূপের পাত্রীও টালিউডের গানের জগতের পরিচিত নাম। দেবমিতা দের সঙ্গে চারহাত হলো এ গায়কের। দেবমিতা ও তার বোন সুস্মিতা জুটি বেঁধে গান করেন। তাদের ব্যান্ডের নাম ইন্ডিসাইস। জুটির বিয়েতে হাজির ছিলেন টালিউডের বেশ কিছু পরিচিত মুখের। অভিনেত্রী অলিভিয়া সরকারের ঘনিষ্ঠ বান্ধবী দেবমিতা। ছোটবেলার বন্ধুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন তিনিও। দেবরূপ-দেবমিতার মালাবদলের ভিডিও ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অলিভিয়া, সেখানে রীতিমতো বরের কলার ধরে মালা পরাতে দেখা গেছে দেবমিতাকে। এই ভিডিও শেয়ার করে অলিভিয়া লেখেন— ‘মেয়েটা একটুও বড় হয়নি, শুধু বউ সেজেছে এই যা— এ রকমই আজব থাকিস, অনেক শুভেচ্ছা’। 

    বৈদিক মতে, বিয়ের পর্ব সেরেছেন দুজনে। কন্যাদান হয়নি, বৈদিক মন্ত্র উচ্চারণ আর গানে গানে সাতপাক ঘুরেছেন দেবরূপ-দেবমিতা। দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই শুভ কাজটা সেরে ফেলেন দুজনে। বিয়ের দিন বাঙালি নয়, একটু গুজরাটি ছোঁয়া পাওয়া গেল কনের সাজে। লাল পাড় সাদা লেহেঙ্গা পরেছিলেন কনে, বরের পরনে ছিল সাদা পাঞ্জাবি, চোস্তা আর কনের সঙ্গে ম্যাচিং লাল ওড়না।

    তৃণ-নীলেরও ঘনিষ্ঠ বান্ধবী দেবরূপ-দেবমিতা। যদিও বিয়ের আসরে নজরে আসেননি তারা। টালিপাড়ার এ মিউজিক্যাল জুটিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

    বিনোদন ডেস্ক

  • ভাইয়ের জন্য ‘আয়া’ হলেন শ্রীলেখা!

    স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্রায়ই নতুন নতুন ছবি বা নানান স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। সিঙ্গেল মাদার খ্যাত এই অভিনেত্রী আজ আলোচনায় এসেছেন নতুন একটি স্ট্যাটাস দিয়ে। খবর আনন্দবাজারের।

    rnrn

    অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীলেখা কারো মা, কারো বোন, কারো ফুফু। প্রতিটা সম্পর্ককে যে তিনি যত্ন, ভালোবাসায় আগলে রেখেছেন- তা তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়।

    rnrn

    এই যেমন কাজের ফাঁকে শ্রীলেখা তার ভাই, ভাবি ও ভাতিজাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন। তিনি ভারতের বিহারের বুদ্ধগয়া ঘুরতে গিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে। যদিও তার সঙ্গে ছিল না তার মেয়ে। তবে একসঙ্গে যে তারা বেশ মজা করছেন তা শ্রীলেখার স্ট্যাটাসে স্পষ্ট।

    rnrn

    শ্রীলেখাকে কখনো ভাইয়ের সঙ্গে বসে চা খেতে, আবার কখনো ভাতিজার সঙ্গে মজা করতে দেখা গেছে। ফুফুর সঙ্গে তাল মিলিয়ে ভাতিজার মুখের ভঙ্গিও দেখার মতো। তাই তো শ্রীলেখা স্ট্যাটাসে লিখেছেন- ‘তৈরি হচ্ছে ভবিষ্যতের হিরো, ভাইপো (ভাতিজা)।’ এখানেই শেষ নয়। ভাই-ভাবি যাতে একান্তে সময় কাটাতে পারেন, তাই ভাতিজাকে নিজের দায়িত্বে রেখেছেন শ্রীখেলা। তিনি লিখেছেন- ‘আমি যখন বেবিসিটার (অন্যের সন্তানকে দেখাশোনার জন্য কাজের লোক)। ভাই এবং তার স্ত্রীকে একান্ত সময় কাটানোর জন্য পাঠিয়েছি।’

    rnrn

    ভাতিজা এবং ফুফুর যে বেশ ভাব, তার প্রমাণ দেয় পোস্ট করা ছবিগুলো।

    rnrn

    পূর্বপুরুষের দেশ বাংলাদেশকে নিজের শিকড় ভাবেন শ্রীলেখা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল।

    অনলাইন ডেস্ক

  • প্রসেনজিতকে যে কারণে ডিভোর্স দিয়েছিলেন অপর্ণা 

    টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিতের প্রথম ক্রাশ ছিলেন দেবশ্রী, এটাই প্রথম ভালোবাসা। ছোটবেলার বন্ধুত্ব গড়িয়েছিল ছাদনা তলায়। তবে টেকেনি বিয়ে। দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর দুই বছর ঘরবন্দি ছিলেন ‘বুম্বাদা’। এরপর দেবশ্রীর স্মৃতি ভুলতে অপর্ণার হাত ধরেন ভারতীয় এই কিং। 

    rnrn

    অপর্ণার বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। তবে নায়িকার চেয়ে কম সুন্দরী নন প্রসেনজিতের তখনকার ক্রাশ। দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের দুই বছর পর অপর্ণাকে বিয়ে করেছিলেন বুম্বাদা। 

    rnrn

    ১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এ দাম্পত্যের বয়সও খুব বেশিদিনের ছিল না। ৫ বছর যেতে না যেতেই ভেঙে যায় সম্পর্ক। অভিনয় জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না; তবে ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন। তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি। কেন ভেঙেছিল এ বিয়ে? 

    rnrn

    জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি। অনেকেই হয়ত জানেন না, প্রসেনজিৎ অপর্ণার এক মেয়েও রয়েছে। নাম প্রেরণা। এখন তো রীতিমতো সুন্দরী যুবতী সে। পেশায় আইনজীবী প্রসেনজিতের মেয়ে। বিয়ে ভাঙার পর থেকে দূরেই থেকেছে প্রসেনজিতের এই পরিবার।
    rn 

    বিনোদন ডেস্ক

  • রাজের পথেই কি হাঁটছেন শুভশ্রী?

    টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন কেড়েছেন। তবে অভিনয়ের পর কি এবার নতুন ভূমিকায় অভিষেক হতে চলেছে শুভশ্রীর? 

    rnrn

    ইনস্টাগ্রামে তার একটি ছবি এমন প্রশ্নের জন্ম দিয়েছে। পরনে কালো চামড়ার জ্যাকেট। মানানসই কানের দুল। জুতসই মেকআপ করে চেয়ারে বসে আছেন শুভশ্রী। সামনের ফটোফ্রেমে রাখা রাজ-শুভশ্রীর ছবি। রাজের অফিসে ঠিক এভাবেই দেখা গেল তাকে।

    rnrn

    রাজের চেয়ারে বসে এমনই এক ছবি পোস্ট করেন শুভশ্রী। তবে কি এবার নতুন প্রযোজক ইন্ডাস্ট্রিতে? না, সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি। 

    rnrn

    তবে নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'প্রযোজকের মতো' রাজকে সম্বোধনও করেছেন সেই ছবিতে। শুভশ্রীর স্বামী রাজ পরিচালক ও প্রযোজক। সেই পথেই কি এবার হাঁটবেন তিনি? সেই প্রশ্ন সবার মনে।

    বিনোদন ডেস্ক