Tag: টালিউড

  • শালীনতা বজায় রাখা উচিত: জিতকে অনুরাগীরা

    টালিউডের জনপ্রিয় নায়ক জিৎ ১১ বছর পর ফের বাবা হতে যাচ্ছেন। কয়েক দিন আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের এ খবর জানান নায়ক নিজেই।

    rnrn

    ম্যাটারনিটি ফটোশুটের ছবি প্রকাশ করে এ খবর জানান নায়ক। শুরুতে অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন জিৎ। অনেকে ‘নোংরা’ ইঙ্গিত করে মন্তব্য করছেন।
    rnনাসির উদ্দিন অনি নামের একজন লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত।’

    rnrn

    আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটিই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো।’

    rnrn

    আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এটা কিছু না। লাইভে আপনাদের ডেলিভারি দেখাবেন।’

    rnrn

    তনুশ্রী বিশ্বাস লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর তবে তা এতটা খোলামেলা সুন্দর না।’ 

    rnrn

    জ্যোতি দাস লিখেছেন, ‘ভাগ্যিস আমাদের সময় এ রকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না। মাতৃত্ব যখন মেয়েদের শরীরে দেখা দেয়, তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না। অনেক অভিনন্দন রইল।’

    rnrn

    নীল ও সাদা রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।

    rnrn

    ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। 

    rnrn

    ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • অবশেষে জয়াকেই বেছে নিলেন সৃজিত 

    দীর্ঘ সময় পর ফের ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

    এই নির্মাতার ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। ইতোমধ্যে শুটিংয়ের অংশ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ।

    প্রায় পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। কেমন ছিল সেই অভিজ্ঞতা, সে বিষয়েই আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। 

    আরও পড়ুন 

    জয়ার ভাষায়, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।

    জানা গেছে, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন নির্মাতা।

    সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই দুটি ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’। 

    যেখানে জয়া বাদেও আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।
     

    বিনোদন ডেস্ক

  • যেমন পাত্র খুঁজছেন সায়ন্তিকা

    সম্প্রতি বাংলাদেশের ২টি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে বাংলাদেশে আসা-যাওয়া চলছে মাঝেমধ্যেই।

    দেখা যাচ্ছে, ক্যারিয়ার নিয়ে বেশ ভালোই ব্যস্ত অভিনেত্রী। তবে এরইমধ্যে ব্যক্তিগত জীবনেরও নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিলেন অভিনেত্রী!

    আরও পড়ুন

    কিছুদিন আগেই কক্সবাজারে ‘ছায়াবাজ’ নামে এক সিনেমার শুটিং করে এসেছেন। সেখান থেকে ফিরে বিমানবন্দরে বসেই আরেক ছবির জন্য চুক্তিবদ্ধ হন এ নায়িকা। সে ছবির নাম ‘টাইগার’। দুটি ছবিতেই তার নায়ক হিসেবে রয়েছেন জায়েদ খান।

    শুটিংয়ের ফাঁকেই এক সংবাদ মাধ্যমের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলেন সায়ন্তিকা। কথা বলেন বিয়ে প্রসঙ্গেও।

    এসময় তিনি জানান, ভালো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন। তিনি তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।

    অভিনেত্রী বলেন, দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো ভাষা। হয়তো বলার ধরনটা আলাদা কিন্তু ভাষা যেহেতু একই তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি সিনেমাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা পরিধি পাবে।

    ২০১২ সালে ‘আওয়ারা’ সিনেমায় নায়ক জিতের বিপরীতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন সায়ন্তিকা ব্যানার্জি। অভিনয়ের বাইরে নাচের জন্যও বেশ জনপ্রিয় তিনি।

     

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে উদ্দাম ‘নাচ’ নিয়ে মুখ খুললেন কৌশানী

    কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চৌধুরী ওটিটিতে পা দিয়েই বাজিমাত করেছেন। 'আবার প্রলয়' ওয়েব সিরিজ দিয়ে রাজ করেছেন দর্শক মনে। সিরিজের সাফল্যের পর পার্টির আয়োজন করেন তিনি।

    সেখানে উপস্থিত ছিলেন টালিউডের একঝাক তারকা। ছিলেন সিরিজের অন্যতম চরিত্রে অভিনয় করা কৌশানী মুখোপাধ্যায়।

    তিনি মোহিনী মা তথা মণি চরিত্রে নজর কেড়েছেন সবার। অভিনয় দক্ষতা দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।

    আরও পড়ুন

    পার্টিতে রাজ-কৌশানীকে 'লারকি আখ মারে' গানে উদ্দাম নাচ করতে দেখা যায়। আর এতেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী।  

    এদিকে পার্টিতে উপস্থিত থাকলেও অন্তঃসত্ত্বা শুভশ্রী নিজেকে ডান্স ফ্লোর থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন। কিন্তু কৌশানীকে রাজের সঙ্গে নাচ করাকে একেবারেই ভালো চোখে দেখেননি সমালোচকরা।
    অনেকেই সমালোচনা করে বলেছেন, বিবাহিত রাজের সঙ্গে এত নাচের কী রয়েছে!

    তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন কৌশানী। অভিনেত্রী বলেন, আমার সঙ্গে শুভদির (শুভশ্রী) খুবই ভালো সম্পর্ক। আমি তাকে অত্যন্ত সম্মান করি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে নারী প্রডিউসারের সংখ্যা অত্যন্ত কম। আলাদা করে আমি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে শুভদির সঙ্গে কথা বলেছি। খুব ভালো সম্পর্ক আমাদের। আমিও তাদের সন্তানের জন্য অপেক্ষা করছি। আমাদের এই সুসম্পর্ক কেউ দেখে না!

    কৌশানী আরও বলেন, শুভদি এখন অন্তঃসত্ত্বা, তাই নাচেননি। আমরা বেরোচ্ছিলাম। সেই সময় একটা ভালো গান চলে। তাতেই আমরা নেচেছিলাম। এর আগেও আমরা একাধিকবার বিভিন্ন গানে একসঙ্গে ডান্স করেছি। এটা কীভাবে এত বড় বিষয় হতে পারে!

     

    বিনোদন ডেস্ক

  • এক ফোন কলেই সর্বনাশ শ্রীলেখার!

    ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে অধিকাংশ সময় আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিছু দিন আগেই জন্মদিন ছিল তার। গত ৩০ আগস্ট জীবনের এই বিশেষ দিনের আগের দিনই নাকি এক অঘটন ঘটেছে তার জীবনে।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল অভিনেত্রীর কাছে। ফোন রিসিভ করার পরই বিপত্তি ঘটে। ফোনের অপরপ্রান্ত থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় অভিনেত্রীকে। তার পর কী হয় সেসব আর বুঝে উঠতে পারেননি টালি তারকা।

    শ্রীলেখা অসুস্থ ছিলেন। জ্বরে আক্রান্ত থাকায় রক্ত পরীক্ষা করিয়েছেন। আর শারীরিক অসুস্থ অবস্থায় ফোনে অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা লক্ষাধিক টাকা খোয়া গেছে তার।

    আরও পড়ুন 

    এ অভিনেত্রী বলেন, নিজেকে তো চালাক বলতে চাই। কিন্তু আমি তো এখনো বোকা। আমার মতো যেন অন্যরা কেউ এ পরিস্থিতির মুখে না পড়ে, তাই সবাইকে সতর্ক করছি। কত টাকা প্রতারকের জালে হারিয়েছি তা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা খোয়া গেছে। বিষয়টি থানায় জানিয়েছি। পাশাপাশি সাইবার সেলেও জানিয়েছি।

    টালিউডের এ ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী জানান, তার আর্থিক প্রতারণার শিকার হওয়ার খবর জানা মাত্রই পদক্ষেপ নিয়েছে পুলিশ। এখন সবই সময়ের ব্যাপার। তবে খোয়া যাওয়া টাকা ফেরত পাবেন কিনা, তা নিশ্চিত নয় শ্রীলেখা।

    সম্প্রতি এ অভিনেত্রী ‘পারিয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন। আগামীতে নিজের পরিচালনায় কাজ শুরু করবেন তিনি। আপাতত ভালো প্রযোজকের অপেক্ষায় রয়েছেন শ্রীলেখা।

    বিনোদন ডেস্ক

  • শ্রাবন্তীর ভিডিও ভাইরাল

    টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সবসময় তিনি আলোচনায় থাকেন। ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী কাজের চাইতে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন। সামাজিকমাধ্যমে একের পর এক ছবি-ভিডিও প্রকাশ করেন তিনি। এবারো নতুন ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন এ অভিনেত্রী। 

    সম্প্রতি সাগরপাড়ে বেড়াতে যান শ্রাবন্তী। সমুদ্রের ধারে আপন মনে নাচ করছিলেন অভিনেত্রী। সেই ভিডিও পোস্ট করতেই সঙ্গে সঙ্গে ভাইরাল।

    আরও পড়ুন  

    ভ্রমণের বেশ কিছু ছবি, ভিডিও পোস্টও করার পর সেই ছবি দেখেও নানাজন নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ নায়িকাকে লিখেছেন ‘পেত্নী’। কেউ আবার তার পোশাক ও মেকআপ নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও কোনো বিতর্কে কখনো জবাব দেন না শ্রাবন্তী। তার জীবনে পরিবার এবং কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    এর আগে তিনি আসামের শিলচর গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। শিলচরের বিমানবন্দরে শ্রাবন্তীকে দেখতে ভিড় জমান ভক্তরা। অহমিয়া জাপি টুপি ও গামছা পরিয়ে টালিউড নায়িকাকে স্বাগত জানান সেখানকার মানুষ। আর সেই আতিথেয়তায় মুগ্ধ হয়েই রোববার সেখানকার ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করেছেন শ্রাবন্তী।

    আনন্দবাজার অনলাইনকে শ্রাবন্তী জানিয়েছিলেন, ‘আমি শিলচরে একটি অনুষ্ঠানের জন্য এসেছি। মানুষের এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। তাই তো সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট করেছি। এখানে একজন আমার জন্য ইলিশ মাছ রান্না করে এনেছেন। ইলিশ মাছ, মুরগির মাংস দিয়ে জমিয়ে খাওয়া-দাওয়া করছি। এখানকার মানুষের আন্তরিকতা দেখে মনটা আমার ভরে গেছে।’

     

    বিনোদন ডেস্ক

  • স্বাধীনতা দিবসের পোস্ট দিতেই নুসরাতকে ‘চোর’ বলে কটাক্ষ

    স্বাধীনতার ৭৬তম পূর্তি উপলক্ষ্যে উৎসবে মাতোয়ারা গোটা ভারতবর্ষ। সাড়ম্বরে উদযাপন করলেন টালিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। 

    নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় দেশবাসীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। পরনে সাদা চুড়িদার, সঙ্গে তেরঙ্গা ওড়না। হাতে গেরুয়া-সাদা-সবুজ চুড়ি। স্নিগ্ধ সাজে মুগ্ধতা ছড়ালেন ঠিকই, কিন্তু কটাক্ষ পিছু ছাড়ল না তার। 

    সদ্য ফ্ল্যাট-দুর্নীতি বিতর্কে নাম জড়িয়েছে তৃণমূলের তারকা এই সংসদ সদস্যের। সেই প্রসঙ্গে টেনেই ট্রল হলেন অভিনেত্রী। তাকে ‘চোর’ তকমা দিয়ে একজন লেখেন, ‘চোরদের আবার স্বাধীনতার শুভেচ্ছা…’।

    নুসরাতের সহকর্মী মিমি জাতীয় পতাকা হাতে ছবি দিয়ে ভক্তদের উদ্দেশে লেখেন— ‘জয় হিন্দ…স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’। মিমির পরনে সাদা সালোয়ার, একদম স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন যাদবপুরের তারকা সংসদ সদস্য। 

    নিজেদের আবাসনের পতাকা তুলে শেয়ার করেন অন্তঃসত্ত্বা শুভশ্রী। ছেলে ইউভান ভিডিও পোস্ট করে জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সাদা পাঞ্জাবি আর পাজামায় সেজেছে খুদে ইউভান। বুকে তেরঙ্গা ব্যাজ। হাতে জাতীয় পতাকা।

    বাড়ির ছাদে তোলা পতাকার ভিডিও পোস্ট করে অনুরাগীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান টালিউড সুপারস্টার জিৎ। পিছিয়ে ছিলেন না তার সহকর্মী-বন্ধু কোয়েল মল্লিকও।

    বিনোদন ডেস্ক

  • শ্রাবন্তীর ভয় কীসে?

    কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ে যেমন দ্যুতি ছড়িয়েছেন, তেমনি ব্যক্তিজীবন নিয়েও ব্যাপক আলোচনায় থাকেন এ অভিনেত্রী। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন।

    rnrn

    তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে কয়েক বছর ধরে আলাদা থাকছেন তিনি।

    rnrn

    তবে স্ত্রীর সঙ্গে সংসার করার জন্য মামলাও করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। 

    rnrn

    শুধু তাই নয়, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এ অভিনেত্রী। তবে রোশান সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও কলকাতার ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তী চুটিয়ে প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যায়। নতুন প্রেমিকের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন।কিন্তু এখনই চতুর্থ বিয়ে করতে নারাজ এ নায়িকা।

    rnrn

    এদিকে তার ছেলে ঝিনুক যৌবনে পা রেখেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে শ্রাবন্তী বলেন, আমার ছেলেকে নিয়ে যতটা আমার চিন্তা হয়, তার থেকে ছেলেই আমাকে নিয়ে বেশি দুশ্চিন্তা করে। ছেলে বলে, আমি নাকি ১৬তে আটকে রয়েছি! ছেলেরা মাকে ভয় পায় কিন্তু আমি ছেলেকে ভয় পাই! আমি পার্টি করলে শাসনও করে। ও অনেক এখন ম্যাচিউরড। 

    rnrn

    শ্রাবন্তী আরও বলেন, ছোটবেলা থেকেই ছেলের পুরো দায়িত্ব আমি সামলাচ্ছি। কখনো অবহেলা করিনি। ছেলের সঙ্গে ছেলের বাবার যোগাযোগ আছে কিনা আমার জানা নেই। থাকলে এ বিষয়ে আমি হস্তক্ষেপ করি না। ১৭ বছরে আমি মা হয়েছি। আমার সঙ্গে ছেলে সম্পর্ক ভাই বোনের মতো। 

    rnrn

    উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। তার সঙ্গে ২০১৬ সালে ছাড়াছাড়ির পর বিয়ে করেন কৃষাণ ভিরাজকে। কিন্তু তার সঙ্গেও সংসার টেকেনি।

    বিনোদন ডেস্ক

  • সাংবাদিকের যে প্রশ্নে রেগে গেলেন ঋতুপর্ণা

    টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে শুরু করে এ প্রজন্মের আরিফিন শুভ—সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে। সেই অভিনেত্রী কাজের সূত্রেই এখন অবস্থান করছেন ঢাকায়। 

    rnrn

    সোমবার থেকে অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগে রোববার রাজধানীর একটি ক্লাবে আড্ডায় অংশ নেন ঋতুপর্ণা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নানা প্রশ্নের জবাব দেন এ অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি বাংলাদেশের কোনো সিনেমা দেখা হয়েছে? প্রশ্নোত্তরে ঋতুপর্ণা বলেন, বেশ কিছু ছবি রিলিজ হয়েছে। ‘সুড়ঙ্গ’ নিয়ে খুব আলাপ হচ্ছে। তার আগে ‘হাওয়া’। চঞ্চলের সঙ্গে আমার দেখা হলো কয়েক দিন আগে। আমরা আমেরিকাতে একটা শো করলাম একসঙ্গে। এগুলো নিয়ে আলাপ হচ্ছিল। তবে সিনেমায় গিয়ে দেখা সময় সুযোগ হয়ে ওঠেনি। 

    rnrn

    ৫২ বছর বয়সেও আপনি ফিটনেস ধরে রেখেছেন কীভাবে? এমন প্রশ্নে রেগে যান অভিনেত্রী। রেগে গিয়ে বলেন, এটা বলার কি খুব দরকার? নায়িকাদের এ প্রশ্ন কখনো করতে নেই। আর ওই বয়সটা এখনো হয়নি আমার, যেটা আপনি বলছেন।

    rnrn

    ঋতু বলেন, যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।

    rnrn

    নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।

    rnrn

    প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • ফরীদি থেকে নিরব, নায়কদের নিয়ে যা বললেন ঋতুপর্ণা 

    টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে এ প্রজন্মের আরিফিন শুভ— সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে। সেই অভিনেত্রী কাজের সূত্রেই এখন অবস্থান করছেন ঢাকায়। 

    rnrn

    সোমবার অংশ নেবেন অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার ইউনিটে। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগের দিন সন্ধ্যায় (১২ আগস্ট) রাজধানীর একটি ক্লাবে আড্ডায় অংশ নেন। সেখানে বর্তমান নায়ক নিরব ও সাবেক প্রসেনজিৎ প্রসঙ্গে নানা বিস্তর আলোচনা করেন।    

    rnrn

    ঋতু বলেন, যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।

    rnrn

    নির্মাতা জানান, যৌথ প্রযোজনার ছবিটির শেষ লটের শুটিং শুরু হবে ১৩ আগস্ট; মানে রাত পোহালেই। শেষ করে ১৭ তারিখ কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। এর পর সম্পাদনা ও দুই দেশে মুক্তির পরিকল্পনা।

    rnrn

    নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।

    rnrn

    প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। 

    rnrn

    নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনো নাম ঠিক হয়নি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি। 

    বিনোদন ডেস্ক