Tag: টালিউড

  • মানুষ কীভাবে এসব করতে পারে: মিমি

    মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে হঠাৎই একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সমুদ্রসৈকতে একগাদা প্লাস্টিকের বোতল, প্যাকেট নিয়ে সি-বিচ থেকে তুলে একপাশে রাখছেন মিমি। আর তার মুখে একটাই কথা— ‘কীভাবে মানুষ এমনটা করতে পারেন!’ তা হঠাৎ মিমি কেন এমন অবতারে?

    ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। আসলে ২২ এপ্রিল, সোমবার ছিল আর্থ ডে। পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে বলিউড থেকে টালিউড সবাই নিজের মতো করে আর্থ ডে পালন করলেন। কেউ দিলেন ভিডিও, কেউ দিলেন ছবি।

    টালিউড অভিনেত্রী মিমিও সেই কারণেই আপলোড করলেন এই ভিডিও। যেখানে তিনি সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিককে একত্র করে ডাস্টবিনে ফেললেন।

    আরও পড়ুন: 

    এই ভিডিও পোস্ট করে মিমি লিখলেন, ”পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এই দিনটাকে হ্যাপি আর্থ ডে বলি। এখনও দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত আমাদের এখনও বিপদ থেকে বাঁচাতে পারে। প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, যে ক্ষতি করেছি তাকে শুধরে নেওয়া এখনও যায়। এখনও প্রকৃতি সে সুযোগ দিচ্ছে।”

    বিনোদন ডেস্ক

  • শ্রাবন্তীর যে ছবি দেখে বোল্ডআউট ভক্তরা

    আগামীতে ডাকাত-সম্রাজ্ঞী দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এরই মধ্যে চৈত্রের দাবদাহ গরমে একেবারে আগুন ধরানো ফটোশুটে ধরা দিয়েছেন অভিনেত্রী।

    ছবিতে দেখা গেছে, বেই রঙের একটি শার্ট গায়ে আলগা করে রেখে একাধিক বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন শ্রাবন্তী। 'নিজের মতো করে সুন্দর হও', ক্যাপশনে এই বার্তা দিয়েই একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।

    ছবিতে বেশ আবেদনময়ী মেজাজে ধরা দিয়েছেন শ্রাবন্তী। অভিনেত্রীর আগুন ঝরানো ফটোশুট করেছেন ফটোগ্রাফার তথাগত ঘোষ। ছবিতে বেশ আত্মবিশ্বাসী লুকে ধরা দিয়েছেন নায়িকা। শিশুশিল্পী হিসেবে টালিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী। অভিনয়ের জোরেই গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 

    সদ্য ‘দেবী চৌধুরানী’র শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। দেবী চৌধুরানী ছবিটি বাংলার সব থেকে বড় বিগ বাজেট ছবি। এটা গোটা ভারতজুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে। বাংলা, হিন্দি ছাড়াও ইংরেজি, মালায়লি, তামিল, কন্নড়, ইত্যাদি ভাষায় মুক্তি পাবে। এখানে নাম ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

    বিনোদন ডেস্ক

  • কেন সবকিছুতেই বিরক্ত হচ্ছেন নুসরাত

    এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়ারা টিকিট পেলেও বাদ পড়েছেন নুসরাত জাহান। বসিরহাটের সাংসদকে এবারে কোনো টিকিট দেওয়া হয়নি দলের তরফে। 

    rnrn

    অন্যদিকে উপনির্বাচনে সায়ন্তিকা টিকিট পেলেও, নুসরাত পাননি। ফলে বেশ বোঝা যাচ্ছে যে তিনি দলে ব্যাকফুটে আছেন। আর এসব ঘটনার কারণেই কি তিনি দলের ওপর বিরক্ত?

    rnrn

    এদিন নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। সেখানে কাভি খুশি কাভি গম ছবির সেই আইকনিক সংলাপ শোনা যাচ্ছে। করণ জোহর পরিচালিত সেই ছবিতে পু ওরফে পূজা ওরফে কারিনা কাপুরের বলা একটি বিখ্যাত সংলাপ বলছেন নুসরাত। যা দেখছেন সেটা দেখেই তিনি হোয়াটএভার বলছেন বারবার। 

    rnrn

    এতেই অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে। তবে কি অভিনেত্রী সবকিছুতেই বিরক্ত। আর এসবের নেপথ্যে কি টিকিট না পাওয়ার ক্ষোভ লুকিয়ে রয়েছে? উঠছে প্রশ্ন।

    বিনোদন ডেস্ক

  • এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা

    আগামী ঈদে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এরই মধ্যে নতুন খবর এলো। জায়েদ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। 

    সূত্রের খবর, বাংলাদেশের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান নির্মাণ করতে যাচ্ছে সিনেমাটি। আর সেখানেই জুটি হিসেবে দেখা যাবে জায়েদ-পূজাকে।

    জায়েদ খান বলেন, বিশাল চমক আসছে। তবে এখনই আমি কিছু বলতে চাই না। এতটুকু শুধু বলছি―পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করছি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাব।

    অভিনেত্রী পূজা টালিউড ছাড়াও মুম্বাইয়ে কাজ করেছেন। স্টার প্লাসে প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। এ ছাড়া তেলেগু, হিন্দি ও বাংলা সিনেমায় কাজ করেছেন তিনি।

    এর আগে টালিউডের নায়িকা সায়ন্তিকার সঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন জায়েদ খান। সিনেমাটি কয়েকদিন শুটিংয়ের পর প্রযোজকের সঙ্গে নায়িকার জটিলতা সৃষ্টি হয়। ফলে এর শুটিং আটকে যায়। এর পর আর সিনেমাটির ব্যাপারে কিছু জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের অভিনয় ভালো না, বিস্ফোরক মন্তব্য টালিউড প্রযোজকের

    দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। ফলে এখনো ঢাকাই ইন্ডাস্ট্রিতে রাজত্ব রয়েছে তার। নতুন লুকে মাতোয়ারা করছেন ভক্তদের। 

    আরও পড়ুন: 

    সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েও নতুন করে আলোচনায় এসেছেন শাকিব। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তার ‘রাজকুমার’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমাটির একটি পোস্টারও। এতেও নেটিজেনদের প্রশংসায় ভেসেছেন সুপারস্টার।

    এদিকে দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান নাম লিখিয়েছেন টালিউডের সিনেমাতেও। কাজ করেছেন শ্রাবন্তী, শুভশ্রীসহ টালিউডের বহু নায়িকার সঙ্গে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গেও পরিচিত এক নাম শাকিব। তবে সেই নায়কই কিনা অভিনয় পারেন না? এবার তাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টালিউডের প্রযোজক রানা সরকার।

    এবার কথাটি বলেছেন টালিউডের নামকরা প্রযোজক রানা সরকার। গণমাধ্যমে দেওয়া এক অডিওবার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় অতটা ভালো নয়।’

    বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান সিনেমা করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয় বলে মন্তব্য রানা সরকারের। 

    তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

    শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তা হলে ভালো হতো বলে মনে করেন রানা সরকার। 

    পশ্চিমবঙ্গের নায়কদেরও প্রায় সময় কটাক্ষ করেন টালিউডের এই প্রযোজক। তাদের অভিনয় পারা না–পারা এবং নানা দুর্বলতা নিয়ে তোলেন প্রশ্ন। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এ প্রযোজক।
     

    বিনোদন ডেস্ক

  • নতুন অধ্যায়ে পা রাখলেন পরীমনি

    বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমনি আনুষ্ঠানিকভাবে শুরু টালিউড সিনেমায় যাত্রা শুরু করেছেন।  এর মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন পরী। 

    rnrn

    কলকাতায় প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিংয়ের জন্য ওপার বাংলায় ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন পরীমনি। 

    rnrn

    টালিউডের যে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি সেটা জানা গিয়েছিল বেশ কয়েক দিন আগেই। তখন সিনেমার প্রসঙ্গ খোলাসা না করলেও আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সরব হয়েছিলেন নায়িকা। তবে ধীরে ধীরে আসতে থাকে কলকাতায় পরীর নতুন সিনেমার তথ্য-উপাত্ত।

    rnrn

    সোমবার পশ্চিমবঙ্গে উড়াল দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা। ‘ফেলুবকশি’র শুটিংয়ে অংশ নিতেই এবার কলকাতায় গেলেন পরীমনি। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে কলকাতা মিশন শুরু হয় তার। পরীর কলকাতার প্রথম ছবির নাম ‘ফেলুবকশি’। পরিচালনায় থাকছেন দেবরাজ সিনহা। সিনেমাতে পরীমনির নায়ক টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। 

    rnrn

    মঙ্গলবার থেকে শুরু হয় সিনেমার প্রাথমিক শুটিংয়ের কাজ। ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা বলছে, ‘ফেলুবকশি’ ছবিটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন পরীমনি। তবে তিনি জানিয়েছেন, এটি একটি থ্রিলার ছবি। জানা গেছে, তার চরিত্রের নাম লাবণ্য। পরীর সঙ্গে পশ্চিমবঙ্গের নায়িকা মধুমিতা সরকারের থাকার খবরও শোনা যাচ্ছে।

    rnrn

    তবে এর আগেও কলকাতার সিনেমার অংশ হয়েছিলেন পরী। সেসব বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি। সর্বশেষ ভালোবাসা দিবসে পর্দায় দেখা গেছে নায়িকাকে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ সিনেমার কাজও শেষ করেছেন পরীমনি। এর বাইরে ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমাতেও দেখা যাবে নায়িকাকে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • ১৭৪ ধারার কথা বলে কটাক্ষের শিকার এমপি নুসরাত

    সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ আছে বলে কটাক্ষের শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-তামাশা। 

    rnrn

    নুসরাত বলেছেন, ‘আমি বেশি দিন ক্যামেরা থেকে লুকিয়ে থাকতে পারি না। কারণ আমি কিছু ভুল করিনি। প্রতি দিন আমি ক্যামেরার মুখোমুখি হচ্ছি, এমন নয় যে আমি এর থেকে দূরে আছি। আমি এ বিষয়ে ইতোমধ্যে আমার মনে কথা বলেছি। আমি সবসময় দলের নির্দেশ মেনে চলি। রাজ্য সরকার প্রতিদিন সাহায্য পাঠাচ্ছে সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের কাছে, যা যা দরকার তাই করা হচ্ছে। সাত দিনের মধ্যে লোকটিকে ধরতে বলেছেন হাইকোর্ট। রাজ্য সরকার যা যা দরকার তাই করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’ 

    rnrn

    আসন্ন লোকসভা নির্বাচনে নুসরাত আর প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে দোলাচল রয়েছে। কিন্তু তার এতদিনের লোকসভা কেন্দ্র উত্তপ্ত সন্দেশখালিতে না যাওয়া প্রসঙ্গে এর পরেই তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার এলাকায় না যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? কিছু পরিস্থিতি এমন রয়ে গেছে। সেখানে ১৭৪ ধারা আছে। আমি সেখানে গেলে সঙ্গে পাঁচজনকে নিয়ে যাব এবং এটা আইনশৃঙ্খলার বিরোধী হবে। আমি এমন কিছু করব না যা আইনশৃঙ্খলার বিরোধী হয়। মনে রাখবেন আমরা আইনশৃঙ্খলার ওপরে নই। আমাদের প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে। জনগণ ন্যায়বিচার পাবে।’

    rnrn

    নুসরাতের এমন কথা প্রকাশ্যে আসতেই তার বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কটাক্ষ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তির্যক মন্তব্য করে তিনি লেখেন, এত পড়াশোনা করলাম, পিএইচডি করলাম, ‘১৪৪ ধারা’ অব্দি বুঝতে পারলাম… কিন্তু ‘১৭৪ ধারা’টা আজও আমার কাছে অজানাই রয়ে গেল। 

    rnrn

    মঙ্গলবার নুসরাতের ‘১৭৪ ধারা’ মন্তব্যের পর অস্বস্তিতে পড়েছে শাসক দলও। তবে এখন আর সন্দেশখালির সব গ্রামে ১৪৪ ধারা বলবৎ নেই বলেই প্রশাসন সূত্রের খবর। দুটি গ্রামের কিছু জায়গায় প্রশাসনিক কাজের জন্যই ১৪৪ ধারা জারি রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • এত লোকের এতকিছু হয়, কেন আমাকে নিয়েই এমন হচ্ছে: শ্রাবন্তী

    শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয়জীবনের ২৫ বছরের বেশি সময় কাটিয়েছেন। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে যেমন পরিচিতি পেয়েছেন, তেমনি ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপও করা হয়েছে তাকে। 

    শ্রাবন্তী সম্প্রতি অংশ নিয়েছেন রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমার প্রচারে। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আলাপের শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়, বসন্ত কেমন কাটছে? 
    জবাবে শ্রাবন্তী বলেন, ‘এই বসন্ত শুধু কাজ করেই কাটছে। শো, শুটিং, নতুন ছবির প্রোমোশন। এখন কাজের সঙ্গেই প্রেম।’

    ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। ফিরে তাকালে কী মনে হয়? 

    আরও পড়ুন: 

    অভিনেত্রী বলছেন, ‘অনেক কিছু দেখলাম, অনেক ধরনের চরিত্রের সাক্ষী রইলাম। এত ছোটবেলা থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা সময় সিরিয়ালও করেছি। অভিনয় আমার রন্ধ্রে রন্ধ্রে। অভিনয়ের মধ্যেই থাকতে চাই। প্রচুর স্ট্রাগলও করেছি। ১৬–১৭ বছরে মা হয়েছি। পরিবারের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারতাম না। কারণ তখন আমি তো নিজেই ছোট। মা-দিদি-বাবা সবার সাহায্য ছাড়া কিছুই পারতাম না, এখনো তাই। ওদের সমর্থন ছাড়া এতটা দূর এগোতে পারতাম না। এটার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে হয়।’

    ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গেছে শ্রাবন্তীকে। এই প্রথম একই সিনেমায় ইতিবাচক ও নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে। অভিনেত্রী বলছেন, বিধবা পাচার ছবির বিষয়। সিরিয়াস ইস্যু নিয়ে ছবি।
    কিছু দিন আগেই নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘আমার বস’-এর কাজ শেষ হয়েছে। যেখানে রাখি গুলজারের সঙ্গে শ্রাবন্তী পর্দা ভাগ করেছেন। 

    সেই অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, ‘ভীষণ ভালো অভিজ্ঞতা। এত সুন্দরী, আমি তো ওর দিকে হা করে তাকিয়েই ছিলাম। আমার বাবার বিশাল ক্রাশ উনি। মা–বাবা দুজনেই খুব রোমাঞ্চিত। রাখি গুলজারকে দেখলাম শট শুরু হওয়ার আগে মজা করছেন, কিন্তু শট শুরু হতেই সিরিয়াস। ওই সুইচ অন-অফটা দারুণ পারেন। উনি কিংবদন্তি, ওকে দেখতেই থাকতাম আমি।’

    কথায় কথায় আসে সমালোচনার প্রসঙ্গও। প্রায়ই কারণে-অকারণে বিদ্রূপের শিকার হন শ্রাবন্তী। যখন এমন সমালোচনা হয়, নিজেকে সামলান কীভাবে? অভিনেত্রীর জবাব, ‘সমালোচনা সবাইকে নিয়ে হয়। যার নাম আছে, তার বদনাম আছে। মানুষ হিসেবে একসময় এগুলো হলে খারাপ লাগত। এত লোকের এতকিছু হয়, কেন আমাকে নিয়েই এমন হচ্ছে, মনে হতো। কারুর কারুর স্বভাব আছে, লোকজনকে নিয়ে সমালোচনা করার। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।’

     

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশমিকা

    মৃত্যুর মুখ থেকে ফিরলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। মাঝ আকাশে অভিনেত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানালেন সে অভিজ্ঞতার কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। সেখানে অভিনেত্রীর ভ্রমণসঙ্গী হিসেবে শ্রদ্ধা দাসকে দেখা গেছে।

    rnrn

    কোলাজ দুটি ছবির একটিতে রাশমিকা ও শ্রদ্ধাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কিন্তু নিচের আরেকটি ছবিতে, দুজনের পা সামনের সিটে ঠেকানো অবস্থায় দেখা গেছে। সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তারা। 

    rnrn

    ছবিতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।’

    rnrn

    এনডিটিভির প্রতিবেদন অনুসারে, রাশমিকা মান্দানা মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান ছেড়ে যাওয়ার পরই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। প্রায় ৩০ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়।

    rnrn

    বিমান সংস্থার মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

    rnrn

    উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা ২’। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।
    rn 

    বিনোদন ডেস্ক

  • হাসপাতাল থেকে বেরিয়েই চমক দেখালেন মিঠুন চক্রবর্তী

    মিঠুন চক্রবর্তী দুদিন আগে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে সোমবার দুপুরে ছাড়া পান। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অসুস্থতার কারণ জানালেন। পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গও বাদ থাকল না তার মন্তব্যে। এ বছর ভারতের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন কি না তাও জানিয়ে দিলেন মহাগুরু!

    অভিনেতার চোখমুখে কোনোরকম অসুস্থতার ছাপ নেই! একেবারে খোশমেজাজেই কথা বললেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজনৈতিক প্রসঙ্গও কিন্তু এড়িয়ে গেলেন না।

    সাফ জানিয়ে দিলেন, লোকসভা ভোটে প্রার্থী তিনি হচ্ছেন না, তবে একুশের বিধানসভা নির্বাচনের মতোই এবার চব্বিশের লোকসভা ভোটেও মিঠুনকে দেখা যাবে বিজেপির হয়ে প্রচার করতে। 

    আরও পড়ুন: 

    মহাগুরু জানালেন, আগামী ১ তারিখ থেকে লাগাতার প্রচার শুরু করব। একাধারে বাংলায় প্রচারের পাশাপাশি অন্য কোনো রাজ্যে যদি যেতে হয়, তাহলেও যাব। 

    শুধু তাই নয়, সন্দশখালিতে শুভেন্দু অধিকারীকে আটকানো প্রসঙ্গে মিঠুনের মন্তব্য, ও খুব শক্তিশালী নেতা। ওকে আটকে কোনো লাভ নেই। ঠিক বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রীর ফোন পেয়েও বেজায় খুশি তিনি। বললেন, নরেন্দ্র মোদিকে খুব শ্রদ্ধা করি আমি।

    সোমবার হাসপাতাল থেকে বেরনোর সময়ে পাশেই দেখা গেল ছেলে মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তীকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের তারকা সংসদ তথা সহঅভিনেতা দেবের প্রশংসাতেও পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী। হাসপাতালে দেখতে এসেছিলেন তিনি।

    সেই প্রসঙ্গে টেনে মিঠুন বললেন, দেব খুব ভালো ছেলে। অত্যন্ত বুদ্ধিমান।” ঠিক যেসময়ে দেবকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, এমতাবস্থাতেই সংসদ অভিনেতাকে ‘গুড বয়’ সার্টিফিকেট মিঠুনের।

    মিঠুনকে দেখতে সোমবার সাত সকালে গেলেন দিলীপ ঘোষও। দ্রুত আরোগ্য কামনা করে মহাগুরুকে হাসপাতালে দেখতে ছুটেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীও। একসময়ে বামপন্থি রমলার হয়েও ভোট প্রচার করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। বিগত কয়েক দশক ধরেই তাদের পারিবারিক সখ্য রয়েছে।

    সেই টানেই মিঠুনের খোঁজ নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন রমলা চক্রবর্তী। একসময়ে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ‘রাজনৈতিক গুরু’ বলেছেন মিঠুন, তবে একুশের বিধানসভা ভোটেই সেই সমীকরণ বদলে যায়। বাম-তৃণমূলের হয়ে প্রচারের পর গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। 

    বিনোদন ডেস্ক