Tag: চিত্রনায়িকা

  • হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না পরীমণির প্রথম স্বামীকে

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

    শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

    এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ। তিনি জানান, শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

    নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

    তিনি বলেন, এ সময় ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

    স্বজনরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী। যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

    এদিকে শুক্রবার রাতে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

    বিনোদন ডেস্ক

  • ঝগড়া করার লোক পাচ্ছেন না মাহি

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজনীতির মাঠ থেকে সংসার জীবন কোনোটাতে স্থায়ী আবাস গড়া হয়নি তার। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। 

    এবার মাহির একটি স্ট্যাটাস নিয়ে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগযোগমাধ্যমে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীরা ভাবছেন, হয়তো হতাশা থেকে এমন কথা বলেছেন মাহি।

    গত ১৬ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটস দিয়েছেন তিনি। ক্যাপশনে মাহি লিখেছেন, ‘ঝগড়া করারও কেউ নেই।’ অভিনেত্রী পোস্টটি করা মাত্রই তার কমেন্টসবক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে। আরেকজন লেখেন, কোনো চিন্তা করবেন না, যার কেউ নেই তার জন্য আমি আছি।

    প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহি-রাকিব।

    বিনোদন ডেস্ক

  • চিত্রনায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

    চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তার স্বামী প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সাবেক এমপি ডা. এইচবিএম ইকবালসহ তার তিন সন্তানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। সম্প্রতি সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

    চিঠিতে বলা হয়েছে, হেফজুল বারি মোহাম্মদ ইকবাল ওরফে এইচবিএম ইকবাল, তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী, ডা. ইকবালের প্রথম স্ত্রী প্রয়াত মমতাজ বেগম পক্ষের সন্তান মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল এবং নওরীন ইকবালের অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেয়া হলো। আগামী ৩০ দিনের জন্য এসব ব্যক্তি ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত থাকবে।

    চিঠিতে আরও বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারা অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে। এসব ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের তথ্য আগামী ৪ দিনের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। এসব ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক হিসাবে লেনদেন যেন শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা সংশ্লিষ্ট বিষয়েই হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

    জানা গেছে, ব্যাংকের মালিকানার পাশাপাশি এইচ বি এম ইকবাল নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির অধীনে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টারসহ নানা ধরনের ব্যবসা রয়েছে। দেশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি।

    ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি এইচ বি এম ইকবালের বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসাঁ, গুলশান-২–এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে বুবলী

    চিত্রনায়িকা শবনম বুবলী কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে।  নতুন কোনো ছবির শুটিং নেই, আবার নেই বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠানও। হঠাৎ একটি অনুষ্ঠানে দেখা গেল একটি সংগঠন থেকে সেরা নায়িকার পুরস্কার গ্রহণ। সাদা পোশাকে হাজির হওয়া বুবলী পরদিন তার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন।

    ঢাকার একটি ক্লাবের অনুষ্ঠান সেই পোশাকের স্থিরচিত্র পোস্ট করে বুবলী লিখেছেন, ‘আবেগের বাগানে সাদা গোলাপের তোড়া ফোটে বিশুদ্ধ অভিপ্রায়ে।’

    এ বছরের এপ্রিলে ‘জংলি’ সিনেমার শুটিং শুরু করেন শবনম বুবলী। শুটিং সময়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটির মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান।

    দুই দিনের শুটিং বাকি ছিল ‘জংলি’ সিনেমার। ছাত্র–জনতার আন্দোলনের পর সেই দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলী। এই ছবিতে বুবলী অভিনয় করেছেন সিয়ামের বিপরীতে। এর আগে তারা জুটি হয়েছিলেন চরকি অরিজিনালস ওয়েব ফিল্ম ‘টান’–এ।

    ঈদুল আজহায় মুক্তি পায় শবনম বুবলী অভিনীত রিভেঞ্জ ছবিটি। মুক্তির কয়েক দিনের মাথায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবিটি দর্শক আগ্রহ হারায়। এই ছবিতে বুবলী অভিনয় করেন চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে।

    এদিকে শোনা যাচ্ছে শবনম বুবলীকে শিগগিরই আফরান নিশোর সঙ্গে নতুন চলচ্চিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে ছবিটি তৈরি হবে। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যেকোনো সময়। 

    বিনোদন ডেস্ক

  • ধারের টাকা না দেওয়ায় অঞ্জনাকে লিগ্যাল নোটিশ ডিপজলের

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছে এফডিসি। মিশা-ডিপজলের প্যানেলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ প্যানেলে নির্বাচন করছেন চিত্রনায়িকা অঞ্জনা। 

    rnrn

    এর মধ্যেই চেক ডিসঅনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচ-বাংলা ব্যাংকের একটি চেক দেন। 

    rnrn

    তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য ডিপজল অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান।

    বিনোদন ডেস্ক

  • প্রযোজককে এসিড নিক্ষেপের হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে জিডি

    ঢাকাই সিনেমার নব্বই দশকের নায়িকা রিয়ানা পারভীন পলি। বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আছেন তিনি। সম্প্রতি পলি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন। বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। প্রথমবারের মতো নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি।

    rnrn

    পলি এবার ভিন্ন কারণে আলোচনায়। নারী প্রযোজক জেনিফার ফেরদৌসকে হত্যার হুমকি ও এসিড নিক্ষেপের হুমকির অভিযোগে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি বনানী থানায় পলির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন জেনিফার। জিডি নং ১৪৯৮।

    rnrn

    জিডিতে প্রযোজক জেনিফার উল্লেখ করেছেন, গত ২০ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোকসহ আমার বাসায় এসে ড্রইং রুমে ঢুকে আমার দুইজন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং আমাকে জানে মেরে ফেলাসহ এসিড মারবে বলে হুমকি দেয়। এর ৩/৪ দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একই রকম হুমকি দেয়। 

    rnrn

    ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির। এরপর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ঈদে আসছি একদম নতুনভাবে: পরীমনি

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আসছে ঈদেই নিজের নতুন ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন এই নায়িকা। 

    শুক্রবার ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।

    একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল। কিন্তু কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।’

    নায়িকা বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায়, তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।
     
    এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমনির ‘বুকিং’ ওয়েব ফিল্ম। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ওয়েব ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছে।
     

    বিনোদন ডেস্ক

  • কলকাতা থেকে ছেলের শারীরিক অবস্থা জানালেন পরীমনি

    বেশ কিছুদিন চিকিৎসার পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলকাতা থেকে ফেসবুক স্ট্যাটাসে পরী জানিয়েছেন- ‘পুণ্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।’

    চিত্রনায়িকা পরীমনি ছেলের চিকিৎসার জন্য বর্তমানে ভারতে আছেন। কয়েক দিন আগে বরিশাল থেকে ফেরার পথে রাস্তার পাশ থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। নায়িকা কিছুটা সুস্থ হলেও পুণ্য (রাজ্য) অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান মা-ছেলে। 

    কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে কয়েক দিন আগে পরীমনি লিখেছিলেন- ‘নিজেকে এর আগে এত অসহায় লাগেনি।’ স্বাভাবিকভাবেই ছেলেকে নিয়ে সেখানে হাসপাতালের লড়াইটা সহজ ছিল না এই অভিনেত্রীর। 

    এর আগে পুণ্যকে নিয়ে পরীমনির ভারতযাত্রার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় চয়নিকা লেখেন- ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমনি। পদ্ম (পরীর ছেলে) খুবই অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না; কিন্তু কিছুই করার নেই।’

    সবার কাছে দোয়া চেয়ে চয়নিকা চৌধুরী লেখেন- আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।

    এদিকে ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী।

    যুগান্তর প্রতিবেদন

  • মানুষ হয়ে খুব বিপদে আছি, চারপাশে সব ফেরেশতা: অপু বিশ্বাস

    কখনো শাকিব খান আবার কখনো বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে সারা বছর আলোচনায় আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসবের মাঝে নতুন ঝড় তুলেছে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল নিয়ে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ফোনালাপ প্রসঙ্গে মুখ খুলেছেন ফারজানা মুন্নি। যেখানে সরাসরি জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। তখন তিনি মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলেন না। 

    এ ঘটনার পর গতকাল বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অপু। যেখানে তিনটি বাক্যে কাউকে উদ্দেশ্য করে লিখেছেন তিনি, যা নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন নেটিজেনরা।

    নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে অপু বিশ্বাস প্রথম পয়েন্টে লেখেন- ‘মানুষ হয়ে খুব বিপদে আছি, চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্টে খানিকটা ব্যাঙ্গ করে তিনি লিখেছেন- ‘এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি’। তৃতীয় পয়েন্ট লেখেন- ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’।

    স্ট্যাটাসটির মন্তব্য ঘরে একজন লিখেছেন- ‘আবার নতুন কিছু ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহপাক আপনাকে কোনদিনও ঠকাবেন না! ইনশাআল্লাহ।’

    ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। ৭২টিরও বেশি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

    সবশেষ ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনা করেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • আমি কেন পলিটিক্সের শিকার: পূর্ণিমা

    চলচ্চিত্র অঙ্গনের পলিটিক্সের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। শিগগিরই এই বিষয়ে মুখ খুলবেন তিনি। ক্যারিয়ারের ২৫ বছরের মাথায় নায়িকার এমন মন্তব্য চলচ্চিত্রাঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে। 

    পূর্ণিমা জানান, বিষয়টি নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব। সেখানেই সব বলব। আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি, আর কারা আমাকে এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব। এজন্য আপনাদের কদিন অপেক্ষা করতে হবে।

    সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে পূর্ণিমা বলেন, চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী শিল্পী মারা গেছেন। 

    নায়িকা বলেন, রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও কয়েকটি ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।

    বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তো আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার। সে রকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। যেসব ছবি হচ্ছে আমি হয়তো ম্যাচ করতে পারছি না।

    এ সময় ওটিটি প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারবো না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

    বিনোদন ডেস্ক