কলকাতা থেকে ছেলের শারীরিক অবস্থা জানালেন পরীমনি

Written by

in

বেশ কিছুদিন চিকিৎসার পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলকাতা থেকে ফেসবুক স্ট্যাটাসে পরী জানিয়েছেন- ‘পুণ্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।’

চিত্রনায়িকা পরীমনি ছেলের চিকিৎসার জন্য বর্তমানে ভারতে আছেন। কয়েক দিন আগে বরিশাল থেকে ফেরার পথে রাস্তার পাশ থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। নায়িকা কিছুটা সুস্থ হলেও পুণ্য (রাজ্য) অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান মা-ছেলে। 

কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে কয়েক দিন আগে পরীমনি লিখেছিলেন- ‘নিজেকে এর আগে এত অসহায় লাগেনি।’ স্বাভাবিকভাবেই ছেলেকে নিয়ে সেখানে হাসপাতালের লড়াইটা সহজ ছিল না এই অভিনেত্রীর। 

এর আগে পুণ্যকে নিয়ে পরীমনির ভারতযাত্রার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় চয়নিকা লেখেন- ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমনি। পদ্ম (পরীর ছেলে) খুবই অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না; কিন্তু কিছুই করার নেই।’

সবার কাছে দোয়া চেয়ে চয়নিকা চৌধুরী লেখেন- আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।

এদিকে ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী।

যুগান্তর প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *