Tag: চিত্রনায়িকা

  • শুভ জন্মদিন মৌসুমী, খুব মিস করছি: ওমর সানি

    ঢাকাই চলচ্চিত্রের নন্দিত চিত্রনায়িকা মৌসুমীর আজ জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম শুভেচ্ছাবাণী লিখে প্রিয় নায়িকাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানান ভক্তরা। নায়িকাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন মিডিয়াকর্মীরা, নির্মাতা ও তার সহকর্মীরাও।

    মোসুমীর জন্মদিনের প্রথম প্রহরে তার জীবনসঙ্গী চিত্রনায়ক ওমর সানি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এতে তিনি তার স্ত্রী মেীসুমীর প্রতি প্রাণঢালা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি মৌসুমীকে মিস করছেন বলেও জানিয়েছেন।

    ওমর সানি তার ভিডিওতে বলেন- মৌসুমী, আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন। আমি খুব মিস করছি। আমার মেয়ের পড়াশোনার জন্য সুদূর আমেরিকায় অবস্থান করছ; কিন্তু তুমি কী জানো যে আমার মাথার উপরের ছাদটা নেই। আমি মিস করছি। এখন রাত বাজছে বারোটা। সমস্ত বাঙালিদের কাছে প্রিয়দর্শনী মোসুমী তুমি।

    ভিডিও বার্তায় ওমর সানি আরও বলেন, মৌসুমী আমি তোমাকে পেয়ে ভীষণ ধন্য। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক।

    নব্বই দশকে আনন্দবিচিত্রায় ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। এরপর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। 

    ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। তাদের দুই সন্তান ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাহ।

    মৌসুমী-সানী বড়পর্দায় একসঙ্গে প্রথম দেখা দেন ‘দোলা’ সিনেমায়। এরপর তাদের ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘ঘাত প্রতিঘাত’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’সহ অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
     

    বিনোদন ডেস্ক

  • সেলিব্রেটি ক্রিকেট লিগ নিয়ে দীঘির কড়া সমালোচনা

    সিসিএল নিয়ে কড়া সমালোচনা করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এ নিয়ে অভিযোগও করেন তিনি। যদিও একটি দলের হয়ে সিসিএলের অংশ ছিলেন তিনি।  

    রোববার (১ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সিসিএল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীঘি।

    দীঘি বলেন, সিসিএলে সিনেমার আর্টিস্ট কয়জন আছে, আমাদের বড়পর্দার আর্টিস্ট কয়জন ছিল? সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিত ছিল সেলিব্রেটিদের নিয়েই। আমি যাকে দেখব, তাকেই যেন চিনতে পারি! এখানে যদি ডিওপি, এডিটর, এডি- এরা যদি ঢুকে পড়ে তাহলে তাদের খেলা কেনই বা দেখবে মানুষ?

    চিত্রনায়িকা দীঘি বলেন, সিসিএলে বড়পর্দার অভিনয় শিল্পীদের সংখ্যা কম ছিল। সিসিএলে দেখেছি ছোটপর্দার অনেক মানুষ। ছোটপর্দার মানুষ থাকা কোনো খারাপ না, তারাও সেলিব্রেটি; কিন্তু বড়পর্দা থেকে মানুষ না নেওয়াটা খারাপ। বড়পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্য মানুষকে খেলানোটা খারাপ।

    দীঘি আরও বলেন, সামনে এ রকম টুর্নামেন্ট হলে আয়োজকদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশ প্রটেকশান রাখা উচিত এবং সেলিব্রেটি ক্রিকেট লিগ বলতে আমরা যেটা বুঝি, সামনে টুর্নামেন্ট হলে আমি সেখানে আরও বেশি সেলিব্রেটি মুখ দেখতে চাই। কারণ আমার বাবা প্রথমদিন খেলা দেখতে গিয়ে বলেছেন, এটা কোনোভাবেই সেলিব্রেটি ক্রিকেট লিগ হতে পারে না। 

    মারামারির ঘটনার জেরে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতের এ ঘটনা নিয়ে সমালোচনার শেষ নেই। নেটিজেনদের হাস্যরসের খোরাকও জুগিয়েছে; যা শোবিজ অঙ্গনের তারকাদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করছেন অনেক তারকা।
     

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ জনপ্রিয় চিত্রনায়িকার

    আনন্দ রূপ নিল বিষাদে! সেলিব্রিটি ক্রিকেট লিগে ম্যাচ চলাকালে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। 

    শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দুটি দলের মধ্যে খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়।

    মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এর পরই দুপক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন ছয়জন। তারা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করা হয়েছে।

    এদিকে প্রাথমিক চিকিৎসা শেষে জনপ্রিয় চিত্রনায়িকা রাজ রিপা অভিযোগ করেছেন, অভিনেতা শরিফুল রাজ তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ঘটনার বর্ণনা দিয়ে রিপা বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। সেখানে রায়হান রাফী এসে বলছেন— আমাদের দলের এই প্লেয়ার খেলতে পারবেন না, ওই প্লেয়ার খেলতে পারবেন না। সে কারণে আমাদের গ্রুপের খেলাটা অফ হয়ে যায়। সাড়ে তিন ঘণ্টা আমরা ওয়েট করি। ওদের মিটিং শেষে আমরা খেলতে নামি। ওদের রুলস অনুযায়ী খেলার মাঠে নামি। রায়হান রাফীর দল হেরে গেছে আমাদের কাছে।’

    আরও পড়ুন:

    এর পর তিনি বলেন, ‘তার পর যখন মোস্তফা কামাল রাজ ভাইয়ের টিমের সঙ্গে খেলব, তখন তারা আবার আমাদের খেলোয়াড়দের নিয়ে আপত্তি জানায়। এটা তো খেলার নিয়ম না। আমাদের গ্রুপে কে খেলতে পারবে কী পারবে না— এটা দীপঙ্কর দীপন দাদাই ঠিক করবেন। মানে আপনারা বুঝতেছেন, পুরো সিসিএলের ম্যানেজমেন্টটা চরকির (ওটিটি প্ল্যাটফর্ম) সিন্ডিকেটের হাতে। তারা থ্রেট দিয়েছে খুন করবে। 

    পরীমনির সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নায়িকা বলেন, রাজ ভাই পানির বোতল মেরে আমাকে বলছেন— ক্যারিয়ার শেষ করে দেবেন। ওর মতো মাতাল আমাদের ক্যারিয়ার শেষ করে দেবে!’

    তবে যাদের ওপর অভিযোগ সেই মোস্তফা কামাল রাজ এবং শরিফুল রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দীপংকর দীপনও অফিসিয়ালভাবে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

    খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট স্কোরারস। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপংকর দীপনের টিম শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ফলে ৭ রানে হেরে যায় দীপংকর দীপনের টিম।

    গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। প্রায় দুই সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রী শিমু হত্যা মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

    চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত আরও চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালতে সাক্ষ্য দেন তারা। এদিন তাদের সাক্ষ্য শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন।

    আদালতে সাক্ষ্য দিয়েছেন ব্যবসায়ী জয়নাল আবেদীন, অটোচালক মনির হোসেন, দুই কৃষক শহিদ মিয়া ও মনির হোসেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রনি মজুমদার বিষয়টি জানিয়েছেন। এখন পর্যন্ত এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

    গত বছরের ২৯ নভেম্বর শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং এসএম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এদিন দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

    ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাত হিসেবে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় মিলছিল না। ওই রাতে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

    পরদিন ১৮ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানায় শিমুর স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু এসএম ফরহাদের বিরুদ্ধে মামলা করেন শিমুর ভাই হারুনুর রশীদ। ২০ জানুয়ারি মামলার প্রধান দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    গত বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মো. শহীদুল ইসলাম উভয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৮ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাজিব হাসান মামলার নথি ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুই আসামির উপস্থিতিতে অভিযোগ গ্রহণ করেন।

    স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগান এলাকার বাসায় থাকতেন শিমু। ২০২২ সালের ১৬ জানুয়ারি সকালে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। 

    এ ঘটনায় রাতেই কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে শিমুর বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।

    যুগান্তর প্রতিবেদন

  • ‘ফেসবুকে লিখতে আমার ভালো লাগে না’, অপু বিশ্বাসের আবেগী পোস্ট

    তিন বছর আগে আজকের এই দিনেই মাকে হারিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান শেফালি বিশ্বাস। মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অপু।

    সেপ্টেম্বর মাসেই ছেলের মা হন তিনি। আবার এই মাসেই নিজের মাকে হারিয়েছেন। যার কারণে সেপ্টেম্বর মাস এলেই অনেক কিছু মনে পড়ে অপুর। 

    সেপ্টেম্বর মাসের মিশ্র অনুভূতি জানিয়ে ফেসবুকে অপু বিশ্বাস লিখেছেন- ‘দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরও কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না, তবে তুমি যে অনেক কিছু জানো না, তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। ’

    সেপ্টেম্বর অপুর কাছে আনন্দের ছিল জানিয়ে তিনি লেখেন- জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল। কারণ এই মাসে আমি মা হয়েছি। আবার এই মাসে আমার মাকে হারিয়েছি। আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু…? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি!

    ফেসবুকে লিখতে ভালো না জানিয়ে এই চিত্রনায়িকা লেখেন- আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সব মায়েদের সঙ্গে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো, আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।

    গেল ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা। এছাড়া খুব শিগগিরই মুক্তির অপেক্ষায় আছে ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নারী কিসে আটকায়, নিপুণের স্মার্ট উক্তি ভাইরাল  

    `নারী আসলে কিসে আটকায়— এমন একটি প্রশ্ন বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সবার উৎকণ্ঠা যেন এই একটি বিষয় নিয়েই যে, পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠি পুরুষেরা যখন তাদের সঙ্গীদের ভালোবাসায় সংসার জীবনে আটকে রাখতে পারছেন না। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা ও তর্কে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। 

    rnrn

    ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, সংগীতশিল্পী জনপ্রিয় তাহসানের কণ্ঠ কিংবা বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের স্মার্টনেস— কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। এদের প্রত্যেক্যের সঙ্গে তাদের জীবন সঙ্গিনীদের বিচ্ছেদ ঘটেছে। তা হলে ‘নারী কিসে আটকায়— এ প্রশ্নের সূত্রপাত হয়েছে কিছু দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে। 

    rnrn

    সম্প্রতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি। দুজনের সম্মতিতেই ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তারা। এ ঘোষণার পর থেকে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নিয়ে কেউ করছেন ইতিবাচক মন্তব্য,

    rnrn

    কেউবা নেতিবাচক। কেউ ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন, কেউবা হচ্ছেন বিরক্ত। নেটিজেনের সঙ্গে এ প্রসঙ্গে যোগ দিয়েছেন তারকারাও।

    rnrn

    চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার এ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, নারী আসলে আটকায় ভালোবাসায়, নারী আটকায় সম্মানে, নারী আটকায় আত্মমর্যাদায়। এগুলোতে আঘাত আনলে তখন সেখান থেকে নারী অবশ্যই বিমুখ হবে। এগুলো যখন আপনি দেবেন, তখন একটা নারী অবশ্যই সেখানে থাকবে। 
    rn 

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ব্রেকিং নিউজ দিলেন পূজা

    ঢালিউডের চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। ফিল্মের পাশাপাশি কাজ করেছেন ওয়েব ফিল্মেও।  ‘জ্বীন’ সিনেমায় তাকে সবশেষ দেখা গিয়েছিল। ছবিটি মুক্তি পায় গত রোজার ঈদে। এবার পূজার ভক্তদের জন্য এলো নতুন খবর; যা তিনি ব্রেকিং নিউজের সঙ্গে তুলনা করেছেন। খবরটি হলো বিয়ের পর তিনি আর সিনেমায় কাজ করবেন না।

    rnrn

    সম্প্রতি বাংলাদেশের প্রথমসারির এক গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে তিনি জীবন বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন। 

    rnrn

    শেষ কবে প্রেমের প্রস্তাব পেয়েছেন- উপস্থাপকের এমন প্রশ্নে পূজা বলেন, এটা তো অহরহ পাই। 

    rnrn

    এখনকার প্রেম প্রস্তাবগুলো কেমন হয়- এমন প্রশ্নে তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই।

    rnrn

    বিয়ের বিষয়ে তিনি বলেন, বিয়ের বিষয়টি আমি ডিল করতে পারব না। এটা সারা জীবনের বিষয়। 

    rnrn

    পূজা হেসে বলেন, যদি কোনো কিছু হয় সারা জীবন আম্মুকে বলতে পারব তুমি কার সঙ্গে বিয়ে দিছ। তোমার দোষ। 

    rnrn

    প্রেমে পড়ার বিষয়ে তিনি বলেন, মানুষ এখন অনেক বেশি ইমোশনাল। ইমোশনাল হয়ে অনেক কিছু দেখছি ও শিখছি। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমি বিয়ের ব্যাপারটা কখনো নিজে ডিল করব না। আমার বাবা-মা যেহেতু অভিভাবক সেহেতু তারাই বিয়ের বিষয়টি ডিল করবেন। আমি যখন বিয়ে করব তখন আমাকে আর সিনেমার পর্দায় দেখা যাবে না। তখন আমি সংসার জীবনে মনোযোগী হব, কারণ দুইটা জিনিস একসঙ্গে ম্যানেজ করা যায় না।

    rnrn

    বিয়ের পর আর সিনেমার পর্দায় দেখা যাবে না- বিষয়টিকে ব্রেকিং নিউজের সঙ্গে তুলনা করেছেন তিনি। 

    rnrn

    তিনি আরও বলেন, কিন্তু এখন আমি চুটিয়ে কাজ করতে চাই। কারণ এখনই আমি বিয়ে করব না, যখন বিয়ে করার সময় হবে তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাব।

    rnrn

    আপনার কেমন ছেলে পছন্দ? এমন প্রশ্নে পূজা বলেন, ব্যক্তিত্বসম্পন্ন ছেলে পছন্দ। আমাকে ভালোবাসতে হবে। আমার মা আমাকে বুঝিয়ে দিয়েছেন- পূজা তুমি এমন কাউকে বিয়ে করবে না যাকে তুমি ভালোবাস। তুমি তাকে বিয়ে করবে যে তোমাকে ভালোবাসে।

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্র থেকে এসে নিপুণকে মালদ্বীপ নিয়ে গেছেন ‘বিশেষ’ মানুষ

    ৪০-এ পা রাখলেন নিপুণ। জন্মদিন মালদ্বীপে উদযাপন করেছেন অভিনেত্রী। শুক্রবার মালদ্বীপে ‘বিশেষ’ একজনের সঙ্গে উদযাপন করেন এ বিশেষ দিন। এমন করেই জানালেন তিনি। ‘বিশেষ’ সেই মানুষটি তাকে জন্মদিনের সারপ্রাইজ দিতে আমেরিকা থেকে এসে তাকে সঙ্গে নিয়ে মালদ্বীপে গেছেন। এ ভ্রমণের অর্ধেক খরচও তিনিই বহন করছেন। 

    নিপুণের ‘বিশেষ’ মানুষ হচ্ছে তার একমাত্র মেয়ে তানিশা। যিনি মালদ্বীপ ভ্রমণের ড্রেস, জুতাও কিনে দিয়েছেন। সন্ধ্যায় মায়ের সঙ্গে কেক কাটার আয়োজনও করে রেখেছে মেয়ে। মা-মেয়েতে ভালোই কাটছে। 

    নিপুণ জানালেন, দু’জনে ৭ জুন এখানে এসেছি। ১১ জুন দেশে ফিরবো। তানিশা আমেরিকার লস এঞ্জেলসের ইউসিএলএ ইউনিভার্সিটিতে সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছে। মে মাসে ছুটি কাটাতে বাংলাদেশে এসেছে তানিশা। দেশে এসেই সে জানায়, আমার জন্মদিন মালদ্বীপে উদযাপন করতে চায়। এমনকি ভ্রমণের অর্ধেক খরচও সে বহন করতে চায়।  

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপুণের জন্মদিন ৯ জুন। ১৯৮৪ সালের আজকের দিনেই তার জন্ম। নিপুন আক্তার উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর রাশিয়ায় চলে যান ১৯৯৯ সালে। ২০০৪ সাল পর্যন্ত মস্কোতে পড়ালেখা করেন। এরপর চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসেন ২০০৬ সালে। ওই বছরই অভিষেক করেন ঢাকাই চলচ্চিত্রে।
     

    বিনোদন ডেস্ক

  • আমার অপেক্ষার প্রহর কাটছে না: মাহী 

    সিনেমা নিয়েই এক সময় তার ব্যস্ততা ছিল। দিন রাত লাইট-ক্যামেরা-অ্যাকশনের মধ্যেই কাটত। কিন্তু এখন দিন বদলেছে। মাহিয়া মাহী অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার চেষ্টায় মত্ত। যোগ দিয়েছেন আওয়ামী রাজনীতিতে। জাতীয় সংসদের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। করেছেন গণসংযোগ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে অবশ্য সে রকম সুযোগ দেয়নি। অবশ্য দল থেকে তাকে উপকমিটির সদস্য করা হয়েছে।

    rnrn

    এরপর কিছুদিন আগে স্বামী রাকিব সরকারের পক্ষ নিয়ে গাজীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ করেন সোশ্যাল মিডিয়ায়। এ জন্য তার বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতারও হন মাহী। পরে ছাড়াও পান। 

    rnrn

    এরপর স্বামীর বড় ভাইকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন এনে দিতেও বেশ দৌড়ঝাঁপ করেন। কিন্তু তাতেও সফল হননি। তবে নিজে নেত্রী হওয়ার বাসনা এখনো তার মধ্যে রয়ে গেছে। এই গেল মাহীর সংক্ষিপ্ত রাজনৈতিক ক্যারিয়ার। এদিকে ডিজিটাল মামলায় যখন মাহী গ্রেফতার হন তখন তিনি ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। এ বিবেচনায় মূলত তিনি জামিন পেয়েছিলেন। জামিনের কিছুদিন পর সন্তান ভূমিষ্টও হয়। 

    rnrn

    বর্তমানে রাজনীতির পাশাপাশি সন্তান নিয়েই সময় কাটছে এক সময়ের ব্যস্ত এ চিত্রনায়িকার। পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে মা হওয়ার অনুভূতি। সে অনুভূতির মধ্যেই ভেসে বেড়াচ্ছেন মাহী। গতকাল মা দিবস খুব আনন্দে কাটিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, তার অপেক্ষা যেন সইছে না। আর এ অপেক্ষা হচ্ছে একটি ডাক শোনার। সেটি হচ্ছে ‘মা’। 

    rnrn

    এ প্রসঙ্গে মাহী বলেন, ‘আমার অপেক্ষার প্রহর কাটছে না। যখন আমার ছেলের মুখ দেখি তখন মনে হয়, আমার আর কিছুর প্রয়োজন নেই। সে আমার পাশে থাকলেই হবে। অপেক্ষায় আছি কবে ফারিশ (ছেলে) আমাকে মা বলে ডাকবে। সেদিন যে কী করব তা আমি জানি না।’

    rnrn

    দুই মাস হলো মাহী মা হয়েছেন। ছেলে হওয়ার পর জীবনের সংজ্ঞাটাই বদলে গেছে মাহীর কাছে। তিনি বলেন, ‘ফারিশ আসার পর থেকে পুরোপুরি আমার জীবনটা বদলে গেছে। ওকে খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, না ঘুমালে ওর সঙ্গে জেগে থাকছি, খেলা করছি, একটু কান্না করলেই টেনশন হচ্ছে। সব সময় খেয়াল রাখছি কোথাও যেন সমস্যা না হয়। 

    rnrn

    এক কথায় এখন ফারিশকেন্দ্রিক হয়ে গেছে আমার জীবন।’ এদিকে মাহী অভিনীত একটি সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা ছিল। নাম ‘অফিসার ইনচার্জ’। তবে সেটা মুক্তি পায়নি। এখন তা মুক্তি দেওয়া হয়নি। গেছে কুরবানির ঈদে মুক্তি দেওয়ার কথা ভাবছেন এ সিনেমার পরিচালক। এতে মাহীর বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। এছাড়া মাহী অভিনীত আরও কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির মিছিলে।

     আনন্দনগর প্রতিবেদক 

  • মৌসুমী এখন কেন সব কিছু ডিলিট করবেন: ওমর সানী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর শেষ ইচ্ছা গুলো নিয়ে অনেকে সমালোচনা করছে, আবার অনেকে সম্মান জানাচ্ছে।

    rnrn

    এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর জীবনসঙ্গ ওমর সানী। তিনি গণমাধ্যমকে বলেছেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এটিকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিচ্ছেন। অনেকেই বলছেন, এখনই মৌসুমী সব কিছু বন্ধ করেন না কেন? সব কিছু ডিলিট করেন না কেন? আমার প্রশ্ন— এখন কেন করবেন? তিনি তো বলেছেন মৃত্যুর পর। তবে মৌসুমী যা বলেছেন চমৎকার বলেছেন।

    rnrn

    ওমর সানীর ভাষ্য, মৌসুমী বলেছেন, ‘আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন। হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এটাকে আমি স্বাগত জানাই। ’

    rnrn

    তিনি আরও বলেন, আমিও ক্ষমা চাইতে পারি। কারণ আমি তো পৃথিবীতে সারাজীবন থাকব না। আমিও চাই, পৃথিবীতে থেকে সুন্দরভাবে বিদায় নিতে হবে। যেখানে রাসুল (স) বিদায় নিয়েছেন, সেখানে আমাদেরও বিদায় নিতে হবে। তবে মৌসুমী হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এতে আমি সাকসেস বলে মনে করি।  

    rnrn

    মৌসুমীর হজে যাওয়ার প্রসঙ্গে টেনে ওমর সানী বলেন, ওমরাহ করেছি। আগামীতে পুরো পরিবার নিয়ে হজে যাওয়ার ইচ্ছা আছে।

    rnrn

    এর আগে মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে কথা বলেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন পরিচালক মালেক আফসারী। পরে ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও কথা বলেছিলেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক