Tag: চিত্রনায়িকা

  • মাহির সন্তানের জন্ম নিয়ে যা বললেন পরিচালক

    জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সম্প্রতি গণমাধ্যমে মৃত্যুর আগে জীবনের কিছু শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন। যেটি দেশব্যাপী আলোচিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মৌসুমীর সেই ইচ্ছাগুলো বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রিয়দর্শিনীকে এ পরামর্শ দেন।

    rnrn

    সেখানে মাহির প্রসঙ্গ টেনে আনেন পরিচালক। বলেন, মাহিয়া মাহি দুবার ওমরাহ করেছেন। দুবারই দুইটা প্রবলেম ফেস করেছেন। দুবারই তিনি উদ্ধার পেয়েছেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। সম্প্রতি একটা ঘটনা ঘটে মাহির জীবনে। কিন্তু সে এখন মা। বিচারকের প্রতি শ্রদ্ধা আসে। এই জন্য যে, বিচারক উপলব্ধি করেছিল— মাহি যাই করুক না কেন, বর্তমানে মাহির সন্তান মায়ের কোলে জন্ম নিল। যদি জামিন না হতো কোথায় সন্তানটা জন্ম হতো? এটাই হজের (ওমরাহ) গুণ। উপরওয়ালার একটা মেহেরবানি কিন্তু। সেই মেহেরবানি পেতে হলে চিত্রনায়িকা মৌসুমীকে হজ করার পরামর্শ দিয়েছেন এ পরিচালক।

    rnrn

    এদিকে মাহি প্রথমবার ওমরাহ করতে গিয়ে যখন সৌদি আরবে অবস্থান করছিলেন, তখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনালাফ ফাঁস হয়। পরে দ্বিতীয়বার ওমরাহ করতে গিয়ে স্বামীর শোরুম দখল নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলায় ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি হন। পরে সৌদি আরব থেকে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হন। সন্তানসম্ভবা বিবেচনায় তাকে জামিন দেন আদালত।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাবানার মতো মৌসুমীকে এখনই আড়াল হতে বললেন পরিচালক  

    শাবানার মতো মৌসুমীকে এখনই আড়াল হতে বললেন পরিচালক  
    rn
    rnজনপ্রিয় অভিনেত্রী আরিফা জামান মৌসুমী সম্প্রতি গণমাধ্যমে মৃত্যুর আগে জীবনের কিছু শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন। যেটি দেশব্যাপি আলোচিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

    rnrn

    এবার মৌসুমীর সেই ইচ্ছাগুলো বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রিয়দর্শিনীকে এ পরামর্শ দেন।
    rnএর আগে মৌসুমী তার জীবনের শেষ কিছু ইচ্ছা ও ভাবনার কথা জানিয়ে বলেছিলেন— আমি যদি মরে যাই, আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দেবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে। আমি মারা যাবার পর, আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়। জানাজা হবে, কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক। আর মারা যাওয়ার আগে বড় হজ করার ইচ্ছে রয়েছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার নিজের চেষ্টা তো রয়েছেই, সবার দোয়াও কাজে লাগে।
    rnএ ছাড়া মৌসুমী অনুরোধ করেন, মৃত্যুর পর তার ছবিগুলো যেন সবার মুঠোফোন থেকে মুছে দেওয়া হয়। এমনকি টিভি চ্যানেলেও যেন ‘ধুমধাড়াক্কা’ কোনো ছবি দেখানো না হয়। 
    rnতার ভাষ্য, ‘আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি বা জনগণ-দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। ছবি যদি সংরক্ষণ করতে হয়, তা হলে অবশ্যই মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ছবি থাকলে সেখানে সংরক্ষণের জন্য জমা দিয়ে দেবেন।

    rnrn

    যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় যে আর্কাইভে রাখলে ভালো হবে, গবেষণার জন্য প্রয়োজন আছে, তা হলে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষিত হবে। অবশ্যই বাছাই ছবিগুলো আর্কাইভে রাখা হবে, ভালো উদ্দেশ্যে। এ ছাড়া অন্যসব ছবি ডিলিট করে দিলে ভালো হয়।
    rnএমন ইচ্ছা বাস্তবায়নের জন্য পরিচালক মালেক আফসারী বলেছেন, মৌসুমী আমার পরিচালিত ‘আমি জেল থেকে বলছি’ সিনেমার নায়িকা ছিলেন।

    rnrn

    এ পরিচালক মৌসুমীর উদ্দেশ্যে বলেন, আপনি যে সিনেমাগুলো দর্শকদের ডিলিট করতে বললেন, আপনার সিনেমাগুলো যে চলছে ইউটিউবে সেগুলোর সঙ্গে অনেক পরিবারের রুজি জড়িত। আমি একটি সিনেমার কথা বলি— আমি জেল থেকে বলছি সেটি মিনিমাম একত্রে চালায় ২০ জন। কেউ কারও বিরুদ্ধে কপিরাইট দেয় না। এতে মাসে মিনিমাম দেড় লাখ টাকা করে আয় হয় তাদের। এ দিয়ে এদের সংসার চলে। তবে এ ছবিগুলো ডিলিট করে দিলে তাদের সংসার চলা বন্ধ হয়ে যাবে ম্যাডাম (মৌসুমী)। বুঝেন না কেন?

    rnrn

    মৌসুমীর উদ্দেশে তিনি বলেন, তবে আপনাকে আমি একটা পরামর্শ দিই— আপনি তো অনেক কামাইছেন, সুপারহিট ছিলেন, যশখ্যাতিও পেয়েছেন। কোনো কিছুর আপনার অভাব নেই। এখান থেকে কিছু টাকা ইনভেস্ট করে ওই ছবিগুলোর কপি রাইট কিনে নেন। পরে সেগুলো ধ্বংস করে দেন। আপনি নিজেও জানেন, রিজিকের তাগিদে আপনি মারা যাওয়ার পর কেউ ডিলিট করবে না।

    rnrn

    মৌসুমীর আরেকটি শেষ ইচ্ছা হজে যাওয়ার সেটিকে সাধুবাদ জানিয়েছেন এ পরিচালক। মাহির প্রসঙ্গ টেনে এ পরিচালক বলেন, মাহি দুবার ওমরাহ করতে গেছে। দুবারই দুটা বিপদ হয়েছে। সেটিও উদ্ধার করেছেন মহান আল্লাহ। আপনিও হজে যান আশা রাখি আপনিও রহমত পাবেন। 

    rnrn

    এ পরিচালক আরও বলেন, আপনি ৩০ বছরে অনেক দিয়েছেন শিল্পকে। আপনার এগুলো অবশ্যই গবেষণায় কাজে দেবে। আপনার সব থেকে প্রিয় ছিল ইন্ডাস্ট্রি। তবে আমি বলব— আপনার প্রিয় না। যেহেতু সব কিছু ডিলিট করতে চাচ্ছেন। এটা আপনার ধর্মের সঙ্গে যায় না বলে উপলব্ধি হয়েছে।  

    rnrn

    পরিচালক বলেন, আমি জেল থেকে বলছি সেখানে যে অভিনয় করেছেন, সেটি দেখে আমি কান্না করেছি। আপনি হজে চলে যান। আড়াল হয়ে যান। খুব ভালো লাগবে ব্যাপারটা। কিন্তু আড়াল না হয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি চলচ্চিত্রে নিজেকে সম্পৃক্ত রাখেন সেটি খারাপ হবে আপনার জন্য। মৃত্যুর আগের দিন মিডিয়াতে নাচ গান করলেন, পর দিন সব মুছার অনুরোধ করলেন এটি কি সম্ভব? তার চেয়ে বরং নিজেকে আড়াল করে ফেলেন। ধর্মীয় পথে যান। যদি মনে করেন এ পথটা খারাপ ছিল, যেটি বুঝতে আপনার ৩০ বছর লাগছে। ৩০ বছর অভিজ্ঞতার পর বলছেন আমি সব কিছু মুছে ফেলব। এটা কেমনে সম্ভব? আমার খারাপ কাজগুলো বা ছবিগুলো সরিয়ে ফেলব আর ভালোটুকু রাখব। তা হলে আমাদের উচিত হবে, সারাজীবন ভালো কাজটুকুই করতে হবে। 

    rnrn

    এ পরিচালক চিত্রনায়িকা শাবানার প্রসঙ্গ টেনে বলেন, আপনি হজে চলে যান। হজ থেকে এসে আপনাকে আমরা শাবানা ম্যাডামের মতো দেখতে চাই। আপনি আড়াল হয়ে যান। পাশাপাশি কিছু টাকা ইনভেস্ট করে ওই ছবিগুলো কপি রাইট কিনে নেন। পরে জীবিতাবস্তায় সেগুলো ধ্বংস করে দিন। এর মধ্য দিয়ে নতুন জীবন শুরু করেন। শাবানা ম্যাডামের মতো করে নিজেকে সরিয়ে ফেলেন। উপরওয়ালা আপনাকে আরও উন্নতি দেবেন। 

    rnrn

    শাবানা ম্যাডাম যেভাবে আড়াল হয়ে গেছে। আপনিও সেভাবে আড়াল হয়ে যান। পাশাপাশি ফিল্ম ক্লাবের সদস্য থেকে সরে যান। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • তবু পপির অপেক্ষায় নির্মাতা

    প্রায় তিন বছর হয়ে গেল আড়ালে আছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এর মধ্যে সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। এরপর আবারো গায়েব। নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার, বাবা-মায়ের বাসা-কোথাও নেই তিনি। লোকমুখে প্রচার, পপি বিয়ে করে সংসারি হয়েছেন। সন্তানও জন্ম দিয়েছেন। এ নিয়ে অনেক মুখরোচক খবরও প্রকাশ হয়েছে; কিন্তু তারপরও নিশ্চুপ পপি। 

    rnrn

    এদিকে তার অনুপস্থিতিতে কয়েকটি সিনেমার কাজ অসমাপ্ত আছে। সেগুলো নিয়েও কোনো মাথাব্যথা নেই এই নায়িকার। শুধু তাই নয়, তাকে উপলক্ষ্য করে একজন নির্মাতা একটি গল্প লিখেছিলেন। সেই গল্প পপিকে পড়েও শুনিয়েছেন। পপি তাতে অভিনয় করার মৌখিক সম্মতিও দিয়েছিলেন; কিন্তু এরপর আড়ালে চলে যাওয়ার জন্য সেই সিনেমাটি আর করা হয়ে উঠেনি নির্মাতা ও প্রযোজকের। অথচ সিনেমার পোস্ট প্রোডাকশন ও স্ক্রিপ্ট লেখা বাবদ প্রযোজকের বেশ কিছু অর্থ খরচ হয়ে গিয়েছে। পপি নেই খবরে, তবু তার জন্য অপেক্ষা করছেন সেই পরিচালক ও প্রযোজক। 

    rnrn

    এদিকে সাদেক সিদ্দিকী বেশ কয়েকবার পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’র মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যাচ্ছেন বারবার। সূত্র জানিয়েছে, এ সিনেমায়ও আসলে পপি কাজ শেষ করেননি। নির্মাতা পপিকে না পেয়ে তার কিছু দৃশ্য বাদ দিয়ে সম্পাদনা করেছেন সিনেমাটির।

    আনন্দনগর প্রতিবেদক

  • বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

    এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা বিয়ে করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।  

    rnrn

    একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।

    rnrn

    বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।

    rnrn

    চিত্রনায়িকা একাকে সর্বশেষ ২০১২ সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। মাঝখানে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় আসেন। 

    rnrn

    ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরের বছর প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

    বিনোদন ডেস্ক