Tag: গান

  • এ তো সাইবেরিয়ায় চলে এলাম: জেমস

    বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর। সেখানেই নগরবাউল ব্যান্ড দলের সংগীতশিল্পী জেমসকে বর্ণাঢ্য কর্মজীবনের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

    সাধারণত কনসার্ট ছাড়া কোনো আয়োজনে পাওয়া যায় না এ কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পীকে। জানতে চাওয়া হয় কেন কনসার্টের বাইরে আয়োজন এড়িয়ে চলেন তিনি। এমন প্রশ্নে নগরবাউল স্বভাবসুলভ উত্তর দেন— ‘যাই না আরকি’।

    সন্ধ্যা সোয়া ৬টায় অনুষ্ঠানে পৌঁছান নগরবাউল জেমস। কালো টি-শার্টের সঙ্গে মাথায় পরিচিত গামছা। সোজা ঢুকে যান গ্রিনরুমে। রুমে ঢুকেই এয়ারকন্ডিশনের তাপমাত্রা নিয়ে মজা করে তিনি বলেন, ‘এ তো সাইবেরিয়ায় চলে এলাম।’ এরই মাঝে আশপাশ থেকে বাকি সদস্যরা রুমে ঢোকেন। তারাও বলে ওঠেন— ‘ঠান্ডায় জমে গেছি ভাই। তাই হেঁটে এলাম।’

    ব্যান্ডের সদস্যদের কাছে খবর নিয়ে চেয়ার টেনে বসে পড়েন আড্ডায়। মঞ্চের বাইরে পর্দায় জেমস যতটা মিতভাষী, এ দিন আড্ডায় যেন তিনি ছিলেন তার উল্টো— দেশ, রাজনীতি, অর্থনীতি থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, তেলসংকট— সব কিছুই উঠেছে আড্ডায়।

    আড্ডার মধ্যেও নগরবাউলের মাথায় ছিল মঞ্চে ওঠার তাড়া। গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিনকে বারবার জিজ্ঞেস করছিলেন সব ঠিকঠাক কি না। ইসমামুল জানান, সব ঠিক আছে। সাউন্ড চেক হয়ে গেছে, মঞ্চে গেলেই হয়ে যাবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরই মাঝে ব্ল্যাক কফি, স্যান্ডউইচ আর কেক খান জেমস। খাবারের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের বিভিন্ন কিছু জানতে চান তিনি। মঞ্চে এখন কী হচ্ছে। আর কতক্ষণ পর উঠতে হবে, দর্শক কেমন এসেছে।

    হঠাৎ ডাক পড়ে মঞ্চ থেকে। মঞ্চ তৈরি, এখনই উঠতে হবে। মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিনকে নিয়ে হাঁটা দেন জেমস। মঞ্চে তখন জেমসের জনপ্রিয় তিন গানে পারফর্ম করছিলেন— শুভ, কিশোর ও ইমরান। মঞ্চের পেছনে বসে শুনছিলেন নগরবাউল।

    ইমরানের গানের পরেই মঞ্চে ওঠেন জেমস। আর চারদিকে তখন দর্শকদের শিস-করতালি। সাউন্ডটা একটু চেক করে, আগত দর্শকদের শুভসন্ধ্যা জানান তিনি। ‘বাহ, অনেক মানুষ হয়েছে নাকি’—   বলছিলেন নগরবাউল জেমস।  এরপরই দরাজ কণ্ঠে জেমস গেয়ে ওঠেন— ‘সুন্দরীতমা আমার/ তুমি নীলিমার দিকে তাকিয়ে/ বলতে পারো/ এই আকাশ আমার।’

    জেমসের পরিবেশনার পরই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে জেমস বলেন, ‘অর্ধেক হয়েছে, আরও অর্ধেক বাকি আছে।’ মঞ্চ থেকে নামার সময় সম্মাননা স্মারকের ওজন নিয়েও খুনসুটি করেন এ কিংবদন্তি সংগীতশিল্পী। বলেন, ‘ওজন তো ভালোই।’

    বিনোদন ডেস্ক

  • প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

    দেশের সঙ্গীতাঙ্গনের দুই তারকা রুনা লায়লা ও বাপ্পা মজুমদার এবার নতুন চমক নিয়ে আসছেন। প্রথমবারের মতো এই দুই শিল্পীকে একসঙ্গে শোনা যাবে ভিন্ন আঙ্গিকের একটি গানে, যা মূলত একটি ‘বাংলা গজল’।

    সৈয়দ গালিব হাসানের কথায় নির্মিত এই বিশেষ গানের ঘোষণা সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে দিয়েছেন রুনা লায়লা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করেন তিনি।

    ভিডিও বার্তায় রুনা লায়লা জানান, ‘অনায়াসে’ শিরোনামের গানটি শুরুতে এককভাবে তার গাওয়ার কথা থাকলেও বাপ্পা মজুমদারের সুর ও কম্পোজিশন শুনে তিনি নিজেই একে দ্বৈতকণ্ঠে গাওয়ার প্রস্তাব দেন।

    বাপ্পার প্রতিভার প্রশংসা করে তিনি বলেন, বাপ্পা অত্যন্ত মেধাবী একজন সুরকার, গায়ক ও সঙ্গীত পরিচালক। ওর সঙ্গে গাইলে জিনিসটা ভালো হবে মনে করেই আমরা একসঙ্গে গানটি রেকর্ড করেছি।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, প্রায় এক বছর আগে বাপ্পা মজুমদারের বনানীর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রুনা লায়লার সঙ্গে একসঙ্গে গাইতে পারার প্রতিক্রিয়ায় বাপ্পা মজুমদার বলেন, এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। স্বপ্ন সত্যি হল।

    বাংলা ভাষায় গজলের এমন নিরীক্ষা আগে কখনও হয়নি উল্লেখ করে রুনা লায়লা জানান, দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পীর এই বিশেষ কোলাবরেশনটি আগামী ১৬ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।

    নতুন ধারার এই গানটির সাফল্য কামনায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আশা ভোসলের শেষকৃত্য কবে-কোথায়, জানাল পরিবার

    ভারতের  কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন।  আজ রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন তার ছেলে।

    এর আগে শনিবার (১১ এপ্রিল) তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। 

    তার ছেলে আনন্দ ভোসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।’

    আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—বিভিন্ন ধারায় তার সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নাম করেছেন।

    তথ্যসূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • প্রথমবারের মতো হৃদয় খানের সুরে গাইলেন ইমরান

    সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হৃদয় খান ও ইমরান মাহমুদুল। দুজনকে এবার একসঙ্গে পাওয়া যাচ্ছে নতুন একটি গানে। প্রথমবারের মতো হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গান গেয়েছেন ইমরান।

    ‘ফিরে এলে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    হৃদয় খানের সুরে গাইতে পেরে ইমরান বলেন, ‌‘অন্যের সুরে গাইতে সবসময়ই ভালো লাগে। হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাম্প্রতিক সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। সিনেমা, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য একাধিক নতুন গান প্রকাশ করেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাতেও তার গাওয়া গান দর্শকপ্রিয়তা পেয়েছে।

    এদিকে, আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শোতে অংশ নিতে যাবেন ইমরান। ৭ মে দেশে ফেরার পর বাকি কাজ শেষ করে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

    বিনোদন ডেস্ক

  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন

    ভারতের  কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। 

    রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। 

    তার ছেলে আনন্দ ভোসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ‘

    হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, ৯২ বছর বয়সি এই শিল্পীর হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

    এদিকে তার নাতনি সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই সুস্থতার খবর পাওয়া যাবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—বিভিন্ন ধারায় তার সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে।

    সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নাম করেছেন।

    বিনোদন ডেস্ক

  • বিতর্কিত গানের নতুন সংস্করণ বাদশাহর

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী বাদশাহর গান নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলে বিতর্ক। সম্প্রতি ‘টটীরী’ নামে সেই গানটি তৈরি করে বিতর্কে জড়িয়ে যান  এ সংগীতশিল্পী। এ নিয়ে বহু সমালোচনার মুখেও পড়েন তিনি। মহিলা কমিশনে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। 

    এবার শুক্রবার (১০ এপ্রিল) ঘোষণা দিয়েছেন সেই গানের নতুন সংস্করণ আনতে চলেছেন তিনি। প্রবল সমালোচনার মুখে সেই গান সরিয়ে ফেলা হয় ‘স্ট্রিমিং প্ল্যাটফর্ম’ থেকে। মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই মুক্তি পাবে সেই নতুন গানটি। সেই গানে ‘আপত্তিকর’ কিছু থাকবে না বলেও জানিয়েছেন বাদশাহ।

    এর আগে ৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়েছিলেন বাদশাহ। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। কমিশনের কাছে ক্ষমা চেয়েছেন গায়ক। শুধু তাই নয়, সেই সঙ্গে ৫০ জন মেয়ের পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সেই সঙ্গে কমিশনকে নাকি বাদশা এ-ও জানান, আগামী চার মাসের মধ্যেই নারীদের জন্য একটি ইতিবাচক গান তৈরি করবেন তিনি। ভবিষ্যতে তিনি এ ধরনের আর কোনো কাজ না করার কথাও দিয়েছেন। তাহলে ‘টটীরী ফির সে’ কি সেই যাত্রারই প্রথম পদক্ষেপ?

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছেন গায়ক বাদশাহ। সেখানে তিনি হরিয়ানার বাসিন্দা ও সব অনুরাগীর উদ্দেশ্যে লিখেছেন—গত কয়েক সপ্তাহ ধরে আমাদের ‘টটীরী’ গানটি নিয়ে সরকারি আধিকারিক, মহিলা কমিশন, সমাজকর্মীসহ অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি। তার ওপর ভিত্তি করে আমরা এই গানে প্রয়োজনীয় বদল ঘটিয়েছি এবং সব আপত্তিকর অংশ মুছে ফেলেছি। 

    এ গায়ক বলেন, আমি সবার প্রতিক্রিয়া ও আবেগকে সম্মান করি। শিল্পী হওয়ার পাশাপাশি এই সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়বদ্ধতাও জরুরি।

    বাদশাহ আরও বলেন, আমি চিরকালই নির্দিষ্ট জায়গার সংস্কৃতি ও মানুষের কথাই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।  ‘টটীরী ফির সে’ সেদিকেই আমাদের পরবর্তী পদক্ষেপ। আপনাদের সমর্থন, কণ্ঠ এবং বিশ্বাসই গানটিকে জীবিত রেখেছে। আশা করছি, নতুন গানেও তা বজায় থাকবে। সেই বার্তায় বাদশাহ ঘোষণা করেছেন, ১৪ এপ্রিল ‘টটীরী ফির সে’ মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • আসিফ আকবরের সঙ্গে প্রিসিলার ‘আপত্তিকর ছবি’ নিয়ে যা জানা গেল

    সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আসিফ আকবরের সঙ্গে সম্প্রতি প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট প্রিসিলা ফাতেমার আপত্তিকর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

    মঙ্গলবার (৩১ মার্চ) সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে প্রিসিলা ফাতেমা ও আসিফ আকবরের প্রচারিত ছবিটি আসল নয় বলে নিশ্চিত হয়েছে তারা। প্রকৃতপক্ষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তাদের ভিন্ন একটি ছবিকে সম্পাদনা করে আলোচিত এই ছবিটি তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

    আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত ছবির সন্ধান পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করে রিউমর স্ক্যানার।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ১৮ মার্চ আসিফ আকবর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তার এবং প্রিসিলার একটি ছবি পোস্ট করেছিলেন। সেটি পর্যালোচনা করে আলোচিত ছবিটির সঙ্গে উক্ত ছবির পারিপার্শ্বিক অবস্থা ও তাদের দুজনের অঙ্গভঙ্গির মিল রয়েছে বলে জানায় রিউমর স্ক্যানার। সংস্থাটির ধারণা, উক্ত ছবিটি সম্পাদনার মাধ্যমেই ভুয়া সেই ছবিটি তৈরি করা হয়েছে।

    প্রতিবেদনে আরও জানানো হয়, ফেসবুকে আসিফ-প্রিসিলার ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৯.৩ শতাংশ। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, গাইতে পারছেন না

    চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া অলকা ইয়াগনিক এখন কঠিন এক স্বাস্থ্যসংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। মাইক্রোফোনের সামনে দাঁড়ানোই যেখানে ছিল তার নিত্যদিনের কাজ, সেখানে বর্তমানে নতুন কোনো গানের প্রস্তাবে সাড়া দিতে পারছেন না তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা জানান, এখনো তিনি বিরল এক শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। ২০২৪ সালে হঠাৎ করেই নিজের অসুস্থতার খবর প্রকাশ করে ভক্তদের উদ্বিগ্ন করেছিলেন তিনি। সেই সময়ের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

    অলকা ইয়াগনিক বলেন, সুরকারদের কাছ থেকে এখনো নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে শারীরিক অবস্থার কারণে সেগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তার ভাষায়, ‘প্রস্তাব আসে, কিন্তু কাজ করতে পারছি না’।

    চিকিৎসকদের মতে, তিনি ‘সেন্সরিনিউরাল হেয়ারিং লস’ নামের জটিল এক সমস্যায় আক্রান্ত, যা সাধারণত স্নায়ু ক্ষতির কারণে হয়ে থাকে। জানা গেছে, একটি আকস্মিক ভাইরাল সংক্রমণের পরই তার এই সমস্যা শুরু হয়। ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন, একবার বিমানে ভ্রমণের পর নামতেই হঠাৎ শ্রবণশক্তি হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হন—যা তার জীবনের বড় ধাক্কাগুলোর একটি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সবশেষে তার কণ্ঠ শোনা গেছে ‘অমর সিং চামকিলা’ সিনেমায়। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবির ‘নারম কালজা’ গানটি তিনি গেয়েছিলেন এ আর রহমানের সুরে। এরপর আর নতুন কোনো গান রেকর্ড করেননি তিনি।

    এদিকে চলতি বছরের শুরুতে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে। তবে এই অর্জন নিয়েও তার প্রতিক্রিয়া ছিল সংযত—সম্মান যেকোনো সময়েই এলে সেটিকে স্বাগত বলেই মনে করেন তিনি।

    অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের কাছে প্রার্থনা চেয়েছেন অলকা ইয়াগনিক। পাশাপাশি উচ্চ শব্দ ও দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন, যা শ্রবণশক্তির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি মানবতায় বিশ্বাসী’

    দেশের জনপ্রিয় হেভি মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ। চলতি বছরের গ্রীষ্মে ব্যান্ডটি যুক্তরাষ্ট্র সফরে যাবে। দুই বছর আগেও ওয়ারফেজ যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। সম্প্রতি সেই সফর ঘিরে পুরোনো এক স্মৃতির কথা সামনে আনলেন ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল।

    এই মিউজিশিয়ান নব্বই দশকে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় ছোট ভাই হারানোর পর পুরো পরিবারসহ দেশে ফিরে আসেন। এরপর আর কখনো দেশটিতে যাওয়ার চেষ্টা করেননি। ২০২৪ সালে ব্যান্ডের ইউএস ট্যুরের জন্য তিনি ভিসা আবেদন করেন, দলের অন্যান্য সদস্যরা ভিসা পেলেও তাকে দেওয়া হয়নি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রসঙ্গটি নিয়ে এই গিটারিস্ট লিখেছেন, ‘২০২৪ সালে ওয়ারফেজের ইউএসএ ট্যুরের জন্য আমি ভিসার আবেদন করি। আমাকে ভিসা রিজেক্ট করা হয়। এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি যে আমেরিকা দেখে এসেছি, ওই আমেরিকা আর নেই। আমার কাছে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার একটি জায়গা ছাড়া নতুন কিছুই নয়।’

    এ বছরের গ্রীষ্মেই ওয়ারফেজ যুক্তরাষ্ট্র সফরে যাবে জানিয়ে কমল বলেন, ‘আমার মনে হয় না আমি আমেরিকা যেতে চাই। দরকার নেই আমেরিকা শো করার। আমি মানবতায় বিশ্বাসী। যে দেশে যাবার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ফ্রি প্যালেস্টাইন লিখতে পারব না, সেই দেশে আমার যাবার দরকার নেই। ওই দেশটা আমার জন্য অপয়া।’

    তিনি আরও বলেন, ‘দেশের মাটিতেই থাকব এবং সত্যকে সত্য বলব। সব সময় বলেছি, আমার সংগীত শুধু বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষীদের জন্য। কখনো বিশ্বজয়ের ইচ্ছা হয়নি। সত্যকে সত্য বলব।’

    বিনোদন ডেস্ক

  • মারা গেছেন ‘একুশে পদকপ্রাপ্ত’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

    ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এ গায়িকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মাহবুবা রহমান বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

    ১৯৪৭ সালে তৎকালীন ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে প্রথম তার গান প্রচারিত হয়। পঞ্চাশ ও সত্তর দশকের রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের কারিগর ছিলেন তিনি। মূলত পল্লিগীতি ও আধুনিক গানে তার দখল ছিল ঈর্ষণীয়। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছিলেন।

    এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ সমর দাসের সুরে তার গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি আজীবন শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে। এরপর জহির রায়হানের ‘কখনো আসেনি’ ছবিতে খান আতাউর রহমানের সুরে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ কিংবা ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’ এমন সব গান তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    জাগো হুয়া সাভেরা, আসিয়া, এ দেশ তোমার আমার, যে নদী মরুপথে, কখনো আসেনি, সূর্যস্নান, সোনার কাজল, নবাব সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পার মতো ঢাকার প্রথম দিকের অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। ১৯৫০ সালে তিনি আবুল হাসনাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে পারিবারিক অমতে হওয়া সেই বিয়ে টেকেনি।  

    পরবর্তীতে ১৯৫৮ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার ও সংগীতজ্ঞ খান আতাউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে, যাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।

    বিনোদন ডেস্ক