Tag: গান

  • গানটি শোনে মনে হচ্ছিল ফাটিয়ে নাচতে হবে : দীঘি

    অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যায় ঢালিউডের উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে। এ ধারাবাহিকতায় ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের আরও একটি গানের মডেল হয়েছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার গানটি মুক্তি পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউবে।
    rn 
    rnগানটি নিয়ে দীঘি বলেন, স্বল্প সময়ের মধ্যে কাজটি করা হয়েছে। যখন কাজটির প্রস্তাব আসে তখন লিগামেন্টে সমস্যার কারণে সম্পূর্ণ বিশ্রামে ছিলাম; কিন্তু গানটি শোনার পর এবং পুরো টিম সম্পর্কে জানার পর না করতে পারিনি। মনে হচ্ছিল ফাটিয়ে নাচতে হবে। আসলে গানটি এ রকমই। টানা ২২ ঘণ্টা কাজ করে শুটিং শেষ করেছিলাম। পুরো টিমের সবাই দুর্দান্ত কাজ করেছেন।

    rnrn

    এই অভিনেত্রী আরও বলেন, গানটির শুটিংয়ের আগে ওজন কমিয়েছেন দীঘি। এরপর দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।এখনো সেই চেষ্টা অব্যাহত আছে তার। দীঘি বলেন, ‘আমার ইচ্ছা ছিল, জিদ ছিল যে পর্যন্ত ওজন কমাতে না পারব, ততক্ষণ থামব না। এ পর্যন্ত ৭ কেজি ওজন কমিয়েছি।’

    rnrn

    শাওন ও ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি গেয়েছেন সায়রা রেজা ও অপু মাহফুজ। সোহেল রাজের নির্দেশনায় এর ভিডিওতে দীঘির সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন।
    rn 
    rnএদিকে দীঘি সম্প্রতি শেষ করেছেন ‘শ্রাবণ জোছনা’ নামের একটি সিনেমার কাজ। এটা দীঘি অভিনীত প্রথম অনুদানের সিনেমা। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন আব্দুস সামাদ খোকন। এছাড়া চলতি মাসেই সুমন ধরের পরিচালনায় ‘ফেরা’ নামের নতুন একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করতে যাচ্ছেন দীঘি। এতে তার বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান। এতে শাহানাজ চরিত্রে অভিনয় করবেন দীঘি।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে দর্শকরা বোতল ছুড়লেন জনপ্রিয় গায়ককে 

    দক্ষিণ ভারতের এক মঞ্চে গান গাইছিলেন রক-পক গায়ক কৈলাশ খের। গান গাওয়া অবস্থায় দর্শকদের মধ্য থেকে মঞ্চের দিকে গায়ককে লক্ষ্য করে ছুড়ে আসে একটি বোতল। গায়কের পাশেই আছড়ে পড়ে বোতলটি। তবুও গান চালিয়ে গেছেন এই গায়ক।

    rnrn

    রোববার রাতে রাজ্যের বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে এ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ভারতীয় এই গায়ক। তবে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন গায়ককে লক্ষ্য করে বোতল ছোড়া হলো? অবশেষে জানা গেল এ ঘটনার আসল রহস্য!

    rnrn

    এ ঘটনায় প্রদীপ ও সুরাহ নামের দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে তারা জবানবন্দিও দিয়েছেন। তাদের জবানবন্দির বরাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, কৈলাশ খের হিন্দি গান পরিবেশন করলেও কোনো কন্নড় গান পরিবেশন করছিলেন না। কন্নড় গান পরিবেশনের দাবি তুলে বোতল ছুড়েছেন তারা। পানির বোতল ছুড়েছিলেন বলে স্বীকার করেছেন তারা।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গানের মধ্যে হঠাৎ কৈলাশ খেরের পাশে দর্শকসারি থেকে একটি বোতল আছড়ে পড়ে, তবু গান চালিয়ে গেছেন এই গায়ক।  পরে আয়োজকরা এসে বোতলটি সরিয়ে নেন।

    rnrn

    শুক্রবার তিন দিনব্যাপী হ্যাম্পি উৎসব শুরু হয়ে রোববার শেষ হয়। সেখানে আরমান মালিক, বিজয় প্রকাশসহ কয়েকজন শিল্পী গান পরিবেশন করেছেন।

    rnrn

    প্রসঙ্গত, ‘আল্লাহ কি বান্দে’, ‘চাঁদ সিফারিশ’, ‘তেরি দিওয়ানি’, ‘তাওবা তাওবা’, ‘সাইয়া’সহ বেশ কয়েকটি গানের জন্য ভারতীয় উপমহাদেশে আলোচিত কৈলাশ খের। সুফি ঘরানার গানে তার আলাদা পরিচিতি আছে।

    বিনোদন ডেস্ক

  • ব্যস্ততাকে বেশ উপভোগ করছি: কুমার বিশ্বজিৎ

    জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি স্টেজ শোও করছেন। পুরোনো কয়েকটি গান রিমিক করে নতুনভাবে উপস্থাপন করার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

    rnrn

    ** এখন স্টেজ শো বেশি হচ্ছে। গত সপ্তাহে কক্সবাজার থেকে শো করে এসেছি। ঢাকাতেও শো ছিল। এখন প্রায় নিয়মিত শো করছি। নতুন গানও তৈরি করছি। সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। এর আগে গত বছর দুটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছি। সেগুলোতে দর্শক সাড়া ভালোই ছিল। নতুন করে আরও কয়েকটি মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নিচ্ছি।

    rnrn

    * কোভিড আতঙ্কের পর বর্তমান সময়কে কতটা উপভোগ করছেন?

    rnrn

    ** আসলে আমরা সংগীতের মানুষ। শুধু ঘরে বসে সব করা সম্ভব নয় আমাদের। কোভিডের কারণে সব কিছু বন্দি হয়ে গিয়েছিল। এখন পৃথিবী বেশ শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। অন্যান্য পেশার মানুষের পাশাপাশি আমরা যারা সংগীত নিয়ে কাজ করি আমাদেরও ব্যস্ততা বেড়ে চলছে। আসলে কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজি। বর্তমান ব্যস্ততাকে বেশ উপভোগ করছি।

    rnrn

    * সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, বিশেষ কিছু আসছে। কিসের ইঙ্গিতে এ পোস্ট?

    rnrn

    ** আসলে আমার সংগীত জীবনের চার দশক পার হলো, এ নিয়ে একটি বিশেষ কাজ হচ্ছে। বিস্তারিত এখনই বলতে চাই না। ঈদুল ফিতরে এটি প্রচারে আসবে। তার আগে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে। ভালো কিছু হচ্ছে এটা বলতে পারি।

    rnrn

    * আপনার গাওয়া পুরোনো বেশ কয়েকটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করার যে প্রজেক্ট হাতে নিয়েছিলেন, সেটির অগ্রগতি কতদূর?

    rnrn

    ** এখন স্টেজ শো ও নতুন গানের ব্যস্ততা আছে। পাশাপাশি পুরোনো গানের প্রজেক্টের কাজটিও করছি। এরই মধ্যে এ প্রজেক্টের কয়েকটি গান প্রকাশ করেছি। সেসব গানে শ্রোতারাও ভালো সাড়া দিয়েছেন। আরও কিছু গান নিয়ে কাজ করছি। পর্যায়ক্রমে এগুলো প্রকাশ হবে।

    rnrn

    * বর্তমান গানের জগৎ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

    rnrn

    ** মানুষের মৌলিক চাহিদা হচ্ছে-অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এরপর বিনোদন। বেঁচে থাকার জন্য বিনোদন দরকার হয়, তবে আগে অন্ন, বস্ত্র ও বাসস্থান। কয়েক বছর ধরে পৃথিবীর যে অবস্থা ছিল তাতে মানুষ আগে বেঁচে থাকার চেষ্টাই বেশি করতেন। এখন যে করেন না বিষয়টি তা নয়। কোভিড মহামারি গেল। তবে নতুন করে নাকি কয়েকটি দেশে আবারও ভাইরাসটি আক্রমণ করেছে। আমাদের দেশে তেমনটি এখনো দেখা যায়নি। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের উত্তাপও কিছুটা কমেছে। মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে। তাই গানের বাজারও এখন ব্যস্ততার দিকে যাচ্ছে। সামনে আরও ভালো কাজ হবে আমার বিশ্বাস।
    rn 

    হাসান সাইদুল 

  • ও প্রিয়া গানের সেই ‘প্রিয়া’ কে, জানালেন আসিফ

    প্রায় দুই যুগ ধরে দেশের সংগীতাঙ্গনে রাজত্ব করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সংগীতের বাইরেও নানা কারণে নিয়মিতই আলোচনায় থাকেন তিনি।

    rnrn

    আসিফের সংগীত জগতের আনুষ্ঠানিক ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০১ সালের ২৯ জানুয়ারি। ওই দিন দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসা সফল অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে এসেছিল। সেই অ্যালবামের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

    rnrn

    আসিফকে কনসার্টে এখন আর আগের মতো দেখা যায় না। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এক কনসার্টে যোগ দিয়েছিলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী। যেখানে ২২ বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ গাওয়ার পাশাপাশি ওই গানের প্রিয়ার সম্পর্কেও বলেছেন তিনি।

    rnrn

    গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ মাতান আসিফ। 

    rnrn

    এ সময় তিনি বলেন, ‘এই গানের সঙ্গে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নেই। প্রিয়া যিনি, তিনি গীতিকারের স্বপ্ন ছিলেন। সুরকারের স্বপ্ন ছিলেন। সেই প্রিয়া যদি কোনো মেয়ে হয়ে থাকে, তবে সে এখন নানি হয়ে গেছে, তার বিয়ে-শাদি হয়ে গেছে। আর যদি ছেলে হয়ে থাকে, তবে আর একটু লেটে হবে।’

    rnrn

    উল্লেখ্য, ২০০১ সালে সাউন্ডটেকের ব্যানারে ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে আসে। সেই সময় অ্যালবামটির ৬০ লাখ কপি বিক্রি হয় এবং বাংলাদেশ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হয়ে ওঠে। অ্যালবামটিতে মোট ১২টি গান আছে। যার প্রতিটি গানের কথা ও সুর করেছেন ইথুন বাবু।

    বিনোদন ডেস্ক

  • ইমন আমার মনের মতো আরেকটি গান বানিয়েছে: আঁখি

    জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের আবেদন এখনো কমেনি দর্শক-শ্রোতাদের কাছে। শওকত আলী ইমনের সঙ্গে আঁখির তৈরি গান দর্শকদের জন্য বাড়তি প্রাপ্তি।

    rnrn

    এই জুটির ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’—এই গানগুলো এখনো কানে বাজে। 

    rnrn

    টানা ১০ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই শিল্পী ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম ‘রাজকুমারী’। এর সুর-সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই। আর গানের ভিডিওতে আঁখি নিজেই অভিনয় করেছেন।

    rnrn

    আঁখি আলমগীর এ বিষয়ে বলেন, এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। এ জন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফরম  করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।

    rnrn

    আঁখি জানান, আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
    rnআরটিভির বেঙ্গল স্টুডিওর খোলামাঠে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। 

    rnrn

    গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • কনা-রিজভীর ৩ গান

    ‘চোখেরই পলকে’, ‘যদি তুমি’, ‘রোদ্দুর ভেঙ্গে’ গানগুলো দিয়ে শ্রোতামহলে আলোচিত হন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। ২০১২ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’। 

    rnrn

    এরপর আরও বেশ কিছু গান-ভিডিও প্রকাশ করেছেন তিনি। কুড়িয়েছেন শ্রোতার প্রশংসা।

    rnrn

    রিজভীর গাওয়া জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই দ্বৈত। সেই ধারাবাহিকতায় এবার তিনি একসঙ্গে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনার সঙ্গে। 

    rnrn

    এ গানগুলোর দুটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, একটি লিখেছেন শাহান কবন্ধ। একটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। আরেকটির সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। অন্যটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। 
    rnসম্প্রতি এই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর সবগুলোই প্রেম ভালোবাসার কথামালায় সাজানো। 

    rnrn

    গানগুলো নিয়ে রিজভী ওয়াহিদ বললেন, ‘অনেক দিন ধরেই কনার সঙ্গে এই গান তিনটি নিয়ে কাজ চলছিল। সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হওয়ায় ভালো লাগছে। তিনটি গানই ভালোবাসার কথায়, ভালোলাগার কথায় সাজানো। কথা-সুর-সংগীতায়োজনেও ভালোবাসার আবহ পাবেন শ্রোতারা।’ 

    rnrn

    অন্যদিকে কনা বলেন, ‘রিজভী ওয়াহিদ সংগীতপাগল একজন মানুষ। নানান ব্যস্ততার মাঝেও তার গান করার বিষয়টি আমার ভালো লাগে। তার সঙ্গে খুব সুন্দর, শ্রুতিমধুর তিনটি গানে কণ্ঠ দিয়েছি। কথাগুলো তৈরি করেছেন গুণী মানুষেরা। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’

    rnrn

    রিজভী ওয়াহিদ আরও জানান, তিনটি গানেরই মনোরম ভিডিও করা হবে। তারপর চলতি বছর পর্যায়ক্রমে গান-ভিডিওগুলো ইউটিউবে উন্মুক্ত করা হবে।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে ডিভোর্সটা হয়েই গেল: নচিকেতা

    জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী দুই বাংলার মানুষরে কাছে বেশ জনপ্রিয়। ‌জনপ্রিয় এই শিল্পী রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে ডিভোর্সের কথা বলা হয়েছে।

    rnrn

    সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে নচিকেতা লেখেন, যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।

    rnrn

    তবে কার ডিভোর্স হয়েছে তা উল্লেখ করেননি তিনি। কারো কারো ধারণা নতুন কোনো গান আসছে তার। যার শিরোনাম হতে পারে,  ‘যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’

    rnrn

    ৫৭ বছর বয়সী জনপ্রিয় এই শিল্পীর বাড়ি কলকাতায়। সেখানেই তার জন্ম। তবে নচিকেতার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে। 

    rnrn

    তবে তার এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন অনেকে। বেশিরভাগই জানতে চেয়েছেন এই পোস্টের রহস্য।

    বিনোদন ডেস্ক

  • মুহিন-লিজার নতুন গান প্রশংসিত

    নতুন বছরের শুরুতেই এ প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন গান প্রকাশ হয়েছে। এবার প্রকাশ হলো মুহিন খানের সঙ্গে তার দ্বৈত গান। গানের শিরোনাম ‘যতনে’। গানটি প্রশংসিত হয়েছে।

    rnrn

    এটি লিখেছেন হাবিব সিরাজী বাব্বু, সুর করেছেন সুজন আরিফ। সংগীতায়োজন করেছেন সাইমন আহমেদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাশিদ পলাশ। গানটি প্রকাশ হয়েছে মুহিন খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে। 

    rnrn

    এ প্রসঙ্গে মুহিন বলেন, ‘এটি আমার অন্যতম প্রিয় একটি গান। আমার কোনো গান রেকর্ডিং শেষ হয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসেই শুনি। তবে যতনে গানের মতো অন্য কোনো গান এতবার শোনা হয়নি আমার। আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছে যে, এক ধরনের আত্মবিশ্বাস জন্মেছে গানটি সবারই ভালো লাগবে। আর লিজাও অসাধারণ গেয়েছে। সব মিলিয়ে গানটি নিয়ে খুবই আশাবাদী আমি।’ 

    rnrn

    লিজা বলেন, ‘গানটি রেকর্ডিংয়ের সময় মুহিন ভাই বলেছিলেন এটি আমাকে ভেবেই করা। রোমান্টিক একটি গান। অনেক ভালোলাগা নিয়ে গাইলাম। এ গানটির অনেক সুন্দর একটি ব্রিজ লাইন আছে এবং সবাই গুনগুন করে গাইবেন আমার বিশ্বাস। মুহিন ভাই খুব চমৎকার গান করেন, যথেষ্ট সুরেলা কণ্ঠ, যে কারণে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে ভালো লেগেছে। আর মিউজিক ভিডিও বেশ যত্ন নিয়ে ভালো বাজেটেই নির্মাণ করা হয়েছে।’
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • ‘আমার জীবনে খুব বেশি চাওয়া নেই’

    গেল বছরের একেবারে শেষদিকে এবং চলতি বছরের শুরুতে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর দুটি মৌলিক গান। এরমধ্যে ‘অপরাহ্নে’ শিরোনামের একটি গান লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন পৃথ্বিরাজ-ঋতুরাজের মা দূর্বা চৌধুরী। 

    rnrn

    নতুন বছরের শুরুতেই প্রকাশিত ‘কোনো মানে নেই’ শিরোনামের গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া খান। এ গানে ফাহমিদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাসলিম হাসান। 

    rnrn

    এ দুটিসহ আরও বেশ কিছু গান নিয়ে আজ এবং আগামীকাল তিনটি টিভি চ্যানেলে হাজির হবেন বলে জানিয়েছেন ফাহমিদা নবী। এদিকে আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। এ উপলক্ষ্যে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে এবং রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবেন ফাহমিদা নবী। 

    rnrn

    আগামীকাল রাত ১১টা ১৫ মিনিটে এনটিএন বাংলায় সরাসরি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। ফাহমিদা নবী বলেন, ‘আমার জীবনে খুব বেশি চাওয়া নেই। মৃত্যুর পরও যেন আমার গাওয়া গান যুগের পর যুগ মানুষ আগ্রহ নিয়ে শোনেন সেই স্বপ্ন আর আশা থেকেই এখনো ভালো ভালো গান করার চেষ্টাটাই আছে আমার মাঝে।’

    বিনোদন ডেস্ক