Tag: গান

  • নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

    ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম সিকদার। ক্যামেরার সামনে অনিয়মিত এই অভিনেত্রী মাঝে দীর্ঘদিনের বিরতি শেষে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন। অভিনয়ের পর এবার তিনি গানেও ফিরলেন।

    দীর্ঘ ৯ বছর পর কুসুমের কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’ গানটি প্রকাশিত হল। সবশেষ এই অভিনেত্রীর গাওয়া ‘নেশা’ শিরোনামের গানটি ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল।

    এ প্রসঙ্গে কুসুম সিকদার বলেন, ‘আমি মূলত নজরুলসংগীতশিল্পী। তাই কাজী নজরুল ইসলামের গান দিয়ে ফেরাটা ভীষণ ভালো লাগছে। ২০১৭ সালে শেষ গান প্রকাশ পেয়েছিল। এছাড়া আরেকটি ব্যতিক্রম বিষয় হল, এটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে এআই দিয়ে। প্রযুক্তিগত দিক থেকে পুরো পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরাও এর সঙ্গে তাল মেলাচ্ছি, এটা ভালো দিক।’

    উল্লেখ্য, নজরুল একাডেমি থেকে নজরুলসংগীত এবং ধ্রুপদি সংগীতে কোর্স করেছেন কুসুম সিকদার।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা যায়, এআই প্রযুক্তি ব্যবহার করে ‘হেরা হতে হেলে দুলে’ নাতে রাসুলের মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।

    রোববার (১ মার্চ) চ্যানেল আইয়ের পর্দায় মিউজিক ভিডিওটি প্রথম সম্প্রচারিত হয়। পরে এটি চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়।

    এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন কুসুম। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী ২’ ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন তিনি। প্রেম, পরকীয়া, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে সিরিজটির গল্প আবর্তিত হয়েছে।

    প্রথমবারের মতো ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কুসুম বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে মাধ্যমটা তেমন মুখ্য নয়। শুটিংয়ের সময় আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি। চরিত্র অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর জয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, বোঝাপড়াটা ভালো। পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের।’

    আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ‘পাপ কাহিনী ২’ মুক্তির কথা রয়েছে। তবে সিরিজের গল্প সম্পর্কে মুখ খুলতে চাননি এই অভিনেত্রী। তবে কাজটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’

    সম্প্রতি তৈরি হলো নারীদের কথা ভেবে বিশেষ এক গান ‘নারী যায় বাড়ি’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায়, পিলু খানের সুরে গানটি গেয়েছেন এ প্রজন্মের ৩ কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

    গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। আগামী ৮ মার্চ নারী দিবসে গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস। গানটির অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

    এ গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনও বাবার ঘর, কখনও স্বামীর ঘর, কখনও পুত্রের ঘর। তার নিজের ঘর কি সে কখনও খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান এটি।’

    সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সাথে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এ গান।’   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কোনাল জানান, ‘কিংবদন্তি দুইজন মানুষের গান করতে পেরে আমি আনন্দিত। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সাথে কাজ করতে পারা আমার সংগীত জীবনে অর্জন।’

    ‘নারী যায় বাড়ি’ গানটি ৮ মার্চ থেকে সারাবিশ্বের সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। গানটির ভিডিও প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ সংশ্লিষ্ট শিল্পীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

    বিনোদন ডেস্ক

  • অবসর ঘোষণার পর নতুন করে যা বললেন অরিজিৎ

    প্লেব্যাক ক্যারিয়ারে ইতিটানা নিয়ে ট্রলের মুখে পড়েছেন বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যার কণ্ঠে মজে আপামর বিনোদন দুনিয়া, সেই অরিজিৎ সিং সত্যিই আর সিনেমায় গান গাইবেন না? শিল্পীর হঠাৎ অবসর ঘোষণার পর থেকে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মনে। তবে বিমর্ষ ভক্তদের মুখে হাসি ফোটাতে এবার আসরে নামলেন খোদ ‘জিয়াগঞ্জের ভূমিপুত্র’। 

    সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় অরিজিৎ জানালেন— অবসর নিলেও তার কণ্ঠ এখনই হারিয়ে যাচ্ছে না। অবসরের সিদ্ধান্তের কথা জানালেও এখনই স্টুডিও থেকে বিদায় নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে এক আবেগপ্রবণ পোস্টে  জানিয়েছেন এ সংগীতশিল্পী। তিনি বলেন, প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট। 

    অরিজিত বলেন, যদি আপনি আমার শ্রোতা না হন, তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই— আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।

    এ সংগীতশিল্পী বলেন, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই— আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একই সঙ্গে আমি এটিও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলো সম্পূর্ণ করব। যে গুলোর প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি নতুন প্রোজেক্ট নেওয়া বন্ধ করেছি আগেই। কিন্তু সেই গানের তালিকাও যে খুব ছোট নয় তা তোমরা জানো।

    তিনি বলেন, তাই যারা আমাকে নানা কটাক্ষবাণে বিদ্ধ করছেন, তাদের বলতে দাও। তাদের কোনো ব্যাখ্যা তোমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমার হাতে এখনো যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে, তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। শান্ত থাকো। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে অরিজিতের সিংয়ের এই পোস্টের নিচে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত। এক নেটিজেন লিখেছেন— আপনার গান ছাড়া দিন শুরু হয় না। আরেক নেটিজেন লিখেছেন—একটু বিরতি নিন, কিন্তু পুরোপুরি ছেড়ে যাবেন না।

    ভক্ত-অনুরাগীদের এ ভালোবাসায় আপ্লুত শিল্পী জানিয়েছেন, শ্রোতাদের সমর্থনের কারণেই তিনি আজকের অরিজিৎ। তাই তাদের বঞ্চিত করে হুট করে মিলিয়ে যাবেন না তিনি।

    অরিজিৎ এখন আরও বেশি সময় কাটাতে চান নিজের শহর জিয়াগঞ্জে। সেখানে সমাজসেবামূলক কাজ এবং সংগীত শিক্ষার প্রসারে তার বিশেষ ঝোঁক রয়েছে। তিনি গান থামাবেন না। প্লেব্য়াকের জমে থাকা কাজ শেষ করে স্বতন্ত্র মিউজিক সাধনায় মন দেবেন।

    বিনোদন ডেস্ক

  • মা হলেন গায়িকা অবন্তী সিঁথি

    কন্যাসন্তানের মা হয়েছেন কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। কিছুদিন আগেই ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে বিজয়ী হন তিনি। এবার নতুন আরেকটি সুখবর জানালেন এই গায়িকা।

    মা হওয়ার সাত দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) খবরটি তিনি নিজেই জানান।  সিঁথি তার মেয়ের নাম রেখেছেন অনুশ্রী।

    ফেসবুক পোস্টে এই সংগীতশিল্পী লেখেন, ‘আজকে আমার বয়স ৭ দিন। মানে মা হিসেবে বয়স ৭ দিন। একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে গেছে এই কয়েকদিন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একটা ছোট্টো জীবন্ত পুতুল আমার কোলে সারাদিন রাত ঘুমায়। তাকে ঘিরে আমাদের সারাদিন সারারাত একাকার হয়ে থাকে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি আমার মা আমার কোলে চলে এসেছে।’

    ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ‘সারেগামাপা’-তে প্রতিযোগিতার মাধ্যমে অবন্তী সিঁথি দুই বাংলায় ব্যাপক পরিচিতি পান। ‘সুড়ঙ্গ’ সিনেমার জনপ্রিয় গান ‘গা ছুঁয়ে বলো’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২৩ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

    ভ্যালেনটাইনস ডে উপলক্ষ্যে প্রকাশ হল কানাডা প্রবাসী সংগীতশিল্পী আনিসুর রহমান রানার ভালোবাসার গান ‘শুদ্ধ ভালোবাসা’। রানার কণ্ঠে গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন এলআরবি ব্যান্ডের গিটারিস্ট ও কম্পোজার আবদুল্লাহ আল মাসুদ। এটি শিল্পীর প্রকাশিত দশম মৌলিক গান। 

    গানটির একটি মিউজিক ভিডিও ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটির ভিডিও ধারণ করেছে নাজার আয়ানুর রহমান আর সম্পাদনার দায়িত্বে ছিলেন এস আইচ পলাশ। গানের অডিও প্রকাশ হয়েছে স্পটিফাইতে। 

    আনিসুর রহমান রানা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আব্দুল্লাহ আল মাসুদ ভাই এর কথা ও সুরে আমার দশম মৌলিক গান ‘শুদ্ধ ভালোবাসা’ সবার জন্য।  শুদ্ধ ও প্রকৃত ভালোবাসা এখনো মানুষ নিঃস্বার্থ ভাবে ধারণ করে, অনেকে হয়তো তার খোঁজ পায়, অনেকের হয়তো সারাজীবন চলে যায় এর সন্ধানে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কিন্তু এ অমূল্য ভালোবাসা মানুষের জীবনকে অর্থবহ ও স্বর্গীয় করে তুলে। সেই শুদ্ধ ভালোবাসার সন্ধানে ও আশা থেকেই এ গানের সৃষ্টি। আশা রাখি গানটা অনেকের ভালো লাগবে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। 

    সংগীতশিল্পী আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক। কিন্তু গান তার সত্তায় মিশে আছে। 

    রানা গিটারের সুর আর গানে বাংলা ভাষাভাষী সংগীতপ্রেমীদের মাতিয়ে চলেছেন। ইতোমধ্যে এই সংগীতশিল্পী কানাডার স্টেজগুলোতেও গান পরিবেশন করেছেন। সামাজিক মাধ্যম ও ইউটিউব, স্পটিফাইতে তার গান ইতোমধ্যে বেশ সমাদৃত হয়েছে।  মূলত মৌলিক বাংলা গান নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • ২০০ মিলিয়ন ডলারে গানের স্বত্ব বিক্রি করলেন ব্রিটনি স্পিয়ার্স

    মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স তার নিজস্ব গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। গত ৩০ ডিসেম্বর সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েভের কাছে প্রায় ২০০ মিলিয়ন ডলারে (২৪৪০ কোটি টাকা) স্বত্ব বিক্রি করেন তিনি। 

    মার্কিন গণমাধ্যম এএফপি জানিয়েছে, ব্রিটনির সঙ্গে প্রাইমারি ওয়েভ নামের প্রতিষ্ঠানের প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। তবে আইনি নথিতে অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এর মধ্য দিয়ে বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী দীর্ঘদিনের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক আর্থিক সিদ্ধান্তে পৌঁছালেন। 

    ‘বেবি ওয়ান মোর টাইম’, ‘ওপস! আই ডিড ইট এগেইন’, ‘টক্সিক’–এর মতো গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই পপ তারকার মোট নয়টি স্টুডিও অ্যালবাম রয়েছে। ১৯৯৯ সালে আত্মপ্রকাশের পর বিশ্বজুড়ে স্পিয়ার্সের ১৫০ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, প্রাইমারি ওয়েভ এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যারা হুইটনি হিউস্টন, বব মার্লে, প্রিন্সের মতো শিল্পীদের গানের মেধাস্বত্বের মালিকানা ধরে রাখে। তারা গান সম্প্রচার, অ্যালবাম বিক্রি, সিনেমা বা বিজ্ঞাপনে ব্যবহারের মাধ্যমে রাজস্ব অর্জন করে। 

    সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটনির পাশাপাশি ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান, শাকিরা এবং কিস-এর মতো শিল্পীরাও তাদের গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। ২০২৩ সালে কানাডার পপতারকা জাস্টিন বিবারও এই একই পথে হাঁটেন। 

    এদিকে, ২০২২ সালে এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গাওয়ার পর এই পপ তারকার আর কোনো গান প্রকাশিত হয়নি। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিটনি স্পিয়ার্স আর কখনো সংগীতজগতে ফিরবেন না বলে জানান। 

    বিনোদন ডেস্ক

  • মিতালী’র কণ্ঠে নতুন গান

    নতুন একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী মিতালী দাস। শিরোনাম ‘চোখেতে চোখ’। এটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। সংগীতায়োজন করেছেন কেএইচ রিপন। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন সুহেল আহমেদ। 

    সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারন করা হয়েছে। এটি ভালোবাসা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইউটিউবে মিতালী দাসের নিজস্ব চ্যানেল ‘মিতালী’স মিরর’-এ প্রকাশ হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ গান প্রসঙ্গে শিল্পী বলেন, ‘অভি দাদার কাছে যখন গানটির প্রত্যেকটি কথা ও সুর প্রথম শুনি তখনই আমার মনে গেঁথে যায়। সিলেটেই রিপন ভাইয়ের স্টুডিওতে সংগীতায়োজনের কাজ করা হয়। অবশেষে এটি প্রকাশ পেল এবং আমার বিশ্বাস গানটি একটু একটু করে শ্রোতা দর্শকের কাছে পৌঁছে যাবে।’ 

    অভি মঈনুদ্দীন জানান, ২০২০ সালে করোনার সময় গানটি লিখেছেন তিনি। 

    আনন্দনগর প্রতিবেদক

  • গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

    ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সরগরম এখন দেশের প্রতিটি অঙ্গন। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি- সবার মুখে মুখে এখন চলছে ভোটের আলোচনা। এদিকে বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে। এবার ভোট নিয়ে মন্তব্য করেছেন লোকসংগীতের মহাতারকা খ্যাত এ শিল্পী।

    সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ভোটবিষয়ক একটি পোস্ট করেন।

    পোস্টে তিনি লিখেছেন, গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে। তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।

    আর তার এ মন্তব্যের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে আসছে নানা মন্তব্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।

    এ ছাড়া বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন কুদ্দুস বয়াতি।

    আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এছাড়া কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবকালীন ব্র্যাকের পক্ষ থেকে তিনি জাইনা চলেন, মাইনা চলেন গানে অংশ নেন। এখন পর্যন্ত কদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপণচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন।

    তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত রাজীবপুর গ্রামে।

    বিনোদন ডেস্ক

  • একুশে পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় যা বললেন ওয়ারফেইজের টিপু

    প্রথমবারের মতো বাংলাদেশের কেনো ব্যান্ড একুশে পদক পেতে যাচ্ছে। বাংলাদেশ তথা বাংলা হেভিমেটাল ও হার্ডরক গানের দিকপাল ব্যান্ড ওয়ারফেইজ সংগীতে ২০২৬ সালের এ রাষ্ট্রীয় সম্মাননা পেতে যাচ্ছে। বিষয়টিকে বাংলাদেশের সংগীত তথা ওয়ারফেজ, তাদের শ্রোতা-ভক্ত, যারা ওয়ারফেজের সঙ্গে নেপথ্যে কাজ করেছেন, যারা ওয়ারফেজের সংগীতকে মানুষের কাছে তুলে ধরেছেন তাদের লেখনি দিয়ে তাদের সবার অর্জন হিসেবে মন্তব্য করেছেন ওয়ারফেইজের ব্যান্ড লিডার ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। 

    যুগান্তরকে তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় শেখ মনিরুল আলম টিপু বলেন, সত্যিই অবিশ্বাস্য! কিছুই জানতাম না যে এমন কিছু হতে যাচ্ছে। এটি রাষ্ট্রের স্বীকৃতি। বাংলাদেশের ব্যান্ড সংগীতের জন্য অন্যতম প্রাপ্তি। 

    তিনি বলেন, এই স্বীকৃতি সবার, বাংলাদেশের ব্যান্ড সংগীতের; ওয়ারফেইজের শুরু থেকে এখন পর্যন্ত সব লাইনআপের সদস্যদের, আমাদের ভক্ত-শ্রোতাদের, যারা ব্যান্ডকে সবসময় সহযোগিতা করেছেন সামনে থেকে এবং যারা ওয়ারফেইজের মিউজিক নিয়ে লিখেছেন সেসব সাংবাদিকদেরও। এ আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

    বাংলাদেশের প্রথম হেভি মেটাল ব্যান্ড হিসেবে বিবেচনা করা হয় ব্যান্ড ওয়েভসকে। তবে দেশে এ ধারার ব্যান্ডের মূল জোয়ারটি আসে গত শতাব্দির আশির দশকের মাঝামাঝি থেকে। এতে নেতৃত্ব দেয় চারটি ব্যান্ড। ওয়ারফেজ, রকস্ট্রাটা, ইন ঢাকা ও এসেস। তবে চারটি ব্যান্ডের মধ্যে বর্তমানে বিরদর্পে এখনও দেশের মানুষকে হেভি মিউজিক উপহার দিয়ে চলেছে একমাত্র ওয়ারফেজ। যারা নিয়মিত দেশে ও দেশের বাইরে কনসার্ট করে চলেছে। ওয়ারফেইজ শুধু বাংলা হেভি মেটালে পাইওনিয়ার ব্যান্ডই নয় বরং উপমহাদেশে বাংলা হেভিমেটাল ও হেভি মেটাল সংগীত শ্রোতাপ্রিয়  করতে নেতৃত্বে ভূমিকা পালন করে আসছে। তাদের সংগীত থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশসহ কলকাতা এবং বিশ্বের নানা স্থানে বাংলা ভাষাভাষী হেভি মেটাল ব্যান্ডের সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ওয়ারফেইজের জন্ম ১৯৮৪ সালে। কমল, মীর, হেলাল, নাইমুল ও বাপ্পি মিলে ব্যান্ডটি গঠন করেন। তবে ওয়ারফেইজের ক্ল্যাসিক লাইন-আপ হিসেবে আজও জনপ্রিয় কমল, টিপু, সানজয়, বাবনা ও রাসেল। ১৯৯১ সালে ওয়ারফেইজের প্রথম অ্যালবাম বাজারে এসেই বাজিমাত করে ওয়ারফেইজ। একে একে প্রকাশ হয় অবাক ভালোবসা, জীবনধারা, অসামাজিক, আলো, মহারাজ, পথচলা, সত্য অ্যালবামগুলো। 

    ওয়ারফেইজে দেশের খ্যাতিমান সব মিউজিশিয়ানরা কাজ করেছেন নানা লাইনআপে। তার মধ্যে রেশাদ, ফুয়াদ ইবনে রাব্বি, রোমেল আলী, বালাম, বেজবাবা সুমন, ইকবাল আসিফ জুয়েল, সাজ্জাদ, মিজান, বীজু, অনি অন্যতম। 

    ওয়ারফেইজের বর্তমান লাইনআপে আছেন কমল, টিপু, শামস, রজার, পলাশ, সামির ও সৌমেন। 

    হক ফারুক

  • নতুন গান দিয়ে ফিরছেন ‘লাগে উরাধুরা’খ্যাত কণ্ঠশিল্পী অন্তরা

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান গায়িকা দেবশ্রী অন্তরা।  এরপর গান থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। এবার এই গায়িকা ‘আমি পাখি হবো’ শিরোনামের একটি গান দিয়ে আবারও গানের জগতে ফিরছেন। 

    এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা গানটি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে ব্যান্ড এক্সকেইপের একটি প্রজেক্ট বলে জানা গেছে। গানটিতে অন্তরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ।  এর কথা লিখেছেন সাংবাদিক রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ছিলেন ব্যান্ডটির দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিল হাইপার কাটস প্রোডাকশন। 

    নতুন এই গান নিয়ে ব্যান্ড এক্সকেইপ জানিয়েছে, ‘আমি পাখি হবো’ শুধু ভালোবাসা দিবসের জন্য নির্মিত নয়; এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ (মিউজিক উইদাউট পাসপোর্ট) শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ।  গান সম্পর্কে আরেক কণ্ঠশিল্পী আবীর সাদাফ বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে শাকিব খানের ‘তুফান’ সিনেমায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অন্তরা মাঝে কিছুদিন বিরতিতে ছিলেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘লাগে উরাধুরা-র পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনো আমাকে ছাড়েনি।’ 

    নতুন গান নিয়ে অন্তরার ভাষ্য, ‘আমি পাখি হবো গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কোলাবোরেশন হওয়ায় বিষয়টা আরও স্পেশাল। গানটির আবেগ, তাদের ভিশন আর ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’-এর ভাবনাটা আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।’ 

    বিনোদন ডেস্ক