Tag: কনসার্ট

  • সবার আগে বাংলাদেশের সর্বজনীন কনসার্ট কাল

    মহান বিজয় দিবসে সর্বজনীন কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন।
    সোমবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দুপুরের দিকে শুরু হয়ে রাতে শেষ হবে এই কনসার্ট।
    এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সংসদ ভবন এলাকাসহ
    রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন।

    মঙ্গলবার রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে কনসার্টের
    ঘোষণা দেন আয়োজক সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

    তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে
    পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই
    জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি জানান, সর্বজনীন কনসার্টে এককভাবে গাইবেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী,
    খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
    এছাড়া ব্যান্ড দল নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড
    রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

    যুগান্তর প্রতিবেদন

  • ফতেহ আলীর কনসার্ট ২১ ডিসেম্বর, স্টেডিয়াম ভাড়া মওকুফ সেনাবাহিনীর

    ঢাকায় গাইতে আসছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। আর সেই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গান গাইবেন এ সংগীতের জাদুকর। এবার শোনা গেল আরও এক সুসংবাদ। এ আয়োজনে আর্মি স্টেডিয়ামের ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে দিয়েছে সেনাবাহিনী।

    জানা গেছে, গত বুধবার ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম বরাদ্দে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে— স্কাই ট্র্যাকার লিমিটেড (কনসার্ট আয়োজক প্লাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’র সঙ্গে চুক্তিবদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি) আয়োজনের জন্য আগামী ১৯-২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বরাদ্দের জন্য অনুরোধ জানিয়েছে। এই অনুষ্ঠানে দেশীয় শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে। এখানে কনসার্ট আয়োজনের জন্য কিছু শর্ত পূরণ সাপেক্ষে আর্মি স্টেডিয়ামটি ১৯-২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বরাদ্দ প্রদান করা হলো।

    সে ক্ষেত্রে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের শর্তসমূহ হলো— স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে। স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন ও সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবে। স্টেডিয়ামের অভ্যন্তরে সব ধরনের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। স্টেডিয়ামের প্রবেশ গেটসমূহে স্বার্থান্বেষী গোষ্ঠী/উচ্ছৃঙ্খল দলের জমায়েত ও প্রবেশ সম্পূর্ণরূপে রহিত করতে হবে।

    এদিকে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে; ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এতে আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

    যেহেতু কনসার্টটির উদ্দেশ্য— আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ কিছু, সে ক্ষেত্রে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হয়েছে বলে জানিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তারা এও বলেছেন, এ ক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।

    গত সোমবার রাত থেকে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’-এর টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। কনসার্টের টিকিট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে। 

    ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত এ কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ ছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন— আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

    বিনোদন ডেস্ক

  • কলম্বিয়ার ‘টেলর সুইফট’ কে এই ক্যারোল জি?

    কলম্বিয়ার সঙ্গীতশিল্পী ক্যারোল জি-এর নাম শুনেছেন? টেলর সুইফট যেমন গত কয়েক বছরে শিরোনাম এবং কনসার্ট টিকিট বিক্রিতে আধিপত্য বিস্তার করেছেন, ক্যারোল জিও তেমনি লাতিন আমেরিকান একজন পপ তারকা, যার ভিডিও গত কয়েক বছর ধরে অনলাইনে সবচেয়ে বেশি দেখা হয়েছে।

    ভিডিও সরবরাহকারী ভেভোর তথ্য অনুযায়ী, ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে ক্যারোল জি-এর গানের ভিডিওগুলো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা হয়েছে। ২০২৩ সালে তার গানের ভিডিও ভেভোতে ৪.৭ বিলিয়ন বার দেখা হয়েছিল।

    কে এই ক্যারোল জি?

    ১৯৯১ সালে কলম্বিয়ার মেডেলিন শহরে জন্মগ্রহণ করা ক্যারোল জি’র পুরো নাম কারোলিনা গিরালদো নাভারো। ছোটবেলা থেকেই তিনি গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। ২০০৫ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি কলম্বিয়ান এক্স ফ্যাক্টর-এ অংশ নেন। তবে শুরুতে তার সাফল্য আসেনি।

    ২০১৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান ইংরেজি শেখার জন্য এবং বিভিন্ন ধরনের ছোট ছোট কাজের জন্য। এক পর্যায়ে তিনি তার সঙ্গীতের স্বপ্ন ত্যাগ করার কথা ভাবলেও, তার বাবা তাকে সাহস যোগান।

    যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি বোস্টনে একটি সঙ্গীত ব্যবসা সম্মেলনে যোগ দেন, যা তাকে সঙ্গীত জগতের কার্যক্রম বুঝতে সাহায্য করেছিল।

    সঙ্গীতে বড় ব্রেকথ্রু

    ২০১৭ সালে তার প্রথম বড় ব্রেকথ্রু আসে ‘আহোরা মে ল্লামা’ গান দিয়ে। যা পুয়ের্তো রিকোর শিল্পী ব্যাড বানির সঙ্গে করা একটি যৌথ প্রচেষ্টা। এরপর ২০২৩ সালে তার অ্যালবাম মাঞানা সেরা বোনিতো ইতিহাস সৃষ্টি করে। এটিই প্রথম পুরোপুরি স্প্যানিশ ভাষার অ্যালবাম, যা মার্কিন অ্যালবাম চার্টে শীর্ষে ওঠে।

    লাতিন সঙ্গীতের উত্থান

    কারোল জি’র সাফল্য কেবল তার কঠোর পরিশ্রমের জন্য নয়; এটি লাতিন সঙ্গীতের উত্থান এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় সাহায্য পেয়েছে। 

    আমাজন মিউজিকের লাতিন সংগীত প্রধান রোকিও গেরেরো বলেন, স্ট্রিমিং সঙ্গীত জগতকে গণতান্ত্রিক করেছে। এটি এমন শিল্পীদের জন্য বিশ্বব্যাপী দর্শকদের সামনে আসার সুযোগ তৈরি করেছে, যাদের গান মূলধারার রেডিও স্টেশনে প্রচার হতো না।

    যুক্তরাষ্ট্রে এখন লাতিন সঙ্গীত দ্রুত বর্ধনশীল, যা ২০২৩ সালে ১.৪ বিলিয়ন ডলার আয় করেছে। যার ৯৮ শতাংশই স্ট্রিমিং থেকে এসেছে।

    সমালোচনা ও বিতর্ক

    ক্যারোল জি বিভিন্ন পুরস্কার ও প্রশংসা কুড়ালেও, তিনি সমালোচনারও শিকার হয়েছেন। তার কিছু গানের ভাষা এবং ‘বিচোটা’ শব্দের ব্যবহার বিতর্ক সৃষ্টি করেছে। তবে ক্যারোল জি বলেছেন, তিনি শব্দটিকে ক্ষমতায়নের অর্থে পুনঃব্যাখ্যা করেছেন।

    ব্যবসা ও দাতব্য কাজ

    ক্যারোল জি’র নাম এখন শুধু সঙ্গীতেই সীমাবদ্ধ নয়। তিনি ক্রোকস, কাপ্পা, স্মিরনফ এবং লোয়েভের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার কোম্পানি গার্ল পাওয়ার ইনক এবং দাতব্য প্রতিষ্ঠান কন কোরা ফাউন্ডেশন নারী ও শিশুদের সাহায্য করার জন্য কাজ করে।

    ২০২৩ সালে তিনি তার নিজস্ব রেকর্ড লেবেল বিচোটা চালু করেন।

    ব্রিটিশ বাজারের সম্ভাবনা

    ক্যারোল জি যদিও যুক্তরাজ্যে এখনো তেমন জনপ্রিয় নন। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, তিনি খুব শীঘ্রই সেখানে সাফল্য পাবেন। এ বিষয়ে আমাজনের রোকিও গেরেরো বলেন, ‘এটা সময়ের ব্যাপার মাত্র’।

    ক্যারোল জি বর্তমান বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী লাতিন সঙ্গীতশিল্পী। যার জীবনসংগ্রাম থেকে সাফল্যের গল্প অনুপ্রেরণাদায়ক। সূত্র: বিসিবি

    বিনোদন ডেস্ক

  • জানা গেল রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের দাম

    জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত চ্যারিটি কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। 

    আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।

    অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে (৯ ডিসেম্বর) সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। 

    এছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে। রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।

    এর আগে গত ২৯ নভেম্বর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেজ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। 

    এ কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এ পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে।

    কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৮ নভেম্বর রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রতিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের গানে পারফর্ম করলেন লিপা, অভিভূত সুহানা

    গায়িকা ডুয়া লিপার কনসার্ট ছিল মুম্বাইতে। সেখানে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। আর সেই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভেসে গেল আপামর জনগণ। বিশেষ করে বলিবাদশাহ শাহরুখ ভক্তরা। বাদ গেলেন না কিং খানের কন্যা  অভিনেত্রী সুহানা খানও। এদিন নিজের গানের সঙ্গে মিলিয়ে দেন শাহরুখ খানের ছবির গান ও লড়কি জো। আর তারপরই গায়িকার কাণ্ড দেখে অভিভূত হন সুহানা খান।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩০ নভেম্বর) মুম্বাইতে ছিল জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানেই ডুয়া লিপা তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের ছবি থেকে ও লড়কি জো গানটির ম্যাশাপ বাজান। 

    প্রসঙ্গত, এই ম্যাশাপটি তার এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। সেটার থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো তিনি এদিন এ গানটি পারফর্ম করেন। আর সেই পারফরম্যূান্সের একাধিক ভিডিও এদিন ভাইরাল হয়েছে। শাহরুখকন্যা সুহানা খান নিজেও এই ভিডিও শেয়ার করেছেন। সুহানা এদিন ডুয়া লিপার গান শেয়ার করে একাধিক ইমোজি পোস্ট করেন। তার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে চোখে হৃদয় ইমোজিসহ পাগল হয়ে যাওয়ার, নাচার ইমোজি পোস্ট করতেও দেখা গেছে।

    টুইটারে এক ব্যক্তির পোস্ট করা এ ভিডিওটি প্রায় ৪ লাখ বার দেখা হয়েছে। এক নেটিজেন লিখেছেন— কী ব্যাপক! উনি ব্যাপারটা বাস্তবে ঘটালেন ভাবতেই পারছি না। দ্বিতীয় নেটিজেন লিখেছেন—এটও সম্ভব! তৃতীয় নেটিজেন লিখেছেন—উনি দারুণ আইকনিক যে এট বাস্তবে ঘটালেন। অন্য আরেক নেটিজেন লিখেছেন— অবশেষে এ বাস্তবে ঘটল।

    উল্লেখ্য, ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন, তখন তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন— আমি নতুন শর্তে বাঁচতে শিখলাম। আর সেটি ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? কী দারুণ সুন্দরী যুবতী একজন আর ওর গলা। ওকে অনেক ভালোবাসা জানাই।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান, গাইবেন বিনা পারিশ্রমিকে

    বাংলাদেশের কনসার্ট সিনে পদচারণা বেড়েছে পাকিস্তানি সংগীতশিল্পীদের। সাম্প্রতিক সময়ে ঢাকায় পারফর্ম করেছেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আতিফ আসলাম। এছাড়া দেশটির জনপ্রিয় ব্যান্ড ‘জাল’-কেও ঢাকায় দেখা গেছে। সামনে ঢাকায় পারফর্ম করার কথা রয়েছে কাভিশ-এর। তাদের পথ ধরে ঢাকায় সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে আসছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান।

    আগামী ২১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গাইতে দেখা যাবে তাকে। কনসার্ট থেকে আয়কৃত অর্থ যাবে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে। 

    শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই।’

    কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তার সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফরম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।’

    এ ছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশিয় ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র‌্যাপার সেজান এবং হান্নানও গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

    এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করার বিষয়ে সংস্থাটির সঙ্গে গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

    বিনোদন ডেস্ক

  • মরুর বুকে বারবার ফিরে আসার কথা জানালেন জেমস

    ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিয়ে সুর ও কণ্ঠে মরুর বুকে লাখো বাঙালির বুকে ঝড় তুললেন নগরবাউল জেমস। সৌদি আরবের সাউদিয়া পার্কে আয়োজিত গ্লোবাল হারমোনির তৃতীয় রাত মাতালেন এ ব্যান্ডসংগীত তারকা। প্রথমবারের মতো সৌদি আরবে পারফর্মের পর আশ্বাস দিলেন পরবর্তী সময়ে প্রবাসীদের ডাকে আবার সাড়া দেবেন তিনি। 

    কনসার্টে অংশ নেওয়ার পর জেমস গণমাধ্যমকে বলেন, আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম। আশা করিনি যে এত সুন্দর আর এত দর্শক এখানে আছে। তিনি বলেন, রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। রিয়াদে আমি বারবার ফিরে আসব। তাদের (প্রবাসী বাংলাদেশি) অনেক ধন্যবাদ, আজকের এ অনুষ্ঠানে আসার জন্য।

    বিশেষ করে গ্লোবাল হারমোনি এতে অংশগ্রহণ করার জন্য আর এই অনুষ্ঠানকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়ে জেমস বলেন, ইনশাআল্লাহ তারা আরও পরিশ্রম করবে, দেশের জন্য আরও কাজ করবে। কর্মমুখর জীবনে সংগীতের মাধ্যমে এই যে একটা মেলবন্ধন হলো এবং তারা উপভোগ করল আনন্দ করল।’ 

    যদি সুযোগ পান তাহলে আপনি রিয়াদে আবার আসবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেমস বলেন, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই, যখনই সুযোগ পাওয়া যাবে চলে আসব।

    বিনোদন ডেস্ক

  • আতিফের কনসার্টের ৩৭ দিন আগেই সব টিকিট শেষ

    চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় সংগীতশিল্পি আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বরের ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টটি। তবে কানসার্টের ৩৭ দিন বাকি থাকতেই সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজেও এমন তথ্য দিয়েছে। 

    এদিকে ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, সেটির এখনো কোনো অনুমতি মেলেনি। আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।  

    এই কর্মকর্তা বলেন, অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি। 

    ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টিটে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ তার ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট স্থগিত, সন্ধ্যায় নতুন তারিখ ঘোষণা

    রাজধানী ঢাকায় তিনশ ফিট এরিয়ায় একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আয়োজক প্রতিষ্ঠান এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

    ইতোমধ্যে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ পারফর্ম করার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন। এর আগের ঘোষণা অনুযায়ী, অনুষ্ঠানে ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে ব্যান্ডটি। এ ছাড়া অনুষ্ঠানে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন থাকার কথা।

    এদিকে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে দেশে বৈরী আবহাওয়ার কথা জানানো হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্সের মুখপাত্র শারমিন রহমান বলেন, বৃষ্টির জন্য স্থগিত করা হয়েছে কনসার্টটি। তবে সবাইকে এতটুকু নিশ্চিত করতে পারি— আগামী দুই-একদিনের মধ্যেই কনসার্টটি ফের অনুষ্ঠিত হবে।

    শারমিন বলেন, আজ যে বৃষ্টি হচ্ছে এবং হবে, এ জন্য এই আয়োজন করা সম্ভব নয়। কেননা পুরো আয়োজনটি ওপেন এয়ার। আশা করছি সন্ধ্যার সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ সবাইকে জানাতে পারব। আর এটি অবশ্যই দু-একদিনের মধ্যে হবে। কারণ ইতোমধ্যে জাল সদস্যরা তিন দিন হলো ঢাকায় এসেছেন। অন্য ব্যান্ডগুলোও তাদের প্রস্তুতি সেরে রেখেছেন। তাই বিলম্বের সুযোগ নেই।

    শারমিন রহমান বলেন, এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠান। সেখানে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে কনসার্টের নতুন তারিখও জানানো হবে।

    প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের কনসার্টে পারফর্মের জন্য ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’র সদস্যরা। এ কনসার্টের মাধ্যমে ব্যান্ডটির ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে।

    বিনোদন ডেস্ক

  • কোল্ডপ্লের কনসার্টের এক টিকিটের মূল্য ৩ লাখ

    ব্রিটিশ রকব্যান্ড কোল্ডপ্লে কনসার্টের টিকিট নিয়ে কালোবাজারি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল। অনলাইনে ৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে একেকটি টিকিট।

    আগামী বছরের ১৮, ১৯ ও ২১ জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাই স্টেডিয়ামে পারফর্ম করবেন ক্রিস মার্টিন, গাই বেরিম্যান, উইল চ্যাম্পিয়ন, জনি বাকল্যান্ড ও ফিল হার্ভেদের মতো বিশ্বখ্যাত শিল্পীদের নিয়ে তৈরি ব্যান্ডটি। 

    মুম্বাইয়ে অনুষ্ঠিত সেই কনসার্টের জন্য রোববার টিকিট বিক্রি শুরুর পরেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ভক্তরা নির্ধারিত দামে টিকিট কিনতে পারেননি। কিছু টিকিটি কালোবাজারির হাতে চলে যায়। তারা প্রতিটি টিকিট ৩ লাখ টাকায় বিক্রির চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যাওয়ায় হাজার হাজার ভক্ত হতাশ হয়ে ফেরেন। 

    টিকিট বিক্রির একমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম এক বিবৃতিতে জানায়- টিকিটের দাম ২,৫০০ থেকে ১২,৫০০ টাকা, ভিআইপ লাউঞ্জ এলাকার জন্য ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

    প্রসঙ্গত, ১৯৯৭ সালে কণ্ঠশিল্পী, পিয়ানোবাদক ক্রিস মার্টিন, গিটারিস্ট জনি বাকল্যান্ড, বাসিস্ট গাই বেরিম্যান, ড্রামার, পারকাশনবাদক উইল চ্যাম্পিয়ন ও ম্যানেজার ফিল হার্ভেদের নিয়ে তৈরি কোল্ডপ্লে রকব্যান্ড। 

    বিনোদন ডেস্ক