Tag: কনসার্ট

  • পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবে ‘অর্থহীন’

    প্রায় এক যুগ পর বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় জাল এর কনসার্ট আয়োজিত হওয়ার কথা। ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের এই কনসার্টে জালের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘অর্থহীন’।

    দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা অর্থহীন ব্যান্ডের ভোকাল বেজবাবা সুমন মঞ্চ থেকে দূরে আছেন। তবে গত জুলাইয়ে ফেসবুকে জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই পারফর্ম করবে অর্থহীন। সে কথামতোই পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টের মাধ্যমে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।

    কনসার্টের সহ-আয়োজক গেট সেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘অদ্ভুতরা রেডি হও’। বেজবাবা সুমনের পেজে পোস্ট করা হয়েছে, ‘অর্থহীন আসছে’।

    এই কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় খোলা হবে ভেন্যু। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

    প্রসঙ্গত, নিজেদের প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে অংশ নেবে পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’।

    বিনোদন ডেস্ক

  • অস্ট্রিয়ায় জঙ্গি হামলার শঙ্কায় টেইলর সুইফটের কনসার্ট বাতিল

    জঙ্গি হামলার শঙ্কায় ভিয়েনায় মার্কিন পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। অস্ট্রিয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে এ হামলার পরিকল্পনাকারী দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর সিএনএনের

    rnrn

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৃহস্পতিবার ও শনিবারের মাঝে এই তিন কনসার্ট আয়োজিত হওয়ার কথা ছিল। অস্ট্রিয়ায় টেইলরের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, শোগুলো বাতিল করা হয়েছে।

    rnrn

    বুধবার অনলাইনে পোস্ট করে সংস্থাটি জানায়, আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত জঙ্গি হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা বাধ্য হয়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত এ তিন শো বাতিল করছি।

    rnrn

    ভিয়েনায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, আইসিসের প্রতি সহানুভূতিশীল এক ১৯ বছর বয়সি অস্ট্রিয়ার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। অপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেফতার করা হয়।

    rnrn

    পুলিশ জানিয়েছে, ইন্টারনেটে আইসিসের প্রচারণায় তারা প্রভাবিত হন।

    rnrn

    তেরনিৎজে সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

    rnrn

    ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

    rnrn

    গত বছরের ১৮ মার্চ থেকে টেইলর সুইফট ‘এরাস’ ট্যুরে অংশ নিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় শো করে এখন ইউরোপে আছেন।

    অনলাইন ডেস্ক

  • কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের জন্য কনসার্ট

    কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থিক তহবিল সংগ্রহের কনসার্ট। যার শিরোনাম ‘শহিদ স্মরণে’। আয়োজন করেছে দেশটির জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট। কনসার্টের পোস্টারটি শেয়ার করেছে পপাইসহ বেশকিছু ব্যান্ড।

    দেবাশীষ চক্রবর্তীর আঁকা রক্তিম সেই পোস্টারে লেখা হয়েছে, ‌‘কনসার্টের সমস্ত আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এই আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’

    আগামী ১৮ আগস্ট বেলা ১টায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ভেন্যু জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিট।

    প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান সহিংসতা, হত্যাকাণ্ড, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে অভিনয়শিল্পীদের অনেকে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এদিকে, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে গানে গানে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাবেন সংগীতশিল্পীরা। বিকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় রাহাত ফাতেহর কনসার্ট, টিকিট মূল্য কত?

    পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানের ভক্ত আছে গোটা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তার ভক্ত কম নয়। 

    rnrn

    দ্বিতীয়বারের মত তিনি ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন। আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন এই সংগীতশিল্পী।

    rnrn

    ১১ জুলাই এক ফেসবুক পোস্টে এই কনসার্টের ঘোষণা দেন রাহাত ফতেহ আলী খান। এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার টাকা। 

    rnrn

    রোববার রাত আটটা থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু হবে।

    rnrn

    বিএইচএনের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শুধু এক ক্যাটাগরির টিকেট বিক্রি করছেন তারা। 
    rnকাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান।

    rnrn

    তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম যো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

    বিনোদন ডেস্ক

  • বিদেশের মাটিতে ফারিণের ইচ্ছাপূরণ 

    অভিনয়ের পাশাপাশি গান গেয়ে সবার মন জয় করে নিয়েছেন তানসিয়া ফারিণ। তার মনেও রয়েছ অনেক পছন্দের শিল্পী। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের পপতারকা টেইলর সুইফট। আতদিন তার গান সিডিতে শুনে বা ভিডিওতে দেখে মন ভরিয়েছেন ফারিণ। দীর্ঘদিন সুইফটকে সামনাসামনি দেখার ইচ্ছা লুকিয়ে ছিল তার মনে। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে স্কটল্যান্ডে গিয়ে। 

    চলতি মাসে তিন দিন স্কটল্যান্ডের এডিনবরায় কনসার্ট করেছেন সুইফট। ওই কনসার্টে দর্শক সমাগমের রেকর্ড গড়েছে স্কটল্যান্ড। সেই লাখো দর্শকের মাঝে উপস্থিত ছিলেন ফারিণ।

    সম্প্রতি কনসার্ট মুহূর্তের কিছু ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফারিণ।

     

    ফারিণের শেয়ার করা ছবিতে দেখা যায়, মঞ্চে গিটার বাজিয়ে গাইছেন টেইলর সুইফট। আর  দর্শকদের মধ্যে দাঁড়িয়ে গান উপভোগ করছেন তিনি। 

    তিন দিনের কনসার্টের উদ্বোধনী দিন গত ৭ জুন স্কটল্যান্ডের এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে হাজির ছিলেন ফারিণ। 

    উল্লেখ, ২৫তম রেইনবো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে নিজের অভিনীত ‘ফাতিমা’ সিনেমা প্রদর্শনীর জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে লন্ডনে যান ফারিণ। এডিনবরায় যান সুইফটের কনসার্ট দেখার জন্য। যার জন্য উচ্চ মূল্যে টিকিট ক্রয় করেন তিনি। 

    এই কনসার্টে সুইফট তার বিভিন্ন অ্যালবামের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান।

    বিনোদন ডেস্ক

  • ‘শ্রাপনেল মেথড ব্যান্ডের’ অ্যালবাম প্রকাশনা উপলক্ষ্যে জমকালো কনসার্ট 

    দেশের ব্যান্ডসংগীত অঙ্গনের পরিচিত ব্যান্ড শ্রাপনেল মেথড। ব্যান্ডটি তার যাত্রা অনেক আগে শুরু করলেও তাদের প্রথম অ্যালবাম 'সূর্যোদয়' প্রকাশ হয়েছে সম্প্রতি। লয় রেকর্ডস থেকে প্রকাশিত বাংলা রক ও মেটাল ধারার এ অ্যালবামটি ইতোমধ্যে সমাদৃত হয়েছে।

    rnrn

    অ্যালবামটির প্রকাশ উপলক্ষ্যে সম্প্রতি এক জমকালো কনসার্টের আয়োজন করে লয় রেকর্ডস। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এই কনসার্টে শ্রাপনেল মেথড তাদের অ্যালবামের গানগুলো পরিবেশন করে দর্শক-শ্রোতাদের ভালোবাসা কুড়ায়। সবাই তাদের প্রশংসায় মেতে ওঠে। এই কনসার্টে পারফর্ম করে ক্রিপটিক ফেইট, দৃক, পাওয়ারসার্জ, মেকানিক্সের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো। আরও পারফর্ম করে একে রাহুল, রোভার, ক্যালিপ্সোর এই সময়ের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড। 

    rnrn

    একই আয়োজনে দেশের অসম্ভব জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের বিখ্যাত গান 'অবাক ভালোবাসা'র কোক স্টুডিও ভার্সনটির প্রিমিয়ার হয়। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ। 

    rnrn

    লয় রেকর্ডসের সিইও এবং ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু যুগান্তরকে বলেন, আমরা লয় রেকর্ডস থেকে নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি। দেশের সংগীতাঙ্গন এবং শিল্পীদের স্বার্থ সুরক্ষায় লয় রেকর্ডস কাজ করবে। যেসব শিল্পীর অ্যালবাম প্রকাশ হবে লয় রেকর্ডস থেকে, তাদের প্রত্যেকের জন্যই থাকবে এমন আয়োজন।

    যুগান্তর প্রতিবেদন

  • জেনিফার লোপেজের বহুল প্রত্যাশিত কনসার্ট বাতিল

    গ্রীষ্মকালীন কনসার্ট বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। কনসার্ট আয়োজক সংস্থা লাইভ নেশন এন্টারটেইনমেন্টের বিবৃতির বরাতে ভ্যারাইটি বিষয়টি নিশ্চিত করেছে।

    তারা জানিয়েছে, জেনিফার লোপেজের ‘দিস ইজ মি…লাইভ’ কনসার্ট বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, লোপেজ ওই সময় তার সন্তান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। যারা ইতোমধ্যে তাদের পছন্দের গায়িকার পারফরমেন্স দেখবেন বলে টিকেট কেটেছেন, তারা অর্থ ফেরত পাবেন বলেও নিশ্চিত করেছে লাইভ নেশন এন্টারটেইনমেন্ট।

    লোপেজের একটি বার্তাও তারা তুলে ধরেছে ভক্তদের জন্য। লোপেজ সেখানে বলেছেন, আপনাদের হতাশ করার জন্য আমি বিব্রত। এই খবরে কেবল আপনাদেরই মন ভেঙে গেছে তা নয়, এ ঘোষণা দিতে আমার হৃদয়ও দুঃখভারাক্রান্ত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, পরেরবার সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই মিলে মঞ্চে কিছু একটা তৈরি করবে। ভুলবেন না আমি সবাইকে ভালোবাসি।

    তবে সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, টিকেট বিক্রি আশানরূপ না হওয়ায় লোপেজের কনসার্ট বাতিলের ঘোষণা এসেছে। আগামী ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে লোপেজের এই কনসার্ট হওয়ার কথা ছিল। শুরু হওয়ার কথা ছিল ফ্লোরিডার অরল্যান্ডো থেকে। আর শেষ কনসার্টের তারিখ ছিল ৩১ অগাস্ট। মাঝে কানাডায় কয়েকটি শো রেখেছিলেন আয়োজকরা।

    ১০ বছরের বিরতির পর লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিজ ইজ মি…নাউ’ মুক্তি পায় গত ১৬ ফেব্রুয়ারি। ২০২২ সালের অগাস্টে কাজ শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন। অ্যালবামটি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি। ব্যবসায়িকভাবেও অ্যালবামটি তেমন আয়ের মুখ দেখেনি।

    এই অ্যালবামের নামেই গায়িকার ‘দিস ইজ মি…নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল। লোপেজের নতুন অ্যালবামটি অবলম্বনে ‘দিজ ইজ মি…নাই: আ লাভ স্টোরি’ নামের একটি মিউজিক্যাল সিনেমাও মুক্তি পেয়েছে। অ্যালবামের মত সিনেমাটিও সেভাবে সাড়া ফেলতে পারেনি।

    কিছুদিন হল লোপেজ আলোচনায় এসেছেন বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্ক নিয়ে। হলিউডি এই দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে খবর ছড়িয়েছে। কারণ অনেক দিন প্রকাশ্যে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। তবে একসঙ্গে থাকা বা বিচ্ছেদ নিয়ে দুইজনের কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সংবাদমাধ্যমের কাছে।

    বিনোদন ডেস্ক

  • ‘আপনাদের মন ভেঙে গেছে, আমার হৃদয়ও দুঃখ ভারাক্রান্ত’

    জেনিফার লোপেজের ২০২৪ সালের গ্রীষ্মে ‘দিস ইজ মি…লাইভ’ কনসার্ট অবশেষে বাতিল করা হয়েছে। জেনিফার এই সময় তার সন্তান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ভক্তদের উদ্দেশে জেনিফার লোপেজ বলেছেন, ‘আপনাদের মন ভেঙে গেছে জানি। কিন্তু এ ঘোষণা দিতে আমার হৃদয়ও দুঃখভারাক্রান্ত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, পরেরবার সব পুষিয়ে দেব। ভালোবাসি সবাইকে।’

    rnrn

    কনসার্ট বাতিলের কথা নিশ্চিত করেছে আয়োজক সংস্থা লাইভ নেশন এন্টারটেইনমেন্ট। বিবৃতিতে সংস্থাটি জানায়, যারা আগেই কনসার্টের টিকিট কেটেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন।

    rnrn

    তবে বিশ্লেষকরা মনে করছেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে কনসার্ট বাতিলের ঘোষণা দিলেও মূলত আশানুরূপ টিকিট বিক্রি না হওয়াতেই কনসার্ট বাতিলের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। 

    rnrn

    গত মার্চ মাসেই চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি খবর প্রকাশ করেছিল, গ্রীষ্মে পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করতে পারেন জেনিফার লোপেজ। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। 

    rnrn

    ১০ বছরের বিরতির পর জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি…নাউ’ মুক্তি পেয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত-সমর্থকদের ব্যাপক প্রত্যাশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। অ্যালবামের নামে গায়িকার ‘দিস ইজ মি…নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল ২৬ জুন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • কনসার্টে গানে গানে বাপ্পা মজুমদারের সংগীতের তিন দশক উদযাপিত

    ব্যান্ড দলছুটখ্যাত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার দেশের সংগীতাঙ্গনে রুচিশীল এবং মানসম্মত গানের অন্যতম ধারক বাহক। গত তিন দশকে তিনি বাংলা ভাষাভাষী মানুষদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় শ্রুতিমধুর গান।

    rnrn

    শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংগীত জীবনের ৩ দশক উদযাপন হয়ে গেল শুক্রবার। এদিন সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করে কনসার্ট 'দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার। অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করেন এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগি হিসেবে আছে আজব রেকর্ডস। 

    rnrn

    এই আয়োজনে বাপ্পা মজুমদার শোনান তার ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় সব গান।

    rnrn

    বৃষ্টি পড়ে, দিন বাড়ি যায়, বায়োস্কোপ, তোমাকেই বলে দেবো, পরী, বাজি, বুড়ি, তোর প্রেমেতে অন্ধ, গাড়ি চলে না গানগুলো গেয়ে তিনি মাতিয়ে রাখেন কনসার্টে আগতদের। এই কনসার্টটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। 

    rnrn

    বাপ্পা মজুমদার বলেন, সাধারণত আমরা অনেক সময় নিয়ে গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সাথে। গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।
    rnজয় শাহরিয়ার পরিবেশন করেন আমি তো এমনই, আমি নেই, কিংবা তোমার কেউ না, সত্যি বলছি গানগুলো।

    rnrn

    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • ঢাকায় প্রথমবারের মতো ‘পপাই’ কনসার্ট

    আগামী ২৪ মে শুক্রবার, ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘ইভেন্টহোলিক’ এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পপাই বাংলাদেশ’ এর প্রথম একক কনসার্ট ‘পপাই-আ নাইট টু রিমেম্বার’।

    rnrn

    এ কনসার্টের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পপাইয়ের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কারণ এই প্রথম শ্রোতাদের সামনে টানা ২ ঘণ্টা পারফর্ম করবে পপাই। যেখানে সব গানই শুনতে পারবেন ভক্তরা। 

    rnrn

    এই কনসার্ট প্রসঙ্গে রাফফান ইমাম (পপাই) বলেন, ‘সম্ভবত এটা বছরের শেষ শো। এরপর এই বছরে বাংলাদেশে আসা হয় কি-না, নিশ্চিত না। এই সলো শো-টা আমাদের কাছে বিশেষ। কনসার্টে অনেক গানের অনুরোধই আমার কাছে আসে, কিন্তু সময় স্বল্পতার কারণে সব গান তো করা সম্ভব নয়। সলো কনসার্টটা এদিক দিয়ে আলাদা। আমরা সব গানই করার সময় পাব। আর যারা আসবে তারা সবাই শুধুমাত্র আমাদের গানই শুনতে আসবে; সুতারাং তাদের সাথে ভাববিনিময়ের ব্যাপারটাও ঘটে যাবে।’

    rnrn

    কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ইভেন্টহোলিকের (www.eventholicbd.com) ওয়েবসাইটে। সাধারণ ক্যাটাগরির টিকিট মূল্য ৮৯৯ টাকা এবং ভিআইপি টিকিট ১৪৯৯ টাকা। জানা গেছে, বিকাল ৪টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। ২টি গেস্ট ব্যান্ড ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন’ এবং ‘ফ্রিকোয়েন্সি ২.০’ এর পরিবেশনার পর মঞ্চে উঠবে ‘পপাই’। কনসার্ট শেষ হবে রাত সাড়ে ৮টায়।

    rnrn

    প্রসঙ্গত, ২০১০ সালে প্রকাশ পায় পপাই বাংলাদেশের প্রথম অ্যালবাম ‘আমার স্বর্গ’। এরপর ২০১৫ সালে এসেছে দ্বিতীয় অ্যালবাম ‘যা ইচ্ছে তা’। এদের জনপ্রিয় গানের মধ্যে ‘নেশার বোঝা’, ‘তিক্ত সত্য’, ‘বিষন্ন সুন্দর’, ‘মরণ ইচ্ছা’, ‘রাতের কথা’ উল্লেখযোগ্য।

    rnrn

    ‘পপাই বাংলাদেশ’ এর বর্তমান লাইনআপ- রাফফান ইমাম ‘পপাই’ (ভোকাল), রবি (ড্রামস), শাফাত (গিটার), তালাত (গিটার), তানসিফ (বেস গিটার), প্রমিত (কিবোর্ড), রাফি (ম্যানেজার)।

    বিনোদন ডেস্ক