সবার আগে বাংলাদেশের সর্বজনীন কনসার্ট কাল

Written by

in

মহান বিজয় দিবসে সর্বজনীন কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন।
সোমবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দুপুরের দিকে শুরু হয়ে রাতে শেষ হবে এই কনসার্ট।
এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সংসদ ভবন এলাকাসহ
রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে কনসার্টের
ঘোষণা দেন আয়োজক সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে
পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই
জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সর্বজনীন কনসার্টে এককভাবে গাইবেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী,
খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এছাড়া ব্যান্ড দল নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড
রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

যুগান্তর প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *