Tag: কনসার্ট

  • পেন্টাগন ব্যান্ডের ৩০ বছর পূর্তির কনসার্টে ব্যান্ডের তারকাদের মিলনমেলা

    এ্যাকুস্টিক গিটার, লিড গিটার, পারকাশান, কি-বোর্ড, বেইজ গিটার, ড্রামসের সংমিশ্রণে সুরের মূর্ছনা আর কন্ঠের মোহমায়া তখন কানায় কানায় পূর্ণ। আগত অতিথিরা একটার পর একটা গানে মোহিত হলেন। কাটালেন অন্যরকম এক সংগীতময় রাত। আর এর সবই ঘটলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড পেন্টাগন এর ৩০ বছর পূর্তির উদযাপনে। 

    rnrn

    রাজধানীর গুলশান ক্লাবে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় দেশের ব্যান্ড সংগীতের তারকাদের এক মিলনমেলায়। রেনেসাঁ ব্যান্ডের নকীব খান, পিলু খান, এমরান রহমান, মাইলসের হামিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল, তুর্য। ফিডব্যাক ব্যান্ডের ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, মাকসুদ ও ঢাকার মাকসুদুল হক, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া, রকস্ট্রাটা ব্যান্ডের আরশাদ আমিন, ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আহমেদ টিপু, শামস, রজার, পলাশ, সোমেন, দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার, ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব, পার্থিব ব্যান্ডের রুমন, পাওয়ার সার্জের ব্যান্ডের জামশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা। উপস্থিত ছিলেন শিল্পী কানিজ সুবর্ণা। উপস্থিত ছিলেন পেন্টাগন ব্যান্ডের প্রাক্তন সদস্যরা।

    rnrn

    পেন্টাগন ব্যান্ডের সদস্য সুমন, টিপু, মোরশেদ, আলিফ, ফায়সাল, ইয়ানি মৃদুল, জয় এই আয়োজনের নানা সময়ে তাদের জনপ্রিয় সব গানগুলো গেয়ে শোনান। বাদ যায়নি জনপ্রিয় ইংরেজি গান।

    rnrn

    এ আয়োজনের শুরুতে পেন্টাগন ব্যান্ডের গায়ক ও ভোকাল সুমনের কন্যা লুবাইয়না দুটো গান গেয়ে শোনান। পরবর্তীতে পার্থিব ব্যান্ডের রুমন গেয়ে শোনান 'তুমি আমার জীবনের সাধনা'।

    rnrn

    এরপর স্টেজে আসেন পুরো পেন্টাগন ব্যান্ড। তারা একে একে গেয়ে শোনান বৃষ্টি, সংশয়, সূর্য না ওঠা সকালে জোনাকিরা জ্বলে নেভে। তারা আরও পরিবেশন করেন এলান পারসন প্রজেক্ট এর 'আই ইন দ্য স্কাই'সহ বব মার্লে, কার্লোস সান্টানার গান।

    rnrn

    পরবর্তীতে ষ্টেজে আসে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। তারা একে একে গেয়ে শোনায় অবাক ভালোবাসা, বসে আছি, গানস এন্ড রোজেসের সুইট চাইল্ড ওমাইন, স্করপিয়ন্সের রক ইউ লাইক এ হেরিকেন, মাইকেল জ্যাকসনের বিট ইট।

    rnrn

    এরপর ব্যান্ডের সদস্যরা একসঙ্গে ৩০ বছর পূর্তির কেক কাটেন। এরপর পেন্টাগন ব্যান্ডের সঙ্গে মঞ্চে আসেন মাইলসের হামিন আহমেদ। তিনি পেন্টাগনের সঙ্গে বেশ কয়েকটি গানে গিটার বাজান। এরপর মঞ্চে আসেন মাকসুদুল হক। তিনি পেন্টাগনের সঙ্গে বিশ্বখ্যাত ব্যান্ড ঈগলস এর গানটি পরিবেশন করেন। পেন্টাগন ব্যান্ডের সঙ্গে সবশেষে গান পরিবেশন করেন পার্থ বড়ুয়া এবং বাপ্পা মজুমদার।

    যুগান্তর প্রতিবেদন

  • টেইলর সুইফটের কনসার্টের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্প!

    জনপ্রিয় মার্কিন পপতারকা টেইলর সুইফটের কনসার্ট রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ। তিনি বলছেন, সিয়াটলে সম্প্রতি টেইলর সুইফটের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

    শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতে কনসার্ট দুটিতে মোট এক লাখ ৪৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

    সিয়াটলের ভূমিকম্পবিদ জ্যাকি কাপলান-অয়ারবাক জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

    তার মতে, কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল।

    টেইলর সুইফটের কনসার্ট ভূকম্পন তৈরির দিক থেকে সিয়াটলে নতুন রেকর্ড তৈরি করেছে। এ ক্ষেত্রে এই কনসার্ট ভেঙে দিয়েছে ২০১১ সালের 'বিস্ট কোয়েক'-এর রেকর্ড। ২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল (এনএফএল) মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান। সেদিক থেকে টেইলর সুইফটের কনসার্টের সময় অনুভূত কম্পনের মাত্রা দশমিক ৩ বেশি ছিল।

    প্রসঙ্গত, গানের কনসার্টের কারণে এর আগেও ভূমিকম্প তৈরি হওয়ার ইতিহাস রয়েছে। ২০১১ সালে নিউজিল্যান্ডে 'ফু ফাইটারস' কনসার্টের সময়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • মহীনের ঘোড়াগুলির বাপী দা’র কনসার্টে তারুণ্যের জোয়ার

    কলকাতার অন্যতম বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। ব্যান্ডের অন্যতম সদস্য তাপস বাপী দাস যাকে সবাই বাপী দা নামে চেনেন। মহীনের ঘোড়াগুলির অসংখ্য গানের স্রষ্টা বাপী দা দীর্ঘদিন লড়েছেন ক্যানসারের সঙ্গে। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছিলেন বাংলাদেশের একঝাঁক তরুণ শিল্পী। 

    rnrn

    কিন্তু কনসার্টটি হওয়ার আগেই চলে গেছেন বাপী দা। কিন্তু তাতে কী, তাকে ভালোবেসে মহীনের ঘোড়াগুলি গান নিয়ে উদযাপন তো হতেই পারে। দাঁড়ানো যায়, বাপী দার পরিবারের পাশে। শুক্রবার 'ভালোবাসি জ্যোৎস্নায়’ শীর্ষক সেই কনসার্টি হয়ে গেল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটরিয়ামে। 

    rnrn

    কানায় কানায় পূর্ণ অডিটরিয়ামে তারুণ্যের জোয়ার নেমেছিল। শিল্পীদের সঙ্গে সুরে, গলায় এক হয়ে গিয়েছিল সবাই। মহীনের ঘোড়াগুলি আর বাপী দার গাওয়া গানগুলো নতুন করে প্রথিত হয়েছিল তারুণ্যের মাঝে।
    rn'ভালোবাসি জ্যোৎস্নায়’ কনসার্টে অংশ নিয়ে মহীনের ঘোড়াগুলির গান পরিবেশন করেছেন অর্ঘ্য, অন্তু দাস, আরমীন মুসা, আসির আরমান, আহনাফ খান অনিক, আহমেদ হাসান সানি, কাকতাল, জয় শাহরিয়ার, তানযীর তুহিন (আভাস), তিলক, দ্যা রেহমান ড্যুও, নাঈম মাহমুদ, প্রবর রিপন (সোনার বাংলা সার্কাস), ফারহান, ফারাহ দিবা তাসনিম,

    rnrn

    ভাষা, মাঈশা মারিয়াম, মাসুদ হাসান উজ্জ্বল, মিশু (শহরতলী), মুয়ীজ মাহফুজ, মুসা কলিম মুকুল, রাজু (সহজিয়া), রাব্বি (সহজিয়া), রায়হানুল ইসলাম শুভ্র, রাশিদ শরীফ শোয়েব (মেঘদল), রিয়াদ হাসান, রোকসানা আমিন, লাবিক কামাল গৌরব, লিমন, লিসান, সন্ধি, সভ্যতা, সালেকিন, সিনা হাসান (বাংলা ফাইভ), সুহৃদ ও শুভেন্দু দাস শুভ।

    rnrn

    এই কনসার্টটি আয়োজন করেছেন সংগীতশিল্পী সিনা হাসান, জয় শাহরিয়ার। সঙ্গে আরও ছিলেন অ্যাকুস্টিকার সৈকত বিশ্বাস টুটুল এবং গৌতম কে শুভ।

    সাংস্কৃতিক প্রতিবেদক

  • এবার ময়মনসিংহে সোনার বাংলা সার্কাস ব্যান্ডের একক কনসার্ট

    বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। আগামী শুক্রবার ময়মনসিংহ অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন টাউন হলে তাদের একক সিরিজ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ নামে এই লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়, শেষ হবে রাত ৯টায়।

    rnrn

    এটি মূলত তাদের ব্যাপক সাড়া জাগানো কন্সেপ্টচ্যুয়াল অ্যালবামের ‘হায়েনা এক্সপ্রেস’ লাইভ পারফরম্যান্স। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহের পর এই সিরিজ একক কনসার্ট অনুষ্ঠিত হবে দেশের অন্যসব বিভাগীয় শহরেই। 

    rnrn

    ব্যান্ডের সদস্যদের মতে, কোনো ব্যান্ডকে ভালো মতো চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যেমন ধরনের দলগত কনসার্ট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে স্বাভাবিকভাবেই, যার ফলে যারা ব্যান্ডকে ভালোবাসে তারা অতৃপ্ত থেকে যায়, এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই কনসার্টের আয়োজন। ধীরস্থিরভাবে ব্যান্ড দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে, আর যেহেতু ওই ব্যান্ডের গানপ্রেমীরাই সব সেখানে থাকবে তাই কোনো ধরনের অস্থিরতা ছাড়াই গান পরিবেশন করা যাবে। 

    rnrn

    কনসার্টে যারা উপস্থিত থাকবেন তারা কেবলমাত্র পুরো অ্যালবামের গানগুলোই লাইভ দেখবেন না বরং তারা অনুভব করতে পারবেন সার্কাস।

    rnrn

    এই কনসার্টে থাকবে হায়েনা এক্সপ্রেসের সব গান, সঙ্গে আনপ্লাগড গান, কবিতা ও জোকারদের পারফর্মিং আর্ট। মোট তিন ঘণ্টার কনসার্ট। একক এই কনসার্টের পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন, সব কিছুতেই থাকবে চমক। যেটাকে ব্যান্ডের ভাষায় কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট বলা হচ্ছে।

    rnrn

    এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন (www.sbctour.live) এবং অফলাইনে। টিকিটের সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল পেজে।

    সাংস্কৃতিক প্রতিবেদক

  • কনসার্টে সোনু নিগমের ওপর হামলা

    মুম্বাইয়ের চেম্বুর এলাকায় একটি কনসার্টে সোনু নিগম ও তার টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোনুর ম্যানেজার সায়রা ও তার বন্ধু-গায়ক রাব্বানি খান আহত হয়েছেন।

    সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিধায়কের ছেলে সোনুর সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন এবং সেই কারণেই তারা মঞ্চে গিয়েছিলেন।

    বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন এবং সোনু যখন মঞ্চ থেকে নামছিলেন তখন স্টেজের পেছনে তাকে ধাক্কা দেয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

    এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ই-টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সোনুকে ধাক্কা দেওয়ার সময় তার দেহরক্ষী বাঁধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন বিধায়কের ছেলে। এর পর তিনি সোনুকে ধরতে যান, তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রাব্বানি খান। এর পর রাব্বানিকেও ধাক্কা মারেন তিনি। এ সময় সিঁড়ি নিচে মাটিতে পড়ে যান রাব্বানি। সৌভাগ্যবশত সোনু কোনো আঘাত পায়নি, কিন্তু যে দুই ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তারা আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল।

    এ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও সংবাদমাদ্যমটিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনু নিগম নিজেও।

    বিনোদন ডেস্ক