Tag: অভিনেত্রী

  • অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি

    জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাতে অভিনেত্রী নিজেই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় বাসার গৃহকর্মী কনা বেগমকে (৪০) আসামি করে চুরির মামলাটি দায়ের করেন। 

    rnrn

    এর আগে অভিনেত্রী মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এতে তার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে।

    rnrn

    রোববার দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান গহনা, টাকা চুরি হয়ে গেছে।’

    rnrn

    তবে এই কঠিন সময়েও মনোবল হারাননি তিনি। তার কথায়, ‘মেরুদণ্ড তো আমার একটাই। আল্লাহতায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’

    rnrn

    উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মো. রেজওয়ান বলেন, অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় একটি মামলা করেছেন। থানার এসআই হানিফ উদ্দিন মণ্ডল মামলাটি তদন্ত করছেন। আসামি কনা বেগমের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। তাকে খোঁজা হচ্ছে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ভারতে আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    ভারতের পশ্চিম উড়িষ্যার জনপ্রিয় গায়িকা তথা ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতা গুরুর লাশ উদ্ধার করা হয় তার কাকার বাড়ি থেকে। রহস্যজনকভাবে সোমবার বিকালে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত কয়েক দিন আগে কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

    সূত্রের খবর অনুযায়ী, রুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তার পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। এই অভিনেত্রী ও গায়িকা একাধিক আলব্যামে গান গেয়েছেন, কাজ করেছেন। সম্প্রতি তিনি তার সেই কাকার বাড়িতে বেড়াতে যান বলে জানা যায়। 

    বাড়ির লোক খবর দিলে বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং তার লাশ উদ্ধার করে। এর পর তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও মঙ্গলবার সকাল ছাড়া অটোপসির রিপোর্ট মিলবে না বলেই জানা গেছে পুলিশের তরফে। রাতের অন্ধকারে ময়নাতদন্ত হবে না বলেই জানানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। জানতে চাইছে অভিনেত্রীর রহস্যমৃত্যুর নেপথ্যে কোনো কারণ থাকতে পারে। কেন আচমকা এই অভিনেত্রী এমন এক চরম পদক্ষেপ নিলেন, কোন কারণ ছিল সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তার বাড়ির লোক মেনে নেয়নি। আর সেটা নিয়েই ঝামেলা চলছিল বলে তিনি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। যদিও এখনো সত্য ঘটনা কী, তার মৃত্যুর নেপথ্যে কোন কারণ আছে সেটি এখনো জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • জীবনের কঠিন সময়ের কথা বর্ণনা দিলেন ‘টাইটানিক’ অভিনেত্রী

    তারকাদের মাঝে মাঝেই দেখা যায় নিজের জীবনের কালো অধ্যায়গুলো সামনে আনতে। সেই তালিকায় এবার যুক্ত হলেন ‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেট। সবার মতো এই অভিনেত্রীর জীবনেও আছে কালো অধ্যায়। 

    সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি জানান, একটা সময় সিনেমা থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল তার। যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তার এমন খ্যাতি, তা একটা সময় ছেড়ে দেবেন এমন পরিস্থিতি ছিল তার জন্য ভীষণ কষ্টের। 

    ১৯৯৭ সালে লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা টাইটানিক সিনেমা মুক্তির পরই তার জীবন বদলে যেতে শুরু করে। পেয়ে যান তুমুল জনপ্রিয়তা। সেই সূত্র ধরে সে সময় তার সঙ্গে পরিচয় হয় নির্মাতা জিম থ্রিপলেটনের। সে পরিচয় থেকে পরিণয়, তার পর বিয়ে। কিন্তু এর পর অন্ধকার জীবনে পা দেন কেট উইন্সলেট।

    সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার জীবনের সেই খারাপ সময় কখনও ভুলতে পারব না। জিম (সাবেক স্বামী) আমার জীবন দুর্বিষহ করে তুলেছিল। আমার পরিবার, বন্ধু-বান্ধব সবার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিল সে।’ 

    তিনি আরও  বলেন, ‘সিনেমার কোনো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব এলে জিম সেগুলো আমাকে করতে বারণ করত। সে কখনোই চাইতো না আমি বিখ্যাত হই। তার ভয়ঙ্কর ইগো সমস্য ছিল। স্ত্রী তার স্বামীর চাইতে বিখ্যাত হবে, তা কখনও মানতে চাইত না জিম।’ 

    তবে এমন অন্ধকারাচ্ছন্ন সম্পর্ক অবশ্য খুব বেশিদিন টেনে নেননি কেট উইন্সলেট। ২০০১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ক্যারিয়ার বাঁচাতে বিচ্ছেদের মতো কঠিন পথে হাঁটতে দ্বিতীয়বার ভাবেননি উইন্সলেট। এর পর ২০০৩ সালে পরিচালক স্যাম মেন্ডেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কেট। ২০১০ সালে কেট-মেন্ডেজ সম্পর্কেরও ইতি ঘটে। তারপর বর্তমান স্বামী নেড রকনরোলের সঙ্গে সম্পর্ক গড়েন কেট উইন্সলেট। ২০১২ সালে বিয়ে করা কেটের এটি তৃতীয় বিয়ে হলেও নেডের দ্বিতীয় বিয়ে।

    বিনোদন ডেস্ক

  • নায়কের প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি থেকে বাদ পড়লেন অভিনেত্রী!

    অভিনয় শুরু করেছিলেন বহু বছর আগে। কিন্তু বলিউডে পা রাখার পর নিজের নামের চেয়ে ‘খল্লাস গার্ল’ নামেই বেশি পরিচিতি পেতে শুরু করেন ইশা কোপিকর। 

    rnrn

    এক দশক একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে অভিনেত্রীকে নিয়ে কম জলঘোলা হয়নি।

    rnrn

    ১৯৭৬ সালের ১৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম ইশার। বাবা-মা এবং ছোট ভাইয়ের সঙ্গে মাহিমে থাকতেন অভিনেত্রী। ছোট থেকেই মডেলিংয়ের শখ ছিল তার। মুম্বাইয়ের একটি কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর এক আলোকচিত্রীর সঙ্গে ফটোশুটের কাজ করেছিলেন তিনি।

    rnrn

    মডেল হিসাবে ফটোশুট করেই জীবন নতুন মোড় আসে ইশার। বিভিন্ন জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনের প্রস্তাব আসতে থাকে তার কাছে। বিজ্ঞাপনের কাজ করার পাশাপাশি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানে বিজয়ীও হয়েছিলেন ইশা।

    rnrn

    মডেলিং জগতে নামডাক হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডের সঙ্গে যোগাযোগ তৈরি হয় ইশার। ১৯৯৮ সালে প্রথম হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। শাহরুখ সুলতান পরিচালিত ‘এক থা দিল এক থি ধড়কন’ ছবিতে কাজ করেছিলেন ইশা। কিন্তু এই ছবি আদতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কি না, তা নিয়ে বলিপাড়ার একাংশ সন্দেহ প্রকাশ করেন।

    rnrn

    তবে, ইশা তার কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী ফিল্মজগতের হাত ধরে। ১৯৯৭ সালে একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন ইশা। তারপর একের পর এক তামিল, কন্নড় এবং মরাঠি ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাকে।

    rnrn

    কিন্তু ইশার বরাবরের ইচ্ছা ছিল হিন্দি ছবিতে কাজ করার। ২০০০ সাল থেকে তিনি হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ খুঁজলেও পাশাপাশি দক্ষিণী ছবিতেও কাজ করে যাচ্ছিলেন। 

    rnrn

    খালিদ মহম্মদ পরিচালিত ‘ফিজা’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ইশাকে। জয়া বচ্চন, হৃতিক রোশন এবং কারিশ্মা কাপূরের মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি।

    rnrn

    ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোম্পানি’ ছবির গান ‘খল্লাস’ এবং ‘খাকি’ ছবির ‘ইশক সমুন্দর’ গানের দৃশ্যে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ইশা। তার পর ‘কয়ামত: সিটি আন্ডার থ্রেট’, ‘ডরনা মনা হ্যায়’, কৃষ্ণা কটেজ’, ‘ডন’, ‘এক বিবাহ… অ্যায়সা ভি’র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

    rnrn

    কিন্তু ইশার অভিনয়ের চেয়ে বেশি চর্চায় ছিল তার সঙ্গে বলিউড অভিনেতা ইন্দ্র কুমারের সঙ্গে পরকীয়া সম্পর্ক। নব্বইয়ের দশকে হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যেত ইন্দ্রকে। কিন্তু ক্যারিয়ার তৈরি করার সময় কোমরে গুরুতর চোট পান তিনি। সেই কারণে কাজের সুযোগও পাচ্ছিলেন না।

    rnrn

    ছবিতে বিশেষ কাজ পাচ্ছিলেন না ইন্দ্র। এর পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। ২০০৩ সালে সোনাল রাজু কারিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইন্দ্র। বিয়ে করলেও সংসারে মন টিকিয়ে রাখতে পারেননি অভিনেতা। ইন্দ্র এবং সোনালের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়ে ইশা।

    rnrn

    ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ ছবিতে অভিনয় করেছিলেন ইন্দ্র। এই ছবিতে সালমান খানের ভাইয়ের চরিত্রে কাজ করতে দেখা গিয়েছিল তাকে। ছবিটি ভালো ব্যবসাও করে। ইন্দ্র তার সঙ্গে ইশার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন। কিন্তু সেই সময় ইশার মন অন্য দিকে বাঁক নেয়।

    rnrn

    হোটেল ব্যবসায়ী টিমি নরংয়ের সঙ্গে আলাপ হয় ইশার। শোনা যায়, প্রীতি জ়িন্তাই নাকি টিমির সঙ্গে ইশার পরিচয় করিয়ে দিয়েছিলেন। দু’জনের আলাপচারিতার পর ধীরে ধীরে একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। সম্পর্কে জড়ানোর পর টিমিকে বিয়ের সিদ্ধান্ত নেন ইশা।

    rnrn

    ২০০৯ সালে টিমির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইশা। ওই একই বছর কমলজিৎ কউর নামে এক উঠতি অভিনেত্রীকে বিয়ে করেন ইন্দ্র। কিন্তু দু’মাস একসঙ্গে থাকার পর বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

    rnrn

    অন্য দিকে বিয়ের পর ইশার কাছেও কাজের প্রস্তাব আসা কমে যায়। এক পুরনো সাক্ষাৎকারে ইশা জানান, কাজ পাওয়ার জন্য নাকি বলিউড অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতে হয়। সেই অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন তিনি।

    rnrn

    ২০০০ সালের মাঝামাঝি সময়ে একটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ইশা। কিন্তু ছবির অভিনেতা নাকি তাকে কুপ্রস্তাব দেন। 

    rnrn

    এক সাক্ষাৎকারে ইশা বলেন, এক বলিউড অভিনেতা আমার সঙ্গে একা দেখা করতে চাইছিলেন। তিনি বলেছিলেন আমি যেন নগ্ন হয়ে তার সামনে যাই। তা হলেই ছবিতে ভালো কাজ পাব আমি। কিন্তু অভিনেতার প্রস্তাবে আমি রাজি হয়নি।

    rnrn

    ইশা আরও দাবি করেন, বলিপাড়ার এক প্রযোজকও আমায় বলেছিলেন, কাজ পেতে হলে অভিনেতাদের সুনজরে থাকতে হয়।’ 

    rnrn

    তার উত্তরে ইশা জানিয়েছিলেন যে, তার অভিনয়ের মাধ্যমে যদি পরিচিতি না গড়ে ওঠে, তবে তিনি আর অন্য কোনও উপায়ে সাফল্যের সিঁড়িতে উঠতে চান না।

    rnrn

    ২০০৪ সালে ‘গার্লফ্রেন্ড’ ছবিতে অমৃতা অরোরার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় ইশাকে। সমকামী সম্পর্কের উপর তৈরি হওয়া এই ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এমনকি, কয়েকটি প্রেক্ষাগৃহে এই ছবিটি নিষিদ্ধ করা হয়।

    rnrn

    বর্তমানে বলিউড থেকে দূরে সরে এসেছেন ইশা। হিন্দি ছবিতে কাজ করার সুযোগ না পেলেও বিভিন্ন দক্ষিণী ছবি এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করার প্রস্তাব পান তিনি। বিজেপিতেও যোগ দিয়েছিলেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সম্পত্তির জন্য ঘর বেধেছেন যেসব বলিউড অভিনেত্রী

    ভালোবাসা যতই থাকুক, টাকা না থাকলে সেই ভালোবাসা জানালা দিয়ে পালায়। এমন কথা প্রসিদ্ধ রয়েছে লোকমুখে। সে কারণেই অনেক ক্ষেত্রে ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য পায় টাকা। 

    rnrn

    এমন অনেক নারী আছেন যারা পুরুষের টাকা দেখেই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। আর যারা এই কাজ করেন তাদের বলা হয় ‘গোল্ড ডিগার’।  এমন গোল্ড ডিগার অভিনেত্রী রয়েছেন বলিউডেও।

    rnrn

    বলিউডের এমন ৯জন অভিনেত্রী রয়েছেন যারা নিজের থেকে বয়সে অনেকটাই বড় পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শুধুমাত্র অর্থের জন্য। বলিউডের এসব অভিনেত্রীর খবর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে।  

    rnrn

    বিদ্যা বালান: বলিউড জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। অনেকেই তাকে দিয়েছেন ‘গোল্ড ডিগার’ তকমা। কারণ তিনি সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, অভিনেত্রীর আগেও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন সিদ্ধার্থ।

    rnrn

    রানী মুখার্জী: অভিনয় জগত শুরুর প্রথমেই পরিচালক তথা যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি বয়সে অভিনেত্রীর চেয়ে অনেকটাই বড়।

    rnrn

    কারিশমা কাপুর: ধনী ব্যাবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে সেরেছিলেন এই নায়িকা। শোনা গিয়েছিল টাকার জন্যই নাকি বিয়ে করেছেন তিনি। যদিও খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক।

    rnrn

    জুহি চাওলা: বলিউডের নামি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জুহি চাওলা। তিনি সাত পাকে বাঁধা পড়েছেন নামি ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে। শোনা যায় অভিনেত্রীর থেকে বয়সে অনেকটাই বড় তার স্বামী।

    rnrn

    শিল্পা শেঠী: ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী। তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। অনেকেরই মতে টাকার জন্যই ডিভোর্সী রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেত্রী।

    rnrn

    সেলিনা জেটলি: একসময় বলিউডে চলেছে তার রাজত্ব। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে হঠাৎ করেই অভিনয় জগত ছেড়ে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বিয়ে করেন ব্যবসায়িক পিটার হ্যাগেরকে।

    rnrn

    অমৃতা অরোরা: গোল্ড ডিগার অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে অমৃতা অরোরার। বলিউড জগতে পা রাখলেও সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি। এরপরেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • ‘অভিনেত্রীকে কেউ বিয়ে করে না, তোরও হবে না’

    বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কৃতি শ্যানন। রূপের পাশাপাশি তার গুণমুগ্ধতা ছড়ান এ অভিনেত্রী। কবে বিয়ে করছেন, এই প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সময়। সেই তিনিই শোনালেন, গ্ল্যামার জগতের মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণার কথা। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটি তুলে ধরলেন কৃতি।

    বরাবরই ঠোঁটকাটা স্বভাবের এ অভিনেত্রী জানান, তার বয়সি মেয়েদের অনেক সময় শুনতে হয়, শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না, তাদের বিয়ে হয় না। শুরুতে এই কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন কৃতি। এই ইন্ডাস্ট্রি তার জন্য নয়, এই কথাও বহুবার শুনেছেন তিনি।

    কৃতি বলেন, ‘আমাকে অনেকবার বলা হয়েছে— এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। এই দুনিয়াটাকে নিয়ে অনেকের ভাবনাচিন্তা একদম অন্যরকম। এই জগৎটা নিয়ে লোকে খুব ইতিবাচক কিছু ভাবতে পারে না। বলে, এই দুনিয়াটা গ্ল্যামারাস কিন্তু ভালো নয়। তারা এটাও বলেছেন যে, অভিনেত্রী হলে আর বিয়ে হয় না।’

    ‘লুকা চুপি’ অভিনেত্রীর কথায়— ‘আমার গ্রুপের বন্ধুরা আমাকে বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়ালসি নিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার জেনারেশনের মানুষও এমনটি ভাবতে পারে।’

    অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। চলতি বছর মুক্তি পাবে তার ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’ সিনেমা। ‘আদিপুরুষ’ ছবিতে তার বিপরীতে আছেন প্রভাস এবং ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফ। বর্তমানে প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম ও বিয়ের খবর বলিপাড়ায় বেশ চর্চিত বিষয়।

    বিনোদন ডেস্ক

  • এক ক্লিকেই ১ লাখ হারালেন অভিনেত্রী

    মাত্র এক ক্লিকেই এক লাখ রুপি হারালেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী নাগমা। অনলাইন প্লাটফরমে মাত্র এক ক্লিকে লাখ রুপি খোয়ালেন নব্বই দশকের জনপ্রিয় এ বলিউড অভিনেত্রী। 

    rnrn

    কেওয়াইসি ফ্রডের কবলে পড়ে এই মোটা অঙ্কের অর্থ হারালেন এ অভিনেত্রী।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ৯৯ হাজার ৯৯৮ রুপি হারিয়েছেন অভিনেত্রী নাগমা, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ২৮ হাজার টাকারও বেশি।

    rnrn

    নাগমা মোবাইল ফোনে একটি এসএমএস পান। তাতে একটি লিংক ছিল। সেই লিংকে ক্লিক করার পর একটি ফোন আসে। ফোনে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি অভিনেত্রীকে বলেন, ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন।

    rnrn

    এভাবে নাগমার ফোনের নিয়ন্ত্রণ অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে চলে যায়। পরে ওই ব্যক্তি অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট করেন। এর পর অ্যাকাউন্ট থেকে সব অর্থ উধাও হয়ে যায়।

    rnrn

    অভিনেত্রী বলেন, অন্তত ২০ বার ওটিপির এসএমএস আসে। পরে বুঝতে পারি অ্যাকাউন্ট থেকে অর্থ নিতে সফল হয়েছেন ওই ব্যক্তি। তবে খুব বেশি অর্থ নিতে পারেনি বলে স্বস্তি।

    rnrn

    ভারতীয় সংবামাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি কেওয়াইসি ফ্রডের কবলে পড়ে প্রায় ৮০ জন অর্থ খুইয়েছেন।এদের সবাই একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক। ইতোমধ্যে কয়েক লাখ রুপি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। কিছু দিন আগেই অভিনেত্রী শ্বেতা মেননও এই প্রতারণার শিকার হন। মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেল এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।  

    বিনোদন ডেস্ক

  • অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী

    গত বছরের ৪ ডিসেম্বর সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। 

    rnrn

    বান্ধবীর ঘর ভেঙে নিজের সংসার পেতেছেন- সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ট্রলের বিষয়ে অবশেষে মুখ খুললেন তিনি।

    rnrn

    সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার বিয়ে নিয়ে বানানো রিয়েলিটি শো ‘লাভ, শাদি, ড্রামা’। সেই অনুষ্ঠানেও আভাস মিলেছে বিতর্কের। 

    rnrn

    হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হানসিকা। ‘টিনা’ চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। কাজ করেছেন বলিউডেও। 

    rnrn

    রটেছিল, তিনি সোহেলের প্রথম বিয়ে ভাঙার জন্য দায়ী। এই অভিযোগ খণ্ডন করে হানসিকা বলেন, ‘মিডিয়ায় যেসব বিবরণ লেখা হয়েছে, বেস্ট ফ্রেন্ড, এই-সেই … দেখে আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!’ 

    rnrn

    সোহেলের প্রথম বিয়েতে তার উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সোহেল ছিলেন তার ভাইয়ের প্রিয় বন্ধু। তাই গিয়েছেন। কেনই বা যাবেন না?

    rnrn

    তাদের সম্পর্কের গভীরতা বোঝাতেই হানসিকা বলেন, ‘সব সময় ও আমার কাছাকাছি থাকত। আমার ভাইয়ের প্রিয় বন্ধু ছিল ও। ধীরে ধীরে আমারও প্রিয় বন্ধু হয়ে ওঠে। এভাবেই শুরু।’

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ের সময় বুকে ব্যথা শুরু হয়: ববি

    এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদমে চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। ঢাকা এবং কলকাতায় সমানতালে কাজ করছেন। সম্প্রতি তার অভিনীত নতুন একটি ছবি কলকাতায় মুক্তি পায়। এ ছবি, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

    rnrn

    * কিছুদিন আগে অসুস্থতার খবর শোনা গেছে। বর্তমানে কেমন আছেন?

    rnrn

    ** এখন ভালো আছি। গত ১৬ জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে একটি সিনেমার শুটিংয়ের সময় বুকে ব্যথা, মাথাব্যথা ও কাশি শুরু হয়। চিকিৎসা গ্রহণ শেষে এখন বেশ ভালো বোধ করছি।

    rnrn

    * শুটিং কি শুরু করেছেন?

    rnrn

    ** এ মুহূর্তে ইংল্যান্ডে আছি। এখানে এসেছি দুটি সিনেমার শুটিং নিয়ে। সিনেমা দুটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। তবে, শিগ্গির জানাব।

    rnrn

    * সম্প্রতি নতুন দুটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে…

    rnrn

    ** জানুয়ারিতে ‘মেঘ কন্যা’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। এটি পরিচালনা করবেন ফুয়াদ চৌধুরী। সম্প্রতি ‘দ্য ফ্রড : বাটপার’ নামে আরেকটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এটি পরিচালনা করবেন শফিক হাসান। দুটি সিনেমার শুটিং বাংলাদেশের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে হবে। আশা করি ভালো কিছু হতে যাচ্ছে।

    rnrn

    * বাটপার সিনেমায় আপনার চরিত্র কেমন?

    rnrn

    ** এ সিনেমায় আমার চরিত্রটি বেশ ইন্টারেস্টিং। এতে আমাকে একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীর চরিত্রে দেখা যাবে। আমার পুরো পরিবার ইতালি থাকলেও দেশপ্রেমের কারণে আমি বাংলাদেশেই থেকে যাই। এর বেশি কিছু বলতে চাই না। বলা যায় একটি দেশপ্রেমের সিনেমা হবে এটি। আমার বিশ্বাস সবার পছন্দ হবে।

    rnrn

    * আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তো নতুন একটি সিনেমা বানাবেন বলেছিলেন। অগ্রগতি কী?

    rnrn

    ** আসলে যে সময় ঘোষণা দিয়েছিলাম তারপর আমি অসুস্থ হয়ে পড়ি। পরে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এ বছর তো চলেই গেল। আগামী বছর আশা করি সিনেমার সব কাজ শুরু করব।

    rnrn

    * সম্প্রতি ওটিটিতেও আপনাকে দেখা গেছে। এ মাধ্যমে কি নিয়মিত হবেন?

    rnrn

    ** ভালোভাবে অভিনয় করতে পারার বিষয়টিকে বেশি গুরুত্ব দেই আমি। সিনেমা, ওটিটি বিষয় দুটি নিয়ে সিরিয়াস চিন্তা করি না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিষয় কিংবা মাধ্যমের পরিবর্তন হবে। এ পরিবর্তনের সঙ্গে নিজকে মানিয়ে নেওয়াটাই বড় বিষয়। সে দিক থেকে বলব, ওটিটিতে একটি কাজ করেছি-সাড়াও ভালো পেয়েছি। ভালো গল্প, চরিত্র পেলে ওটিটিতে আরও কাজ করতে পারি। সিনেমায় অভিনয় আমার ভালোবাসার জায়গা। দিন শেষে আমি অভিনয়টা ঠিকঠাক করতে চেয়েছি। কতটা ভালো অভিনয় করতে পেরেছি তা দর্শক বলতে পারবেন। আমি এখনো চেষ্টা করে যাচ্ছি।

    rnrn

    * নাটকে আর ফিরবেন না?

    rnrn

    ** নাটকে অভিনয় করতে কোনো অনিহা নেই। তবে এখন সিনেমা নিয়ে ব্যস্ত আছি। অনেক সিনেমার কাজ আছে হাতে। নতুন সিনেমার বিষয়েও কথা চলছে। তবে সময়-সুযোগ হলে এবং ভালো কাজের প্রস্তাব পেলে নাটকে অভিনয়ের বিষয়টি অবশ্যই ভেবে দেখব। তবে এখন পর্যন্ত সিনেমা নিয়ে আমার যে ব্যস্ততা তা উপভোগ করছি।

    হাসান সাইদুল 

  • প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি: তাসনিয়া ফারিণ

    এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে নৈপুণ্যতার কারণে দর্শক মহলে বেশ প্রশংসিত। শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতায়ও তার জনপ্রিয়তা রয়েছে। টিভি নাটক ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি সিনেমায়ও পা দিয়েছেন তিনি। 

    rnrn

    এটি মূলত তার ওটিটির কাজেরই প্রতিফলন। ওটিটিতে তার কাজ দেখে কলকাতার একাধিক নির্মাতা তাকে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। এরই মধ্যে সেখানে ‘আরও এক পৃথিবী’ নামের একটি সিনেমায় কাজও করেন। 

    rnrn

    এটি নির্মাণ করেছেন অতনু ঘোষ। সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নিজের সিনেমার প্রচারণায় ফারিণ কলকাতায় পাড়ি জমান চলতি মাসের শুরুর দিকে। অবশেষে দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে নিজের অভিনয় উপভোগ করেন। কেমন দেখেছেন নিজের সিনেমা? 

    rnrn

    কেমন প্রত্যাশা ছিল আর কতটা প্রতিফলন হলো? জানতে চাইলে তাসনিয়া ফারিণ বলেন, ‘একটি সিনেমা বিভিন্ন দিক দিয়ে সফল হয়। এর ব্যবসায়িক সফলতারও একাধিক সাইড রয়েছে। আমার কাজ নিয়ে বলতে পারি, যারা এ সিনেমাটি দেখেছেন তাদের মধ্যে সবাই আমার কাজে খুশি। এ দিক থেকে বলা যায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি। আমি মনে করি, সিনেমায় আমার জন্য এটি ভালো অভিষেক। আগামীতে নতুন কোনো সিনেমায় কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না।’ 

    rnrn

    বাংলাদেশি কোনো সিনেমার জন্য প্রস্তাব আছে কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘প্রস্তাব আসে। তবে আমি চাই ভালো কাজ। সংখ্যা বাড়াতে আমি স্রোতের সঙ্গে তাল মিলাতে চাই না। ভালো গল্প ও চরিত্রে সিনেমায় কাজ করতে চাই। এটি ধীরে ধীরে হোক সমস্যা নেই। তবে চলতি বছর আরেকটি কাজের ঘোষণা আসতে পারে। মিটিংও হয়েছে। চূড়ান্ত হলে সবাইকে জানাব।’

    বিনোদন ডেস্ক