Tag: অভিনেত্রী

  • অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেত্রী স্নেহাল রাই

    সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রাই। তবে প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেত্রী ও তার গাড়িচালক। 

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুম্বাই থেকে পুণে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

    rnrn

    খবরে জানানো হয়, মুম্বাই থেকে পুণের পথে যাচ্ছিলেন অভিনেত্রী। এসময় অভিনেত্রীর গাড়িকে চাপা দেয় একটি ট্রাক। তবে ড্রাইভার ভয় না পেয়ে তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে প্রাণ রক্ষা করেন। এর ফলে গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বাঁচেন স্নেহাল ও তার গাড়িচালক।

    rnrn

    স্নেহাল রাই বলেন, কীভাবে কী ঘটল, তা এখনও যেন ঠিক বুঝে উঠতে পারছি না। চালকের উপস্থিত বুদ্ধি, আর সাহসের কারণেই এ যাত্রায় বেঁচে গিয়েছি।

    rnrn

    প্রসঙ্গত, ‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’ এবং ‘ভিশ’ এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন স্নেহাল। আর তাই টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ তিনি। 
    rn 

    যুগান্তর ডেস্ক

  • সেই ট্রেনে বাংলাদেশের কেউ আছে কিনা, উদ্বিগ্ন জয়া

    নিজের সিনেমার মুক্তি ও প্রচারের কাজে কলকাতাতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে ভারতের ওড়িশায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রী জয়া আহসান। 

    বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি জয়া ফেসবুকে শেয়ার করেছেন। লিখেছেন, ‘কারো পরিচিত এই ট্রেনে থাকলে এখনই খোঁজ নিন।’ 

    বাংলদেশে উপ-হাইকমিশনের তরফে জারি করা সেই বিজ্ঞপ্তিতে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে বাংলাদেশের বাসিন্দারা তাদের প্রিয়জন যদি এই ট্রেনে থেকে থাকেন তার খোঁজ পাবেন। নম্বরটি হলো: +৯১ ৯০৩৮ ৩৫৩৫৩৩।

    করমণ্ডল এক্সপ্রেসে করে অনেকেই চিকিৎসার জন্য দক্ষিণ ভারত যান। এই ট্রেনে বাংলাদেশিরাও থাকেন। তারাও এখানে আসেন চিকিৎসার জন্য। ফলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, এই ট্রেনে হয়তো বেশ কয়েকজন বাংলাদেশি আছেন বা ছিলেন। তাদের জন্যই উদ্বেগ প্রকাশ করলেন জয়া।

    ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যার দিকে তিন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৮৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শালিমার থেকে চেন্নাইগামী সেন্ট্রাল করমনণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন- এই তিনটি ট্রেন এ দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

    বিনোদন ডেস্ক

  • তিন অভিনেত্রীর সঙ্গে রাজের ভিডিও ফাঁস, যা বললেন পরীমনি

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার দিবাগত দেড়টার দিকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে। এ ঘটনায় অভিনেত্রী সুনেরাহ অবশ্য নাম উল্লেখ না করে দোষারোপ করেছেন চিত্রনায়িকা পরীমনিকে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন পরীমনি।

    তিনি বলেন, ‘আমি এখনো কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি।

    এদিকে রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় ওই রাতেই ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে সুনেরাহ বলেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

    শরিফুল রাজের স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বলেন, ‘আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে এবার আমি ব্যবস্থা নেব। এর আগে একবার এক নায়িকা প্রচলিত আইনের হুমকি দিয়েছে। এবার যদি কেউ আমাকে নিয়ে খোঁচায় তাহলে আমি ডিরেক্ট মামলা করব তার নামে।’

    এর আগে এদিন দিবাগত রাতে সুনেরাহ বিনতে কামলা তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। “ন ডরাই” সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’

    স্ট্যাটাসে সবশেষ তিনি আরও লেখেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (শরিফুল রাজ) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা

    টালিউড পরিচালকের কিশোরী মেয়েকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা-গায়ক মহারাজ বসু। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুটিংয়ের ফাঁকেই এমন কুকীর্তি ঘটিয়েছেন তিনি, যা নিয়ে ইতোমধ্যে টালিপাড়ায় শোরগোল শুরু হয়েছে।

    অভিযুক্ত মহারাজ একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গেছে। এমনকি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে তার গাওয়া গানও ব্যবহার করা হয়েছে।

    অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে যৌন হেনস্তা করার খবর নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকাতেই নতুন ঘটনা। অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের মেয়ে।

    পুলিশ সূত্রে খবর, এক শর্টফিল্মের কাজে বারাসতে গিয়েছিলেন ওই কিশোরী অভিনেত্রী ও তার চিত্রপরিচালক বাবা। তাদের অভিযোগ, এর পরই ওই অভিনেতা-গায়ক মেয়েটিকে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন ওই পরিচালক। ধৃত অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে খবর।

    বিনোদন ডেস্ক

  • পুলিশের গাড়িতে লাথি মেরে বিপাকে অভিনেত্রী

    ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ট্রাফিকের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল হেগড়ের গাড়িতে লাথি মেরে চরম বিপদে পড়েছেন তামিল ছবির নায়িকা ডিম্পল হায়াথি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

    rnrn

    অভিনেত্রী ডিম্পলের প্রেমিক ভিক্টর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ডেপুটি পুলিশ কর্মকর্তার গাড়িটি প্রথমে ধাক্কা মারেন। সেই সময় গাড়ির ভিতরে ছিলেন পুলিশকর্তার গাড়ির চালক।

    rnrn

    গাড়িতে ধাক্কা দেওয়ার পর রাহুল হেগড়ের গাড়ির চালক ক্ষতিপূরণ দাবি করেন। তখন অভিনেত্রী ও তার প্রেমিক ডেপুটি পুলিশ কমিশনারের গাড়িতে লাথি মারেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

    rnrn

    যে কারণে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা, ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা করা হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • ‘চুমুকাণ্ডে’ বিব্রত অভিনেত্রীর সঙ্গে এবার যে কাণ্ড ঘটালেন সেই ভক্ত (ভিডিও)

    ঢাকার ধামরাইয়ের একটি গ্রামে শুটিংয়ে গিয়েছিলেন অভিনেত্রী শিরিন শিলা। হঠাৎ সেখানে হাজির হন এক ভক্ত। অভিনেত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নেন। কিন্তু ওই ভক্ত শিলাকে চুমু দেন। বিষয়টি যথেষ্ট বিব্রত ও অবাক হয়েছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী।

    সোমবার দুপুরে ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং সেটে এমন কাণ্ড ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

    বিষয়টি নিয়ে আজ বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শিরিন শিলা। এতে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেওয়া সেই ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে দেখা গেছে।

    ভিডিওতে শিরিন শিলা বলেন, ‘আজ আমি তাকে আনতে লোক পাঠিয়েছিলাম। তার বাসায় বউ আছে, মা আছে। পুরো ফ্যামিলির সবাই আছে। ইভেন সে রিকশা চালায়। ওর মাথায় নাকি সমস্যা। ও সুস্থ স্বাভাবিক। ও বড় অ্যাক্টিংবাজ, মিথ্যাবাদী, প্রতারক।’

    কেন এ কাজটা করেছ জানতে চাইলে— ওই ভক্ত শিরিন শিলার পা জড়িয়ে ধরে ক্ষমা চান। তাকে বলতে শোনা যায়, ‘আমার ভুল হয়ে গেছে। আমার মাথায় সমস্যা।’

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

    বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র একদিন আগেই ভারতীয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। এর মাঝেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালখ্যাত এই অভিনেত্রীর। 

    বুধবার মুম্বাইতে বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

    জ্যাসমিনের চরিত্রে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বৈভবী। তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় তার গাড়ি। তবে গাড়িটিতে বৈভবী শুধু একা নন, তার সঙ্গে ছিলেন তার হবু বরও। মাত্র ৩২ বছর বয়সেই প্রয়াত হলেন এই অভিনেত্রী। দুর্ঘটনার কথা শুনে দ্রুত চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই।

    শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে তার মরদেহ। বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে এই খবরটি জানিয়ে লিখেছেন, ‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনো সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।’

    সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালের সিজন টুতে দেখা গিয়েছিল বৈভবীকে। এ ছাড়া বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়া ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

    বিনোদন ডেস্ক

  • সেই ভক্তের স্পর্শ নিয়ে যা বললেন অভিনেত্রী

    তারকাদের নিয়ে মাতামাতি করা নতুন কোনো ঘটনা নয়। তাদের দেখলে ছবি তুলতে যাওয়া, হাত দিয়ে সম্মান জানানো, আলিঙ্গন করা— এটা প্রায় দেখা যায়। কমবেশি সব তারকাকে এ ধরনের মুহূর্তের মুখোমুখি হতে হয়। 

    সম্প্রতি একটি অনুষ্ঠানে এক অনুরাগীর অনুরোধে তার সঙ্গে ছবি তুলতে গিয়ে সমস্যায় পড়লেন বলিউড অভিনেত্রী আহনা কুমরা।

    সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুরাগীকে তিনি ছবি তোলার অনুমতি দেন। ওই অনুরাগী আহনা কুমরাকে স্পর্শ করে তুলতে যান, আর তাতেই চটে যান অভিনেত্রী।

    তৎক্ষণাৎ জানিয়ে দেন, ‘স্পর্শ করবেন না’। ওই অনুরাগী অবশ্য তখনই হাত সরিয়ে দেন। ঘটনার পর বেশ বিরক্তির সঙ্গে ঘটনাস্থল থেকে হেঁটে বের হয়ে যান আহনা।

    সেই ঘটনাটি নিয়ে হিন্দুস্তান টাইমসের কাছে মুখ খুলেছেন আহনা। তিনি বলেন, ‘আমি একটি ছবির জন্য রাজি হয়েছিলাম, কিন্তু আমায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বলে দিই, স্পর্শ করতে পারবেন না। বিষয়টি অদ্ভুত ছিল।’

    আহনা বলেন, ‘বিশেষত যখন আমি আপনার সঙ্গে সহৃদয়তার সঙ্গে ব্যবহার করছি, তখন এটা হচ্ছে। আমি খুব বিনয়ের সঙ্গেই ছবি তোলার প্রস্তাবে না বলতেই পারতাম। কিন্তু আমি কখনই কারোর সঙ্গে অভদ্র আচরণ করি না।’

    অভিনেত্রী আরও বলেন, ‘আসলে সামাজিকমাধ্যমের দৌলতে আমাদের মানুষ রোজই দেখে। আমরা পাবলিক ফিগার। তাই ভাবেন আমরা সহজলভ্য। একটা যে সীমারেখা আছে, সেটা মানুষ প্রায়ই ভুলে যান। ওরা আমাদের চেনেন, কিন্তু আমরা তো চিনি না।’

    আহনার কথায়, ‘এ ধরনের অনুষ্ঠানে আমাদের যখন ডাকা হচ্ছে, তখন আমাদের নিরাপত্তার বিষয়টাও মাথায় রাখা উচিত। আমি অবাক যে এটাও সামাজিকমাধ্যমে পোস্ট হয়েছে। এবার থেকে আমি সতর্ক থাকব, এ ধরনের প্রস্তাব এলে বিনয়ের সঙ্গেই তা প্রত্যাখ্যান করব।’

    বিনোদন ডেস্ক

  • অনেক রাত আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি: কিম কার্দাশিয়ান

    এমন অনেক রাত গেছে, আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি। আপনি কখনই সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে উঠবেন না, তবে এক সময় নিজেই বুঝতে পারবেন বিষয়টি। প্রতিটি দিন পার করার জন্য আপনি এক সময় গর্বিত বোধ করবেন। কেননা এর চেয়ে চ্যালেঞ্জিং ও তৃপ্তিমূলক কাজ আর হতে পারে না।

    চার সন্তানের মা হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন হলিউড মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। কিম ২০১৪ সালে ঘর বেঁধেছিলেন র্যাপ তারকা কানিয়ে ওয়েস্টের সঙ্গে। গত বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের নর্থ, সেন্ট, শিকাগো ও সাম নামের চার সন্তান মায়ের সঙ্গেই রয়েছে।

    সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেঠি’ নামের এক পডকাস্টে প্যারেন্টিং চ্যালেঞ্জ নিয়ে কার্দাশিয়ান সন্তানদের লালন-পালনের বিষয়ে নিজের মতামত জানান বলে সিএনএন জানিয়েছে।

    ৪২ বছর বয়সি এই তারকা বিশ্বাস করেন, সন্তানদের ঠিকভাবে বড় করে তোলা পৃথিবীর সবচেয়ে ‘চ্যালেঞ্জিং ও কঠিনতম’ কাজ। এর মতো জটিল বিষয় আর হয় না।

    অভিনেত্রী কিম বলেন, এই ঝঞ্ঝাটের মধ্যেও মাতৃত্ব থেকে অনেক কিছু শেখা যায়। মা হওয়ার পর নিজেকে প্রত্যাশার চেয়ে বেশি চেনা যায়।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সানাই

    আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবের দাম্পত্যজীবন ভালো যাচ্ছে না। এ কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন। আর এ বিচ্ছেদের জন্য স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করলেন এ অভিনেত্রী।

    সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। এবার সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন তিনি। সোমবার তিনি বলেন, শাশুড়ির জন্য আমাদের সংসার এখন ভাঙনের পথে। এ নিয়ে স্বামীকে কিছু বললেও চুপ থাকে সে।

    আগামী ৭ জুন কোর্টের মাধ্যমে স্বামী আবু সালেহ মুসার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হবে বলেও জানিয়েছেন আলোচিত এ মডেল। তিনি বলেন, আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। একটি সংসার টিকিয়ে রাখার জন্য দুজনের চেষ্টা প্রয়োজন। কিন্তু ওর মাঝে আমি সেটা দেখি না।

    এছাড়া একই দিন ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, যে স্বামী বোঝেনি তার স্ত্রী তার কাছে কতো টুকু দামি। ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত যে বোঝেনি নারীর কদর।

    এই পোস্ট দেওয়ার কয়েক দিন আগেই অন্য এক পোস্টে তিনি লেখেন, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ। সব দোষ যে মেয়েদেরই, এমনটাও ভাবার কিছুই নাই। স্বামী-স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খোঁজে লাভ কী? যাইহোক জীবন এমনই।

    সানাই মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন। যদিও সিনেমা দুটি পরবর্তীতে মুক্তির মুখ দেখেনি।

    প্রসঙ্গত, ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এ মডেল ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে ব্রেস্টের আকৃতি বড় করে বেশি আলোচিত হন। এ কারণে সোশ্যালে অনেক নেতিবাচক মন্তব্যের মুখেও পড়েন তিনি।

    এছাড়া সানাই ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন। যদিও শেষ পর্যন্ত ২০২২ সালে একজন ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করে সংসার শুরু করেন আলোচিত এ মডেল।

    বিনোদন ডেস্ক