Tag: অভিনেত্রী

  • ‘ছাইয়া ছাইয়ার’ প্রস্তাব ফিরিয়ে অভিনেত্রীর আফসোস

    নব্বইয়ের দশকের জনপ্রিয় এবং সফল অভিনেত্রী ছিলেন রবিনা টন্ডন। সেই সময়ে ‘দিলওয়ালে’ থেকে ‘মোহরা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘বড় মিয়া ছোট মিয়া’, ‘দুলহে রাজা’র মতো একাধিক ছবিতে কাজ করে বিখ্যাত হয়েছেন অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই সময়ে একাধিক আইটেম গানে নাচ করার অফারও পেয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল ‘ছাইয়া ছাইয়া’ গানটির অফার। 

    rnrn

    কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন। পরবর্তীকালে ‘ছাইয়া ছাইয়া’ গানটির জন্য জনপ্রিয় হন মালাইকা আরোরা।

    rnrn

    রবিনা সম্প্রতি বলেছেন, এখন আফসোস হয়। মণি স্যার, শাহরুখ দুজনেই আমায় ফোন করেছিল গানটি করার জন্য। কিন্তু আমি তখন চাইনি আমার সঙ্গে আইটেম গার্ল ভাবমূর্তিটা জুড়ে যাক।

    rnrn

    অভিনেত্রী আরও বলেন, আমি তখন মাত্রই একটা বিরতি কাটিয়ে কাজে ফিরছি। আমি চাইনি কোনো কম গুরুত্বের ছবিতে কাজ করতে। বরং আন্দাজ আপনা আপনি বা মোহরা ছবিতে আমায় যেভাবে দেখা গিয়েছিল সেভাবে ফিরতে চেয়েছিলাম। আমি এমন ছবি চাইছিলাম যেখানে আমি একমাত্র নায়িকা থাকব; কিন্তু এ অফার ফিরিয়ে দেওয়ার কষ্ট আমার আজও হয়।

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির ক্যারিয়ারের নতুন বাঁক

    ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিণীতি, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স ও অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর চলে আসেন ভারতে। 

    rnrn

    সেটা ২০০৯ সালের কথা। ভারতে এসে অবশ্য জড়িয়ে পড়েন সিনেমা–দুনিয়ার সঙ্গে। জনসংযোগ পরামর্শক হিসেবে যোগ দেন যশ রাজ ফিল্মসে।

    rnrn

    গত কয়েক বছরে অভিনেত্রী হিসেবে জায়গা করে নিলেও আপনি কী জানেন, পরিণীতি চোপড়ার অভিনয় নিয়ে তেমন আগ্রহই ছিল না! এক প্রতিষ্ঠিত বলিউড তারকাই তাকে অভিনেত্রী হতে প্রেরণা জুগিয়েছেন। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়া যা জানাল।

    rnrn

    এরপর কিভাবে তার ক্যারিয়ারে নতুন বাঁক নিল, সেটা পরিণীতি জানিয়েছিলেন করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে। পরিণীতি জানান, একবার রানী মুখার্জির সঙ্গে একটি টিভি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। কোনো এক কারণে সেদিন রানীর ম্যানেজার ছিলেন না, পরিণীতিকে তাই অভিনেত্রীর সঙ্গে থাকতে হয়।
    rn 
    rnএকপর্যায়ে রানী পরিণীতির উদ্দেশে বলেন, ‘তুমি প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন, অভিনয়ে কেন আসছ না?’ রানীর এই এক কথাই ক্যারিয়ার নিয়ে পরিণীতির ভাবনা বদলে দেয়।
    rnএ ঘটনার পরদিনই পরিণীতি চোপড়া হাজির হন কাস্টিং ডিরেক্টর শানু শর্মার বাড়িতে। শানু তার একটি অডিশন নেন। শহীদ কাপুর ও কারিনা কাপুর খান অভিনীত ‘জব উই মেট’-এর একটি দৃশ্যে অভিনয় করতে বলা হয় পরিণীতিকে। তিনি দারুণভাবে উতরে যান।

    rnrn

    এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, পরিচালক মনীশ শর্মা তাকে সিনেমা নিয়ে কথা বলতে ডাকেন। এরপর পরিণীতির সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করে যশ রাজ ফিল্মস।

    rnrn

    ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় পরিণীতির। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ইশকজাদে’ সিনেমায় জয়া চরিত্রটিতে অভিনয় করেন। এভাবেই তার এ জগতে আসা।

    rnrn

    অবশেষে শনিবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। শনিবার নয়াদিল্লির কাপুরতলা হাউসে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন তারা। রাত সাড়ে ৯টায় ইনস্টাগ্রামে চারটি ছবি দিয়ে বাগদানের খবরটি জানিয়েছেন ভক্তদের।

    বিনোদন ডেস্ক

  • স্পাতে গিয়ে ৮৮ লাখ টাকার বিয়ের আংটি খোয়ালেন হলিউড অভিনেত্রী

    হলিউডে আবারও বড় চুরি! এবার জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের বিয়ের আংটি চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে লসঅ্যাঞ্জেলেসের একটি বিখ্যাত হোটেলে। পশ্চিম হলিউডের ওই হোটেলে ছিলেন ‘এমিলি ইন প্যারিস’-এর বিখ্যাত অভিনেত্রী লিলি কলিন্স। 

    স্পাতে যাওয়ার আগে সে তার বিবাহ এবং বাগদানের আংটি রেখে যান। সেখান থেকে ফিরে তিনি দেখেন তার ৮৭ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের হীরার আংটি হারিয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশাহারা অভিনেত্রী।

    দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ় কাট’ হীরে দিয়ে বানানো এ আংটি। হীরের রঙেও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে নকশা বানিয়েছিলেন এই আংটির। আংটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ লাখ ৫৯ হাজার টাকা। অভিনেত্রীকে এ আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। 

    সমাজিকমাধ্যমে এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগ্দানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গেছে ওই হোটেল থেকে। ওই হোটেলে থাকাকালীন স্পাতে যাওয়ার আগে আংটিগুলো খুলে রেখে যান লিলি। রেখে যান নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কীভাবে চুরি হলো আংটি দুটি, তা খতিয়ে দেখছে লসঅ্যাঞ্জেলেসে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

    হোটেল থেকে বলা হয়েছে, কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, ভেতরের কেউ এই চুরির নেপথ্যে রয়েছেন।

    ২০১৯ সাল থেকে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেম। ২০২০ সালে সেপ্টেম্বরে তার সঙ্গে আংটিবদল করেন অভিনেত্রী লিলি কলিন্স। পরের বছর কলোরাডোয় ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি ও চার্লি। এখন স্বামীকে নিয়ে সংসার করছেন হলিউডের এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ৩৫ এ পা অভিনেত্রী আনুশকার 

    বলিউডের সফল অভিনেত্রী ও ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ৩৫তম জন্মদিন আজ। ২০০৮ সালে রব নে বনা দি জোড়ি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী।

    rnrn

    তবে বলিউডে সুযোগ পাওয়ার আগে বেশ কিছু বিজ্ঞাপনে নজর কাড়েন তিনি।  একটি বিজ্ঞাপনে আনুশকা শর্মাকে লম্বা সিল্কি চুল দেখিয়ে ছেলে পক্ষকে ইমপ্রেস করতে দেখা যায়।  সেই বিজ্ঞাপন দিয়েই তিনি আদিত্য চোপড়ার মতো পরিচালকদের নজর কাড়েন।

    rnrn

    অন্য আরেকটি বিজ্ঞাপনে আনুশকাকে একদল মেয়ের সঙ্গে দেখা গিয়েছিল। যাদের একটি লকার রুমে বসে থাকতে দেখা যায়। 

    rnrn

    আরেকটি বিজ্ঞাপনে আনুশকাকে বডি ক্রিমের বিজ্ঞাপন দিতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা যায় অভিনেত্রী রুক্ষ শুষ্ক ত্বক যা তিনি ক্রিম লাগিয়ে ঠিক করছেন। 

    rnrn

    আরেকটি বিজ্ঞাপনে দেখা যায় এলোমেলো চুলে আনুশকা যখন ঘরে বসে আছেন তখন তার মা এসে তাকে বলেন ছেলেরা তাকে দেখতে আসছে। তিনি যেন পার্লারে গিয়ে সেজে আসেন। যা শুনে অভিনেত্রী কেবল তার চুলে একটি হেয়ার সিরাম লাগিয়ে নেন আর তাতেই তার চুল সফট আর শাইনি হয়ে যায়। 

    rnrn

    ২০১৭ সালে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমি যখন মডেলিং করতাম তখনও জানতাম আমায়যকী ধরনের বিজ্ঞাপন করতে হবে আর কোনটা হবে না। আমি এমন কোনও বিজ্ঞাপন করতে চাইনি যেখানে অনেক মেয়েরা ছিল। 

    rnrn

    আনুশকা আরও বলেন, আমি যখন আমার প্রথম ছবির অফার পাই তখন আমায় আদিত্য চোপড়া বলেছিলেন তুমি যদি অনেক অনেক বিজ্ঞাপন করতে তাহলে আমি হয়তো তোমায় বাছতাম না। কীভাবে জানি না, কিন্তু আমি জানতাম বেশি বিজ্ঞাপন আমি করব না।

    rnrn

    আনুশিকা শর্মাকে শেষবার জিরো ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে তার সঙ্গে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ ছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • মিশরের রাজ পরিবারে বিয়ের প্রস্তাব পান ভারতীয় অভিনেত্রী

    ‘মানুষ অমানুষ’ ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে   অভিষেক হয় উত্তম কুমারের নাতবউ দেবলীনার। দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০২০ সালে অভিনেতা গৌরবের সঙ্গে তার বিয়ে হয়। 

    rnrn

    অথচ বিয়ের আগে নাকি মিশর থেকে প্রস্তাব এসেছিল দেবলীনার জন্য। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এমনটি জানিয়েছেন অভিনেত্রী। 

    rnrn

    মিশরের পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী, তারপরেই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বললেও অভিনেত্রী জানিয়েছেন মিশরের এক অভিজাত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল। 

    rnrn

    তারা বিয়ের মোহরানা হিসেবে ১০০টি উট দিতে চেয়েছিল। কিন্তু গৌরবের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মিশরের সেই রাজ পরিবারের বউ হওয়ার সুযোগ হাত ছাড়া করেন অভিনেত্রী। 

    rnrn

    মিশরের সেই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে দেবলীনা সেজেগুজে নিজে গাড়ি চালিয়ে প্রেমিক গৌরবের সঙ্গে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। 

    বিনোদন ডেস্ক

  • ইনস্টাগ্রামের এক পোস্টেই দেড় লাখ নেন এই অভিনেত্রী!

    ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি-ভিডিও অনেকেই পোস্ট করেন। দৈনন্দিন জীবনের নানান বিষয় শেয়ার করেন পরিচিতদের সঙ্গে। কিন্তু বিনোদনের এ মাধ্যম থেকে আয় করেন ক’জন?

    rnrn

    ফেসবুকে পেজ খুলে নিয়মিত পোস্ট করে অনেকেরই আয় হয়। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও নিয়মটা একই। সে কারণেই বিনোদন অথবা ক্রীড়াজগতের তারকাদের এসব সামাজিকমাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায়।

    rnrn

    কিন্তু শুধু ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেই কোটিপতি হওয়া অনেকটা বিরল। জান্নাত জুবায়ের রহমানী ভারতের বিনোদন জগতের এমনই এক উঠতি তারকা, যিনি ইনস্টাগ্রাম থেকে বিপুল অর্থ আয় করে চলেছেন প্রতিদিন।

    rnrn

    জান্নাত জুবায়ের রহমানী হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ছোট পর্দায় অনেক ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। কিশোরী জান্নাতের অভিনয় অনেকেই মনে রেখেছেন। বর্তমানে তার বয়স ২১।  

    rnrn

    ২০০১ সালে মুম্বাইয়ের মধ্যবিত্ত মুসলিম পরিবারে জান্নাতের জন্ম। লেখাপড়ায় যথেষ্ট ভাল ছিলেন। মেধাবী জান্নাত অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছেন সমানতালে। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন তিনি।

    rnrn

    হিন্দি ধারাবাহিকের ব্যস্ত রুটিনের মাঝেও পড়াশোনা থমকে যেতে দেননি জান্নাত। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি কলেজ থেকে তিনি স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন।

    rnrn

    মাত্র ৯ বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন জান্নাত। তার প্রথম কাজ ২০১০ সালে ‘দিল মিল গায়ে’ নামের একটি ধারাবাহিকে। সেখানে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল জান্নাতকে। তার প্রথম অভিনীত সেই চরিত্রের নাম ছিল ‘তামান্না’।

    rnrn

    ২০১৪ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ভারত কা বীর পুত্র— মহারানা প্রতাপ’-এ ফুল কানওয়ারের ছোটবেলার দৃশ্যে অভিনয়ের সুযোগ পান জান্নাত। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

    rnrn

    অভিনয় নিয়েই মেতে থাকেন জান্নাত। তবে তার বাড়তি পাওনা সামাজিকমাধ্যমের জনপ্রিয়তা। নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে বাড়তি রোজগার করেন তিনি। ইনস্টাগ্রামে জান্নাতের ফলোয়ারের স‌ংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি।

    rnrn

    জনপ্রিয়তার ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে জান্নাতের চুক্তি রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে তিনি প্রায় দেড় লাখ টাকা করে পেয়ে থাকেন। কোনো কোনো পোস্টে আয়ের পরিমাণ আরও বেশি।

    rnrn

    মাত্র ২১ বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলেছেন জান্নাত। বলিউডের সঙ্গে তার তেমন ওঠাবসা নেই। বাজিমাত করেছেন ছোটপর্দাতেই। প্রায় ১৩ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন তিনি।

    rnrn

    এই ১৩ বছরে জান্নাত নিজের পরিশ্রমে সম্পত্তির পরিমাণ অনেক বাড়িয়ে ফেলেছেন। বর্তমানে তিনি প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক। প্রতি মাসে সব মিলিয়ে তার আয় হয় প্রায় ২৫ লাখ টাকা।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • ঈদ মানে কী? জানালেন অভিনেত্রী

    ভারতীয় অভিনেত্রী সানা খান ধর্মগুরু মুফতি আনাস সাইদকে বিয়ে করে অভিনয় ছেড়ে দিয়েছেন। কিছু দিন আগে সানার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। 

    rnrn

    সেখানে দেখা যায় অন্তঃসত্ত্বা সানাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন তার স্বামী। সানা সবাইকে আশ্বস্ত করে বুঝিয়েছেন এ দৃশ্য ‘নির্মম’ নয়, তাদের গভীর দাম্পত্যেরই নিদর্শন।  এবছর দুইজনের জন্য রোজা রেখেছেন অভিনেত্রী।

    rnrn

    গর্ভাবস্থায় রোজা পালন করেও খুশি সানা। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সৌদি আরবে রয়েছেন তিনি। সেখানেই ঈদ পালন করেন। এই বছরটা অন্যান্য বছরের তুলনায় তার জন্য একেবারে আলাদা, কারণ আর কিছুদিন পরই তাদের সন্তান ভূমিষ্ঠ হবে। 

    rnrn

    গর্ভাবস্থায় রোজা রেখে সানা বলেন, এবছর রোজাটা নিজেই করতে চেয়েছিলাম। আমাকে বলা হয় যে, অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা করলে তাহবু সন্তানের নামেও হয়। ৩০টি রোজ আসলে তখন ৩০০টির সমান। প্রথমে এই অবস্থায় রোজা করতে একটু ভয় পেয়েছিলাম ঠিকই। কিন্তু, সবয়টা রোজা একেবারে নির্বিঘ্নে হয়েছে।

    rnrn

    তিনি আরও বলেন, ঈদ মানেই শুধু নতুন জামাকাপড় পরা, রোজা বা উপোস ভেঙে ভালোমন্দ খাওয়াদাওয়া নয়। ঈদ মানে কোরান পড়া, আল্লাহ্ ইবাদত করা।

    rnrn

    সানার স্বামী মৌলবি এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরই সানা ছেড়েছেন আগের বেশ। ধারণ করেছেন হিজাব।সুখেই আছেন এই জুটি। 

    বিনোদন ডেস্ক

  • মামলার হুমকি দিলেন ফারিন

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

    rnrn

    একজন গায়ক ও অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়ে বিয়ের গুঞ্জন নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মিথ্যা ও অবমাননাকর সংবাদ পরিবেশন করলে আইনিব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এ অভিনেত্রী।

    rnrn

    বুধবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারিন। তিনি লিখেছেন, সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটিই আমার এখনকার অনুভূতি।

    rnrn

    আইনিব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও লেখেন, কষ্ট নিয়ে বলতে হচ্ছে— কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে। যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তা হলে আমি আইনিব্যবস্থা নিতে বাধ্য হব।

    rnrn

    নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ফারিনের অভিমত, আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তি ফারিনকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাকস্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।

    rnrn

    গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ ফারিন। তার মূল্যায়ন, আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দিইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।
    rnসবশেষ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেন অভিনেত্রী। তিনি লেখেন— আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এ মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-প্রিয়াংকার পরকীয়ার খবর ছড়িয়েছিলেন যে অভিনেত্রী

    নিজের কর্মজীবন ও পরিবার নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন শাহরুখ খান। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। তবু বিতর্ক তার পিছু ছাড়েনি। 

    rnrn

    প্রিয়াংকা চোপড়া জোনাসের সঙ্গে অভিনেতার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বলিউডে যে চর্চা শুরু হয়েছিল, তা সহজে থামেনি।

    rnrn

    ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রিয়াংকাকে। ছবির প্রচারে হোক বা বলিউডের অন্যান্য অনুষ্ঠানে— দুই তারকাকে অধিকাংশ সময় একসঙ্গে দেখা যেত। তাদের গভীর বন্ধুত্বের ছিটেফোঁটা ধরা পড়ত পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সেও। কিন্তু তাদের পরকীয়া সম্পর্কের কথা রটিয়েছিলেন বলিউডেরই এক অভিনেত্রী।

    rnrn

    শাহরুখ ও গৌরীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বলিউড অভিনেত্রী নীলম কোঠারি। গৌরীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলম। প্রিয়াংকার দাবি— নীলমই নাকি তার সঙ্গে শাহরুখের পরকীয়া সম্পর্কের ভুয়া খবর ছড়িয়েছিলেন।

    rnrn

    বলিউড সূত্রের খবর, শাহরুখের সঙ্গে প্রিয়াংকার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সে কথাই নাকি অভিনেত্রী তার কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে ভালো যোগসূত্র ছিল নীলমের। এ কান-ও কান ঘুরে প্রিয়াংকার সঙ্গে শাহরুখের বিশেষ বন্ধুত্বের কথা নাকি নীলমের কানে আসে।

    rnrn

    কানাঘুষা শোনা যায় যে, টরন্টোয় গিয়ে নাকি মধ্যরাতে শাহরুখ ও প্রিয়াংকা গোপনে বিয়ে করেছিলেন। নীলমই নাকি শাহরুখ ও প্রিয়াংকার পরকীয়ার কথা গৌরীকে জানিয়েছিলেন। তার পরেই শাহরুখ ও গৌরীর মধ্যে অশান্তি শুরু হয়।

    rnrn

    ২০১২ সালে করণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে বলিউডের সব নক্ষত্র উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শাহরুখ, গৌরী, প্রিয়াংকাও। সেই অনুষ্ঠানে প্রিয়াংকার আগে সস্ত্রীক শাহরুখ পৌঁছেছিলেন।

    rnrn

    অনুষ্ঠানে প্রিয়াংকা পৌঁছতেই শাহরুখ অভিনেত্রীকে আপ্যায়ন করতে চলে যান। প্রিয়াংকার হাত ধরে তার গালে সৌজন্যের খাতিরে চুমু এঁকে দেন শাহরুখ। পুরো ঘটনাটি গৌরীর নজরে পড়ে।

    rnrn

    অনুষ্ঠানে শাহরুখের আচরণ দেখে গৌরী ক্ষুব্ধ হয়ে যান। সূত্রের খবর— তার পরেই নাকি শাহরুখের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন গৌরী। গৌরী বলিউডের প্রযোজক ও পরিচালকদের নির্দেশ দিয়েছিলেন যে, প্রিয়াংকাকে যেন কোনো কাজ দেওয়া না হয়।

    rnrn

    কানাঘুষা শোনা যায় যে, শাহরুখকেও নাকি প্রিয়াংকার সঙ্গে কাজ করতে মানা করেছিলেন গৌরী। তার পর আর দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

    rnrn

    ২০১২ সালেই নীলমের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রিয়াংকা। দাবি করেন শাহরুখের সঙ্গে তার পরকীয়ার ভুয়া খবর রটিয়েছেন তিনি। নীলম যদিও প্রিয়াংকার দাবি অস্বীকার করেন।

    rnrn

    নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে নীলম লেখেন, ‘মিথ্যা কথা রটানোর যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা জানার পর আমার কী করা উচিত বুঝতে পারছি না।’

    rnrn

    rn 

    যুগান্তর ডেস্ক

  • ইসলাম ধর্ম গ্রহণ করলেন নলিউড অভিনেত্রী মার্সি আইগবে

    নলিউড তারকা মার্সি আইগবে চলতি রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দিয়েছেন। সেই অনুষ্ঠানে তার স্বামী কাজিম আদেওতিও উপস্থিত ছিলেন।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ৪৫ বছর বয়সি এ অভিনেত্রী তার নতুন ইসলামি নাম হাজিয়া মিনা মার্সি আদেওতি বলে প্রকাশ করেন।

    ওই অনুষ্ঠানে একটি সাক্ষাত্কারে আইগবে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুব উত্তেজিত। আমি নিজেকে পরিপূর্ণ বোধ করছি। 

    তিনি আরও বলেন, এটি আসলে আমার প্রথম রমজান এবং রমজান ইসলামের অন্যতম একটি স্তম্ভ। এটি মানুষকে একত্রিত করে এবং আল্লাহ যা বলেন সে সম্পর্কে তাদের সচেতন করার মতো। যাতে আমরা আল্লাহর নির্ধারিত নিয়মগুলো মেনে চলতে পারি। তাই আমি খুব খুশি যে আমরা যাদের ডেকেছি তারা এখানে এসেছেন।

    নলিউড এ অভিনেত্রী খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। আইগবের এ সিদ্ধান্ত ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

    এ ছাড়া আরও অনেক নলিউড অভিনেত্রী ইসলাম ধর্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে ভিভিয়ান মেচি, লিজ দ্য সিলভা এবং লোলা আলাও রয়েছেন।

    বিনোদন ডেস্ক