Tag: অভিনেত্রী

  • সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা, তালিকায় আরও আছেন যারা

    ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তেলেগু সিনেমার এই অভিনেত্রী।

    এবার তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ২০২৩ সালের জানুয়ারি মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা।

    ওরম্যাক্স মিডিয়া এক টুইটে জানিয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার ওপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপর যথাক্রমে রয়েছেন— কাজল আগরওয়াল, আনুশকা শেঠি, সাই পল্লবী, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ, শ্রীলীলা ও শ্রুতি হাসান। অন্যদিকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থার অবস্থান দ্বিতীয়।

    গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন সামান্থা রুথ প্রভু। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। তবে কিছুটা সুস্থ হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

    সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলম’। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গুনাশেখর। ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলেগু ভাষার এই সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • কেন আমির খানকে কটাক্ষ করলেন এই অভিনেত্রী

    বিস্ফোরক মন্তব্য করা থেকে পিছু হটছেন না বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না আসলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় আসছেন কোকড়া চুলের এই অভিনেত্রী।

    rnrn

    এবার জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খানকে সরাসরি ভাঁওতাবাজ বেচারা’ বলেছেন কঙ্গনা।

    rnrn

    সম্প্রতি শোভা দের নতুন বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। সেখানেই কথায় কথায় ওঠে শোভা দের বায়োপিক তৈরি হলে, সেই ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেত্রী। আমিরের সোজা উত্তর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভাই আমিরকে কঙ্গনার কথা মনে করিয়ে দেন।

    rnrn

    কঙ্গনা সম্পর্কে আমির বলেন, ‘কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানাধরনের চরিত্রে অভিনয় করতে পারে। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’

    rnrn

    এত প্রশংসা করেও পার পেলেন না আমির খান। উল্টো মিস্টার পারফেকশনিস্টকে কটাক্ষ করলেন কঙ্গনা। 

    rnrn

    সামাজিকমাধ্যমে লেখেন, ‘বেচারা আমির খান। এমন ভান করলেন যে তিনি জানেনই না আমিই একমাত্র অভিনেত্রী যে চারবার জাতীয় পুরস্কার জিতেছি। অথচ অন্য যাদের নাম বলা হলো তারা একটিও জেতেনি।’

    rnrn

    কঙ্গনার কথায়, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাৎ রয়েছে। তাও শোভা আমার অভিনয়ের প্রশংসা করেছে। শোভাকে ধন্যবাদ।’

    বিনোদন ডেস্ক

  • স্বামীর ঘরে ফিরলেন অভিনেত্রী সারিকা

    গেল বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তবে বিয়ের কিছু দিন না যেতেই স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ তোলেন এ অভিনেত্রী। এ নিয়ে মামলাও করেন সারিকা।

    তবে অবশেষে সব অভিযোগ ও মামলা তুলে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামীকে নিয়ে একসঙ্গে থাকছেন তিনি। সংসারে মনোযোগী হয়েছেন দুজনে। গণমাধ্যম সূত্রে এমনটিই জানা গেছে।

    অভিনেত্রী বলেন, আমাদের বিষয়ে দুই পরিবার বসেছিল। রাহী ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার কথা বলেছেন। আর আমি তো তাকে ভালোবাসি। এ কারণে মামলা তুলে নিয়েছি। এ ছাড়া আমিও সুন্দরভাবে সংসার করতে চেয়েছি।

    তিনি আরও বলেন, বিচ্ছেদ ভালো কিছু নয়। আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে রাহীর বাসায় আছি।

    প্রসঙ্গত, সারিকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তার। ২০১৬ সালে ডিভোর্স হয় তাদের। সেই সংসারে কন্যাসন্তান রয়েছে। এর পর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আইসিইউতে শারমিন আঁখি, দোয়া চাইলেন স্বামী

    অগ্নিদগ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শারমিন আঁখির স্বামী ও নাট্যনির্মাতা রাহাত কবির।

    rnrn

    তিনি বলেন, শারমিন আঁখির শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি ঘটেনি। এখন মুখ দিয়ে সরাসরি হালকা পরিমাণে খাবার খেতে পারেন শারমিন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়েছেন। কিন্তু আইসিইউতে নেওয়া তো ভালো না বলে জানি। এখন কী হয় তা আল্লাহই ভালো জানেন।

    rnrn

    রাহাত কবির দেশবাসীর কাছে শারমিন আঁখির জন্য দোয়া চেয়েছেন যেন শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারেন।

    rnrn

    গত ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরের একটি শুটিং বাড়িতে ওয়াশরুমে বিস্ফোরণে গুরুতর আহত হন শারমিন। ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

    বিনোদন ডেস্ক

  • ধাওয়ানকে নিয়ে ফিরছেন সামান্থা

    তিনি আর কাজে ফিরছেন না বলেই শোনা যাচ্ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন সামান্থা রুথ প্রভু। সঙ্গে থাকছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। যুক্তরাষ্ট্রের বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি এ খবর দিয়েছে।

    rnrn

    এর আগে অসুস্থতার কারণে একের পর এক কাজের চুক্তি ভেঙে দিচ্ছিলেন দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী। এমনকি গত বছর নিশ্চিত হওয়া অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ সিটাডেলেও কাজ করবেন না বলে শোনা যায়। সিটাডেল রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান এজিবিওর তৈরি অ্যাকশন সিরিজ। এটির ভারতীয় ইউনিভার্সের মাধ্যমেই সামান্থা ফিরছেন অভিনয়ে।

    rnrn

    প্রতিবেদনে বলা হয়েছে- বুধবার অ্যামাজন প্রাইম ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামান্থার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সামান্থার ছবি পোস্ট করে লিখেছে, মিশন চলছে। সিটাডেলের ভারতীয় কিস্তির কাজ শুরু হয়েছে।

    rnrn

    দীর্ঘদিন পর কাজে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামান্থাও। তিনি বলেন, প্রাইম ভিডিও, রাজ ও ডিকে যখন আমাকে সিটাডেলে কাজ করার প্রস্তাব দেন, আমি একেবারে মন থেকেই তা গ্রহণ করেছিলাম। এর মাধ্যমে আমার ঘরে ফেরা হলো। ‘ফ্যামিলি ম্যানে’ একই টিমের সঙ্গে আগেও কাজ করেছি, আবারো করব।

    rnrn

    ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে সিরিজটি পরিচালনা করবেন। অবশ্য এখনো নাম ঠিক হয়নি। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। ইতোমধ্যে ভারতের মুম্বাইয়ে এটির শুটিং শুরু হয়েছে। উত্তর ভারত, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে পরবর্তী অংশের শুটিং।

    rnrn

    সামান্থার অভিষেক হয় ২০১০ সালে গৌতম মেননের রোমান্টিক তেলুগু চলচ্চিত্র ‘ইয়ে মায়া চেসাভেতে’ অভিনয়ের মাধ্যমে। গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘যশোদা’য় অসাধারণ অভিনয় করার মাধ্যমে দর্শকদের মন জয় করেন এই অভিনেত্রী। সামান্থা এখন অপেক্ষায় রয়েছেন তার ‘শকুন্তলম’ ছবির মুক্তির। অসুস্থতা সত্ত্বেও সিনেমাটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন মিথিলা

    দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন— নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েলে দেখা যাবে তাকে।

    সিরিজটির সিক্যুয়েলের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে শায়লা চরিত্রে দেখা যাবে মিথিলাকে। রোববার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন— ‘শায়লা শিগগিরই ফিরছে মাইশেলফ অ্যালেন স্বপন-এ।’

    জানা গেছে, এবার সিরিজটিতে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হওয়ার গল্প তুলে ধরা হবে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে এর শুটিংও হয়েছে।

    সিরিজটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।

    অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে বিভিন্ন কাজে সক্রিয় থাকেন মিথিলা। প্রায়ই বিভিন্ন সমাজসেবামূলক কাজের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট জানিয়ে থাকেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী শারমিন 

    রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে এই অভিনেত্রীর।

    rnrn

    বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির।

    rnrn

    ঘটনার বর্ণনা দিয়ে রাহাত বলেন, আঁখি মিরপুরের একটি শুটিং হাউসে টেলিফিল্মের শুট করছিলেন। সেই শুটিং সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে।

    rnrn

    হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ পুড়ে যায়। 

    rnrn

    নির্মাতা রাহাত আরও জানান, রোববার ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় একমাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগবে।

    rnrn

    চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে।পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • বিদেশি সিরিজে কণ্ঠ দিচ্ছেন দেশের জনপ্রিয় শিল্পীরা

    সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনে তারকাদের হয়ে অন্য কোনো শিল্পীর কণ্ঠ দেওয়ার বিষয়টি নতুন নয়। এ বিষয়টিকে ডাবিং অ্যাক্টিং বলা হয়। ডাবিং শিল্পীরা মূলত তাদের কণ্ঠ দিয়েই অভিনয় করেন। আমাদের দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি সিরিয়াল প্রচার হয়ে আসছে। এসব সিরিয়ালে বাংলাভাষার কণ্ঠ দিয়ে আসছেন ডাবিং শিল্পীরা। তবে সম্প্রতি নাটকের কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী বিদেশি সিরিয়ালে কণ্ঠ দিয়েছেন।

    rnrn

    ‘রেসিডেন্ট এভিল’ নামে হলিউডের ভৌতিক সিনেমার বাংলা ডাবিং ভার্সনে ‘অ্যালিস’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। কাজটি করে নিজের ভালোলাগাও প্রকাশ করেছেন তিনি। মম বলেন, ‘জীবনের প্রথম পেশাগত কাজের একটি অংশ হিসাবে ডাবিং করলাম। এর আগে নিজের চরিত্রে ডাবিং করেছি। তবে অন্য চরিত্রে, অন্য অভিনয়শিল্পীর মতো করে, শরীরের ভাষা বুঝে ডাবিং করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি চরিত্রটি নিজের ভেতর ধারণ করতে হয়েছে। খুব ভালো লেগেছে নিজের কাছে।’ ‘রেসিডেন্ট এভিল’ নামের এ সিনেমাটি একটি ওটিটি প্লাটফর্মে শিগ্গির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    rnrn

    এদিকে অভিনেতা আব্দুন নূর সজলও সম্প্রতি কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’তে কণ্ঠ অভিনেতা হিসাবে কাজ করেছেন। কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি মিন-হোর অভিনীত চরিত্রে কণ্ঠ মিলিয়েছেন তিনি। ডাবিং করার পর নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, ‘বিদেশি কোনো সিনেমার নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মিলিয়ে নিজে কণ্ঠ দেওয়ার মতো অভিজ্ঞতা আগে কখনো হয়নি, এবারই প্রথম। বিষয়টি চ্যালেঞ্জিং ছিল। এ সিরিজের লি মিন-হোর কণ্ঠ দেওয়ার বিষয়টি খুব এনজয় করেছি। খুব ভালোই লাগছে। আশা রাখছি, বাংলায় ডাব করা সিরিজটি সবার কাছে উপভোগ্য হবে।’ একই সিরিজে কণ্ঠ দিয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি কোরিয়ান অভিনেত্রী জুন জি-হিউনের চরিত্রের সঙ্গে নিজের কণ্ঠ দিয়েছেন। প্রথমবার এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তাসনিয়া ফারিন বলেন, ‘এত দিন তো নাটকে অভিনয় করলাম। সিনেমায় কাজ করার অভিজ্ঞতাও হলো। কিন্তু এবারই প্রথম ডাবিং শিল্পী হিসাবে কাজ করলাম। এটি আমার কাছে নতুন একটি চ্যালেঞ্জ ছিল। কাজটি করতে পেরে অনেক ভালো লেগেছে।’ এ সিরিজের বাংলা নাম দেওয়া হয়েছে ‘জলপরি’। এটিও ওটিটিতে প্রকাশ করা হবে।

    rnrn

    সত্য ঘটনা অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘মেহমেদ’-এ কণ্ঠ দিয়েছেন অভিনেতা রওনক হাসান। এতে ‘মেহমেদ’ চরিত্রে বাংলায় কণ্ঠ দিয়েছেন তিনি। অন্য ভাষার চরিত্রে নিজের কণ্ঠ দেওয়ার বিষয়টি অনেকটা কঠিন মনে হলেও, বিষয়টি বেশ উপভোগ করছেন তিনি। এদিকে হলিউডের জনপ্রিয় দুই চরিত্র টিনটিন ও স্পাইডার চরিত্রে বাংলায় কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইয়াশ রোহান। অভিনয়ের বাইরে নিজের সিনেমায় ডাবিং করতে হয় বিষয়টি স্বাভাবিক তার কাছে। এটি তিনি উপভোগ করেছেন বলে জানান।

    বিনোদন ডেস্ক

  • নিয়ন্ত্রণ হারিয়ে শুটিং সেটে গাড়ি, আহত অভিনেত্রী

    সেটে শুটিং চলাকালীন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী পল্লবী যোশী। হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে স্থিতিশীল আছেন অভিনেত্রী।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পল্লবী বর্তমানে হায়দরাবাদে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ সিনেমা করছেন। সেখানেই এ দুর্ঘটনা ঘটে।

    সিনেমার ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদে সিনেমার শুটিং চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেন পল্লবীকে। এতে আহত হন তিনি। তবে আঘাত পাওয়ার পরও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। শুটিং শেষ করে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ছাড়া তার আঘাত তেমন গুরুতর নয় বলেও জানানো হয়েছে।

    বিবেক অগ্নিহোত্রী তারকা স্ত্রীর ব্যাপারে টুইটারে মজা করে লিখেছেন— ‘জীবন হলো দ্রুতগতিতে ছুটে চলার একটি খেলা। এখানে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, দুর্ঘটনাপ্রবণ রাস্তা, মদ্যপ চালক সবাই থাকবে। এর মধ্য দিয়েই নিজেকে বাঁচিয়ে চলতে হবে তোমায়। কারণ তুমি বারবার দুর্ঘটনার শিকার হও।’

    পরিচালক বিবেক আরও লেখেন— ‘যারা সব দুর্ঘটনার পরও বেঁচে যান, উঠে দাঁড়ান এবং ফের ছুটতে শুরু করেন, তারা ঠিক তাদের লক্ষ্যে পৌঁছে যান।’

    প্রসঙ্গত, ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ সিনেমায় দেখা যাবে করোনার সময় কীভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়াই করেছেন এ মহামারির সঙ্গে। এ ছাড়া কোভিড ১৯-এর টিকা আবিষ্কারও দেখানো হবে সিনেমাটিতে।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন অপি করিম

    ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন অভিনেত্রী অপি করিম। দীর্ঘদিন পর তার অভিনীতি সিনেমা মায়ার জঞ্জাল মুক্তি পেতে যাচ্ছে।

    rnrn

    কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী ও প্রযোজনা করেছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। 

    rnrn

    সিনেমাটি আগামী ফেব্রুয়ারিতে দুই দেশেই মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা। সম্প্রতি প্রকাশ হয়েছে এ সিনেমার ফার্স্ট লুক। এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরইমধ্যে এটি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। 

    rnrn

    এ সিনেমায় ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী একসঙ্গে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। ছবিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। 

    rnrn

    স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। 

    rnrn

    সিনেমায় অপির স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। আরও অভিনয় করেছেন ব্রাত্য রাসু, সোহেল মন্ডল, শাওলী চট্টোপাধ্যায় প্রমুখ।

    বিনোদন ডেস্ক