Tag: অপু বিশ্বাস

  • এবার শাকিবের দেওয়া যে উপহারের কথা সামনে আনলেন অপু বিশ্বাস

    ভালোবেসে গোপনে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর পর অপু যখন সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন, তখনই বাধে যত বিপত্তি। ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ আছে তাদের মধ্যে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতি শেয়ার করলেন অপু। জানালেন, তার কানের দুল নিয়ে পরতেন শাকিব কিন্তু পরে তা আর ফেরত দিতেন না।

    বিষয়টি উঠে আসে সাক্ষাৎকারে যখন অপুকে প্রশ্ন করা হয়— প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হীরের, সেটা বলা যাবে না।’

    আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশিরভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউটি আছে, আর দেওয়া যাবে না।’

    উল্লেখ্য, শাকিব খানকে আগামীতে দেখা যাবে ‘প্রিয়তমা’ ছবিতে। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।

    অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে প্রথম ঈদের স্মৃতি জানালেন অপু বিশ্বাস

    ভালোবেসে বিয়ে করলেও কয়েক বছরের মাথায় ভেঙে যায় শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। অনেক দিন হল একসঙ্গে থাকেন না তারা

    rnrn

    আব্রাহাম খান জয় নামের ছয় বছর বয়সী তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ছেলের জন্য যদিও এখনও যোগাযোগ রয়েছে। অনস্ক্রিন এই জুটি যে কবে বাস্তবেও এক হয়েছিলেন সে কথা টের পাননি কেউই। তবে সেগুলো এখন অতীত। অনেক দিন হল বিচ্ছেদ হয়েছে তাদের। কিন্তু স্মৃতি রয়ে গিয়েছে। সেই স্মৃতিতেই ডুব দিলেন অপু।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনও কোনো না কোনোভাবে শাকিবের সঙ্গে যোগাযোগ হয়। কিছু দিন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে শাকিবের জন্য পোশাকও কেনেন অপু। শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতিতে ফিরে গেলেন অপু।

    rnrn

    নায়িকাকে প্রশ্ন করা হয় প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সে সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরার, সেটা বলা যাবে না।’ 

    rnrn

    আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্য দিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউইটি আছে, আর দেওয়া যাবে না।’

    rnrn

    যদিও শাকিবের জীবনে অপু এখন অতীত। শবনম বুবলীর সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব। তাদেরও একটি ছেলে আছে। তবে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক।
    rn 

    বিনোদন ডেস্ক

  • কীভাবে শাকিব-বুবলীর প্রেম, জানালেন অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। এক কথায় বলতে গেলে তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। অপু বিশ্বাসের পর বর্তমানে বুবলীর সঙ্গে চলছে তার কাদা ছোড়াছুড়ি। শাকিব-বুবলীর প্রেম এবং কীভাবে তারা বিয়ে করেন— এসব বিষয়ে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

    rnrn

    গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমাদের বিয়ের পর যখন আমি শাকিবের সঙ্গে একসঙ্গে থাকতাম, তখন শাকিবকে আমার সামনে অনেক মেয়ে ফোন করত। তার সঙ্গে কাজ করতে চাইত। সে একটু আমার সামনে কথা বলতে ইতস্ততবোধ করত। কিন্তু আমি তাকে বলতাম কথা বলো। কারণ তখন শাকিবের সঙ্গে সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। 

    rnrn

    পরে কোনো মেয়ের সঙ্গে দু’একদিন কথা হলে শাকিব মেয়েদের দুষ্টুমি করে বলত, আমি ভাবতে পারছি না, আপনাকে নিয়ে কেন এত ভাবছি? মনে হয় আপনাকে আমি ভালোবেসে ফেলেছি? তখন মেয়ে তো একেবারে গুলু গুলু হয়ে যেত। শুধু তাই নয়, শাকিবকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে যেত ওই মেয়ের। এমনভাবে মেয়েদের সঙ্গে শাকিব দুষ্টুমি করত। 

    rnrn

    আমার যতদূর মনে হয় বুবলীর সঙ্গে এমন দুষ্টুমিও করেছিল শাকিব। তবে বুবলী আসলে শাকিবকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু শাকিব বুবলীর সঙ্গে দুষ্টুমি করেছিল। তবে বুবলী তাকে আর ছাড়েনি। শুধু তাই নয়, আমার সামনে অনেকের সঙ্গে এ রকম দুষ্টুমি করেছে। আমি নাম বলতে চাই না, বর্তমানে এমন হাজারও নায়িকা আছে, যাদের সঙ্গে আমার সামনে শাকিব দুষ্টুমি করেছে। 

    rnrn

    আরও মজার বিষয় হচ্ছে— এমনও ঘটেছে আগের রাতে কোন মেয়ের সঙ্গে আমার সামনে দুষ্টুমি করেছে, পর দিন একসঙ্গে আমরা আমাদের কাজে গেছি। সেখানে আবার ওই হিরোইনের সঙ্গে দেখা হয়েছে। আমার সামনে এবং আমাকে দেখানোর চেষ্টা করছে, শাকিবের সঙ্গে তার যে সম্পর্ক আছে। তখন আমার প্রচণ্ড হাসি পেত। রাতে তো আমার সামনেই কথা হয়েছে। এগুলো দেখে খুব মজা লাগত।
    rn 
    rn 

    বিনোদন ডেস্ক

  • কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে: অপু বিশ্বাস

    শাকিব-বুবলী-অপুর সম্পর্ক নিয়ে দ্বন্দ্বে ভক্ত-অনুরাগীরা। কয়েক দিন পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপু-বুবলীর অন্তর্দ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখছেন সিনেপ্রেমীরা। শাকিব খানও সাবেক ও বর্তমান স্ত্রীকে নিয়ে মাঝেমধ্যেই ইঙ্গিতমূলক কথা বলেন। সম্প্রতি বুবলীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দেন শাকিব খান। তবে বুবলী জবাবে বলেন, এখনো তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। এ বিতর্কের মধ্যেই বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস।

    শাকিব-বুবলীকে সবশেষ বিতর্ক নিয়ে প্রশ্নে মুখ খুলতে চাননি অপু। শুধু বলেন, ‘কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে।’

    বুবলীর ফেসবুকে লেখার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাকিব খান। 

    তবে বুবলী বরাবরই বলে আসছিলেন— শাকিবের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক রয়েছে। এমনকি গত ঈদেও তারা নাকি একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন এবং শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’র নায়িকাও হচ্ছেন তিনি।—বুবলীর বরাত দিয়ে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। তবে বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে শাকিব খানের করা মন্তব্য সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। 

    সম্প্রতি শাকিব খান গণমাধ্যমে বলেন, ‘বাস্তবজীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটিই হবে— দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’ 

    শুধু ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হয়েছে তা নয়, বুবলীর সঙ্গে শাকিব আর কোনো সিনেমায় অভিনয় করবেন না এমন আলোচনা ছিল দীর্ঘদিন ধরেই, বলেন শাকিব। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।’ 

    তবে শাকিবের মুখ খোলায় বসে থাকেননি বুবলী। নিজের ফেসবুকে জানান, ‘কিছু দিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কী! কোন উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনো আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন? অনেকটা সময় পার হয়ে গেছে নিজের জীবনটাকে গোছান। সেটি যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিনশেষে আপনারই ছিল। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার। সেটি যে সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাব। কিন্তু বিনীত অনুরোধ করব আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না।’ 

    অন্যদিকে বেশ কিছু দিন ধরেই আলোচনা রয়েছে শাকিবের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের উন্নতি হয়েছে। তাদের একে অনেকের বাসায় যাতায়াতও বেড়েছে। আবার অনেকেই বলছেন, অপুর ওপর থেকে শাকিবের রাগ-অভিমানও কমে গেছে। এমনকি তারা আবার নতুন শুরুর পরিকল্পনা করছেন বলেও অনেকে মনে করছেন। এবার তারা সেই জল্পনা-কল্পনার অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বুবলীর কথায়। শাকিবকে সিদ্ধান্ত নিতে বলা, জীবনকে গোছানো বা লুকোচুরি না শব্দগুলো তিনি শাকিব-অপুর সম্পর্ককে ইঙ্গিত করেই লিখেছেন বলে ধারণা করছেন অনেকে।

    বিনোদন ডেস্ক

  • শাকিবকাণ্ডে অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল

    চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে শাকিব খান ইস্যুতে চুপ থাকার পরামর্শ দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শাকিব ও বুবলী অধ্যায়ের সমাপ্তি ইস্যুতে শাকিবের মন্তব্যের বিপরীতে পাল্টা মন্তব্য ছুড়েন বুবলী, যা নিয়ে চলছে সমালোচনা। শুধু তাই নয়; বিষয়টি ‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে। তবে এবার সমসাময়িক বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন ডিপজল।

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, অপু-বুবলী শাকিবের জীবনে ‘পাস্ট টেন্স’। এ দুই সাবেকের উদ্দেশ্যে তিনি বলেন, অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট তোমরা চুপচাপ থাকো। কোনো কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।

    rnrn

    এদিকে দেশের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেন শাকিব। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। এর পরই ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শবনম বুবলী। সেখানে ছেলে শেহজাদ খান বীর ও স্বামী সম্পর্কে নানা প্রসঙ্গ তুলে ধরেন বুবলী । এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
    rnঅন্যদিকে দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালের গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালের তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

    rnrn

    পরে একপর্যায়ে গণমাধ্যমে লাইভে এসে অপু বিশ্বাস কেঁদে কেঁদে গোপন বিয়ে এবং সন্তানে কথা প্রকাশ করে দেন। এ নিয়ে শাকিব ক্ষোপ প্রকাশ করেন । একপর্যায়ে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এবার শাকিব-বুবলী ইস্যু নিয়ে যা বললেন ডিপজল

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কাজের মাধ্যমে যেমন খবরের প্রধান শিরোনাম হন, পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খবরের প্রধান শিরোনামে থাকেন। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলী কেন্দ্র করে শাকিব ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন। এ কাণ্ডে অনেকে সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করছেন। সমসাময়িক বিষয় শাকিব-বুবলী কাণ্ড নিয়ে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল।

    rnrn

    সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।

    rnrn

    শাকিব খানকে নিয়ে যা আরম্ভ হয়েছে এসব বন্ধ করা উচিত উল্লেখ করে মনোয়ার হোসেন ডিপজল বলেন, সে যদি একাধিক বিয়ে করে তা হলে সে করতেই পারে। তা হলে আপনাদের সমস্যা কোথায়? শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে তা হলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তা হলে দোষের কী?

    rnrn

    ফিল্ম থেকে শাকিব বহু পয়সা কামিয়েছে বলে জানান ডিপজল। তিনি বলেন, তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেওয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা মাখামাখি বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেওয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।

    rnrn

    এর আগে দেশের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেন শাকিব। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। এর পরই ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শবনম বুবলী। এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরই শুরু হয় দেশজুড়ে আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, `টক অব দ্য কান্ট্রিতে' পরিণত হয়।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সঙ্গে নাচলেন অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

    সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। সেখানে বাংলাদেশিদের সঙ্গে নেচেছেন। সে নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। 

    জানা গেছে, যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের বড় সড়ক ৫ ঘণ্টা বন্ধ রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এ আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস।

    সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুদিনব্যাপী এবারও হবে এই স্বাধীনতাযজ্ঞ। এতে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা অংশ নিয়েছিলেন। 

    অপু বিশ্বাসের ৯ মে লসঅ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘গল্প দিয়ে প্রমাণ করেছি শাকিব খান ছাড়াও ছবি চলে’

    এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটিও মুক্তি পায়। প্রথমে খুব বেশি হলে মুক্তি পায়নি সিনেমাটি। মাত্র ৯টি হলে মুক্তি পায়। ফলে কান্নায় ভেঙে পড়েছিলেন সিনেমাটির নির্মাতা সোলাইমান আলী লেবু। তবে তিন সপ্তাহের ব্যবধানে ৯টি থেকে ২৭টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

    rnrn

    সম্প্রতি রাজধানী গুলশানের জিনজিরা সিনেমা হলে সিনেমাটির পরিচালক, কলাকৌশলীরা দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন। সেখানে সিনেমাটির নির্মাতা খুশিতে কেঁদে ফেলেন। তবে এ কান্নাকে আনন্দাশ্রু হিসেবে মনে করছেন ভক্তরা।

    rnrn

    এদিন হল থেকে নির্মাতা সোলাইমান আলী লেবু গণমাধ্যমকর্মীদের জানান, মনে করা হয় বাংলাদেশে একমাত্র নায়ক শাকিব খান। আর কোনো নায়ক নেই? আমি জয়কে দিয়ে ছবি বানিয়ে দর্শকদের যে মন জয় করতে পেরেছি, এটাই আমার জীবনের বড় পাওয়া। শাকিবকে দিয়ে সব সময় সারা বাংলাদেশে ছবি চলবে না।

    rnrn

    তখনতো, এক সময় নায়ক চেঞ্চ করতে হবে। তাই এ গল্প দিয়ে প্রমাণ করেছি যে, শাকিব ছাড়াও ছবি চলে। আমি মরেও শান্তি পাব, যে ছবি একটা করে দিয়ে মরে গেছি।

    rnrn

    এদিকে প্রথমদিকে প্রচারণার অভাবে সিনেমাটি দর্শক কম হয়। এতে হতাশ হয়ে পড়েন সিনেমাটির পরিচালক সোলাইমান আলী লেবু। এমনকি ফেসবুক লাইভে এসে হাউমাউ করে কেঁদে কেঁদে বলেন, আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরও ছবি দেখছেন।

    rnrn

    আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তা হলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধ দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি- আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।

    rnrn

    কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে এসব কথা বলেছিলেন অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু।

    rnrn

    অন্যদিকে সিনেমা দেখার পর দর্শকরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নায়িকাকে অনেক আগেই থেকে চিনি। সিনেমাটি দেখে মনে হয়েছে, প্রেম প্রীতির বন্ধনে অনেক কিছু শেখার আছে। প্রেম থাকলে কতটা ত্যাগ করতে হয় এ সিনেমাতে সেটিই ফুটিয়ে তোলা হয়েছে। সব থেকে যেটা মজার বিষয়, এ সিনেমাটি সবাইকে নিয়ে একসঙ্গে দেখা যায়।

    rnrn

    চিত্রনায়ক জয় বলেন, হুট করে রিলিজ হওয়া এবং হল সংখ্যা কম পাওয়ার কারণে কিছুটা পরিচালক উদ্বিগ্ন হয়েছিলেন। আমি মনে করি সিনেমাটি প্রচারণার অভাবে দর্শকদের কাছে পৌছাতে দেরি হয়েছে। তিন সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে চলছে আমাদের সিনেমাটি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিবকে মিস করেন কিনা, প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস 

    সম্প্রতি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়- শাকিবের সঙ্গে কাটানো কোনো মুহূর্ত মিস করেন কিনা? 

    rnrn

    উত্তরে অপু বিশ্বাস বলেন, এখন তো ছোট শাকিব আমার সঙ্গে ঘুরে। তাই ওই মুহূর্ত কোথা থেকে মিস করব?

    rnrn

    অপু বিশ্বাস বলেন, আসলে মিসিংটা তখনই হতো, যদি সে আমার থেকে অনেকটা দূরত্বে থাকত এবং কোনো যোগাযোগই না থাকত। যেহেতু তার আর আমার মধ্যে তেমন দূরত্ব নেই, তাই মিসিংয়ের ব্যাপারটা ওইভাবে অনুভব করি না। 

    rnrn

    দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

    rnrn

    পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন। তবে ডিভোর্স হলেও তাদের মধ্যে দূরত্ব নেই বলে জানান অপু বিশ্বাস। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে কথা বললেই থাপ্পড় দিতেন মা : অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি অপু বিশ্বাস ও শাকিব খান। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অপু বিশ্বাস । সেখানে স্মৃতি হাতড়িয়ে শাকিবের সঙ্গে প্রেম পর্বের কঠিন দিনগুলো নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।

    rnrn

    গণমাধ্যমে অপু বিশ্বাস বলেছেন, মা একসময় শাকিবের সঙ্গে কথা বলতে দিত না, ঘুরতে দিত না। বলা যায়, র্যাবের ভূমিকায় থাকত। মানে বন্দুক ছাড়া র্যাব। যখন শাকিবের সঙ্গে দু’তিনটা মুভি শেষ করে ফেললাম, তখনো মা খুব শক্ত ভূমিকায় ছিল। সিনেমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কথা বলতে দিত না মা। সিনেমা সেটের সময় মা সবসময় সামনে থাকত। শাকিবের সঙ্গে অতিরিক্ত কথা বললেই থাপ্পড় দিত।

    rnrn

    অপু বিশ্বাস আরও বলেন, পরে শাকিবের সঙ্গে আমার মায়ের একদিন হট টক হয়েছিল। সেখানে শাকিবকে মা বলেছিল, তোমাদের দুজনের পছন্দ হলে বিয়ে কর। তার পর ঘুরো। আমি ভালোবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দুজনের মত থাকলে আমাদের সমস্যা নেই।

    rnrn

    বিয়ে ছাড়া ঘোরাফেরা-কথাবার্তা একেবারেই পছন্দ না আমার। বিয়ে ছাড়া কথাবার্তা, বাবা এটা আমাকে মাফ করে দাও। সেও (শাকিব) মাকে বলেছে, আমি ওকে (অপু বিশ্বাস) রেসপেক্ট করি। আপনার কথা অবশ্যই রাখব। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তার পর শাকিব আমাকে বিয়ের কথা বলল। তখন গোপনে বিয়ে করে ফেলি। বিয়ের সময় আমার বোন ও কাজিন ছিল।  

    rnrn

    তখন আমি ভেবেছিলাম— মা যেহেতু বলল, বিয়ে করলে শাকিবের সঙ্গে কথা বলতে, ঘুরতে সমস্যা হবে না। আমি মনে করেছিলাম বিয়ে করলে অন্তত ঘোরা যাবে, কথা বলা যাবে, মা আর ঝামেলা করবে না— এই ভেবে বিয়ে করে ফেলি।

    rnrn

    দর্শকদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, বিয়ে করার আগে অনেক চিন্তাভাবনা করবে। বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিরেব সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম।

    rnrn

    প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালের গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালের তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক