Tag: অপু বিশ্বাস

  • এবার অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী 

    ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’—এ থিমকে উপজীব্য করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। 
    rnঅনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা— সবই থাকছে এ পর্বে।

    rnrn

    কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক আদর আজাদ।

    rnrn

    ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের। ‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। 

    rnrn

    আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। 

    rnrn

    এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • এবার মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস-বুবলী

    ঢাকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই শাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। প্রথমে অপু বিশ্বাস প্রেমের পর বিয়ে করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নানা নাটকীয়তার পর বিচ্ছেদ হয় তাদের। 

    rnrn

    এরপর ‘বসগিরি’ সিনেমার নায়িকাকে বিয়ে করেন অভিনেতা শাকিব। এ বিয়ের খবরও প্রকাশ্যে আসার পর শুরু হয় নাটকীয়তা।

    rnrn

    বর্তমানে বুবলীর সঙ্গে সংসারও প্রায় ভাঙনের পথে। যদিও তাদের সম্পর্কের শুরুটাই ধোঁয়াশায় ঘেরা। তবে বিভিন্ন সময় তারা একে-অপরকে আকার ইঙ্গিতে নানা মন্তব্য করে থাকেন বলে ধারণা নেটিজেনদের।

    rnrn

    এবার এই দুই নায়িকা শাকিবকে ছাড়া ভিন্ন কারণে মুখোমুখি হচ্ছেন। কুরবানির ঈদ উপলক্ষে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ এবং বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যা নিয়ে এখন আলোচনা হচ্ছে সিনেপাড়ায়।

    rnrn

    পর্দার এই লড়াইয়ে অপু বিশ্বাসের সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। অন্যদিকে বুবলীর সঙ্গে রয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

    rnrn

    প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানের। বন্ধন বিশ্বাসের চিত্রনাট্যে এটি প্রযোজনা করছেন অপু বিশ্বাস নিজেই। এদিকে প্রহেলিকা সিনেমা পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খান ছাড়া অন্যদের নিয়ে একদমই চিন্তিত নই : অপু বিশ্বাস

    কথা ছিল রোজার ঈদে মুক্তি দেওয়া হবে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। কিন্তু আওয়াজ দিলেও সেটা কার্যকর হয়নি। কারণ সিনেমাটি রোজার ঈদের আগে সেন্সরেই জমা দেওয়া হয়নি।

    rnrn

    এবার রব উঠেছে, কুরবানির ঈদে আসছে ‘লাল শাড়ি’। এমন রবের সত্যতার কথাও জানিয়েছেন সিনেমার নায়িকা কাম প্রযোজক অপু বিশ্বাস। তিনি বলেছেন, সেন্সর সনদ পেলে সিনেমাটি কুরবানির ঈদে মুক্তি দেওয়া হবে।

    rnrn

    আগামী সপ্তাহের শুরুতেই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। এ সিনেমার মূল অংশের প্রযোজক খোদ রাষ্ট্র। সরকারের অনুদানপ্রাপ্ত হয়েই সিনেমাটি নির্মাণ করেছেন অপু বিশ্বাস।

    rnrn

    মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ঈদে কমার্শিয়াল সিনেমা বলতে যা বোঝায় তা শুধু শাকিব খান অভিনীত প্রিয়তমাই মুক্তি পেতে যাচ্ছে। বাকি আর কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। যে কারণে আমি আগামী সপ্তাহের শুরুতেই আমার প্রযোজিত লাল শাড়ি সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেব।

    rnrn

    যদি ঠিকঠাকভাবে সেন্সর ছাড়পত্র পেয়ে যাই, তাহলে আগামী ঈদেই মুক্তি পাবে এটি। আমি সিনেমাটি মুক্তি দেওয়ার জন্যও সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও আমার পাশে আছেন, আমাকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। যে কারণে আমি আরও আশাবাদী হয়ে উঠেছি।’ সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

    rnrn

    এতে অপুর নায়ক সাইমন সাদিক। উল্লেখ্য, বন্ধন বিশ্বাসের পরিচালনায় এর আগে অপু বিশ্বাস ‘ছায়া বৃক্ষ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এদিকে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘তাহাদের স্বর্গ’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তার।

    আনন্দনগর প্রতিবেদক 

  • পরীমনি-রাজ প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার এখন ভাঙনের মুখে। দুজনেই চান বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পরীমনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    এক প্রশ্নের জবাবে পরীকে ভুল না বোঝার আহ্বান জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘পরীমনিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলাশেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

    অপু বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

    পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু। অভিনেত্রী বলেন, ‘পরীমনি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

    প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটিই জানান পরীমনি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমনির দ্বন্দ্ব।

    বিনোদন ডেস্ক

  • নববধূর সাজে যে বার্তা দিলেন অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, এমনকি বিভিন্ন সমসাময়িক ইস্যুতে কথা বলে থাকেন। সাবেক স্বামী শাকিব খান এবং একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়েও মাঝে মাঝে পোস্ট দিতে দেখা যায় এ অভিনেত্রী। এবার অপু বিশ্বাস নববধূ সাজে ছবি পোস্ট করে নতুন বার্তা দিলেন অনুরাগীদের।

    শুক্রবার বিকালে নববধূ সাজে বেশ কয়েকটি ছবি দিয়ে একটি ক্যাপশান দিয়েছেন যেখানে তিনি লিখেছেন, ‘ভালবাসা কোনো বাধা স্বীকৃতি দেয় না। এটি বাধা দিয়ে লাফায়, বেড়া দিয়ে, দেয়াল দিয়ে ঢুকায়, আশা পূর্ণ গন্তব্যে পৌঁছায়।’ 

    এর আগে গত ২৩ মে ফেসবুকে এক পোস্টে এ নায়িকা লেখেন, ‘আত্মবিশ্বাসী নারী ঘৃণা ছড়ায় না।’ সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার এ উদ্ধৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আবার অনেকে অভিনেত্রীকেই আত্মাবিশ্বাসী বলে উল্লেখ করেন মন্তব্যে।

    এবার এ নায়িকা ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ক্যাপশান দিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। ছবিতে তাকে নববধূর সাজে দেখা গেছে। হালকা সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানান সই গহনায় লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন এ সুন্দরী নায়িকা।

    ঢালিউড নায়িকা ছবিগুলো পোস্ট করতেই নজর কাড়ে নেটিজেনদের। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। 

    এদিকে জানা গেছে, অপু বিশ্বাসের এ ছবিগুলো ফটোশুটের। নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের জন্য গৌতম সাহার কৌরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘শাকিব সম্পর্কে মন্তব্য করার আগে ৫০ বার পানি খাওয়া দরকার’

    কোনো বড়মাপের মানুষের বিষয়ে মন্তব্য করার আগে যদি ৫ বার পানি খাওয়া লাগে তবে শাকিব খানের বিষয়ে মন্তব্য করার আগে ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার বলে মনে করেন অপু বিশ্বাস। 

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। 

    rnrn

    অপু বিশ্বাস বলেন, শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা। আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। 

    rnrn

    তাই তার বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার। কারণ উনি যে মানের নায়ক, যতটা শক্তিশালী নায়ক, তাকে সম্মান দেওয়ার জন্যও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে; সেখানে মন্তব্য করা তো অনেক দূরের কথা। 

    বিনোদন ডেস্ক

  • শাকিব-বুবলীর দ্বন্দের মধ্যে নতুন ছবি শেয়ার করে যা লিখলেন অপু

    ঢালিউড সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসে সন্তানও। এর পরও শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন— বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন— শাকিব এখনো তার স্বামী। এ নিয়ে ধোঁয়াশা ছিল ভক্তদের মধ্যে।

    rnrn

    সর্বশেষ শুক্রবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বুবলী। শুধু তাই নয়, শাকিবের নামও উচ্চারণ করেননি এ অভিনেত্রী। 

    rnrn

    শাকিবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের ঘটে যাওয়া ঘটনারও উদাহরণ টানেন বুবলী। অপুর নাম না নিয়ে তিনি বললেন, এখন যে এলিগেশন আমার বিরুদ্ধে তোলা হচ্ছে, একইভাবে ২০১৭ সালেও একজনের বিরুদ্ধে এলিগেশন তুলেছিলেন শাকিব।

    rnrn

    শাকিব বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্য। মঙ্গলবার দুপুরে ফেসবুকে তার একটি পোস্টের ক্যাপশন দেখে নেটিজেদের ধারণা, বুললীর উদ্দেশ্যেই এমন ক্যাপশন অপুর।

    rnrn

    এদিন দুপুরে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু। আর ক্যাপশনে লেখেন, ‘আত্মবিশ্বাসী নারী ঘৃণা ছড়ায় না।’

    rnrn

    অপু জানান, ঢাকার কাছেই পিংক সিটি নামক এলাকায় মঙ্গলবার সকালে মোবাইল ফোনে এই ছবিগুলো তুলেছেন। এরপর তাৎক্ষণিকভাবে মনের মধ্যে ঘুরপাক করতে থাকা এই ‘জুতসই ক্যাপশন’ ফেসবুকে পোস্ট করেছেন।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • অপুর বিরুদ্ধে শাকিবের পক্ষে বুবলীর ৬ বছর আগের স্ট্যাটাস ভাইরাল

    ঢাকাই সিনেমার তারকাদম্পতি শাকিব খান ও শবনম বুবলীর মধ্যে কিছুদিন থেকেই চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ শুক্রবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বুবলী। শুধু তাই নয়, শাকিবের নামও উচ্চারণ করেননি এ অভিনেত্রী। এর আগে গণমাধ্যমে বুবলীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শাকিব খান।

    rnrn

    অথচ ২০১৭ সালের এপ্রিলে সাবেক স্ত্রী অপুর বিশ্বাসের সঙ্গে যখন শাকিবের দ্বন্দ্ব চরমে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়ে শাকিবের পক্ষে দাঁড়িয়েছিলেন বুবলী। সেসব স্ট্যাটাসের একটি নতুন করে সামনে এসেছে। সেখানে নানা মন্তব্য করছেন ভক্তরা। আবার বিভিন্ন ফেসবুক পেজেও অনেকেই শেয়ার করছেন বুবলীর সেই স্ট্যাটাস।    
    rnওই বছর ৩০ এপ্রিল ফেসবুকে শাকিবের একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস। উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাকে দমাতে পারবে না।’

    rnrn

    তিনি আরও লেখেন, ‘যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে, যার প্রমাণ এর মধ্যে পাচ্ছেন সবাই। কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাব। আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই কাজ করতে চাচ্ছি। তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।’

    rnrn

    বুললী এই স্ট্যাটাসে অনেকেই নতুন করে মন্তব্য করছেন। তারা বলছেন, ‘স্বার্থ’ শেষ তাই শাকিবকে নিয়ে নিজের অবস্থানও পরিবর্তন করে ফেলেছেন বুবলী।

    rnrn

    একজন ভক্ত লিখেছেন, ‘বেচারি, কখনো ভাবেনি যে অপু বিশ্বাসের সঙ্গে যা করেছেন, সময়ের ব্যবধানে তা নিজের জীবনেও ঘটতে পারে। এ শিক্ষাটা পাওয়া আপনার দরকার ছিল।’ অন্য একজন লিখেছেন, ‘সকালে এক কথা বিকালে আরেক কথা।’

    rnrn

    নতুন করে এমন অনেক মন্তব্য পড়েছে বুবলীর সেই পোস্টে। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপেও তার এ স্ট্যাটাস শেয়ার দিয়ে এমন নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এর ফলে তৈরি হয় শাকিবের সঙ্গে দ্বন্দ্ব। সেটি শেষ পযর্ন্ত বিচ্ছেদে গিয়ে পৌঁছায়।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • সবকিছুর বাইরে শাকিব আমার সন্তানের বাবা: অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসে সন্তানও। এর পরও শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন— বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন— শাকিব এখনো তার স্বামী। এ নিয়ে ধোঁয়াশা ছিল ভক্তদের মধ্যে।

    rnrn

    সম্প্রতি শাকিব গণমাধ্যমে শাকিব বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। শুধু তাই নয়, বুবলীর বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন। এর পাল্টা জবাবও দেন বুবলী। এ বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

    rnrn

    শাকিব বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্য। যদিও এ অভিনেত্রী শুরু থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে ছেলে আব্রাহাম খান জয়ের বাবা এবং সাবেক স্বামী শাকিবের মঙ্গল কামনা করেছেন।

    rnrn

    এ ছাড়া কখনো কখনো শাকিবের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য শুভকামনাও জানিয়েছেন। এবারও ব্যতিক্রম হলো না তার। শাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলেও তার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে—এমনই আভাস পাওয়া গেল ঢালিউড কুইনের বক্তব্যে।

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এ সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যাই কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভ কামনা রইল।’

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিব খান থাকতে আমার কোনো টেনশন নেই: অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বুবলীকে ঘিরে শাকিবকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে বুবলীর সঙ্গেও চলছে তার কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে ভক্তদের গুঞ্জন উঠেছে— আবার শাকিব-অপু জুটি এক হচ্ছেন।
    rnবুবলী-শাকিবের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সম্প্রতি অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের প্রশংসা করেছেন। এতে অনেকে ধারণা করছেন দুজনের সম্পর্ক এখন ভালো। ফলে জোড়া লাগার সম্ভাবনাও প্রবল।

    rnrn

    অপু বিশ্বাস বলেছেন, সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।

    rnrn

    তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

    rnrn

    প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

    rnrn

    পরে টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। এবং সেটি শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয় ।

    rnrn

     

    বিনোদন ডেস্ক