Tag: অপু বিশ্বাস

  • শাকিবের সঙ্গে এক হওয়ার বিষয়ে এবার যা বললেন অপু বিশ্বাস

    সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ঘর বেঁধেছিলেন ২০০৮ সালে। সেই খবর জানা যায় ২০১৭ সালে। ওই বছরের ১০ এপ্রিল কোলে সন্তান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস। এর পর একে-অপরের প্রতি নানা অভিযোগের তীর ছুড়ে বিচ্ছেদের পথ বেছে নেন তারা।

    তার পর কেটে গেছে অনেকগুলো বছর। এরই মাঝে গত বছর হঠাৎ করে অনেকটা অপুর মতোই আরেক খবর জানান নায়িকা বুবলী। ওই বছর ২৭ সেপ্টেম্বর ফেসবুকে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এর পর ৩০ সেপ্টেম্বর বুবলী জানান, তার সন্তানের বাবার নাম শাকিব খান।

    এর পর থেকে নানা সময়ে দেখা গেছে শাকিব-বুবলীর অভিযোগ, পালটা অভিযোগ। এরই মাঝে শাকিবের কাছাকাছি আসেন তার সাবেক স্ত্রী অপু, যা সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে নানাভাবে পরিলক্ষিত হয়েছে। শাকিব-বুবলীর এই দূরত্বের মাঝে সম্প্রতি ব্যাপকভাবে গুঞ্জন রটেছে ‘আবারও এক হচ্ছেন শাকিব-অপু’।

    এবার তা নিয়ে সরাসরি উত্তর দিলেন অপু বিশ্বাস। সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন— তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

    এই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত।… যেটা সবচেয়ে সত্যি কথা, সেটি হচ্ছে— আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।

    এসব কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করে, ‘তোমরা এক হলে তো জানাবা?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

    এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অপু। সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল— ‘আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?

    সেই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘সেটি এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

    বিনোদন ডেস্ক

  • শাকিব আমাকে আর্থিক সহযোগিতা করেছে : অপু বিশ্বাস

    এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সরকারি অনুদানে অপু বিশ্বাস প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমা। এটি অপু-জয় প্রোডাকশন হাউজের প্রথম সিনেমা। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    rnrn

    এ সিনেমাটির সঙ্গে ছেলের নাম জড়িয়ে থাকায় এতে অন্যরকম আবেগ কাজ করছে বলে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এ কারণে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য দর্শকদের আহ্বান জানিয়েছেন এ অভিনেতা।

    rnrn

    নিজের প্রযোজিত প্রথম সিনেমায় সাবেক স্বামীকে পাশে পাওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। তাইতো শাকিবের উদ্দেশে তিনি বলেন, আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পর তোমার অবদান।

    rnrn

    এছাড়া সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, ‘লাল শাড়ি’ সিনেমা নির্মাণে তাকে আর্থিকভাবে সাহায্য করেছেন শাকিব। অভিনেত্রী বলেন, আমার প্রতিটি সাফল্যের পেছনে কৃতিত্ব-অবদান শাকিবের। তিনি যদি না থাকতেন তাহলে আমি প্রযোজনা করতে পারতাম না।

    rnrn

    অপু বিশ্বাস বলেন, আমি এতটুকু বলতে চাই, ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের সময় কিছুটা আর্থিক সংকটে পড়েছিলাম। বিষয়টি শাকিবকে জানানোর পর সে সহযোগিতা করেছে আমাকে। এছাড়াও সে আমাকে বলেছে, আগে আউটডোর শুটিং শেষ কর।

    rnrn

    এদিকে সাবেক স্বামী-স্ত্রীর একে অন্যের প্রতি ইতিবাচক মনোভাব ভালোভাবে নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এর আগে থেকে অবশ্য তাদের নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। এছাড়া অনেকে আবার পর্দায় ফের একসঙ্গে দেখতে চেয়েছেন শাকিব-অপুকে।

    rnrn

    প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন সাইমন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিব ও অপু কি এক হচ্ছেন?

    ঈদুল আজহায় অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ ১২টি হলে মুক্তি পেয়েছে । প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের এ সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন অপু বিশ্বাসের সাবেক স্বামী সুপারস্টার শাকিব খান।

    rnrn

    শুক্রবার বিকালে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি।

    rnrn

    বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’- সিনেমার প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

    rnrn

    এদিকে শাকিবের এমন পোস্টে আপ্লুত অপু বিশ্বাস। তিনি শাকিবের পোস্টটি শেয়ার করে লিখেছেন, আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পরে তোমার অবদান।

    rnrn

    বেশ কিছুদিন ধরে কানাঘুষা চলছে, অপুর ঘনিষ্ঠ হচ্ছেন শাকিব। তাদের কথাবার্তায়ও সে রকম ইঙ্গিত পাওয়া যায় মাঝে মধ্যে। শুধু তাই নয়, অপু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের প্রশংসা করেছেন। এ ছাড়া শাকিব খানের জন্মদিনেও তারা একত্রিত হয়েছেন। ভক্তরাও শাকিবের এমন পোস্টের পর নড়েচড়ে বসেছেন। তাহলে কি শাকিব ও অপু ফের এক হচ্ছেন!
    rnএমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে চলচ্চিত্র পাড়ায়। শাকিব-অপুর বার্তা বিনিময়ে তাদের এক হওয়ার গুঞ্জন আরও বেশি পোক্ত হলো। তবে সেই গুঞ্জন বাস্তবতার রূপ পাবে কিনা সময়ের অপেক্ষা।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এবার যেভাবে শাকিবকে কৃতজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

    ব্যক্তিজীবনে এক সময় স্বামী-স্ত্রীর সম্পর্কে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব-অপু বিশ্বাস। তাদের কোলজুড়ে আছে জয়। ঈদে অপুর মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মাণ করেছে অপু–জয় প্রোডাকশন হাউজ।

    rnrn

    ছেলের নাম জড়িয়ে থাকায় সিনেমাটির প্রতি আবেগ কাজ করছে বলেই এটি দর্শকদের দেখার জন্য আমন্ত্রণ করেছেন সুপারস্টার শাকিব খান।

    rnrn

    শুক্রবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটাই জানান শাকিব। তবে ওই পোস্টে নজর পড়ে নায়কের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের।

    rnrn

    এ চিত্রনায়িকা সেই পোস্টটি নিজের ভেরিফাইড পেজে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পর তোমার অবদান।’

    rnrn

    এদিকে অভিনেত্রীর সেই ক্যাপশন অবশ্য ভালোভাবেই নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সাবেক স্বামী-স্ত্রীর একে অন্যের পাশে দাঁড়ানোকে ইতিবাচকভাবে নিচ্ছেন তারা।
    rnএর আগে শাকিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’
    rnতিনি আরও লেখেন, ‘যতদূর শুনেছি, “লাল শাড়ি”র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায়

    rnrn

    এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে “প্রিয়তমা”র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

    rnrn

    rnপ্রসঙ্গত, লাল শাড়ি সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। বন্ধন বিশ্বাসের পরিচালনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • জানা গেল এবার ঈদে মুক্তি পাওয়া কোন সিনেমা কতটি হলে

    ঈদুল আজহার পাঁচটি নতুন সিনেমা মুক্তি চূড়ান্ত হয়ে গেছে—‘প্রিয়তমা, ‘সুড়ঙ্গ, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা ও ‘লাল শাড়ি’। কোন ছবি কতগুলো হলে চলবে, সেটিও এখন চূড়ান্ত। পাশাপাশি গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দু-একটি সিনেমা ঈদের দিন বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে নতুন করে আবার প্রদর্শিত হবে।

    rnrn

    ঈদের সিনেমার প্রদর্শনীর জন্য প্রস্তুত দেশের প্রায় ২০০ সিনেমা হল। ঈদের সিনেমা চালাতে বেশ কয়েকটি বন্ধ হলও খুলছে। প্রেক্ষাগৃহে ঈদের আমেজ আনতে এরই মধ্যে হলগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষ হয়েছে। কোনো কোনো প্রেক্ষাগৃহে আলোক সাজসজ্জাও করা হয়েছে।

    rnrn

    হলের সংখ্যার দিক থেকে এগিয়ে আছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ছবিটি। মাল্টিপ্লেক্সসহ দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এটি পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। এর ব্যবস্থাপক মঞ্জুর রহমান বলেন, গত ঈদে শাকিব খানের সিনেমা ১০০ হলে মুক্তি পেয়েছিল। এবার সাতটি হল বেড়েছে। এই সিনেমার ব্যাপক আওয়াজ আছে। এ কারণে এই সিনেমা দিয়ে ঈদের দিন কিছু বন্ধ হলও খুলবে।

    rnrn

    মঞ্জুর রহমান জানান, সিনেমাটি প্রদর্শনের জন্য ভাসানী অডিটরিয়াম সিরাজগঞ্জ, রাজিয়া সিনেমা হল ফরিদপুর, নওগাঁর রজনীগন্ধা ও মল্লিকা—এই চারটি বন্ধ হল খুলছে।

    rnrn

    আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে ২৮টি সিনেমা হলে। এটি দেশের সব কটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। 
    rnছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্স ধরেই এগোতে চাই। এ জন্য শুরুতে আমরা সিঙ্গেল হল ওভাবে টার্গেট করিনি। এটি পরিবার নিয়ে দেখার মতো ছবি। এ জন্য সিনেপ্লেক্সকে প্রাধান্য দিয়েছি। পরিবেশ ভালো, এমন কিছু সিঙ্গেল হলেও মুক্তি দিচ্ছি। তবে ছবিটি দর্শকগ্রহণযোগ্যতা পেলে সব শ্রেণির দর্শকের জন্য পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে সিঙ্গেল হলে মুক্তি দেব।’

    rnrn

    বেশ কয়েকটি সিনেপ্লেক্সসহ দেশের ১৬টি একক হলে মুক্তি পাচ্ছে নিরব, বুবলী ও তাসকিন রহমান অভিনীত ‘ক্যাসিনো’। 
    rnছবির পরিচালক সৈকত নাসির জানান ‘ক্যাসিনো’ দেখতে কিশোরগঞ্জের তিনটি উপজেলা—ইটনা, মিঠাপুকুর ও অষ্টগ্রামে তিনটি মিলনায়তনে অস্থায়ী সিনেমা হলের রূপ দেওয়া হয়েছে।

    rnrn

    ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশের ১২টি হলে মুক্তি পাচ্ছে ‘লাল শাড়ি’ সিনেমাটি। ছবির পরিচারক বন্ধন বিশ্বাস জানান, স্টার সিনেপ্লেক্স এখনো পাইনি। তবে চেষ্টা করছি। রাতের মধ্যে একটা ফল আসতে পারে। তাহলে হলের সংখ্যা বাড়বে। এই ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, সাইমন সাদিক প্রমুখ।

    rnrn

    স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখা এবং ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন মিলে মোট আটটি হলে মুক্তি পাবে ‘প্রহেলিকা’। 
    rnছবির পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, ‘আমরা শুধু মাল্টিপ্লেক্সেই ছবিটি মুক্তি দিতে চেয়েছি। পরবর্তী সময়ে বিভাগীয় শহরের কিছু কিছু সিঙ্গেল হলে দেব।’ ছবিটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • অপু বিশ্বাসকে টপকালেন বুবলী

    ঈদুল আজহার পাঁচটি নতুন সিনেমা মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে। প্রিয়তমা, ‘সুড়ঙ্গ, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা ও ‘লাল শাড়ি। কোন ছবি কতগুলো হলে চলবে, সেটিও এখন চূড়ান্ত হয়েছে। 

    rnrn

    পাশাপাশি গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দু-একটি সিনেমা ঈদের দিন বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে নতুন করে আবার প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। 

    rnrn

    এদিকে বেশ কয়েকটি সিনেপ্লেক্সসহ দেশের ১৬টি একক হলে মুক্তি পাচ্ছে নিরব, বুবলী ও তাসকিন রহমান অভিনীত ‘ক্যাসিনো। ছবির পরিচালক সৈকত নাসির জানান ‘ক্যাসিনো দেখতে কিশোরগঞ্জের তিনটি উপজেলা—ইটনা, মিঠাপুকুর ও অষ্টগ্রামে তিনটি মিলনায়তনে অস্থায়ী সিনেমা হলের রূপ দেওয়া হয়েছে।

    rnrn

    অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশের ১২টি হলে মুক্তি পাচ্ছে ‘লাল শাড়ি’ সিনেমাটি। ছবির পরিচারক বন্ধন বিশ্বাস জানান, স্টার সিনেপ্লেক্স এখনো পাইনি। তবে চেষ্টা করছি। একটা ফল আসলে তাহলে হলের সংখ্যা বাড়বে। এই ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, সাইমন সাদিক প্রমুখ।
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • অপু বিশ্বাস নিজেই সাজিয়েছিলেন বাপ্পির সঙ্গে প্রেমের গুঞ্জন!

    দীর্ঘ বিরতির পর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফেরেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী।

    rnrn

    এই সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন অপু-বাপ্পী জুটি। সেসময় এই দুই তারকার বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেগুলো দেখে ভক্তরাও মনে করেন, তাদের সম্পর্ক পর্দার বাহিরে প্রেমের মতোই কিছু। 

    rnrn

    সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন একটা সময় হাওয়ায় মিলিয়ে গেছে। তবে নতুন করে অপু বিশ্বাস জানালেন, বাপ্পীর সঙ্গে সেই প্রেমের গুঞ্জন নাকি পরিকল্পনা করেই ছড়ানো হয়েছিল। 

    rnrn

    দেশের বেসরকারি একটি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে গিয়ে উপস্থাপক সৈকত সালাউদ্দিনের প্রশ্নের জবাবে অবাক করা সেই তথ্য জানালেন নায়িকা নিজেই।

    rnrn

    কিন্তু কেন এই পরিকল্পনা করেছিলেন অপু? সেটারও জবাব দিয়েছেন তিনি। নায়িকা জানালেন, ‘আমি চলচ্চিত্রে ব্যাক করছিলাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রের মাধ্যমে।  আমি নায়িকা হিসেবে ফিরছি, সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পির সঙ্গে মিলে এই পরিকল্পনা করি এবং এটা কাজে দেয়। যার ফলে আমি চলচ্চিত্রে ফিরেই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই।’

    rnrn

    জানা গেছে, তারায় তারায় এই অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের ষষ্ঠদিনে। যেখানে অপু বিশ্বাস আরও বিভিন্ন মজার মজার তথ্য, অভিজ্ঞতা শেয়ার করেছেন। 

    অনলাইন ডেস্ক

  • দর্শকরা দেখলে আমার কষ্ট সার্থক হবে: অপু

    কুরবানির ঈদেই মুক্তি পাচ্ছে ‘লাল শাড়ি’।সম্প্রতি সংবাদ সম্মেলন করে নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন সিনেমার প্রযোজক চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরইমধ্যে পেয়েছেন সেন্সর সনদ। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদীও তিনি। 

    rnrn

    সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তার নায়ক সাইমন সাদিক। যদিও সিনেমাটির পোস্টার প্রকাশ নিয়ে নায়কের মনে কিছু ক্ষোভের সঞ্চারও হয়েছিল। প্রথম পোস্টারে নায়িকা ও প্রযোজক অপু বিশ্বাসকেই বড় করে দেখানো হয়েছিল। 

    rnrn

    এ নিয়ে ফেসবুকে ‘টেকনিক্যাল’ স্ট্যাটাসও দিয়েছিলেন সাইমন। পরে নতুন করে আরেকটি পোস্টার ফেসবুকে পোস্ট করা হয়েছে, যেখানে নায়িকার পাশাপাশি নায়ককেও প্রাধান্য দেওয়া হয়েছে। সেই পোস্টারটি শেয়ারও দিয়েছেন সাইমন। জানিয়েছেন, ‘লাল শাড়ি দর্শকদের সিনেমা।’ 

    rnrn

    তিনি বলেন, ‘ঈদের সিনেমায় সফলতার তালিকায় লাল শাড়ি জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। কারণ, এ সিনেমায় একটি গল্প আছে। যেটা দর্শকরা খোঁজেন। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’ 

    rnrn

    অপুর গলায়ও একই সুর। তিনি বলেন, ‘আমার স্বপ্নের সিনেমা এটি। দর্শকরা দেখলেই আমার কষ্ট সার্থক।’ 

    rnrn

    সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

    বিনোদন প্রতিবেদন

  • আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না: অপু বিশ্বাস

    লাল শাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকার অপু বিশ্বাস। এরই মধ্যে সাবেক স্বামী শাকিব খান বিষয়েও কথা বলছেন এই অভিনেত্রী। 

    কী এক কারণে প্রায় সময় প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের। মিডিয়ার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার জানালেন- তিনি বেঁচে থাকতে শাকিবের কোনোভাবেই ক্ষতি হতে দেবেন না।

    এক সাক্ষাৎকারে সাবেক স্বামীর প্রসঙ্গ উঠতেই এ নায়িকা বলেন, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সমুন্নত থাকুক। কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।

    কে শাকিবের ক্ষতি করার চেষ্টা করছে? তিনি কী বুবলীকে ইঙ্গিত করছেন? প্রশ্ন তুলতেই অপু বলেন, আমি কারও নাম বলতে চাই না। কারও নাম মুখেও আনতে চাই না। শুধু বলতে চাই- যেই করুক, ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।

    ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের ছবি ‘লাল শাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁতশিল্প নিয়ে গড়ে উঠেছে ‘লাল শাড়ি’ র গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজু নামের একজন তাঁত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

    অন্যদিকে একই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে লাল শাড়িতে অপু

    আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা। তাই তো প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। এদিকে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’ এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখিয়েছেন অপু বিশ্বাস। 

    rnrn

    গতকাল বুধবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাল শাড়ি’। ছবি নিয়ে আশা প্রকাশ করে অপু বিশ্বাস বলেছেন, এবার ঈদে ইনশাআল্লাহ আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি, এবারের ঈদে ‘লাল শাড়ি’ সবাইকে মুগ্ধ করবে।

    rnrn

    এদিন লাল শাড়িতে ধরা দেন নায়িকা। বিষয়টিকে ইঙ্গিত করে অপু বলেন, আমার স্বপ্নের ছবি ‘লাল শাড়ি’। অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। এই যে লাল শাড়িতে আমাকে দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাধ্যমে আপনাদের আমার ছবির একটি বার্তা দিয়ে দিলাম। এবার সবার ঈদ হোক ‘লাল শাড়ি’র সঙ্গে।

    rnrn

    শুধু নিজের ছবিই নয়, ঈদে মুক্তি পাওয়া সবগুলো সিনেমা দেখার আহ্বান জানান অপু। তার কথায়, ‘আসন্ন কোরবানির ঈদে যতগুলো সিনেমা মুক্তি পাবে সবগুলোর জন্যই আমার শুভকামনা থাকবে। সিনেমা বাঁচলে, ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা বাঁচব।’

    rnrn

    প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ছবিটি। 
    rn 

    বিনোদন ডেস্ক