Tag: অপু বিশ্বাস

  • অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে পড়ে গেলেন নিরব!

    গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস।নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নিরব হোসাইন।

    rnrn

    এসময় ধপাস করে দুজনই উলটে পড়ে যান।সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

    rnrn

    শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন।

    rnrn

    তবে পড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস।

    rnrn

    তিনি বলেন, আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কাটের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • ছেলের ছবি পোস্ট করে শবেবরাতের যে বার্তা দিলেন অপু বিশ্বাস

    ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদতের মধ্য দিয়ে শবেবরাতের রাতটি অতিবাহিত করবেন। 

    মুসলমানদের জন্য শবেবরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এ রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে।

    তাই তো এমন তাৎপর্যপূর্ণ দিনটির কথা স্মরণ করে এর করণীয় তুলে ধরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিন সন্ধ্যায় ছেলে আব্রাহাম খান জয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে জয়কে দেখা যায়, সাদা জুব্বা-পাজামা, টুপি ও সবুজ পাগড়িতে।

    ছেলের ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শবেবরাত। আজ ২২ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার, বসন্তকাল। আজকের রাতকেই শবেবরাত বলা হয়, আজকের রাতে মহান রাব্বুল আল আমিন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন— কে আছ আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। কে আছ আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহতায়ালা ডাকতে থাকেন। সুবহানআল্লাহ।’

    এদিন রাতের করণীয় তুলে ধরে তিনি লেখেন— ‘এ রাতে করণীয়- রাত জেগে নফল নামাজ, তাসবিহ তাহলিল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবিহের নামাজ, দোয়া ইস্তেগফার, ও কবর জিয়ারত করা, পর দিন রোজা রাখা। আল্লাহতায়ালা আমাদের সবাইকে শবেবরাতের উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন। আমিন।’

    বিনোদন ডেস্ক

  • বুবলীর ছেলের বিষয় জয়কে যে বার্তা দিলেন অপু বিশ্বাস

    বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন তার আসন্ন ‘লাল শাড়ি’ সিনেমার নায়ক সাইমন সাদিক।

    সেই অনুষ্ঠানে উপস্থাপক তাদেরকে তিন লাইনের একটি চিঠি লেখার আহ্বান করেন। চিঠিটি যে কারও উদ্দেশে হতে পারে বলেও জানান উপস্থাপক।

    সেই আহ্বানে সাড়া দিয়ে ছেলে আব্রাহাম খান জয়ের উদ্দেশে একটি চিঠি লেখেন অপু। অনুষ্ঠানে সেটি পড়ে শোনান সাইমন।

    চিঠিতে অপু লেখেন- ‘জয় তুমি অনেক বড় হও। মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’

    চিঠিটি পড়ে অপু বিশ্বাসের উদ্দেশে সাইমন বলেন, ‘ভাই মানে বীর, রাইট?’ এর জবাবে, হাসিতে সায় দেন অপু।

    চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান জয়। এই দুই তারকা দম্পতির বিয়েবিচ্ছেদ হয়েছে ৫ বছর আগে।

    এদিকে গত বছরের সেপ্টেম্বরে জানা যায়, শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে ও সন্তানের খবর। তাদের সন্তানের শেহজাদ খান বীর। মা আলাদা হলেও জয় ও বীর সম্পর্কে দুই ভাই। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের দুই সন্তানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    ঢালিউড তারকা অপু বিশ্বাস বলেছেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি।’

    rnrn

    বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। অপু কেন এসব কথা বললেন তার কারণও রয়েছে। বিষয়টি জেনে নেওয়া যাক।

    rnrn

    ‘লাল শাড়ি’ ছবির জুটি অপু বিশ্বাস ও সাইমন সাদিক সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে তাদের দুজনকে দর্শকদের উদ্দেশে তিন লাইনের একটি করে চিঠি লেখতে বলা হয়। অপু বিশ্বাস তার সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের চিঠিতে লেখেন- ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’

    rnrn

    সাইমন চিঠিটি পড়ে শোনান। ভাই বলতে শাকিব খানের আরেক সন্তান বীরের নামটি এখানে উল্লেখ না করলেও সাইমন যখন অপুর কাছে জানতে চান, ‘ভাই মানে বীর, রাইট?’ অপু হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে সায় দেন।

    rnrn

    গত বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে বিষয়টি নিয়ে তখন হইচই পড়ে যায়।

    rnrn

    বুবলীর ছেলে বীরের খবর প্রকাশ্যে এলেও এত দিন তাকে নিয়ে কোনো মন্তব্যই করেননি শাকিবের আরেক সন্তান জয়ের মা অপু বিশ্বাস।

    rnrn

    বুবলীকে ইঙ্গিত করে অপু বলেন, ‘উনি যা যা করছেন বা করেন, তা তো আমার সন্তান দেখছে। আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সিরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলব না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এসব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করব না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব।’

    rnrn

    অপু আরও বলেন, ‘আমি মনে করি, আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে।’

    rnrn

    এদিকে ওই অনুষ্ঠানের চিঠির কারণে অপু বিশ্বাসকে ফেসবুকে তার ভক্ত-অনুসারীরা বাহবা দিয়েছেন, প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • শাকিব একজন বড় মনের মানুষ: অপু বিশ্বাস

    টালিউডের কিং খান খ্যাত শাকিব খানের সঙ্গে ফের সম্পর্ক জোড়া লাগছে অপু বিশ্বাসের। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এর পর থেকে এটা নিয়ে কানাঘুষা চলছে।

    সত্যিই কি শাকিব-অপু এক হচ্চেন? জবাবে অপু বলেন, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’

    সন্তান আব্রাম খান জয়ের কারণে শাকিবের বাড়িতে যাতায়াত বেড়েছে অপুর। ধারণা করা হচ্ছে, এ কারণেই শাকিবের সঙ্গে সম্পর্ক শীতল হচ্ছে তার। অপুর ভাষ্য, ‘আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তো বাবা-মায়ের বাসায় যাব না কেন? প্রায়ই যাওয়া হয় সেখানে। তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন। আমাকে খুব ভালোবাসেন তারা। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি। এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার।’

    তিনি আরও জানান, বিভিন্ন বিষয়ে শাকিবের সঙ্গে এখনো নিয়মিত কথা হয় তার। 

    অপু বলেন, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনও আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।’

    শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।

    ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

    বিনোদন ডেস্ক

  • কলকাতায় গিয়ে শাকিবকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    বইমেলা উপলক্ষে কলকাতায় গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সফরের মাঝেই পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। 

    rnrn

    এতে তাকে ঘিরে নানা বিতর্কের বিষয়ে উত্তর দিয়েছেন অপু বিশ্বাস। জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও।

    rnrn

    কলকাতায় যাতায়াত বেশ বেড়েছে, কাজের সংখ্যা কি বেড়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, এত দিন বাংলাদেশে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। এখন সময় আছে, তাই আশা করছি কলকাতায় যাতায়াতের পাশাপাশি কাজের জায়গাটাও বাড়বে।

    rnrn

    বাংলাদেশের শিল্পীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। এটা কতটা উপভোগ করেন?
    rn 
    rnএ প্রশ্নের উত্তরে অপু বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে কাঁটাতার ছাড়া আর কোনো অমিল দেখি না। আমাদের সংস্কৃতি, ভাষা, সৃষ্টি সবই তো এক। ঋতুপর্ণা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা তো বাংলাদেশের কাজ করেছেন। অন্য দিকে, আমাদের দেশের ফেরদৌস ভাইও খুব জনপ্রিয় ছিলেন দুই বাংলায়। তাই এই মেলবন্ধনটা বহু দিনের।

    rnrn

    দেশের বাইরে এলে ছেলে আব্রাহাম খান জয় দাদু-নানু, ফুফু, বাবার সঙ্গে সময় কাটায় বলে জানান আলোচিত এই অভিনেত্রী।  

    rnrn

    তখন কার কাছে প্রশ্ন করা হয়, আপনি আর শাকিব খান তা হলে সন্তানের কো-প্যারেন্টিং করছেন?

    rnrn

    জবাবে বলেন, আমাদের দু’জনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দু’জনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে— এভাবেই চলছে।

    rnrn

    তা হলে আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোনও জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?

    rnrn

    এ বিষয়ে অপু সরাসরি উত্তর না দিয়ে বলেন, সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।

    rnrn

    আনন্দবাজারের প্রশ্ন ছিল- বুবলির সন্তান আর আপনার ছেলে কি একসঙ্গেই বড় হচ্ছে শাকিবের বাড়িতে?
    rn 
    rnউত্তরে তিনি বলেন, আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের।

    rnrn

    শাকিব খানের একের পর এক সম্পর্ক নিয়ে এত ধরনের গুঞ্জন, কেমন লাগে যখন শোনেন?

    rnrn

    অপু বলেন, একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কিসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।

    বিনোদন ডেস্ক