Tag: অপু বিশ্বাস

  • বিয়ের আগে দর্শকদের যা করতে বললেন অপু বিশ্বাস

    দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালের গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালের তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের সঙ্গে গোপন বিয়ের বিষয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস।

    rnrn

    অপু বিশ্বাস বলেন, মা একসময় শাকিবের সঙ্গে কথা বলতে দিত না, ঘুরতে দিত না। বলা যায়, র্যাবের ভূমিকায় থাকত। মানে বন্দুক ছাড়া র্যাব। যখন শাকিবের সঙ্গে দু’তিনটা মুভি শেষ করে ফেললাম, তখনো মা খুব শক্ত ভূমিকায় ছিল। সিনেমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কথা বলতে দিত না মা। সিনেমা সেটের সময় মা সবসময় সামনে থাকত। শাকিবের সঙ্গে অতিরিক্ত কথা বললেই থাপ্পড় দিত।

    rnrn

    অপু বিশ্বাস আরও বলেন, পরে শাকিবের সঙ্গে আমার মায়ের একদিন হট টক হয়েছিল। সেখানে শাকিবকে মা বলেছিল, তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে কর। তার পর ঘুরো। আমি ভালোবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দু’জনের মত থাকলে আমাদের সমস্যা নেই।
    rnবিয়ে ছাড়া ঘোরাফেরা-কথাবার্তা একেবারেই পছন্দ না আমার। বিয়ে ছাড়া কথাবার্তা, বাবা এটা আমাকে মাফ করে দাও। সেও (শাকিব) মাকে বলেছে, আমি ওকে (অপু বিশ্বাস) রেসপেক্ট করি। আপনার কথা অবশ্যই রাখব। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তার পর শাকিব আমাকে বিয়ের কথা বলল। তখন গোপনে বিয়ে করে ফেলি। বিয়ের সময় আমার বোন ও কাজিন ছিল।  

    rnrn

    তখন আমি ভেবেছিলাম— মা যেহেতু বলল, বিয়ে করলে শাকিবের সঙ্গে কথা বলতে, ঘুরতে সমস্যা হবে না। আমি মনে করেছিলাম বিয়ে করলে অন্তত ঘোরা যাবে, কথা বলা যাবে, মা আর ঝামেলা করবে না— এই ভেবে বিয়ে করে ফেলি।
    rnদর্শকদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, বিয়ে করার আগে অনেক চিন্তা করবেন। আমার মতো কেউ বোকামি করবেন না। বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিরেব সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম।

    rnrn

    বিয়ের মজার স্মৃতি উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, কাজী সাহেব যখন বলছিল একটু হলুদ লাগবে। রান্নাঘর থেকে হলুদের পরিবর্তে মরিচের গুঁড়া নিয়ে আসে। অনেক মরিচের গুঁড়া লাল না হয়ে হলুদের মতো রং হয় । পানি দিয়ে গুলে নিয়ে এসে হাতে লাগালে অনেক জ্বালা করছিল। এটা নিয়ে সবাই হাসাহাসি করেছিল।
    rn 

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • কে পছন্দের নায়ক, জানালেন অপু বিশ্বাস

    ঈদুল ফিতরে ঢালিউড নায়িকা অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে উঠে এসেছে শাকিব, জয় ও সমসাময়িক আলোচিত সিনেমা নিয়ে নানা প্রসঙ্গ।

    rnrn

    প্রশ্নোত্তর পর্বে উপস্থাপকের পক্ষ থেকে অপু বিশ্বাসকে কিছু গোপন কথা বলতে বলা হয়। এর জবাবে অপু বিশ্বাস বলেন, আমরা মিডিয়ার মানুষ, আমাদের কোনো গোপন কিছু নেই। তবে গোপন কথা হতে পারে, আমার যে প্রডাকশন আছে, সেটিকে চলমান রাখতে চাই। এমন উত্তরে মন ভরেনি উপস্থাপকের। অপু বিশ্বাস উপস্থাপককে কোন গোপন কথা জানতে চান সেটার বিষয়ে প্রশ্ন করতে বলেন।

    rnrn

    পরে উপস্থাপক জিজ্ঞেস করেন, আমরা শুনেছি অপু বিশ্বাস ও শাকিব খান আবার নাকি এক হচ্ছেন? এমন প্রশ্নোত্তরে অপু বিশ্বাস বলেন, এইটা! এটা কীসের গোপন কথা। এটা সবার সামনেকার কথা। এটা কোনো গোপন কথায় নয়। আমি সবার সমানে সব কথা শেয়ার করতে পছন্দ করি। এটা দর্শকরা বলবে।
    rnআমার কাছে গোপন কথা বলতে শুধু মনে হয়, জিমে যখন যাই, বলে আসি কম খাব। বাসায় এসে বেশি করে খেয়ে নেই। এটাই গোপন কথা।

    rnrn

    শাকিব খানের সঙ্গে সবচেয়ে মজার স্মৃতির জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কোটি টাকার কাবিন সিনেমায় আমি তার সঙ্গে প্রথম অভিনয় করি। প্রথম পরিচয়ে ভাইয়া বলে সম্বোধন করি। বিয়ের পরে এটা মনে পড়লে হাসি লাগত এবং মজা লাগত। পরে শাকিব আমাকে বলেছিল রাগ করলে ভাইয়া বলে ডাকবা।

    rnrn

    পছন্দের সেরা নায়ক ও নায়িকার নাম জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আমার দেখা পছন্দের নায়ক জাফর ইকবাল স্যার এবং পছন্দের নায়িকা ববিতা আপা। তারা এখনো বাংলা সিনেমার রাজা ও রাজকন্যা রয়েছেন।

    rnrn

     

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে ফের ঘর বাঁধা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    ঈদুল ফিতরে ঢালিউড নায়িকা অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে উঠে এসেছে শাকিব, জয় ও সমসাময়িক আলোচিত সিনেমা নিয়ে নানা প্রসঙ্গ।

    rnrn

    প্রশ্নোত্তর পর্বে উপস্থাপকের পক্ষ থেকে অপু বিশ্বাসকে কিছু গোপন কথা বলতে বলা হয়। এর জবাবে অপু বিশ্বাস বলেন, আমরা মিডিয়ার মানুষ, আমাদের কোনো গোপন কিছু নেই। তবে গোপন কথা হতে পারে, আমার যে প্রডাকশন আছে, সেটিকে চলমান রাখতে চাই। এমন উত্তরে মন ভরেনি উপস্থাপকের। অপু বিশ্বাস উপস্থাপককে কোন গোপন কথা জানতে চান সেটার বিষয়ে প্রশ্ন করতে বলেন।

    rnrn

    পরে উপস্থাপক জিজ্ঞেস করেন, আমরা শুনেছি অপু বিশ্বাস ও শাকিব খান আবার নাকি এক হচ্ছেন? এমন প্রশ্নোত্তরে অপু বিশ্বাস বলেন, এইটা! এটা কীসের গোপন কথা। এটা সবার সামনেকার কথা। এটা কোনো গোপন কথায় নয়। আমি সবার সমানে সব কথা শেয়ার করতে পছন্দ করি। এটা দর্শকরা বলবে।
    rnআমার কাছে গোপন কথা বলতে শুধু মনে হয়, জিমে যখন যাই, বলে আসি কম খাব। বাসায় এসে বেশি করে খেয়ে নেই। এটাই গোপন কথা।

    rnrn

    শাকিব খানের সঙ্গে সবচেয়ে মজার স্মৃতির জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কোটি টাকার কাবিন সিনেমায় আমি তার সঙ্গে প্রথম অভিনয় করি। প্রথম পরিচয়ে ভাইয়া বলে সম্বোধন করি। বিয়ের পরে এটা মনে পড়লে হাসি লাগত এবং মজা লাগত। পরে শাকিব আমাকে বলেছিল রাগ করলে ভাইয়া বলে ডাকবা।

    rnrn

    পছন্দের সেরা নায়ক ও নায়িকার নাম জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আমার দেখা পছন্দের নায়ক জাফর ইকবাল স্যার এবং পছন্দের নায়িকা ববিতা আপা। তারা এখনো বাংলা সিনেমার রাজা ও রাজকন্যা রয়েছেন।

    rnrn

     

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিব-বুবলীর নতুন সিনেমা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    বাংলা চলচ্চিত্রের স্টার কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস। তার আরেক পরিচয় ঢালিউড সুপার হিরো শাকিব খানের সাবেক স্ত্রী। দুই তারকারই অভিনীত পৃথক দুটি সিনেমা রিলিজ হচ্ছে। নিজ নিজ সিনেমা প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। অপু বিশ্বাসের লাল শাড়ি, শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।

    rnrn

    অন্যদিকে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন এ চিত্রনায়িকা।

    rnrn

    সেখানে শাকিব-বুবলীর সিনেমাটি কেমন মানসম্মত হয়েছে— এ প্রশ্ন করা হয় অপু বিশ্বাসকে। জবাবে তিনি বলেন, আপনি নিশ্চয়ই জানেন- আমার অভিনীত লাল শাড়ি সিনেমাটি রিলিজ হচ্ছে। সেটি নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ফলে শাকিবের সিনেমা দেখার সুযোগ হয়ে ওঠেনি। তবে সময় সুযোগ পেলে দেখে আপনাদের জানাব। তবে শাকিবের অন্য সিনেমাগুলো দেখেছি।

    rnrn

    বর্তমানের সিনেমার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষ্যে সব প্রযোজক সিনেমা রিলিজ করতে ব্যস্ত থাকেন। সব প্রযোজনা সংস্থা মনে করে, ঈদে সিনেমা রিলিজ হলে ভালো চলবে বা ভালো বিজনেস হবে। এটা নিজেদের মধ্যে রপ্ত করে ফেলে। রপ্ত করে একপর্যায়ে সিনেমাটা প্রস্তত করে। সব সিনেমা যোগ করে এটার সংখ্যাটাা এতটায় বেড়ে যাবে অন্যান্য প্রযোজকরা জেনে কাজটা করেনি।

    rnrn

    এটা যেহেতু নিজেদের চাওয়া থেকে বা বিজনেস পয়েন্ট ভিউ থেকে সেটি তারা করেছে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে, সবার চিন্তা এক জায়গায় হয়ে সিনেমার সংখ্যা অনেক বেড়ে গেছে।  
    rnএ চিত্রনায়িকা আরও বলেন, আমাদের সবচেয়ে হতাশার দিক হচ্ছে সিনেমা হলের সংখ্যা খুবই কম। কারণ আমরা একটা জিনিস তৈরি করব, সেটাকে সরবরাহ করার জায়গা থাকতে হবে। সে জায়গাটা খুব নগণ্য আমাদের।

    rnrn

    হতাশার মধ্যে আনন্দের বিষয় হচ্ছে— দর্শকরা এক সময় বলত হল আছে, সিনেমা কোথায়? আজকে কিন্তু উল্টো চিত্র। সিনেমা আছে, হল কোথায়। এটা ভালো দিক । এ ইস্যুতে যদি অনেক সিনেমা হল খুলে যায়। তা হলে সিনেমার জন্য কখনই হুমকি হবে না । যতবেশি সিনেমা হবে, হল মালিকরা সিনেমার স্বার্থে চিন্তা করবে আমাদের আরো হল দরকার।

    rnrn

    এর আগে ২০২১-২২ অর্থ বছরের ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছিল। এ সিনেমাটি মূলত আমাদের দেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে এবং এই শিল্পের সঙ্গে যুক্তদের মানবেতর জীবনের চিত্র ফুটে উঠেছে এ চলচ্চিত্রে।

    rnrn

     

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এত ছবি, সিনেমা হল কোথায়: অপু বিশ্বাস

    বাংলা চলচ্চিত্রের স্টার কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস। এবার ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি। তার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। সেটি প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ চিত্রনায়িকা। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন এ চিত্রনায়িকা। সেখানে তিনি বলেন, দেশে সিনেমা হলের চেয়ে, সিনেমার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে।

    rnrn

    সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষ্যে সব প্রযোজক সিনেমা রিলিজ করতে ব্যস্ত থাকেন। সব প্রযোজনা সংস্থা মনে করে, ঈদে সিনেমা রিলিজ হলে ভালো চলবে বা ভালো বিজনেস হবে। এটা নিজেদের মধ্যে রপ্ত করে ফেলে। রপ্ত করে একপর্যায়ে সিনেমাটা প্রস্তুত করে। সব সিনেমা যোগ করে এটার সংখ্যাটা এতটায় বেড়ে যাবে অন্যান্য প্রযোজক জেনে কাজটা করেনি।

    rnrn

    এটা যেহেতু নিজেদের চাওয়া থেকে বা বিজনেস পয়েন্ট ভিউ থেকে সেটা তারা করেছে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে, সবার চিন্তা এক জায়গায় হয়ে সিনেমার সংখ্যা অনেক বেড়ে গেছে।  
    rnএ চিত্র নায়িকা আরও বলেন, আমাদের সবচেয়ে হতাশার দিক হচ্ছে সিনেমা হলের সংখ্যা খুবই কম। কারণ আমরা একটা জিনিস তৈরি করব, সেটিকে সরবরাহ করার জায়গা থাকতে হবে। সে জায়গাটা খুব নগণ্য আমাদের।

    rnrn

    হতাশার মধ্যে আনন্দের বিষয় হচ্ছে— দর্শকরা একসময় বলত হল আছে, সিনেমা কোথায়? আজকে কিন্তু উল্টো চিত্র— সিনেমা আছে, হল কোথায়। এটা ভালো দিক। এ ইস্যুতে যদি অনেক সিনেমা হল খুলে যায়। তা হলে সিনেমার জন্য কখনই হুমকি হবে না । যতবেশি সিনেমা হবে, হল মালিকরা সিনেমার স্বার্থে চিন্তা করবে আমাদের আরও হল দরকার।

    rnrn

    এর আগে ২০২১-২২ অর্থবছরের ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছিল। এ সিনেমাটি মূলত আমাদের দেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে এবং এই শিল্পের সঙ্গে যুক্তদের মানবেতর জীবনের চিত্র ফুটে উঠেছে এ চলচ্চিত্রে।

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • আরও একটি সুখবর দিলেন অপু বিশ্বাস

    এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। এরই মধ্যে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। যেটি তার দর্শকদের জন্য বাড়তি সুখবর।

    rnrn

    সোমবার দুপুরে শাহরিয়ার নাজিম জয়ের ‘স্বর্গে’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি।

    rnrn

    অপু বিশ্বাস বলেন, অনেক আগে জয় ভাইকে নায়ক হিসেবে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’ সিনেমায় কাজ করেছি। আবার তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’ তে অতিথি হয়েও এসেছিলাম আমি।

    rnrn

    তিনি আরও বলেন, অনুষ্ঠান শেষে আমাকে জয় ভাই গল্প শোনান। প্ল্যানিং ও গল্প শুনে ভালো লাগে আমার। পরে আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আমার প্রতি আস্থা রেখে যেসব প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে সিনেমায় নেন, আমি সবসময় চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।

    rnrn

    প্রসঙ্গত, ‘স্বর্গে’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন জয়। মে মাসের মাঝামাঝি এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

    যুগান্তর প্রতিবেদন

  • অসহায় ও সুবিধাবঞ্চিতদের সঙ্গে ইফতার করলেন অপু বিশ্বাস

    চলছে পবিত্র রমজান মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা পালন করে থাকেন। এই রোজায় সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    ‘সবাই মিলে বাংলাদেশ’ এই স্লোগানে পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই সংগঠনের আয়োজনেই শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সঙ্গে ইফতারে অংশ নেন অপু বিশ্বাস।

    এদিন উপস্থিত সব মানুষদের হাতে হাতে ইফতার তুলে দেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। প্রিয় তারকার হাত থেকে ইফতারের বাহারি খাবার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষরা।

    এ সময় সংগঠনটির এমন উদ্যোগের প্রশংসা করেন এ চিত্রনায়িকা। তিনি বলেন, এখানে এসে নিজেকে খুবই গর্ববোধ মনে করছি।

    অপু বিশ্বাস বলেন, আমি যখন সবার হাতে হাতে খাবার তুলে দিচ্ছিলাম, তখন নিজের মধ্যে আবেগ কাজ করছিল। আমার মনে হচ্ছিল আবেগে কান্না করে দেব। ঠিক কেন এমনটা মনে হচ্ছিল, তা বলতে পারব না আমি।

    বিনোদন ডেস্ক

  • এ রকম দুর্ঘটনা যেন কোনো পরিবারের ওপরে না আসে: অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা ও সমাজের নানান বিষয়ে প্রায় শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

    বুধবার রাতে অপু বিশ্বাস বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্মরণ করে নিজের পরিবারের ওপর দিয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। 

    তিনি বলেন, ১৯৯৫ সাল তখন আমি অনেক ছোট। আগুনে পুড়ে যাওয়া কিছুই বুঝি না, শুধু দেখতাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল, বলছিল আমাদের সব শেষ। 

    তিনি আরও বলেন, বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিল, পর দিন ঈদ সারারাত বাবা, কাকা চাঁদরাতে দোকানদারি শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল ভোরবেলা জানতে পারল আমাদের দুটি দোকান সহকারে পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। 

    অপু বলেন, তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কী গেছে, কিন্তু আজকে বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে। 

    তিনি বলেন, এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।

    বিনোদন ডেস্ক

  • বুবলী শুভেচ্ছা জানালেও নীরব অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আজ। এ উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন স্বজন, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসার বিভিন্ন শুভেচ্ছা পাচ্ছেন শাকিব।

    মঙ্গলবার সকালে শুভেচ্ছা জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। অবশ্য নায়ককে নিয়ে প্রায়ই তাকে নানা পোস্ট দিতে দেখা যায়। এবারও যেন তার ব্যতিক্রম নয়।

    তবে এখনো শুভেচ্ছাবার্তা আসেনি তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের কাছ থেকে। ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায়নি তাকে। শাকিবকে নিয়ে মাঝেমধ্যে বুবলীর পোস্ট দিতে দেখা গেলেও অপুকে তেমন কিছু পোস্ট দিতে দেখা যায় না।

    বুবলী ছেলে শেহজাদ বীরের সঙ্গে শাকিবের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, হ্যাপি বার্থডে। সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও দিয়েছেন তিনি। এই পোস্টের কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

    তারকা অভিনেতা শাকিব সিনেমা দিয়ে আলোচনায় থাকলেও তার ব্যক্তিজীবনও এসেছে বারবার আলোচনায়। বুবলী-অপু ও দুই সন্তান নিয়ে প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হন শাকিব।

    ১৯৭৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন এই সুপারস্টার। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪-এ পা দিলেন তিনি। অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয় ১৯৯৯ সালে।

    শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের। ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

    পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাদের ছেলে শেহজাদ খান বীরের। গত ৩০ সেপ্টেম্বরে এসব তথ্য জানান বুবলী।

    বিনোদন ডেস্ক

  • নিরবের কোল থেকে পড়ে যাওয়ার বিষয়ে এবার মুখ খুললেন অপু বিশ্বাস

    গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। এ সময় ধপাস করে দুজনই উলটে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, হাসাহাসি ও ট্রল করেছেন অনেকেই। এ বিষয় এবার মুখ খুললেন অপু বিশ্বাস।

    মঙ্গলবার তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

    অপু বলেন, ‘দুর্ঘটনাবশত এটা হয়েছে, কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেটা ভাইরাল হয়ে গেছে। তবে ভালোলাগার বিষয় হচ্ছে, বরং এ ঘটনার পর মানুষের ভালোবাসায় মুগ্ধ হচ্ছি।’

    একটি ঘটনার বর্ণনা করে তিনি বলেন, ‘আমি যেখানে জিম করি সেখানে এক আন্টি, বেশ বয়স্কই, আমাকে নিয়ে গল্প করছিলেন, আমার কি অবস্থা জানতে আমাকে খুঁজছিলেন, উনি একজনকে জিজ্ঞেস করছিলেন, মেয়েটা এসেছে কিনা। আমি পাশেই ছিলাম, বললাম আন্টি আমিই অপু। অথচ এর আগে তার সঙ্গে কখনো আমার আলাপ হয়নি। তিনি খোঁজ খবর নিলেন, অনেক গল্প করলেন।’

    অপু আরও বলেন, ‘‘তিনি শাবানা ম্যাডাম-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। দীর্ঘদিন সিনেমা হলে আর যান না। তিনি আমাকে ওভাবে জানতেন না। কথায় কথায় জানলেন, আমার ‘লাল শাড়ী’ সিনেমা আসতে যাচ্ছে। তিনি বললেন- অবশ্যই আমাকে জানাবে, আমি তোমার সিনেমা দেখতে যাব। এ এক অসাধারণ ভালোলাগা আমার জন্য।’’  

    একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ ভালোবাসা প্রকাশ করে পোস্ট দিয়েছেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার ভক্ত-শুভানুধ্যায়ীরা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। আমার সহকর্মী বন্ধুরা অনেকেই, নাম বলে শেষ করতে পারব না, তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, পোস্ট দিয়েছেন, এমন ঘটনা না ঘটলে হয়তো বুঝতেই পারতাম না তারা আমাকে এতো ভালোবাসেন। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’

    গত ১১ মার্চ মুন্সিগঞ্জের একটি রিসোর্টে পারফর্ম করতে গিয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা মুখে পড়েন নিরব-অপু। এদিকে তারিখ এখনো নির্ধারিত না হলেও অচিরেই তাদের এই জুটির সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে বলেও জানান অপু।

    বিনোদন ডেস্ক