হাসপাতালে ভারতীয় অভিনেত্রী

Written by

in

হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি স্বামী ভিকি জৈনের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবিতে স্পষ্ট হাত ভেঙে গেছে অঙ্কিতার। সে কারণেই হাসপাতালে ভর্তি।

অভিনেত্রীর পাশে আছেন স্বামী ভিকি জৈন। অঙ্কিতাকে হাসপাতালের বেডে দেখে উদ্বিগ্ন তার ভক্তরাও। অঙ্কিতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কয়েক দিন আগেই পড়ে গিয়ে হাত ভেঙে যায় অঙ্কিতার। এরপর বাড়িতেই ছিলেন। পরে অবশ্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আর স্ত্রীর সেবায় সব সময় পাশেই ভিকি জৈন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালো মন্দ, সুস্থ থাকি কিংবা অসুস্থ— একসঙ্গেই আছি।’

আরেকটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় ঘুমাচ্ছেন ভিকি জৈন। আর পাশে বসেই নিজের মুঠোফোনে ব্যস্ত অঙ্কিতা লোখান্ডে। পাশাপাশি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন অঙ্কিতা। সেখানে দেখা যায়, হাতে ব্যান্ডেজ পরা অঙ্কিতার সেবা করছেন ভিকি। ভিডিওতে অঙ্কিতাকে খাবার খাইয়ে দিতেও দেখা যায় ভিকিকে।

যদিও বিগ বসের সেটে সারাক্ষণ ঝগড়ায় মেতে থাকতে দেখা যায় এই জুটিকে। কিন্তু বাস্তব জীবনে তারা বেশ সুখি দম্পতি। এ জন্য অবশ্য সালমান খানের প্রতি কৃতজ্ঞ অঙ্কিতা। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *