শাকিব খান আউট শরিফুল রাজ ইন, নায়িকা ইধিকা পাল

Written by

in

পরিচালক হাসিবুর রেজা কল্লোলের সিনেমা ‘কবি’ ঘোষণাতেই আটকে ছিল কয়েক বছর। এত বছরে সেই গল্প আর জমেনি শাকিব ও কল্লোলের মাঝে। তবে এবার নতুন খবর এসেছে, শাকিবের পরিবর্তে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ।

খাতা-কলমের কাজ সেরে এখন চিত্রনাট্যে মন দিয়েছেন রাজ। চলতি মাসে পরিচালকের সঙ্গে কলকাতাও যাচ্ছেন এই নায়ক। কারণ শুটিংয়ের একটা বড় অংশ সেখানে হচ্ছে আর নায়িকাও সেখানকার। এই সিনেমায় নায়িকা ইধিকা পাল। শাকিবের সঙ্গে ‘প্রিয়তামা’ সিনেমায় অভিনয় করেছেন ইধিকা।

তবে ঘোষণার সময় গল্পটা এমন ছিল- হাতিরঝিলে গাড়িতে বসে এই সিনেমার গল্প শুনে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব খান। হাসিবুর রেজা কল্লোল এর আগে ‘সত্তা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন শাকিব খানকে নিয়ে।

এসব খবর এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। তবে পরিচালক, নায়ক আর নায়িকা এখনই এ বিষয়ে মুখ খোলেননি।
 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *