Tag: শাকিব

  • শাকিব রোমান্স দৃশ্যে সিরিয়াস নাকি ডুবে যান, যা বললেন ইধিকা পাল

    টালিউড অভিনেত্রী ইধিকা পালের বড়পর্দার ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে। ঢালিউডের কিং জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে তার যাত্রা শুরু। এর পরেই ইধিকা পালের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’-এও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন অভিনেত্রী। এ সিনেমা দেশে সবচেয়ে বেশি হলে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া বিদেশেও ‘বরবাদ’ ভালো ব্যবসা করে চলেছে। 

     ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে ইধিকার দ্বিতীয় সিনেমা হলেও মাঝে গত বছর দেবের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’ সিনেমা। ইধিকার তিন সিনেমাই ব্যবসা সফল, পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়েছে বেশ, তাই বলাই যায়— এ মুহূর্তে অভিনেত্রী সাফল্যের উচ্চশিখরে অবস্থান করছেন।

    সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ইধিকা পাল ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির কিং খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। ‘শাকিব খান রোমান্সের দৃশ্যে সিরিয়াস থাকেন, নাকি রোমান্সে ডুবে যান?’ এমন প্রশ্নের উত্তরে কিছুটা লজ্জা পেয়ে ইধিকা পাল বলেন, ‘রোমান্সে ডুবে যান কিনা, সেটি তো ওনাকে (শাকিব) জিজ্ঞেস করতে হবে। 

    অভিনেত্রী বলেন, আমি ওনাকে যতদূর দেখেছি, শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। একটু ইন্ট্রোভার্ট উনি, কাজের প্রতি ভীষণ সিরিয়াস। কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন।

    তিনি বলেন, শাকিব খান শুটিংস্পটে খুব একটা হাসিঠাট্টা করেন না। তবে হ্যাঁ, যখন দেখেন সবাই খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে কিংবা সবাই খুব একটা সিরিয়াস মুডে চলে গেছে, তখন উনি একটু চেষ্টা করেন যে হাসিটাট্টা করে পরিবেশটা হালকা করার।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের সঙ্গে কাজ স্বপ্নের মতো: নেহা

    ছোটপর্দার অভিনেত্রী নিদ্রা নেহা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং নিয়ে। এর আগে তাকে দেখা গেছে গত ২৮ মার্চ ইউটিউবে মুক্তি পাওয়া প্রীতি দত্তর ‘অপেক্ষা ’নাটকে। সম্প্রতি একটি গণমাধ্যমে ঈদের কাজ ও ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে সিনেমাসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী নিদ্রা নেহা। 

    কাজী আসাদের ‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিমের বিপরীতে আপনার অভিনয় প্রশংসিত হয়েছিল। দীর্ঘদিন পর নতুন কাজ আসতে এত সময় লাগল কেন?—এমন প্রশ্নের উত্তরে নিদ্রা নেহা বলেন, আমার বাবা অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য চলতি বছরের শুরু থেকে টানা দেশের বাইরে ছিলাম। এ কারণে কাজ করা হয়নি। ভালোবাসা দিবসের বেশ কয়েকটি নাটক করার কথা ছিল, কিন্তু সেগুলোও না করে দিই।

    ‘অপেক্ষা’ নাটক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। ক্যাম্পাসে ভর্তি হয়েই র্যাগিংয়ের মুখোমুখি হই। তখনই এক সিনিয়র আমাকে র্যাগিং থেকে বাঁচার উপায় বাতলে দেন। তার সঙ্গে সম্পর্ক হয়, পরে কিছু জটিলতাও তৈরি হয়— এসব নিয়েই গল্প। মুক্তির পর দেখলাম, দর্শকরা মন্তব্যের ঘরে ইতিবাচক কথাবার্তা লিখেছেন।

    নাটকে তো আপনার জুটি, বাস্তবজীবনের জুটি প্রান্তর দস্তিদার…। নিদ্রা নেহা বলেন,  ‘আন্তনগর’-এর পর ওর সঙ্গে অনেক বিজ্ঞাপনচিত্র করা হলেও ফিকশন করা হয়নি। এবার সবকিছু ব্যাটে-বলে মিলে গেল। ওর সঙ্গে আরও কিছু করা হয়েছে। এমনিতে আমাদের কাজ নিয়ে প্রচুর কথা হয়, দুজনেই দুজনেরই নতুন কাজ ও কাজের ধরন নিয়ে আলাপ করি। একসঙ্গে প্রচুর সিনেমা দেখা হয়, পরে আবার সেই সিনেমার বিভিন্ন দিক নিয়ে নিজেরা কথা বলি।

    ঈদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম ঈদের কাজ করা হয়েছে। ফলে ঈদটা আমার জন্য বিশেষ কিছু। এর মধ্যে সবচেয়ে আশাবাদী সাজ্জাদ হোসেনের ‘লাভ মি মোর’ নিয়ে। এ নাটকে আমার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব, ফারজানা বুশরা, তাবাসসুম ছোঁয়া। এটা পুরোপুরি বন্ধুত্বের গল্প। এটা ফিল গুড টাইপ গল্প। বিশ্ববিদ্যালয়জীবন, বন্ধুত্ব মিলিয়ে বিনোদনধর্মী কাজ। নাটকটি ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইতে মুক্তি পায়, পরে ইউটিউবেও আসবে। এ ছাড়া মেহেদী হাসানের ‘তবুও তোমাকে চাই’ করেছি। এখানে আমার আর প্রান্তরের সঙ্গে আছেন আবু হুরায়রা তানভীর ভাই। প্রেম আর রোমাঞ্চের মিশেলে নির্মিত হয়েছে নাটকটি। 

    তিনি বলেন, ঈদ উপলক্ষে অনেক দিন পর একটা মিউজিক ভিডিও করেছি। রেহান রাসুলের ‘প্রিয়তমা’ গানে আমি আর প্রান্তর মডেল হয়েছি। সঙ্গে রেহান ভাইও আছেন। এখন একটা বড় কাজের শুটিং করছি। হঠাৎ স্বপ্নপূরণের মতোই।

    কী সেটা? নিদ্রা নেহা বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ অভিনয় করছি।

    কীভাবে এলো সুযোগ?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একেবারেই হুট করে। শুটিং শুরুর একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়েছি। এই সিনেমা দিয়ে আমার দুটো স্বপ্ন একসঙ্গে পূরণ হয়েছে। শাকিব খানের সঙ্গে কাজের স্বপ্ন ছিল, তার মতো বড়মাপের তারকার সঙ্গে একই ফ্রেমে কাজ করছি; আমার জন্য অনেক বড় ব্যাপার।

    তিনি বলেন, এ ছাড়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করা, আগে বিভিন্ন সাক্ষাৎকারে এটা নিয়ে কথা বলেছি। ‘তাণ্ডব’ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো।

    নিদ্রা নেহা বলেন, কয়েক দিন মাত্র শুটিং হয়েছে। এই প্রথম এত বড় আয়োজনের সিনেমায় কাজ করছি; খুবই টেনশনে ছিলাম। এখনো টেনশনে আছি। তিনি বলেন, সবসময় মনে হয়, ঠিকঠাকভাবে শেষ করতে পারব তো! এ ছাড়া আমার চরিত্রটি যেহেতু পুরোপুরি অ্যাকশনধর্মী ,অনেক প্রস্তুতিরও ব্যাপার আছে। এখন এসব নিয়েই কাজ করছি।

    অভিনেত্রী বলেন, প্রথমবার ঈদে (আজহা) সিনেমা মুক্তি পাবে তাও আবার রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের সিনেমা। আমি এখন থেকেই রোমাঞ্চিত। এ ছাড়া আসিফ চৌধুরীর ‘ফ্যাকড়া’ ওয়েব সিরিজে কাজ করেছি, এটাও কোরবানির ঈদে মুক্তি পাবে। আশা করি, এ দুই কাজ আমার ক্যারিয়ারকে আরও সামনে এগিয়ে নেবে।

    বিনোদন ডেস্ক

  • সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব

    দুই পরিবারে সমতা বজায় রাখার চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না ঢালিউড কিং শাকিব খান। তাই দুই পক্ষের সন্তানদের নিয়ে মার্চ মাসজুড়ে উদযাপনে মাতলেন অভিনেতা। গত মাসে তার জন্মদিন, ছোট ছেলে বীরের জন্মদিন; সেই সঙ্গে ঈদ। আবার ঈদে সিনেমা ‘বরবাদ’ মুক্তি। সব কিছু মিলিয়ে অভিনেতার ছুটির মেজাজে। তিন দিনই পালা করে দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে দেখা গেছে অভিনেতাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী, যা দেখে অনুরাগীদের দাবি— ব্যক্তিজীবনেও ভারসাম্য রাখতে শিখে গেছেন শাকিব খান।

    গত ২৮ মার্চ অভিনেতার জন্মদিন ছিল। শাকিবের ঘুম ভেঙেছে অনুরাগী, সহ-অভিনেতা, কাছের মানুষের শুভেচ্ছাবার্তায়। সবাইকে পেছনে ফেলে দিয়েছে দুই সন্তান। আব্রাম ও বীর— দুজনেই বাবাকে দুই রকমের কেক উপহার দিয়েছিল। রেড ভেলভেট কেক বড় ছেলের পছন্দ। কেকের ওপর সুন্দর করে লেখা— ‘হ্যাপি বার্থডে মাই কিং পাপা’। বাবার প্রতি ভালোবাসা শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। একটি ক্যানভাসে নিজের হাতে বাবাকে নিয়ে কিছু কথাও লিখে এনেছিল আব্রাম। সঙ্গে ছোট্ট হাতের আঁকিবুঁকি। স্বাভাবিকভাবেই দেখে খুশির জোয়ার শাকিবের মনে। বড় ছেলের সঙ্গে হাসিমুখে কেক কাটতে দেখা গেছে তাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে অভিনেত্রী অপু বিশ্বাস শেয়ার নেন। বিবরণীতে লিখেছেন—সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা-ছেলে এক অন্য রকম বন্ধন, যাকে বলে আত্মার বন্ধন। শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন।

    একই দিনে কেক এনেছিল ছোট ছেলে বীরও। বাবা রুপালি পর্দার তারকা। তাই বীরের পছন্দ তারার আদলে বানানো সাদা-নীল রঙের কেক। তাকেও কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় অভিনেতাকে। কেকের ওপর বীরের লেখা— ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’ বিশেষ এ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে বুবলী লিখেছেন—পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে। মনে হয় যেন এসকে মাস! 

    প্রসঙ্গত, ২৩ মার্চ ছিল বীরের জন্মদিন। এ দিন ছেলেকে নিয়ে গাড়ির আদলে তৈরি কেক কেটেছিলেন শাকিব খান। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছিলেন—বাবা-ছেলের ভালোবাসা কোনো বাধা মানে না।

    এদিকে দুই অভিনেত্রীও তাদের সাবেক স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যেমন বুবলীর দাবি— শাকিব বাংলা ছবির মহারাজা। তেমনি অপু বিশ্বাসের চোখে— অভিনেতার তুলনা শাহরুখ খান। এ ছাড়া ঈদের দিনেও সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাকিবকে।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের প্রশংসা করে ফের যা বললেন অপু বিশ্বাস

    ঘটনা ২০০৮ সালের ১৮ এপ্রিল। ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। দীর্ঘদিন এ বিয়ের ঘটনা গোপনেই ছিল। তবে প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। হঠাৎ করেই ওই দিন পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনেত্রী জানান, তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর এ বিয়ে নিয়ে বহু জলঘোলা হয়েছে। অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন অভিনেতা। দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এ তারকা জুটি।

    তবু এখনো প্রায়ই সময় শাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে। আর তাদের বিচ্ছেদ হলেও বাবার দায়িত্ব পালন করতে কখনো ভুলে যান না শাকিব খান। তাই তো ঈদ আনন্দ উৎসবে ছেলেকে সময় দিতে ভুলে যাননি তিনি। ঈদে ছেলে আব্রামকে নিয়ে বেশ খুনসুটি করেছেন শাকিব খান। শত ব্যস্ততার মাঝেও এ যেন বাবা-ছেলের এক অন্যরকম বন্ধন। অপু বিশ্বাসের শেয়ার করা ছবিতেই দেখা যায় বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব।

    সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস শাকিব খান ও আব্রাম খান জয়ের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন— ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত।’ তিনি বলেন, কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দ-উল্লাসে ঈদ উদযাপন করল। এই বন্ধন আজ আমাকে আনন্দ অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।

    এ নিয়ে কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা-ছেলেকে খুবই সুন্দর লাগছে। আরেক নেটিজেন লিখেছেন—মাশাআল্লাহ অনেক অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।

    উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন কিং খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর শাকিব খানের এ সংসারও ভেঙে যায়।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে আমার কিছু আসে যায় না: মারুফ

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ নানা জল্পনা-কল্পনা শেষে ঈদে মুক্তি পাচ্ছে। এর আগে গত মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমা প্রদর্শনের জন্য জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। সেখানে সিনেমার প্রদর্শনী শেষে বের হয়ে যাওয়ার সময় শাকিবভক্তদের রোষানলে পড়েন চলচ্চিত্র নির্মাতা ও সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত। শাকিবভক্তরা গাড়ি আটকে রাখায় তাদের সঙ্গে নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়— আমার মারুফেরও লোক আছে।

    সামাজিক মাধ্যমে এ বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছেন সিনেমা ভক্তরা। কেউ কেউ শাকিব খানের পক্ষ নিয়ে মারুফ ও কাজী হায়াতের সমালোচনা করছেন, আবার কেউ কেউ খ্যাতনামা এ নির্মাতার পক্ষ নিয়ে শাকিবভক্তদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। 

    এদিকে বিষয়টি নিয়ে এবার ফেসবুক লাইভে কথা বলেছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেছেন— কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটি করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন। মারুফ আরও বলেন, মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন, আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল, এটা বোঝানো হয়েছে।

    এছাড়া শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের। সে কারণে অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কেউ এমন করছেন। এ প্রসঙ্গে মারুফ বলেন, শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো। আপনারা এটা নষ্ট হতে দেবেন না। তিনি বলেন, আর সম্পর্ক নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না। আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।

    সামাজিক মাধ্যমে শাকিবভক্তদের এমন বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যেগ নেওয়ার আহ্বান জানিয়ে মারুফ বলেন, শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখ।

    এদিকে অনেকেই কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ও গালির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। এ বিষয়ে মারুফ বলেন, ‘কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। ‘ধর’ সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন এ সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়। 

    বিনোদন ডেস্ক

  • প্রভার মনও জয় করলেন শাকিব

    ঢালিউডের নম্বর ওয়ান নায়ক বলতেই মাথায় আসে শাকিব খানের কথা। এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজ করছেন শাকিব। সম্প্রতি প্রভার মনও জয় করেছেন তিনি। 

    এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবন নিয়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। বেশিরভাগেই বিব্রত হয়েছেন প্রভা। 

    অভিনয় জগতে কখনো এক হতে পারেননি দুজন। তবে ফটোশুটে অংশ নেওয়ার সুযোগ মিস করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। 

    শাকিব খানের সঙ্গে একটা ফটোশুটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রভা বলেন, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- ‘আপনি অনেক সুন্দর’। 

    শাকিবের সিনেমা দেখা নিয়ে প্রভা জানান, আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে তার সর্বশেষ তিনটা সিনেমাই দেখেছি। এতেই আমি তার ভক্ত হয়ে গেছি।

    শাকিব খানের অভিনয়ের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব বেশ পরিশ্রম করেছেন।

    বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিনা- এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, বড় পর্দায় কেন জানি আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার বড় পর্দায় কাজের প্রস্তাব এসেছে, কেন জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই দেখা যাবে। 

    সম্প্রতি মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ অ্যাকাডেমি’ থেকে। সম্প্রতি দেশে ফিরেছেন প্রভা।

    যুগান্তর প্রতিবেদন

  • শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক

    ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ এর শুটিং
    শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। সিনেমাটির বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়।

    ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

    মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টার
    প্রকাশ হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর এক হোটেলে এক আয়োজনে পোস্টারটি প্রকাশ হয়।

    শাকিব খান বলেন, সিনেমাটি আমার সব ছবিকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম,
    আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা
    বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি।
    বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও
    যাবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি,
    শবনম ফারিয়া, দিঘীসহ অনেকেই।

    শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত,
    মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই।

    এছাড়া, ‘বরবাদ’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা
    নুসরাত জাহান।

    যুগান্তর প্রতিবেদন

  • শাকিবের সঙ্গে আলিঙ্গনরত পরীমনি, কীসের ইঙ্গিত

    বহু বছর আগে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী পরীমনি। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় এ অভিনেতা-অভিনেত্রীর। 

    সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে দেখা হলো শাকিব খান ও পরীমনির। সেই অনুষ্ঠানে বাংলাদেশের বহু তারকাই উপস্থিত ছিলেন। কিন্তু তাদের সবার মধ্যে নজর কাড়েন শাকিব ও পরীমনি। তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে— পরীমনি গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে প্রবেশ করছেন। এমন সময় শাকিবের সঙ্গে দেখা হয় তার। দেখামাত্রই একে অপরকে আলিঙ্গন করেন। 

    বাংলার কিং খানের সঙ্গে ক্যামেরাবন্দি পরীমনি। আলিঙ্গনরত অবস্থায় আবেগতাড়িত হলেন নায়িকা। তবে কি নতুন কোনো প্রেমের ইঙ্গিত?

    দুজনেই বাংলাদেশে আলোচিত। একজন ঢালিউড সিনেমার ‘কিং খান’। তাকে বাংলার কিং খান বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। অন্যজন ঢালিউডের বিতর্কিত ও আলোচিত অভিনেত্রী পরীমনি। দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের। এবার তারা একসঙ্গে। 

    দিন কয়েক আগে পরীমনি নিজেই জানিয়েছিলেন— প্রেম করছেন তিনি। চলন্ত গাড়ির অন্দরে হাতের ওপর অন্য একটি পুরুষের হাতের ছবি দিয়ে প্রেমে পড়ার কথা জানান অভিনেত্রী। যদিও একদিন বাদে অভিনেত্রী নিজেই বলেন, গোটাটাই মজা করছিলেন, আসলে তেমন কিছু না। কিন্তু এবার শাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন পরীমনি। আবেগতাড়িত হলেন নায়িকা। 

    আলিঙ্গনরত অবস্থায় বেশ আবেগতাড়িত দেখাচ্ছিল পরীমনিকে। যে কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তাদের একসঙ্গে দেখে অনেকেই আবার দুজনকে জুটিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আবার কখনো শাকিবের সঙ্গে পরীমনিকে জুটি বাঁধতে দেখা যাবে কিনা, তা সময়ই বলে দেবে।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গী এবার পূর্ণিমা শ্রাবন্তী

    সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাপ্রাপ্তির পর ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দুবাইয়ে নানা আয়োজনের স্বপ্ন দেখছেন একাধিক পরিচালক ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্তারা। এর আগে দুবাইয়ের বুর্জ খলিফায় উদ্যোগ নেওয়া হয়েছিল সিনেমার প্রিমিয়ার শো কিংবা কিং খানের জন্মদিন পালন; পরিবেশ পরিস্থিতির কারণে কোনোটি হয়ে ওঠেনি। 

     জানা গেছে, বিশাল অংকের অর্থচুক্তিতে দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এ নায়ক। আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ষষ্ঠ শাখা উদ্বোধন করা হবে। আর এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ঢালিউড কিং শাকিব খান। এ ছাড়া থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। 

    ইতোমধ্যে ভিডিওবার্তায় নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীরা। কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন আয়োজন এবারই প্রথম। একই আয়োজনে যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলংকার বেশ কয়েকজন তারকা শিল্পী। 

    আয়োজকরা জানান, এ অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি তাদের অবস্থান ক্রেতা-দর্শনার্থীর কাছে জানান দিতে এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা।

    এদিকে  আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

    বিনোদন ডেস্ক

  • শুটিং সেটে শাকিবকে হিন্দি শেখাতেন সোনাল

    ঢাকাই সিনেমায় সময়ের বড় নাম শাকিব খান। ‘দরদ’র মাধ্যমে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্রটি। 

    আসছে ১৫ নভেম্বর বাংলাদেশসহ ২২টি দেশে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে এমনটাই জানালেন পরিচালক। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে শাকিব ও বলিউডের সোনাল চৌহান অভিনীত সিনেমাটি।

    এদিকে বাংলা ও হিন্দি দুই ভাষাতেও ‘দরদ’র শুটিং হয়েছে। এ নিয়ে শুটিং সেটে ইউনিটে মজার মজার ঘটনা ঘটল। কারণ ছবির প্রধান দুই চরিত্র শাকিব যেমন হিন্দি কম পারেন, অন্যদিকে সোনাল তো বাংলা বোঝেনই না। ফলে শুটিং সেটে মজার মজার ঘটনা রয়েছে।

    এ ব্যাপারে অনন্য মামুন বলেন, সবচেয়ে মজা হতো শাকিব ভাই যখন সোনালকে বাংলা শেখাতেন, আবার সোনাল যখন শাকিব ভাইকে হিন্দি শেখাতেন। ওই দৃশ্য সামনাসামনি দেখলে যে কেউই হাসবেন। ইউনিটের সবাই হাসাহাসি করতেন এটা দেখে। তবে আমি ভীষণ খুশি এটা ভেবে যে, শাকিব ভাই ও সোনাল কাজটি সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। টিজারে আপনারা দেখেছেন, দুজনের রসায়ন কত সুন্দর ছিল। তাদের এত সুন্দর মানিয়েছে, প্রেক্ষাগৃহে দুজনের রসায়ন দর্শক দারুণ গ্রহণ করবে।

    বিনোদন ডেস্ক