Tag: শরিফুল রাজ

  • কুরবানির ঈদে বড়পর্দা কাঁপাতে প্রস্তুত মোশাররফ-রাজ-ফারিণের ‘ইনসাফ’

    খালি গায়ে পেছন ফিরে বসে আছেন নায়ক, পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবিতে যে নায়ক বসে আছেন, তার নাম শরিফুল রাজ–বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমার অন্যতম শীর্ষ নায়ক। ছবিটি তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এর।

    এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা দেবেন জীবন্ত কিংবদন্তি মোশাররফ করিম। আর রাজের বিপরীতে অভিনয়ের মধ্যে প্রথমবার ফর্মুলা সিনেমার নায়িকা হিসেবে হাজির হবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

    ‘ইনসাফ’ সিনেমা থেকে রাজের সে ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। তবে শরিফুল রাজ এখনো এ প্রসঙ্গে চুপ। যেন তিনি একেবারেই কথা বলতে চান প্রেক্ষাগৃহে, তার আগে নয়।

    তবে ‘ইনসাফ’ সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেছেন, ‘কুরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। একটি গানের শুটিং বাকি আছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সঙ্গে চলছে সম্পাদনাও। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবো।’

    নির্মাতা সঞ্জয় সমদ্দারের বড়পর্দায় আবির্ভাব টালিউডের সিনেমা ‘মানুষ’ দিয়ে। সে ছবিতে নায়ক ও প্রযোজক ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ।

    বিনোদন ডেস্ক

  • ‘সোনা’ বলে কাকে ইঙ্গিত করলেন পরীমনি

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন, যা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয় এবং বিভিন্ন বিষয়ে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন। পোস্টে পরীমনি লিখেছেন, আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো। দেখ, সে যেন তোমার দুঃখের কারণ না হয়, সোনা।

    অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তারা বলছেন, পরী তার সাবেক স্বামী শরিফুল রাজকে নিয়ে পোস্ট দিয়েছেন। নেটিজেনরা মনে করছেন, ‘সোনা’ বলে পরী মূলত রাজকে উল্লেখ করেন। পরীর পোস্ট শেয়ার দিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘পরী রাজকে ভুলতে না পেরে তাকে নিয়ে এমন পোস্ট করেছে।’ 

    আবার অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফারহান নামে আরেক নেটিজেনের বলেছেন— কষ্ট পেয়ে এভাবে কেউ রাজকে মিস করার কী আছে। নিজেকে নিজে ভালোবাসেন।

    উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে পরীমনির। 

    বিনোদন ডেস্ক

  • সব মাফ করলেও আমার ঘেন্না নিয়ে তোমাকে বাঁচতে হবে সোনা: পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন। বছর না গড়তেই তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। সন্তান জন্মলাভের পরপরই বিয়েবিচ্ছেদের পথে হাঁটেন এ দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন অভিনেত্রী। ছেলের সব দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। 

    বিচ্ছেদের পরেই পরীমনি জানিয়েছিলেন, সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল। সবটা তাকেই সামলাতে হয়েছে।  বিশেষ দিনেও পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের। এসবের মাঝেই সম্প্রতি এক ভিডিওতে বাবা শরিফুল রাজের সঙ্গে দেখা যায় পুণ্যকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠেন বাবা-ছেলে। সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেতা। 

    সেই ভিডিও প্রকাশের মাসখানেক পর আবার পরীমনির নিশানায় শরিফুল রাজ। এবার সাবেককে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালেই এ অভিনেতাকে উদ্দেশ্য করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। 

    সামাজিকমাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামীকে উদ্দেশ্য করে পরীমনি লিখেছেন—রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখ শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো।

    অভিনেত্রী বলেন, তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না, জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধু, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না? 

    তিনি বলেন, কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সঙ্গে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না।

    পরীমনি বলেন, একবার ভাব তো— দিনের শুরু থেকে শেষ অবধি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে…। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নেই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। 

    তিনি বলেন, ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।

    পরীমনি বলেন, আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতে। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না খোলাই হয়।

    বিনোদন ডেস্ক

  • দূরত্ব ঘুচিয়ে এক হচ্ছেন রাজ-মিম!

    ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরান’ সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা শরিফুল রাজ। সিনেমাটি দিয়েই এ জুটি আলোচনায় আসে। এরপর তাদের নিয়ে ফের ‘দামাল’ নামে আরও একটি সিনেমা নির্মিত হয়। 

    তবে সেটি সাফল্য পায়নি। পরপর দুই সিনেমায় জুটি বেঁধে কাজ করে মিম ও রাজের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সিনেমার প্রচার থেকে শুরু করে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। দু’জনের এ সম্পর্ককে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি রাজের তৎকালীন স্ত্রী পরীমনি। মিম ও রাজের ঘনিষ্ঠতা নিয়ে সে সময় আপত্তিকর মন্তব্যও করেন পরীমনি। 

    যার সূত্র ধরে রাজ-পরীমনির দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। সে ঘটনার পর থেকেই রাজ-মিমের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরপর তাদের আর একসঙ্গে কোথাও দেখা যায়নি। সম্প্রতি মিডিয়াপাড়ায় চাউর হয়েছে দূরত্ব ঘুচিয়ে ফের এক হচ্ছেন রাজ-মিম! 

    বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘দানব’ নামের একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন এ দুজন। চলতি বছরের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে। বাংলাদেশ ও থাইল্যান্ডে হবে এর দৃশ্যধারণের কাজ। এটি নির্মাণ করবেন অনন্য মামুন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো কথা বলতে রাজি নন। এমনকি আনুষ্ঠানিক কোনো ঘোষণাও আসেনি। 

    তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এর সত্যতা পাওয়া গেছে। আগামী ঈদকে টার্গেট করেই সিনেমাটি নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে। 

    প্রসঙ্গত, মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে। এ ছাড়াও এ অভিনেত্রীর ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমার কাজ শুরু হওয়ারও কথা রয়েছে। এদিকে রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ফের রাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন পরীর

    সিনেমার সেটে প্রেম, এরপর গোপনে বিয়ে ও অতঃপর সন্তান আগমনের খবর দেন ঢালিউড তারকা পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি।  পরের বছরের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। বিয়ের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। 

    সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরী। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। 

    বিশেষ কোনো দিনেও পূণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একইসঙ্গে ক্ষোভও ছিল সাবেক স্বামীর প্রতি। 

    তবে সম্প্রতি এক ভিডিওতে বাবা শরিফুল রাজের সঙ্গে দেখা মিলল পূণ্যের। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় বাবা-সন্তানকে। 

    সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরিফুল রাজ। লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কীভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’

    এরপরই নতুন বছরের শুভেচ্ছা জানান শরিফুল রাজ। 

    এদিকে রাজের সঙ্গে পূণ্যকে দেখে নেটিজেনরা পরীমনিকে খুঁজছেন। অনেকেই বলছেন, তাহলে কী আবারো সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর?

    এমন প্রশ্নের কারণও অবশ্য রয়েছে। কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি। এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের সাবেক স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছেন তিনি। 

    সেখানে রাজের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন, প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজ-পরীর। 

    বিনোদন ডেস্ক

  • শরিফুল রাজের সঙ্গে আরশ খানের মিল পান সুনেরা

    চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানের মিল খুঁজে পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। শরিফুলের সঙ্গে আরশ খানের মিলের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেত্রী।

    ‘ন ডারাই’ সিনেমা দিয়ে শরিফুল রাজের সঙ্গে বড় পর্দায় কাজ করা সুনেরা বর্তমানে কাজ করছেন ছোট পর্দায় ও ওটিটি প্লাটফর্মে। সেখানে কাজের সুবাদেই প্রথমবার আরশ খানের সঙ্গে অভিনয় করছেন সুনেরা। আর সেই কাজ করতে গিয়েই শরিফুল রাজের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন সুনেরা।

    সম্প্রতি মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’ শিরোনামের দুইটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা আরশ খান। আর সেই কাজ করতে গিয়েই শরিফুল রাসের সঙ্গে একটা জায়গাতে আরশ খানের মিল খুঁজে পেয়েছেন সুনেরাহ। সেটি হচ্ছে, তার প্রথম সিনেমার নায়ক শরিফুল রাজের মতোই নাকি এই অভিনেতার কাজের প্রতি ভালোবাসা। 

    সুনেরাহ বলেন, ‘আমার সঙ্গে আরশের পরিচয় ছিল না। আগে থেকে সেভাবে তাকে চিনতাম না। শুটিংয়েই পরিচয়। তবে শুটিং করে মনে হয়েছে ছেলেটির চরিত্রে ডুবে থাকা নেশার মতো।’

    একটু ব্যাখ্যা টেনে নায়ক শরিফুল রাজের সঙ্গে উদাহরণ টেনে অভিনেত্রী বললেন, ‘এর আগে শরিফুল রাজকে দেখেছি অভিনয়ের জন্য পারলে জানপ্রাণ দিয়ে দেয়। আরশের মধ্যেও সেটা লক্ষ করলাম। আরশও তার মতো। পুরো সময় সে চরিত্রের মধ্যেই থাকে। অন্য কোনো বাজে অভ্যাস নেই। বাজে অভ্যাস বলতে সে শুটিংয়ের সময় মোবাইলে কথা বলে না। শুটিং থামিয়ে বলে না দুই মিনিট, আসছি…। বরং অ্যাকশন বলার আগেই সে দৃশ্যের জন্য অপেক্ষা করে। চরিত্রের মধ্যে থাকে। অনেক সহযোগী একজন কো-আর্টিস্ট।’

    বিনোদন ডেস্ক

  • কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি

    চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ পূণ্যর দুই বছর পূর্ণ হয়েছে। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে ছেলের জন্মদিনের কেকের ভিডিও পোস্ট করেন তিনি।

    ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ছেলের জন্য আনা জন্মদিনের কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।

    ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’

    ছেলের জন্মদিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমনি। সে বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’

    ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় শরিফুল রাজ-পরীমনি দম্পতির কোল আলো করে আসে পূণ্য। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন এই নায়িকা। কন্যা সন্তানের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই কাটছে তার সংসার।

    বিনোদন ডেস্ক

  • এবার স্বস্তিকার নায়ক হচ্ছেন শরিফুল রাজ

    এবার শরিফুল রাজের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম তার সিনেমা ‘আলতাবানু কখনো জোছনা দেখেনির নায়িকা হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেছিলেন। কিন্তু এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। এরপর কেটে গেছে প্রায় আট মাস। অবশেষে জানা গেল নায়কের নাম।

    সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন রাজ। তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ নির্মাতা। আর রাজের বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

    প্রযোজনা সংস্থার সূত্রে, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা।

    এদিকে বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। 

    সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে এর দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল এই সিনেমায় স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।

    এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। সিনেমাটি নির্মাণ করেন এফআই মানিক। আলতাবানু কখনো জোছনা দেখেনি ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের ‘ওয়ান ইলেভেন’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘রাজের সঙ্গে প্রেম করার সুযোগ নেই’

    ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ইতিহাসনির্ভর গল্প নিয়ে নির্মিত ‘কাজলরেখো’ ছবি। এই ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। 

    rnrn

    সম্প্রতি একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমে কাজলরেখা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সেই সাক্ষাৎকারে মন্দিরাকে প্রশ্ন করা হয়, রাজ-মন্দিরার প্রেম কত দিনের? 

    rnrn

    উত্তরে নায়িকা বলেন, ‘এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। রাজের সঙ্গে প্রেম করার সুযোগ নেই। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না; কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে।’

    rnrn

    মন্দিরা আরও বলেন, ‘এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।’

    rnrn

    ‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা ও ইরেশ যাকের প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ঈদে মুক্তি পাবে শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ 

    গোধূলি সন্ধ্যায় শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছেন সমান্তরালে। যাতে পুরোপুরি নয়, অর্ধেক শরীর দেখানো হয়েছে। পড়নে লাল টকটকে শাড়ি, খোপায় ঝুলে আছে বেলী ফুলের মালা, হুইলচেয়ারে বসে আছেন বুবলী। অপরপ্রান্তে রাজ। চোখে মুখে হাহাকার আর উদাসীনতা স্পষ্ট। 

    আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘দেয়ালের দেশ’ সিনেমা। শুক্রবার দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমা মুক্তির তারিখ জানানো হয়। নতুন এই পোস্টারেও খানিকটা রহস্য রেখেছেন নির্মাতা। 

    হিমাগারে পাটাতনে বেরিয়ে আছে শবনম বুবলীর লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ। এমন করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছিল ‘দেয়ালের দেশ’ ছবির ফার্স্ট লুক পোস্টারে। 

    গত বছরের শেষাংশে প্রকাশ করা সেই পোস্টার দারুণ দাগ কাটে সিনেমাপ্রেমিদের হৃদয়ে। কবে মুক্তি পাবে সিনেমাটি এমন প্রশ্ন আসতে থাকে; কিন্তু সিনেমার নির্মাতা নীরব থেকেছেন। দর্শক জানতে পারেনি মুক্তির তারিখ। 

    এবার দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির বার্তা দিলেন নির্মাতা। 

    ইতোমধ্যে সেন্সর বোর্ডের সদস্যদের ভূয়সী প্রশংসা নিয়ে সেন্সর ছাড়পত্র হাতে নিয়েছে ‘দেয়ালের দেশ’। বাংলাদেশ পরিচালক ও প্রদর্শক সমিতিতে ঈদুল ফিতরে মুক্তির জন্য নিবন্ধনও করা হয়েছে। সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবুও নিশ্চিত করেছেন এখন পর্যন্ত ঈদুল ফিতরে মুক্তির জন্য একটি ছবিই নিবন্ধন করেছে। সেটি ‘দেয়ালের দেশ’।

    ‘দেয়ালের দেশ’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও বুবলী। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। নির্মাতা জানান, অনুদানের সিনেমা নিয়ে এক ধরনের গৎবাঁধা চিন্তা আছে, সেসবের বাইরে দুর্দান্ত গল্প বলার চেষ্টা আমরা করেছি ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে। 

    শরিফুল রাজ বলেন, পেশাগত কারণে অনেক স্ক্রিপ্টই তো পড়তে হয় কিন্তু ‘দেয়ালের দেশ’ এর স্ক্রিপ্টে এত ডিটেইলস এত যত্ন স্পষ্ট যে, আমি এই ছবির অংশ হতে বাধ্য হয়েছি। পর্দায় আমাদের কেমিস্ট্রি ফুটিয়ে তোলার জন্য আমি ও বুবলীসহ টিমের সবাই মিলে শুটিংয়ে যাওয়ার আগে রিহার্সেল করেছি। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে চুল, দাড়ি বড় করার সঙ্গে সঙ্গে অনেকটা ওজনও আমাকে কমাতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের এ চেষ্টার ফসল দর্শকের জন্য উপভোগ্য হবে।

    বুবলী বলেন, গল্প পড়েই ভীষণ ভালো লেগেছে। এ সিনেমাটি ব্যতিক্রম। এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। বিশেষ করে আমার জন্য এ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। সেই ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং আমার সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে দেবে দেয়ালের দেশ।

    রাজ-বুবলী ছাড়া দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।
     

    বিনোদন ডেস্ক