Tag: ইধিকা পাল

  • শাকিব রোমান্স দৃশ্যে সিরিয়াস নাকি ডুবে যান, যা বললেন ইধিকা পাল

    টালিউড অভিনেত্রী ইধিকা পালের বড়পর্দার ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে। ঢালিউডের কিং জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে তার যাত্রা শুরু। এর পরেই ইধিকা পালের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’-এও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন অভিনেত্রী। এ সিনেমা দেশে সবচেয়ে বেশি হলে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া বিদেশেও ‘বরবাদ’ ভালো ব্যবসা করে চলেছে। 

     ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে ইধিকার দ্বিতীয় সিনেমা হলেও মাঝে গত বছর দেবের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’ সিনেমা। ইধিকার তিন সিনেমাই ব্যবসা সফল, পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়েছে বেশ, তাই বলাই যায়— এ মুহূর্তে অভিনেত্রী সাফল্যের উচ্চশিখরে অবস্থান করছেন।

    সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ইধিকা পাল ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির কিং খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। ‘শাকিব খান রোমান্সের দৃশ্যে সিরিয়াস থাকেন, নাকি রোমান্সে ডুবে যান?’ এমন প্রশ্নের উত্তরে কিছুটা লজ্জা পেয়ে ইধিকা পাল বলেন, ‘রোমান্সে ডুবে যান কিনা, সেটি তো ওনাকে (শাকিব) জিজ্ঞেস করতে হবে। 

    অভিনেত্রী বলেন, আমি ওনাকে যতদূর দেখেছি, শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। একটু ইন্ট্রোভার্ট উনি, কাজের প্রতি ভীষণ সিরিয়াস। কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন।

    তিনি বলেন, শাকিব খান শুটিংস্পটে খুব একটা হাসিঠাট্টা করেন না। তবে হ্যাঁ, যখন দেখেন সবাই খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে কিংবা সবাই খুব একটা সিরিয়াস মুডে চলে গেছে, তখন উনি একটু চেষ্টা করেন যে হাসিটাট্টা করে পরিবেশটা হালকা করার।

    বিনোদন ডেস্ক

  • জমজমাট রোমান্সে ভরপুর শাকিব-ইধিকার দ্বিধা!

    আসন্ন ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। নির্মাতা হিসেবে এটিই তার প্রথম সিনেমা।

    সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করে দেশ-বিদেশে হইচই ফেলে দিয়েছেন শাকিব। যেখানে শাকিবের লুক ও অ্যাকশন সোয়াগে বুঁদ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার স্বাদ পেয়েছেন! পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘বরবাদ’ নিয়ে।

    তবে এই সিনেমার একটি বিশেষ দিক হলো- এতে শাকিবের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ওপার বাংলার বর্তমান সময়ের আলোচিত নায়িকা ইধিকা পাল। এর আগে অবশ্য শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়ে ছিলেন ইধিকা। এবারও তার বত্যয় ঘটেনি। ‘বরবাদ’ ছবির ‘দ্বিধা’ শিরোনামের গানটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর এমনটাই বলছেন ভক্তরা।

    এই গানটিতে শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স দেখে দর্শক-শ্রোতাদের আগ্রহ যে আরও অনেকখানি বাড়িয়ে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

    ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে ‘দ্বিধা’। গত বুধবার গানের কয়েক ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ করেন শাকিব খান।

    প্রকাশের পর দর্শকরা বলছে, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি! গানটিতে শাকিবের লুক দেখেও মোহিত হয়েছেন দর্শকেরা। 

    জানা গেছে, আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্বিধা’। এর আগে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটির টিজার গেল সপ্তাহেই প্রকাশ হয়।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের নায়িকা এবার সোহমের সঙ্গী

    টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার (৪ মার্চ)। দিনটি শুধু নিজের পরিবারের জন্যই বরাদ্দ রাখেন অভিনেতা। ফোন থাকে সাইলেন্ট মোডে। তবে অবশেষে তাকে পাওয়া গেলে তিনি জানালেন, জন্মদিনে আগের মতো আর পার্টি করা হয় না। পরিবারের সঙ্গে বাড়িতেই দুপুরের খাবার খাওয়া হয়। সেই খাবারের তত্ত্বাবধানে থাকে স্ত্রী তনয়া। 

    এদিকে মা কালীর কাছে পূজা দিয়ে একটু ভোগ নিবেদন করেন সোহম। সঙ্গে থাকেন স্ত্রী। এর পর সন্ধ্যাটা স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়েই কাটান অভিনেতা। চেষ্টা করেন এই দিনটাতে কোনো শুট না রাখার। চলতি বছর সোহমের জন্মদিনে তাকে ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য তার আগামী সিনেমা ‘বহুরূপ’-এর পোস্টার প্রকাশ করেন পরিচালক ও প্রযোজকরা। 

    ‘বহুরূপ’-এর পোস্টার দেখে সোহম জানালেন, তিনি বেশ খুশি হয়েছেন। এই সিনেমার জন্য সাতটা লুক করেছেন তিনি। পোস্টারে সেই সাতটা লুকের ঝলক রয়েছে। সাত রকম চরিত্রে দেখা যাবে তাকে। তিনি আরও জানিয়েছেন, এ সিনেমাতে প্রথমবার ইধিকা পালের সঙ্গে সোহমকে জুটিতে দেখা যাবে।

    ইধিকা পাল শাকিব খানের সঙ্গে সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছেন। এবার সোহমের নায়িকা হয়েছেন তিনি। 

    বহুরূপ একজন অভিনেতার গল্প। সিনেমার হিরো বা হিরোইনকে দেখে সিনেমায় একাত্ম হয়ে যান দর্শকরা। ভালোবাসা, সুখ-দুঃখ ও অভিমানের দৃশ্যে নিজেদের একাত্ম করে নেন দর্শকরা। অথচ একজন অভিনেতাকে ওই সিনেমার জন্য কতটা খেটে নিজেকে প্রস্তুত করতে হয়, সেটি দর্শক ভাবেন না বা ভাবার দরকারও পড়ে না। ‘বহুরূপ’ সেই অভিনেতার গল্প, যে নিজেকে হারিয়ে ফেলেন কোনো এক চরিত্রের অন্ধকারে।

    এই সিনেমায় অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পাল জুটির প্রথম ছবি। ইধিকার ‘খাদান’ সাফল্যের পর আরও একটি বড় সিনেমা। জন্মদিনে এই সিনেমার পোস্টার মুক্তিতে অভিনেতা সোহম বলেন, ‘সাতটা চরিত্রের সাতটা লুক সময় নিয়ে করেছি। আশা করি দর্শকদের মনে উৎসাহ তৈরি করবে বহুরূপ ছবি নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • দেবের বিশ্বাস অর্জন করতে পেরে খুশি ইধিকা

    টালিউড অভিনেতা দেবের ‘খাদান’ ছবির ঝড় এখনো থামেনি। এখনো রমরমিয়ে চলছে ছবিটি। এর মধ্যেই ফের দেবের পরবর্তী ছবিতে জায়গা করে নিলেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। ‘রঘু ডাকাত’ ছবিতেও বিশেষ চরিত্রে অভিনয়ে ডাক পেলেন তিনি। তবে এখনই চরিত্র নিয়ে বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।

    বিনোদন জগতে ছোটপর্দা থেকে সফর শুরু ইধিকা পালের। সেখান থেকে দেবের নায়িকা। বর্তমানে অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাকে বেশি চেনেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা। কীভাবে এলো এ সুযোগ, সে কথাই জানালেন অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে।

     ইধিকা পাল বলেন, আমিও সদ্যই জানতে পেরেছি। কোনো ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এ সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলত না। দুবার ভেবেও দেখত না। হঠাৎই এ প্রস্তাব আসে। তিনি বলেন, আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনো কোনো কিছু বলা নিষেধ। তবে এটুকু বলতে পারি— এ ছবিও দর্শকদের ভালো লাগবে। তবে ছবির শুটিং কবে থেকে শুরু, তা নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি বলে জানান ইধিকা।

    নতুন ছবিতে সুযোগ পেয়ে উত্তেজিত অভিনেত্রী বলেন, আমি খুব খুশি। খুবই উত্তেজিত হয়ে পড়েছি। এটিও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটিও খুব ভালো করে কাজে লাগাতে চাই।

    ‘খাদান’ ছবির সাফল্য নিয়েও উচ্ছ্বসিত ইধিকা পাল। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, এর আগে বাংলাদেশে আমার নাম ‘প্রিয়তমা’ হয়ে গিয়েছিল। এখন আমার নামটা বদলে গেছে। এখন যেখানেই যাই, সবাই ‘কিশোরী’ বলে ডাকেন। ভালো লাগছে নতুন নাম পেয়ে।

     ‘রঘু ডাকাত’ ছবিতে ইধিকা ছাড়াও রয়েছেন টালিউডের আরেক অভিনেত্রী সোহিনী সরকার। তার সঙ্গেও ছবি শেয়ার করে নিয়েছিলেন দেব। ইধিকার কথায়, সোহিনীদির সঙ্গে এই প্রথম কাজ। এর আগে সেভাবে কোথাও দেখা হয়নি। তবে সোহিনীদি খুব ভালো। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ ওর। আশা করছি, একসঙ্গে কাজ করে আমরা মনে রাখার মতো বহু মুহূর্তের সাক্ষী থাকব।

    উল্লেখ্য, ২০২১ সালে প্রথম ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা হয়েছিল। বড় বাজেটের ছবি বলেই নাকি এর কাজ শুরু হতে সময় লাগছিল। পরে ‘খাদান’-এর সাফল্যের পর ফের চর্চায় উঠে এসেছে দেবের ‘রঘু ডাকাত’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের পর এবার দেবের সঙ্গে ইধিকা পালের জুটিও হিট

    ঢাকার পর কলকতাতেও স্মরণীয় অভিষেক হলো ইধিকা পালের। ২০২২ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট। এর পর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।

    দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে চুক্তিবদ্ধ হন। গত ২০ ডিসেম্বর মুক্তির পর ছবিটিও সুপারহিট। ফলে নিজের দেশেও স্মরণীয় অভিষেক হলো ইধিকার। টানা সাফল্য, ঢাকা ও কলকাতার সিনেমার দুই বড় তারকার সঙ্গে জুটি হওয়াসহ নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সংবাদপত্র ‘সংবাদ প্রতিদিন’-এর সঙ্গে কথা বলেছেন ইধিকা।

    বড়দিন উপলক্ষে মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘খাদান’। ছবিটি দিয়েই দীর্ঘদিন পর পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় দেখা গেল দেবকে।

    সিনেমার অন্যতম প্রযোজকও তিনি। সুজিত দত্ত পরিচালিত ছবিটি মুক্তির ১১ দিনে বক্স অফিস থেকে ১০ কোটি রুপি আয় করেছে। শাকিব খানের পর দেবের সঙ্গে জুটি হয়ে এমন সাফল্য উপভোগ করছেন ইধিকা।

    ‘সংবাদ প্রতিদিন’কে তিনি বলেন, ছবি মুক্তির আগে “কিশোরী” গানটি মুক্তি পায়। এর পর থেকেই দর্শকের ব্যাপক সাড়ায় অভিভূত। মাত্র মাত্র ১০ দিনেই গানটির ভিউ ১ কোটি পার হয় (এখন ৫ কোটির বেশি), এটা অনেক বড় সাফল্য। এখন সিনেমার সাফল্য উপভোগ করছি।

    দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, তার সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারত না।

    ইধিকা জানান, প্রযোজক-নির্মাতা চাইলে তিনি দেবের সঙ্গে জুটি হয়ে আরও কাজ করতে চান।

    কিছুদিন আগেই মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করেছেন ইধিকা। ‘প্রিয়তমা’র পর এ ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি। ইধিকা জানান, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সিনেমায় ইধিকার সঙ্গী রিয়া

    মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার ছোটপর্দার খল-অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়কে। পর্দায় নায়িকা ইধিকা পালের বোনের চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে কলকাতা আর মুম্বাইয়ে শুটিং সেরে ফেলেছেন তিনি। শিগগিরই বাংলাদেশে ছবির বাকি অংশের শুটিংয়ে  ফিরছেন রিয়া।

    বাংলাদেশের প্রথম সারির নায়ক আপনার জামাইবাবু? আপনার সঙ্গেও তো তা হলে পর্দায় শাকিব খানের রসায়ন থাকার কথা? আনন্দবাজার অনলাইনের এমন প্রশ্নে বাঁধভাঙা হাসি দিয়ে নিজেকে সামলে রিয়া বলেন, আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটি বলতে পারি— যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে। 

    যদি সত্যিই রিয়া পর্দায় ইধিকার দিদি হন, তাহলে তার সাজ কেমন হবে? যথারীতি চুপ অভিনেত্রী। তিনি মুখ না খুললে কী হবে, টালিপাড়ায় চর্চা— রিয়াকে নাকি একদম রূপটান ছাড়া দেখা যাবে। তার সত্যিকারের চুলে লম্বা বিনুনি। চোখের তলায় জমে থাকা সত্যিকারের কালি— এসব নিয়েই ধরা দেবেন তিনি। তার সঙ্গে ইধিকাও যে যে দৃশ্যে থাকবেন, সেসব দৃশ্যে রূপটান নিচ্ছেন না। চরিত্র নিয়ে সবিস্তার না জানালেও রসিকতা করেছেন, শাকিবের সঙ্গে ছবি তোলার সময় তিনি নিখুঁত সাজবেন।

     এ কারণেই রিয়া গত বছরের কাছে ঋণী। তিনি বলেন, মাস দুয়েক আগেও চোখের পানি ফেলতে ফেলতে দিন কেটেছে। এখন উত্তেজনায় ফুটছি। ২০২৫ তাকে হতাশ করবে না— এমনই আশা অভিনেত্রীর।

    এদিকে রিয়া গঙ্গোপাধ্যায়কে নিয়মিত ছোটপর্দায় দেখা যায় কখনো ‘মিঠিঝোরা’, আবার কখনো ‘অমরসঙ্গী’ ধারাবাহিকে । এখন সেসব আপাতত স্থগিত। রিয়া মন দিয়েছেন বাংলাদেশের ছবিতে। ভিসা সমস্যা মিটলেই তিনি উড়ে যাবেন বাংলাদেশে। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের নায়িকার নতুন প্রেমের গুঞ্জন

    ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ইধিকার পথচলা ছোট পর্দা দিয়ে শুরু হলেও শাকিব খানের ‘প্রিয়তমা’ ও দেবের ‘কিশোরী’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘খাদান’ সিনেমার মাধ্যমে টালিউডেও তার অবস্থান শক্ত হয়েছে। 

    নায়িকার এ সিনেমাও ব্লকবাস্টার। এদিকে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমন একটা কাটাছেঁড়া না হলেও জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও নানান কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

    এখন শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশ কিছু সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে তাদের সঙ্গী ছিলেন কয়েকজন বন্ধু-বান্ধবও। দুজনের পাহাড়ের ওপর কাটানো কিছু মুহূর্তের ছবি ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেনের প্রশ্ন ইধিকা কি প্রেম করছেন তথাগত ঘোষের সঙ্গে?

    এর আগে তথাগত ঘোষের নাম বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। যেমন অনুষা বিশ্বনাথন ও প্রিয়াংকা সরকার। তবে কখনো তারা সরাসরি এসব সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তথাগত ও অনুষা একসঙ্গে বেশ কিছু জায়গায় ক্যামেরাবন্দি হয়েছেন। আর এখন নতুন প্রেমের গুঞ্জন উঠেছে ইধিকা নিয়ে। তবে ইধিকা নিজের প্রেম জীবন নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি।

    বিনোদন ডেস্ক

  • দেবের জন্মদিনে তাকে নিয়ে মনের কথা জানালেন তিন নায়িকা

    জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন টালিউড অভিনেতা ও প্রযোজকব দীপক অধিকারী দেব। বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিনে জন্মদিন নায়কের। দেবের ৪২তম জন্মদিনে মনের কথা জানিয়েছেন তিন নায়িকা।

    ঘটনা ২০২৩ সালের। মুক্তি পায় দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৃজা দত্ত। তিনি বলেন, আমাকে তো কেউই চিনত না। সেখান থেকে আমাকে তৈরি করা, গণমাধ্যমের সামনে দাঁড় করানো— সবটাই দাদার করে দেওয়া। তিনি আমার পরিবারের মতোই হয়ে গেছেন। সৃজা জানালেন এখনো কোনো রকম সমস্যা হলে নির্দ্বিধায় তিনি দেবের শরণাপন্ন হন। অভিনেতাও অনুজকে সেই ভাবে পথ দেখান। অভিনেত্রী বলেন, আমার জীবনে খুব বড় অনুপ্রেরণা দেবদা। ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব অন্য রকমের।

    সৃজা জানালেন অভিনয় জীবনের শুরু থেকেই তিনি চেষ্টা করছেন একই ধরনের চরিত্র না করতে। এই উপদেশ নাকি তিনি দেবের থেকেই পেয়েছেন। সেই মতো চলতি বছরে ‘টেক্কা’য় আরও একবার দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ আসে তার। তিনি বলেন, এত কম সময়ে দুটি ছবিতে কাজের সুযোগ পাওয়া আমার কাছে খুব বড় প্রাপ্তি।

    তিনি বলেন, ‘খাদান’-এর সাফল্য দেবের প্রাপ্যই ছিল। কারণ একটা ছবির সঙ্গে শুরু থেকে দেব যেভাবে জড়িয়ে থাকেন, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এ অভিনেত্রী বলেন, বাংলা ছবির কথা ভেবে যেভাবে মানুষটা লড়াই করে চলেছেন, তা দেখে দাদাকে আমি কুর্নিশ জানাতে চাই। 

    জন্মদিনে প্রিয় ‘দাদা’কে কী বলতে চান সৃজা? অভিনেত্রী হেসে বলেন, মানুষটা মুখে কিছু বলেন না। কিন্তু কাজে করে দেখান। এটাই আমার খুব ভালো লাগে। জন্মদিনে এটাই বলব— দেবদার জীবনে আরও প্রচুর ‘খাদান’ আসুক এবং দর্শক তাকে ভালোবাসায় ভরিয়ে দিক। 

    অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর প্রথম ছবি ‘প্রধান’। সেখানেও রয়েছেন দেব। অভিনেত্রীর মতে, সুপারস্টার হিসেবে দেবের থেকে শেখার কোনো শেষ নেই। কারণ দেব সাফল্য পাওয়ার পরও মাটিতে পা রেখে হাঁটতে ভুলে যাননি। সৌমীতৃষা বলেন, আমাকে যখন কেউ ‘দেবের হিরোইন’ বলে, তখন সত্যিই গর্বিত বোধ করি।

    নতুনদের প্রতি দেবের ব্যবহার সৌমীতৃষাকে মুগ্ধ করেছে। ফ্লোরে নতুনদের সাহায্য করতে পিছপা নন দেব। সুপারস্টার ফ্লোরে আসবেন, তার মতো শট দেবেন এবং চলে যাবেন— এ রকম ধারণা করে নেওয়াই যায়। কিন্তু সৌমীতৃষার কাছে দেব অন্য মানুষ এবং অনেক বড়মাপের সহ-অভিনেতা। তিনি বলেন, একজন সুপারস্টার ফ্লোরে আমার সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করছেন বা কীভাবে অভিনয় করব পরামর্শ দিচ্ছেন— না দেখলে বিশ্বাস করা কঠিন।

    সৌমীতৃষা বলেন, দেব অনেক মানুষের ভালো থাকার ‘ওষুধ’। তাই জন্মদিনে তারকাকে মন থেকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের মাধ্যমে দেবকে পৌঁছে দিতে চাইলেন জন্মদিনের শুভেচ্ছাবার্তা। তিনি বলেন, আমাদের সুপারস্টারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটার মতো সারা বছর যেন ওর সাফল্যের মধ্য দিয়ে কাটে— এটাই চাই।

    টালিপাড়ায় দেবের সঙ্গেই ইধিকা পালের প্রথম ছবি— ‘খাদান’। বক্স অফিসে ছবির ব্যবসার রমরমার পাশাপাশি অভিনেতাকে নিয়ে আপ্লুত অভিনেত্রী। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্বল্পপরিসরে তিনি ব্যক্ত করতে রাজি নন। তবে সুপারস্টারের একাধিক গুণ তাকে আকর্ষণ করে। ইধিকা বলেন, আমি তো এক অর্থে ইন্ডাস্ট্রিতে নতুন। কিন্তু নতুনদের যেভাবে তিনি সুযোগ দেন, তা বিরল ঘটনা।

    ইধিকা বলেন, দেব যেন আগামী দিনেও মাটিতে পা রেখে চলেন। তিনি বলেন, অনেকেই শুধু নিজে ওপরের দিকে উঠতে পছন্দ করেন। কিন্তু দেবকে দেখেছি সবাইকে নিয়ে একসঙ্গে ওপরের দিকে উঠতে। আগামী দিনেও সুযোগ পেলে দেবের সঙ্গে অভিনয় করতে রাজি ইধিকা। জন্মদিনে প্রিয় অভিনেতাকে কী বলতে চাইবেন তিনি? মুচকি হেসে ইধিকা বলেন, এটুকুই বলব— ও যেন আনন্দে থাকে, খুশিতে থাকে এবং সুস্থ থাকে।

    তথ্যসূত্র: আনন্দবাজার।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের ‘প্রিয়তমা’ এখন দেবের মনের মানুষ

    ‘প্রিয়তমা’ ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেশ সাড়া ফেলেছিল। এবার দেব-ইধিকার রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। টালিউডে মুক্তি পেতে চলেছে  দেব অভিনীত ছবি ‘খাদান’। ইতোমধ্যে এ ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। কিন্তু সেখানে দেখা যায়নি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমাখ্যাত নায়িকা ইধিকা পালের। যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। অথচ ‘খাদান’-এ দেব-ইধিকার রোম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।

    বুধবার ‘খাদান’-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানেই ইধিকার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিলেন দেব। ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। বোঝা গেল ‘খাদান’-এর পোস্টার দেখেই। সেখানে  ইধিকার দেখা মিলল ‘পাশের বাড়ির মেয়ের’ লুকেই। সালোয়ার কামিজ, খোলা চুল আর ছোট টিপে মানানসই ইধিকা। লতিকার চরিত্রটা ঠিক কেমন হবে, তার আভাসও দিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব। ক্যাপশনে লেখা— ‘মনের মানুষ, প্রাণের মানুষ, সুখ-দুঃখের সাথী, হাত ধরে সে চলার পথে, ভুলে কান্না হাসি।’

    জানা গেছে, ভালো-খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা। কাছের মানুষের আগলে রাখে লতিকা, মুড়ে রাখে ভালোবাসায়। যে ভালোবাসতে জানে, কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে। হাসিমুখে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে লতিকা।

    হালে দেবের বিপরীতে ছোটপর্দার একাধিক নায়িকার দেখা মিলেছে। ইধিকাও তার ব্যতিক্রম নয়। বলে রাখা ভালো— টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন ইধিকা পাল।

    বিনোদন ডেস্ক

  • একমাস মুম্বাইয়ে থাকবেন শাকিব, সঙ্গে কি ইধিকাও যাচ্ছেন?

    একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। চলতি বছরই তার ছবি তুফান ব্যাপক সাফল্য পেয়েছেন। এই মুহূর্তে অপেক্ষা তার আসন্ন ছবি ‘দরদ’ মুক্তির। এর মাধ্যেই অবশ্য তিনি শুরু করে দিয়েছেন পরবর্তী ছবি ‘বরবাদ’-এর শুটিং। সেই কারণে মঙ্গলবারই মুম্বাইয়ে পৌঁছাচ্ছেন অভিনেতা। আগামী ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হবে তার অংশের শুটিং। 

    আগামী একমাস মুম্বাইয়েই থাকবেন অভিনেতা। বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন এ পারের অভিনেত্রী।

    ২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তারপর থেকে টালিউডেও ছবির প্রস্তাব পাচ্ছেন ইধিকা। এবার দ্বিতীয় বারের জন্য ফের শাকিবের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন নায়িকা। ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। 

    এ প্রসঙ্গে পরিচালক বলেন, বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না। আগামী বছর ঈদে বড়পর্দায় মুক্তি পাবে শাকিব-ইধিকা জুটির ছবি ‘বরবাদ’।

    বিনোদন ডেস্ক