লিজাকে নিয়ে বিচারকের আসনে ওমর সানি

Written by

in

স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইয়াং স্টার সিজন টু’। এই শোতে অতিথি বিচারক হিসাবে যোগ দিয়েছেন চিত্রাভিনেতা ওমর সানি। 

rnrn

একই প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে কাজ করছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ওমর সানি মূলত সিনেমার গানের রাউন্ডে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন। 

rnrn

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন রিয়েলিটি শো’তে বিচারক হিসেবে অংশগ্রহণ করেছি। কিন্তু এবারই প্রথম গানের এতো বড় রিয়েলিটি শো’তে আমার অংশ নেয়া। 

rnrn

আমাকে অনেক সম্মান দিয়েছেন আয়োজকরা। আর লিজাকে দেখে খুব অবাক হয়েছি। কারণ সে এতোটাই অসুস্থ যে, এ অবস্থায় শুটিং করেছে। বেশ কয়েকজন মেধাবী শিল্পীর গান শুনেছি। তাদের নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ সানিয়া সুলতানা লিজা বলেন, ‘সিনেমার গানের পর্বে ওমর সানী ভাইয়ের অংশগ্রহণটা আমাদের সবার জন্যই ছিল পরম আনন্দের, ভালোলাগার। সানী ভাই নেচে গেয়ে বাজিমাত করেছেন। 

rnrn

আমার কাছে মনে হলো তার অংশগ্রহনের পর্বটি সেরা পর্ব হয়েছে। চেষ্টা করেছি বিচারকের ভূমিকায় থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আরটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে ওমর সানি বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও যে কোনো ধরনের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার।

আনন্দনগর প্রতিবেদক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *