ইনস্টাগ্রামে প্রতি পোস্টে প্রিয়াঙ্কা নেন ৩ কোটি, অন্যরা কত?

Written by

in

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম থেকে বলিউডের প্রথমসারির অনেক তারকা মোটা অংকের অর্থ আয় করে থাকেন। চলুন জেনে নিই ইনস্টাগ্রামে প্রতিটি স্পন্সর্ড পোস্ট থেকে ১০ জন বলিউড তারকার আয়।

rnrn

প্রিয়াঙ্কা চোপড়া: ইনস্টাগ্রাম থেকে প্রতি পোস্টের জন্য সর্বোচ্চ আয় করা বলিউড তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৮৯.৫ মিলিয়ন। প্রতিটি স্পন্সর্ড পোস্টের জন্য তিনি পান প্রায় ৩ কোটি রুপি। 

rnrn

কারিনা কাপুর খান: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ভক্ত সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে তার ১০.৯ মিলিয়ন অনুসারী রয়েছেন। এ মাধ্যমে প্রতিটি পোস্টের জন্য ১-২ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান দ্বিতীয়। 

rnrn

দীপিকা পাড়ুকোন: বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন দীপিকা পাড়ুকোন। বিশ্বব্যাপী তার ভক্ত কম নেই। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৭৬.১ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য ১.৫ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান তৃতীয়। 

rnrn

শ্রদ্ধা কাপুর: বলিউডের আরেক জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৮৩.৩ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য ১.১৮ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান চতুর্থ।

rnrn

অক্ষয় কুমার: বলিউড তারকা অভিনেতা অক্ষয় কুমার। সিনেমার পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করেন। গত বছর একটি পানমসলার বিজ্ঞাপন করে তোপের মুখে পড়েছিলেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব তিনি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৬৬.১ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য ১.০২ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান পঞ্চম।

rnrn

শাহরুখ খান: বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বে তার কোটি কোটি ভক্ত। ইনস্টাগ্রামেও এর ব্যতিক্রম নয়। ফটো শেয়ারিং এই সাইটে তার অনুসারীর সংখ্যা প্রায় ৪২.২ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য সর্বোচ্চ ১ কোটি রুপি পান তিনি।

rnrn

আলিয়া ভাট: নির্মাতা মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। খুব অল্প সময়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সিনেমার পাশাপাশি নানা কারণেই আলোচনায় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭৯.৯ মিলিয়ন। প্রতি পোস্টের জন্য ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী পান ১ কোটি রুপি।

rnrn

ক্যাটরিনা কাইফ: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা কম নয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিশ্বের (ব্যক্তি) সবচেয়ে বেশি অনুসারী এখন ক্যাটরিনার। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৭৬.৭ মিলিয়ন। প্রতি পোস্টের জন্য সর্বোচ্চ ১ কোটি রুপি পান তিনি।

rnrn

আনুশকা শর্মা: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করে সংসারি হয়েছেন তিনি। কাজের চেয়ে স্বামী-সন্তান নিয়েই বেশি সময় পার করেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিগত সময়ের চিত্র ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায় তাকে। এ মাধ্যমে তাকে অনুসরণ করেন ৬৪.৯ মিলিয়ন। প্রতি পোস্টের জন্য সর্বোচ্চ ৯৫ লাখ রুপি পেয়ে থাকেন আনুশকা।

rnrn

সালমান খান: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ৫৭ বছর বয়সি এই অভিনেতা এখনো অভিনয়ে দারুণ সরব। অভিনয়ের পাশাপাশি ইনস্টাগ্রামে স্পন্সর্ড পোস্ট করতেও দেখা যায় তাকে। প্রতিটি পোস্টের জন্য তাকে দিতে হয় ৮৫ লাখ রুপি। এ মাধ্যমে তাকে অনুসরণ করেন ৬৫.৮ মিলিয়ন।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *